Tag: প্রশংসা

  • স্ত্রীর প্রশংসায় যা বললেন রণবীর 

    চলতি বছরের অন্যতম বড় বাজেটের নাগ অশ্বিন পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন। ‘কল্কি’তে অভিনয় করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন এ অভিনেতারা।

    আর অভিষেক বচ্চন আর তার বন্ধুদের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার স্ত্রীর হাত ধরে ছবি দেখতে গেলেন রণবীর সিং। সম্পূর্ণ কালো পোশাক, কালো চশমা আর টুপিতে রণবীরকে দেখা যায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

    বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে তাতে রণবীর লিখেছেন, ‘কল্কি ২৮৯৮ এডি’ একটি অভিজাত ‘সিনেম্যাটিক’ প্রদর্শন। বড় পর্দার ছবির শেষ কথা! প্রযুক্তিগত কর্মকাণ্ডের অভূতপূর্ব সূক্ষ্মতা। সেরা ভারতীয় ছবি।’ সেখানে তার স্ত্রীরও প্রশংসা করেছেন।

    নিজের স্ত্রীর প্রশংসা করে লিখেছেন, ‘যদি আমার প্রিয়ার কথা বলতে হয়। তুমি প্রতিটি মুহূর্তকে ভরিয়ে তুলেছ নিজের লাবণ্য এবং আভিজাত্যে। এমন আকুলতা যেন কবিতা, কী শক্তিশালী। কোনও তুলনাই চলে না। তোমাকে ভালোবাসি।’ এর আগেও দীপিকার ছবির প্রশংসা করতে দেখা গেছে রণবীরকে। স্বামীর সঙ্গে ‘গহরাইয়াঁ’ ছবির গান গেয়ে বেড়াতে যাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। 

    এরপর তিনি একে একে পরিচালক নাগ অশ্বিন, কমল হাসন, প্রভাসকে উল্লেখ করে লেখেন, ‘নাগি স্যার এবং তার দলকে শুভেচ্ছা। কেউ যদি আমার মতো অমিতাভ বচ্চনের অন্ধভক্ত হন তাহলে কোনও ভাবেই এই ছবিটি দেখার সুযোগ হারাবেন না।’

    ‘কল্কি’ সিনেমাটিতে ভৈরব নামে এক শিকারির গল্প বলা হয়েছে। ক্যাম্পাসে নিজের জীবন গড়ার বিশাল উচ্চাকাঙ্ক্ষা তার। তিনি কীভাবে অশ্বত্থামা (অমিতাভ) এবং সুম ৮০ (দীপিকা) সঙ্গে পথ অতিক্রম করেন, তা নিয়েই এগোয় গল্পটি। কমল হাসান কমপ্লেক্সের শাসক সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ম্রুনাল ঠাকুর, আন্না বেন, বিজয় দেবেরাকোন্ডা, দুলকার সালমান এবং ব্রহ্মানন্দমের মতো তারকারা অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

    ‘কল্কি’ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান। ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন এবং প্রযোজনা করেছে বৈজেন্দি মুভিজ।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের প্রশংসা করে যা বললেন মিমি

    ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    rnrn

    বুধবার এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠান উপস্থিত ছিলেন শাকিব খানসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

    rnrn

    এ সময় শাকিবের প্রশংসা করে মিমি চক্রবর্তী বলেন, আমরা যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে উফ বলতে শুনিনি।

    rnrn

    মিমি বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্টে তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’

    rnrn

    অভিনেত্রী বলেন, একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।

    rnrn

    উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। 

    rnrn

    যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • শ্যামাকাব্য’র প্রশংসায় পঞ্চমুখ জয়া

    ঢাকা ও কলকাতা-দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় জয়া আহসান। বেশির ভাগ সময় থাকেন কলকাতায়। বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। 

    rnrn

    সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা দেখাও এ অভিনেত্রীর একটা নেশা। সুযোগ পেলেই দেখতে চলে যান অন্য সহকর্মীদের অভিনীত সিনেমা। 

    rnrn

    এবার নিজের মাকে সিনেমা দেখার সঙ্গী করে নিলেন, দেখলেন বদরুল আনাম সৌদ পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যামাকাব্য’। এটি দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করেন জয়। 

