Tag: প্রভা

  • হানিমুনে বউয়ের সঙ্গে মা, প্রভার স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড়

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় নায়িকা সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সরব থাকেন। মাঝেমধ্যে এমন সব স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি, যার কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ নায়িকা।

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সেই পোস্টে নায়িকা লিখেছেন— ‘হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়। বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়। আর বউয়ের রান্না ভালো হলে, সেই তরকারির পাতিলটাই উলটে ফেলে দেওয়া হয়।’

    নায়িকা প্রভার এমন বক্তব্য নেটিজেনদের বুঝতে খুব একটা সময় লাগেনি। তারা ধরেই নিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া র‌্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহার কথাই বলেছেন তিনি।

    প্রভার এ পোস্ট নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। অনেকেই প্রভার পোস্টে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার পলাশ সাহার মায়ের পক্ষেও কথা বলেছেন—পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়।

    এক নেটিজেন লিখেছেন—বউ মানেই তো শুধু রাতের মানুষ না। এই কথা আরও আগে বলা দরকার ছিল। আরেক নেটিজেন লিখেছেন—ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল এমন মর্মান্তিক হয়।

    র্যাব কর্মকর্তা পলাশ সাহার মৃত্যু আত্মহত্যা হিসেবে জানা গেলেও সামাজিক মাধ্যমে এ মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপেই প্রধান কারণ বলে মনে করেন নেটিজেনরা। এখনো সেই বিতর্ক— বউ-শাশুড়ির যুদ্ধ। এটা যেন ঘরে ঘরে নিত্যসঙ্গী। সংসারে বউ ও শাশুড়ির ভূমিকা একজন দায়িত্ববোধ পুরুষের দুই নৌকায় পা রেখে নদী পাড়ি দেওয়া।

    পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা বলেছিলেন, ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিল। তিনি বলেন, শাশুড়ি চেয়েছিলেন ছেলে বিয়ে করুক, সন্তান হোক; বউ সন্তান নিয়ে থাকুক আর উনি ছেলেকে নিয়ে থাকবেন। সুস্মিতা আরও বলেন, ‘আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে? বউয়ের শখ-আহ্লাদ কিছুই থাকবে না?

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে অভিনয়ে ফিরবেন প্রভা

    নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয়ে অঘোষিতভাবে বিরতি নিয়েছেন বলা যায়। দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি। দেড় যুগেরও বেশি সময় শোবিজে কাজ করছেন এ অভিনেত্রী।

    শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। সর্বশেষ চলতি বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়।

    সম্প্রতি জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে দেশে ফিরবেন। ফিরেই কাজে মনোযোগী হবেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘অভিনয়ের প্রস্তাব অনেক আসে। কিন্তু গল্প ও চরিত্র ঠিকঠাক পছন্দ না হওয়ায় কাজ করিনি। অনেক সময় নিজের সঙ্গে আপোষ করতে পারি না। তারপরও দীর্ঘ একটা বিরতি হয়ে গেছে আমার। মাঝে মাঝে মনে হয় আবারও কাজ করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে দেশে ফিরে নতুন করে কাজ শুরু করব।’

    উল্লে­খ্য, আমেরিকায় একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন প্রভা। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।

    বিনোদন ডেস্ক

  • শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা চুপ তাদের ‘কাপুরুষ’ বললেন প্রভা

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পুরো দেশ। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে দুই শতাধিক নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন।

    rnrn

    চলমান এই আন্দোলনে যারা চুপ করে আছেন তাদেরকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

    rnrn

    শুধু তাই নয়, যারা শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদেরকে চিনে রাখতে বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিমত প্রকাশ করেছেন তিনি। 

    rnrn

    একইসঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন প্রভা। যেটি তিনি ফেসবুক থেকে নিয়েছেন। যেখানে একজন ভুক্তভোগীর কথা তুলে ধরেছেন।

    rnrn

    সাদিয়া জাহান প্রভা বলেন, ‘যারা অন্যায় দেখে চুপ আছে, তাদের কে আপনি এক ধরনের কাওয়ার্ড বলতে পারেন। কিন্তু এখানে আরো অনেক ব্যাপার আছে। কিন্তু যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্ট এর বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখুন।’

    rnrn

    স্বার্থপর ও সুবিধাবাদী হয় বলে মনে করেন প্রভা। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বললেন, ‘এরা সুবিধাবাদী, স্বার্থপর এবং নিম্নমানের মানুষ। এদের কখনো বিশ্বাস করবেননা, নিজের স্বার্থের জন্য এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবেনা।’

    rnrn

    চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। এদের মধ্যে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা রয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • আর কাঁদতে চাই না: প্রভা