    rnrn

    গণমাধ্যমে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। এ অভিনেত্রী বলেন, ‘দুর্দান্ত। খুব ভালো লেগেছে। খুবই সিনেমাটিক একটা জার্নি, প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার যে আনন্দ তার পুরোটাই পেয়েছি। খুবই ভালো ডিরেকশন, ভালো গল্প, অভিনেতা-অভিনেত্রীরা খুব ভালো করেছে। খুবই আনপ্রেডিকটেবল, সিনেমার পরতে পরতে বিস্ময় ছিল। তবে শেষ পর্যন্ত আমি প্রেডিকট করতে পারিনি যে কী হবে শেষে। খুবই ক্ল্যাসিক অ্যাপ্রোচের একটা সিনেমা।’ 

    rnrn

    তিনি আরও বলেন, ‘ইটস এ কমপ্লিট প্রোডাকশন। আমার কাছে মনে হয় এটা ক্ল্যাসিক অ্যাপ্রোচের একটা সিনেমা, যারা ভালো কন্টেন্ট দেখতে ভালোবাসেন, ভালো গল্প খোঁজেন সেই গল্পটি পুরোপুরি এখানে রয়েছে।’ 

    rnrn

    এদিকে সম্প্রতি ‘তাঁতী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জয়া আহসান। গানটিতে প্রাধান্য পেয়েছে তাঁতের শাড়ির বিজয়গাথা। অভিনয়ের পাশাপাশি জয়া ভালো গান করেন, এ গানের মাধ্যমে সেটাও জানান দিলেন অভিনেত্রী। 

    rnrn

    এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি নিজে শাড়ি খুব ভালোবাসি, বাংলাদেশের জামদানি, মসলিনসহ সব দেশীয় শাড়ি আমার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে অচিরেই। আমি বিশ্ব আঙিনায় বহুবার বাংলাদেশের জামদানি শাড়িকে পরিবেশনা করেছি। শাড়ির প্রতি সেই ভালোবাসা এবং অর্ণবের আন্তরিক অনুরোধ থেকেই এ গানের সঙ্গে আমার যুক্ত হওয়া।’

    আনন্দনগর প্রতিবেদক

  • তাসনিয়া ফারিণকে নাচিয়ে প্রশংসায় ভাসছেন প্রীতম

    ভালোবাসা দিবস উপলক্ষে ‘আনারকলি’ নামে নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে ‘লোকাল বয়’ শিরোনামে একটি আইটেম গানে নেচে বাজিমাত করেছেন তাসনিয়া ফারিণ। গানটির সুর ও সংগীত আয়োজন করে প্রশংসায় ভাসছেন এফএ প্রীতম। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। নাটকটিতে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খাম ও তৌসিফ মাহবুব।

    rnrn

    এফএ প্রীতম বলেন, আমার কাছে দর্শক-শ্রোতা যে ধরনের গান প্রত্যাশা করে, লোকাল বয় সেরকম একটি গান। ভালো সাড়া পাচ্ছি। ফোনে, ম্যাসেঞ্জারে অনেকেই গানটির প্রশংসা করছেন। ইতোমধ্যে চারটি সিনেমার গানে সুর করার পাশাপশি কণ্ঠ দিয়েছি। সামনে সুর করার পাশাপাশি নিয়মিত গাইব। ২০২৪ সালে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।

    rnrn

    প্রীতম, তোশিবা ও সালাউদ্দিন সাগর ত্রয়ী ইতোমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। গতবছর ২১ এপ্রিল মুক্তি পাওয়া 'কালাচান' গানটি ইউটিউবে এখন পর্যন্ত ১৫১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। এরপর গতবছর অক্ট্রবরে মুক্তি পায় তাদের 'কালাচান-২', পান সুপারি' ও হাঙ্গামা। এবার প্রীতম-তোশিবা নতুন চমক নিয়ে আসছেন। এই দ্বৈতের নতুন গান 'কালারে' খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে।

    বিনোদন প্রতিবেদক

  • মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা

    পর্দার ঘটনা এবার বাস্তবে রূপান্তরিত হলো। আর সেটি করলেন এক অভিনেতা। নিজের মাকে দ্বিতীয় বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চন্দেকার। এ খবর প্রকাশ্যে আসার পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

    ব্যক্তিজীবনের সুখ, স্বাচ্ছন্দ্য বা সমাজ কী বলবে তা ভাবেননি। ভেবেছেন শুধুই মায়ের সুখের কথা। আর সেই ভাবনা থেকেই মায়ের দ্বিতীয় বিয়ে দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। সেই খবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন তিনি।