    সাদিয়া জাহান প্রভা ১৯ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজটা অনেক কমিয়ে দিয়েছেন। দুই দশকে এসে এই অভিনয়শিল্পীর উপলব্ধি, তিনি এই জীবনে কী চান, তা জানেন না।  এনিয়ে একটি ফেসবুকে সত্যি সত্যিই জানেন না। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল।

    বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রভা সবার নজর কাড়েন। এরপর নাটক, টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন। এখন তিনি নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। মাঝেমধ্যে মন চাইলে, গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়। 

    প্রভার ভাষায়, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না।’ 

    সোমবার এক ফেসবুক পোস্টে প্রভা নিজের উপলব্ধি প্রকাশ করে বললেন, ‘হয়তো আমি এখনো জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’ 

    প্রভার এই না চাওয়ার তালিকায় একাধিক বিষয় প্রাধান্য পেয়েছে। ফেসবুক লেখা সেই তালিকায় তিনি বলেছেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না। ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’

    বিনোদন ডেস্ক

  • প্রভাকে কেন শাসাচ্ছেন মোশাররফ করিম

    নেট দুনিয়ায় সম্প্রতি একটি স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনেত্রী প্রভাকে বেশ শাসাচ্ছেন। কেন তিনি এমনিট করছেন? জানা গেছে, এটি আসলে একটি টেলিফিল্মের স্থিরচিত্র। যার গল্পে রয়েছে, প্রচণ্ড বদমেজাজি হাবিব সুন্দরী বউ রিনিকে নিয়ে গিয়েছেন বেড়াতে।

    rnrn

    রিনি সব সময় হাবিবের ভয়ে চুপসে থাকে। এক রাতে ছোট এক ঘটনায় রিনির গায়ে হাত তোলে হাবিব, আঘাতে মারা যায় রিনি। দিশেহারা হাবিব উপায় না দেখে অল্প পরিচিত জিসানের সাহায্য নেয়। গ্রেফতারের ভয়ে গাড়িতে করে দূরে রিনির লাশ ফেলে আসে। কিন্তু আর ঘুমাতে পারে না। প্রায়ই মনে হয় রিনি ঘরে হাঁটছে, তার বুকে চেপে বসেছে। এর মধ্যে পরদিন আসিফ নামে একজন রিনির বড় ভাইয়ের বন্ধু পরিচয়ে রিনির সঙ্গে দেখা করতে আসে।

    rnrn

    হাবিব বিপদে পড়ে। জিসান প্ল্যান করে তার নিজের বউ মেঘনাকে রিনি সাজিয়ে হাবিবের সঙ্গে পাঠায়। প্রাথামিকভাবে আসিফকে ম্যানেজ করা গেলেও বিপদ পুরোপুরি কাটে না। এমন গল্প নিয়ে সাজানো এ টেলিফিল্মের নাম ‘উই আর সিক’। এর গল্প লিখেছেন মোশাররফ করিম। পরিচালনা করেছেন সোহেল হাসান। এতে হাবিবের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে ও রিনি হয়েছেন প্রভা। টেলিফিল্মটি আজ বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • কার বিরহে বিলীন হতে চান প্রভা!

    ‘তোমারি বিরহে রহিব বিলীন’ নামে নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিন মাসেরও বেশি সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু তাই বলে অভিনয়কে বিদায় জানাননি তিনি। 

    অবশেষে সেই বিরতি ভেঙে  ‘তোমারি বিরহে রহিব বিলীন’  নামে একটি  নাটকের মাধ্যমে আবারও কাজে যোগ দিলেন এ অভিনেত্রী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। আর রচনা করেছেন জহির করিম। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ নাটকটির চিত্রায়ণ হয়েছে বলেও জানা গেছে। 

    এ নাটকে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘আমি মাঝে মাঝে কাজে বিরতি নেই একান্তই নিজের মতো করে সময় কাটানোর জন্য। যেন ফিরে এসে আরও মন দিয়ে কাজ করতে পারি। আর রানা ভাই ও সুব্রত দাদার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। এ টিমটি আমার কাছে পারিবারিক একটি টিম। যারা আমাকে বুঝতে পারে। যে কারণে এ নাটকে কাজ করা। তা ছাড়া জহির করিম ভাইয়ের লেখা গল্প আমার কাছে ভালোলাগার। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, এ কাজটি করা যেতে পারে। কারণ এর গল্পটাই দর্শককে নাটকটি দেখতে আগ্রহী করে তুলবে।’ 