    সিদ্ধার্থ মায়ের বিয়ের রঙিন মুহূর্তের ছবি সোশ্যালে পোস্ট করে মারাঠি ভাষায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। অভিনেতার ভাষ্যমতে, হ্যাপি সেকেন্ড ইনিংস। তোমারও তো একজন পার্টনার প্রয়োজন। সন্তান ছাড়াও একটা জীবন রয়েছে তোমার। এই সুন্দর পৃথিবীতে তোমারও স্বাধীনতা রয়েছে, যা আমি আগে কখনো উপলব্ধি করিনি। আর কত দিন এভাবে একা একা জীবন কাটাবে তুমি।

    অভিনেতা আরও বলেন, এ পর্যন্ত সবার কথা ভেবেছ তুমি। সবার জন্য করেছ। কিন্তু এখন থেকে শুধু নিজের কথা ভাব। জীবন সঙ্গীকে সময় দাও। সন্তানরা সবসময় তোমার পাশে আছে। তুমি তো বেশ আয়োজন করে বিয়ে দিয়ে আমার জীবন সাজিয়ে দিয়েছ। এবার আমার পালা তোমার জীবন গুছিয়ে দেওয়ার। মায়ের বিয়েটা আমার জীবনের আরও একটা সুন্দর মুহূর্ত।

    সবশেষ এ তারকা লিখেছেন, ‘আই লাভ ইউ মা, হ্যাপি ম্যারেড লাইফ।’ অর্থাৎ তোমাকে খুব ভালোবাসি মা। বিবাহিত জীবন সুখের হোক।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার প্রশংসা করে ট্রলের শিকার অভিষেক

    বলিউডে অনেক বছর ধরে কাজ করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি অভিষেক বচ্চন। ‘অমিতাভের ছেলে’ পরিচয়টাই যেন তার নিজের পরিচয় তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। তাই প্রায় সময়ই টুইটারে ট্রলের শিকার হতে হয় এই অভিনেতাকে।

    rnrn

    rnতবে ট্রলের পাল্টা জবাব দিতে যে অভিষেক কখনো পিছপা হয় না, তা মোটামুটি সবারই জানা। সম্প্রতি আবারো এক কটু কথার জবাবে মুখ খুললেন এই অভিনেতা।

    rnrn

    কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান-২’। মুক্তির পরপরই যেটি বক্স অফিসে ব্যাপক হিট করছে। আর সেটি নিয়েই একটি টুইট করতে গিয়ে ট্রলের মুখে পড়লেন অভিষেক।

    rnrn

    টুইটে অভিষেক লেখেন- ‘পিএস-২’ জাস্ট ফাটাফাটি! ভাষা হারিয়ে ফেলেছি। গোটা টিম দারুণ কাজ করেছে। আর বউকে নিয়েও বিশেষ গর্বিত। তার এতদিনের সেরা কাজ।’

    rnrn

    অভিষেকের সেই টুইটের জবাবেই একজন লিখেছেন- ‘তোমার তাই তো হওয়া উচিত। এবার তাকে আরও ছবি সাইন করতে দাও আর তুমি একটু আরাধ্যর খেয়াল রাখো।’ তারই জবাবে অভিষেক লিখেছেন- ‘সাইন করতে দেব? স্যার, তার (ঐশ্বরিয়া) কোনো কাজ করতে আমার অনুমতির দরকার হয় না, বিশেষ করে যা করতে সে ভালোবাসে।’

    rnrn

    এর আগে মেয়েকে নিয়েও এরকম এক টুইটের জবাব দিয়েছিলেন অভিষেক। যেখানে এক নারী লিখেছিলেন কেন আরাধ্যকে পড়াশোনা করানোর বদলে তাকে নিয়ে সবসময় ঘুরে বেড়ান মা ঐশ্বরিয়া? মেয়েকে কি ‘বিউটি উইদাউট ব্রেইন’ বানাতে চান তারা? সেটির জবাবে অভিষেক লিখেছিলেন- ‘আমি যতদূর জানি সপ্তাহের শেষে সব স্কুলই ছুটি থাকে। আর আরাধ্য সপ্তাহের বাদ বাকি দিন স্কুলেই থাকে।’

    rnrn

    ২০০৭ সালের ২০ এপ্রিল একে অপরকে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। এরপর থেকে ১৫টি বসন্ত একসঙ্গে পার করে ফেলেছেন এই জুটি। জুটিবদ্ধ হয়ে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ধাই অক্ষর প্রেম কে’ (২০০০), ‘কুছ না কহো’ (২০০৩), ‘উমরাও জান’, ‘ধুম টু’ (২০০৬), ‘গুরু’ (২০০৭) এবং ‘রাবণ’ (২০১০)।

    অনলাইন ডেস্ক

  • হঠাৎ শাকিব খানের প্রশংসায় যা বললেন বুবলী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনয় নিয়ে যতটা না আলোচিত হয়েছেন তিনি, তার চেয়ে বেশি হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রীকাণ্ডে। 

    সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন বুবলী। সেখানে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন তিনি।   

    শাকিব খান প্রশ্নে চিত্রনায়িকা বুবলী বলেন, শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না। উনার জায়গায় উনি কিং খান। এ জন্যই তো ১০০টি হল নিয়ে রাজত্ব করছেন তিনি। আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক, তিনি বহু বছর থেকে সুপারস্টার। উনি এতটাই ভালো অভিনেতা, যেন উনার সঙ্গে আমাদের কারোরই তুলনা চলে না। উনি খুব সৎ মানুষ। উনার জায়গা কিং খান, এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না। 

    পর পর সিনেমায় একই জুটি কেন— এমন প্রশ্নে বুবলী বলেন, জুটির ব্যাপারটি হচ্ছে, শাকিব-বুবলী জুটি দর্শকদের কাছে ভালোবাসার নাম। শুধু তাই নয়, অন্য এক ভালোবাসা আছে। তালাশ ও লোকাল সিনেমাটা দর্শকরা খুবই আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। সামগ্রিকভাবে বলতে এ জুটিকে দর্শক গ্রহণ করছে। 

    বুবলী আরও বলেন, এ জুটি নির্ভর করে দর্শক ও প্রযোজকদের ওপর। কোনো জুটিকে দর্শকরা পছন্দ করলে প্রযোজকরাও সেটি পছন্দ করে। 

    লোকাল সিনেমার নির্মাতা সাইফ চন্দন প্রসঙ্গ এলে এ সম্পর্কে বুবলী বলেন, সাইফ চন্দন মজা করে আমাকে স্যার ডাকেন। উনি শাকিব খানকে জিজ্ঞেস করেছেন বুবলীকে নেওয়া যায় কিনা? সেখানে শাকিব সাপোর্ট করেছে। মোদ্দা কথা বলতে গেলে, শাকিব খান কাজের ব্যাপারে খুবই সাপোর্টিভ। এ জন্যই বলি— উনার জায়গায় কাউকে তুলনা হয় না। আমাকে সব সময় সাপোর্ট দেয়।  

    দেখতে শান্ত হলেও সিনেমার চরিত্রে অন্য ভূমিকায় থাকেন কেন— এমন প্রশ্নে বুবলী বলেন, আমদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হয়, সেটি গল্পের ওপর নির্ভর করে। যে সিনেমার যেমন গল্প, তেমন রূপ ধারণ করতে হয়। 

    প্রসঙ্গত, ২০১৯ সালে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি হন শবনম বুবলী।

    সর্বশেষ চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাতেও শাকিব ও বুবলীকে এক জুটিতে দেখা গেছে। সেখানে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • এবার শাকিবের প্রশংসা করে ছেলেকে নিয়ে যা বললেন বুবলী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতেই সিনেমায় সঙ্গী হিসেবে পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বুবলীকে। তার পর দর্শকদের কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দেন তিনি।

    পর্দায় শাকিব-বুবলীর রসায়নে দর্শকরা মুগ্ধ হয়ে পড়েন। তবে পর্দার রসায়ন থেকে একসময় বাস্তবজীবনেও জুটি বাঁধেন তারা। ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়কের সঙ্গে বিয়ে হয়। এর পর ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।

    এদিকে গত বছর অক্টোবরে শাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় ধোঁয়াশা। তারা এখনো স্বামী-স্ত্রী সম্পর্কে রয়েছেন, না বিচ্ছেদ হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। এ নিয়ে শাকিব-বুবলীর কেউ অবশ্য স্পষ্ট কিছু বলেননি।

    তবে বাবা হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় এবং শবনম বুবলীর ছেলে বীরের সঙ্গে প্রায়ই সময় কাটিয়ে থাকেন শাকিব। কখনো বড় ছেলে, আবার কখনো ছোট ছেলের সঙ্গে সময় কাটানোর সেসব ছবি মাঝে মাঝে সামাজিকমাধ্যমে শেয়ারও করে থাকেন শাকিব-অপু-বুবলী।