    আরও পড়ুন: 

    এতে বেলা নামে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা জাহের আলভী। নাটকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

    বিনোদন প্রতিবেদন

  • প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানান সময় বিভিন্ন বিষয়ে সামাজিকমাধ্যমে দেখা যায় তাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে।

    ২০০৫ সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়ার কাজ শুরু করলেও বর্তমানে অভিনয় জগতেই বেশি কাজ করছেন অভিনেত্রী। ক্যারিয়ারের দেড় যুগেরও বেশি সময়ে পার করেছেন জীবনের অনেক চড়াই- উৎড়াই।

    ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত ঘটনা তার জীবনকে অনেকটাই কঠিন করে দিয়েছিল। তবে সে জীবনের হোঁচট থেকে নিজেকে সামলিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী।

    সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা ২৫ সেকেন্ডর ওই ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    আরও পড়ুন: 

    ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের শাড়িতে কোনো এক পার্টিতে আছেন প্রভা। জমকালো পার্টির সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন। ভিডিওর এক পর্যায়ে ভক্তদের চোখও মারেন তিনি। আকাশি রঙের শাড়ির পাশাপাশি নীল রঙের কামিজেও দেখা গেছে লাস্যময়ী প্রভাকে।

    নেটদুনিয়ায় প্রভার এ ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে নেটিজেন ও ভক্তরা করছেন ইতিবাচক মন্তব্য আর রিয়েকশনের জায়গায় ভরিয়ে দিচ্ছেন ভালোবাসার ইমেজ দিয়ে।

    বিনোদন ডেস্ক

  • ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করতে চান না প্রভা

    টেলিভিশন জগতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এখন আর আগের মত পর্দায় নিয়মিত নেই তিনি। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে খানিকটা আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন প্রভা। 

    rnrn

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিওতে এমনই একটি ভাবনার কথা শেয়ার করেছেন তিনি। ভিডিওতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। তবে ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। 

    rnrn

    যেখানে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’ এর ক্যাপশন প্রভা লিখেছেন ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’ 

    rnrn

    প্রসঙ্গত, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় দীর্ঘদিনের প্রেমিক রাজিবের সঙ্গে বাগদান হয় প্রভার। কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরে জনপ্রিয় অভিনেতা অপূর্বকে বিয়ে করেন তিনি। কিন্তু সাবেক প্রেমিক প্রতিশোধ নেওয়ার জন্য ইন্টারনেটে তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে। এরপর ভেঙ্গে যায় অপূর্ব-প্রভার সংসার। পরবর্তীতে আরো একবার অন্য একজনকে বিয়ে করেন প্রভা। কিন্তু সে বিয়েও টেকেনি।

    আনন্দনগর প্রতিবেদক

  • অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি: প্রভা

    অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।

    তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব প্রভা। সেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী।

    আরও পড়ুন

    সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

    যেখানে বলতে শোনা যায়, অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

    ভিডিওটির ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন— ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

    নায়িকার এমন মন্তব্যের সঙ্গ একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসাও করেছেন তারা। অনেকেই আবার তাকে পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন।

     

    বিনোদন ডেস্ক

  • সালমান মুক্তাদিরকে অভিনন্দন জানালেন প্রভা

    বিয়ে করেছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান।

    rnrn

    বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই।

    rnrn

    সালমানের সেই পোস্টে আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কমেন্ট করেন, ওহ, কংগ্রাচুলেশনস। উত্তরে প্রভাকে ধন্যবাদ জানান সালমান।  

    rnrn

    এদিকে সালমান নাম প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে।  জানা গেছে, সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। 

    rnrn

    নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 

    rnrn

    ২০২১ সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। ওই সময় দিশা কানাডার ওন্টারিওতে বাস করতেন। 

    rnrn

    ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন দিশা ইসলাম। তবে এতদিন সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

    rnrn

    এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়ে পড়ে। দেড় বছরের ব্যবধানে সেই সম্পর্কে ইতি ঘটে।
    rn 

    বিনোদন ডেস্ক