    এবার বুবলী তার ছেলের সঙ্গে শাকিবের একটি ছবি পোস্ট করেছেন ফেসবুক ভেরিফায়েড পেজে। বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, শাকিবের কোলে বসে আছেন ছেলে বীর। অভিনেতা মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন, আর ছোট্ট বীরের দৃষ্টি সামনে থাকা ল্যাপটপে।

    বুবলী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘একজন রাজা সবসময়ই একজন রাজা। একজন সুপারস্টার সবসময়ই একজন সুপারস্টার।’ 

    এর পরই এ নায়িকা লেখেন, ‘বাবা ও ছেলের পোশাক যখন মিলে যায়।’ আর প্রতিটি বাক্যের শেষে হার্টের ইমোটিকন জুড়ে দিয়েছেন নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • অতীত ভুলে জাভেদ আখতারের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

    পাকিস্তানের মাটিতে বসে ভারতের প্রখ্যাত কবি, গীতিকার জাভেদ আখতারের একটি মন্তব্যকে ঘিরে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। 

    rnrn

    সম্প্রতি লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে জাভেদ আখতার মনে করিয়ে দিয়েছেন এক দগদগে ইতিহাসের কথা, যে কথা বহু বছর পরেও ভুলতে পারেননি তিনি।

    rnrn

    অনুষ্ঠানে পাকিস্তানি একজন জাভেদ আখতারকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? পাকিস্তানের মানুষ শুধু আপনাদের ওপর বোমই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন, এটা বলবেন কি?’ মূলত এই প্রশ্ন থেকেই সূত্রপাত হয় জাভেদের বক্তব্যের।

    rnrn

    জবাবে তিনি বলেন, দোষারোপ করে কোনো লাভ নেই। পরস্পরের প্রতি দোষারোপ করে এর সমাধান পাওয়া যাবে না। তারপরেই রীতিমতো কড়া ভাষায় কথা বলতে থাকেন তিনি। 

    rnrn

    শিল্পীদের প্রসঙ্গ টেনে এনে জাভেদ বলেন, ‘মেহেদি হাসান বা নুসরাত ফাতেহ আলি খানের মতো শিল্পীদের বারবার ভারতে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে।  কিন্তু ভারতীয় শিল্পীদের সঙ্গে পাকিস্তানে সেই কাজ করা হয়নি। লতা মুঙ্গেশকরকে তো কখনো পাকিস্তান সেই সম্মান দেয়নি। 

    rnrn

    এরপর তিনি আরো বলেন, ‘আমরা মুম্বাইয়ের মানুষ। আমরা দেখেছি, কিভাবে সেখানে হামলা হয়েছিল। যারা সেই হামলা করেছে তারা নরওয়ে থেকে আসেনি, তারা মিসর থেকে আসেনি। তারা এখনো এই দেশে (পাকিস্তানে) স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনো অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।’

    rnrn

    সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে। লেখককে প্রশংসায় ভাসাচ্ছেন ভারতীয় নাগরিক ও শিল্পী-অভিনেতারা।

    rnrn

    জাভেদ আখতারের এমন মন্তব্য নজর এড়ায়নি বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতেরও। এর আগে বহুবার বিভিন্ন বিষয়ে জাভেদ আখতারের সমালোচনা করলেও এ বিষয়ে তার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা। 

    rnrn

    জাভেদ আখতারের মন্তব্যের ভিডিও রি-টুইট করে লিখেছেন, ‘যখনই আমি জাভেদ সাবের কবিতা শুনি আমার মনে হয় দেবী সরস্বতী সত্যিই তাকে আশীর্বাদ করেছেন, কিন্তু দেখুন একজন ব্যক্তির মধ্যে অবশ্যই কিছু সত্য থাকে, আর সে কারণে তার মধ্যে দেবত্ব বাস করে। জয় হিন্দ জাভেদ আখতার সাব। উনি তো একপ্রকার বাড়িতে ঢুকে মেরে এলেন।’

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাভেদ আখতারের সঙ্গে এর আগে কঙ্গনার সম্পর্ক মোটেও সৌহার্দপূর্ণ নয়। ২০২০ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মানলা করেছিলেন জাভেদ আখতার। অভিযোগ ছিল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কোনোরকম কারণ ছাড়াই তার নাম জড়িয়েছেন কঙ্গনা। 

    rnrn

    পাল্টা অভিনেত্রীও জাভেদের বিরুদ্ধে ‘ভয় দেখানোর’ অভিযোগ নিয়ে আদালতে পাল্টা অভিযোগ জানিয়েছিলেন।

    যুগান্তর ডেস্ক