Tag: প্রভাস

  • আবারও প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

    প্রভাস ও দীপিকা পাড়ুকোন। ভারতের দুই প্রভাবশালী অভিনয়শিল্পী। একজন দক্ষিণ ভারত কাঁপিয়ে এখন রাজত্ব করছেন বলিউডে, অন্যজন বলিউড থেকে হাত প্রসারিত করছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে। এভাবেই চলছে তাদের কর্মযজ্ঞ। 

    গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন এ দুই সুপারস্টার। সিনেমাটি সুপারহিটের তকমা পেয়েছে। জানা গেছে, আবারও পর্দা ভাগাভাগি করছেন প্রভাস ও দীপিকা। আর তাদের নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমার নাম ‘স্পিরিট’। 

    এ নির্মাতার সিনেমার সংখ্যা বেশি নয়। হাতেগোনা কয়েকটি। তবে যেকটি বানিয়েছেন সবই হিট। তাই তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব সাধারণত কেউ ফিরিয়ে দেন না। একমাত্র দীপিকা ব্যতিক্রম। তিনি প্রস্তাব ফিরিয়েছিলেন। কারণ ‘স্পিরিট’ নির্মিত হওয়ার কথা ছিল গত বছরের শেষের দিকে। শুরু থেকেই নায়িকা হিসাবে নির্মাতার প্রথম পছন্দ ছিল দীপিকা। প্রস্তাবও দিয়েছিলেন অভিনেত্রীকে। কিন্তু দীপিকা ‘না’ করে দিয়েছেন। অবশ্য ইচ্ছা থাকলেও তিনি কাজটি করতে পারতেন না। কারণ সে সময় অভিনেত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। পছন্দের নায়িকাকে পেতে সন্দীপ অপেক্ষা করেছেন। আর অপেক্ষার মূল্যও দিয়েছেন দীপিকা। 

    অবশেষে তিনি সিনেমাটি করতে রাজি হয়েছেন। কারণ, এখন অনেকটা ভারমুক্ত তিনি। সন্তান দুনিয়ায় এসেছে বছর ছুঁই ছুঁই। তাই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। আর সেটা সন্দীপকে দিয়েই শুরু করছেন। অর্থাৎ শেষতক ‘স্পিরিট’ আসছে। সিনেমার নায়ক আগেই ঠিক করা ছিল। প্রভাসও দীপিকার সঙ্গে ফের কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে প্রথমবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করবেন, এটা দীপিকার জন্যও বড় পাওয়া। এ সিনেমায় তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। স্পিরিটের শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবরে। ২০২৭ সালের প্রথমদিকে মুক্তি দেওয়ার পরিকল্পপনা রয়েছে নির্মাতার। এদিকে দীপিকা আর শাহরুখ খানের রসায়ন পুরোনো। শাহরুখের প্রায় সব সিনেমায়ই তার উপস্থিতি লক্ষণীয়। বাদ যাচ্ছেন আগাম সিনেমা ‘কিং’ও। এ সিনেমায় শাহরুখকন্যা সুহানা খানের মা হচ্ছেন এ অভিনেত্রী। 

    সম্প্রতি চুক্তিও সম্পন্ন করেছেন। শুটিংও শুরু করবেন শিগ্গির। শুধু চলতি বছরই নয়। ২০২৬ সালের জন্য তার শিডিউল অলরেডি বুকড। জানা গেছে, শাহরুখের ‘পাঠান-২’ এবং প্রভাসের সঙ্গে ‘কালকি-২’ সিনেমার সঙ্গেও থাকছেন এ অভিনেত্রী। যদিও এ দুটি সিনেমার বিষয়ে তিনি এখনো নিশ্চিত করে কিছু বলেননি।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?

    দক্ষিণী তারকা প্রভাসের ব্যক্তিগত জীবনে বহু নারীর সঙ্গে নাম জড়িয়েছিল। একই ইন্ডাস্ট্রিজের অভিনেত্রী আনুষ্কা শেঠির সঙ্গে তার বিয়ের গুঞ্জনও উঠেছিল। আবার শুটিং সেট থেকে কৃতি শ্যাননের সঙ্গেও প্রেমে নাম জড়িয়েছিল তার। যদিও কোনো সম্পর্ক থেকেই সদুত্তর আসেনি।

    সবকিছু উড়িয়ে এবার বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস। যদিও বছর খানেক ধরেই শোনা যাচ্ছিল তার বিয়ের কথা। তাই তো বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করছেন তার অনুরাগীরা। অবশেষে তাদের সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে।

    পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করছেন প্রভাস। তবে তিনি নাকি তারকা অঙ্গনের কেউ নন! শোনা যাচ্ছে, হায়দেরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়েই হতে যাচ্ছেন নায়কের পাত্রী।

    এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রভাসের বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে রেখেছে তার পরিবার।

    এর আগেও প্রভাসের বিয়ে নিয়ে নানা রকমের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু প্রভাসের বয়সের কথা মাথায় রেখে অনুরাগীদের ধারণা, এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?

    দক্ষিণী তারকা প্রভাস কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই।

    একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। 

    বিশেষ করে ‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরও তীব্র হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি।

    তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন।

    অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা।  

    এক সাক্ষাৎকারে রামচরণের মন্তব্যের জন্য নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে।

    এর পরেই জল্পনা বাড়িয়ে দিয়েছে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে আগ্রহী। কেউ কেউ আবার আনুশকা শেঠিকেই পাত্রী হিসেবে দেখতে চাইছেন।

    যদিও নেটপাড়ায় অনেকের মত, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। আগামী ছবির জন্য বিয়ের একটি দৃশ্যে তাকে দেখা যাবে বলেই এমন গুঞ্জন। যদিও অনুরাগীরা তা মানতে নারাজ। তারা প্রাণপণ চাইছেন, এ বার যেন এই গুঞ্জন সত্যি হয়।

    শুধু আনুশকা নয়। বলিউডের কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময়ে দু’জনকে নিয়ে গুঞ্জন রটেছিল।

    বিনোদন ডেস্ক

  • এবার সত্যিই কি বিয়ের পিঁড়িতে প্রভাস

    বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর অভিনেতা সালমান খান। বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনো বিয়ের মালা গলায় পরেননি ভাইজান। ব্যক্তিজীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারও সঙ্গেই থিতু হতে পারেননি তিনি। তবে এত ঘটনার জন্ম দেননি দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। ভাইজানের মতো নয় তার প্রেম ক্যারিয়ার। কিন্তু এখনো ভাইজানের মতোই ব্যাচেলর। আর কখনো বিয়ে করবেন কিনা, সে নিয়েও রয়েছে তর্কবিতর্ক। তবে সালমান খানের পথেই হাঁটছেন কিনা প্রভাস তা বলা মুশকিল। তাদের সময়ের অনেক তারকাই বিয়ে করে সংসার পাতলেও, তারা এখনো মোস্ট এলিজেবল ব্যাচেলরই রয়ে গেছেন।

    এর আগে দক্ষিণী অভিনেতা প্রভাস বিয়ে করতে যাচ্ছেন বেশ কয়েকবার এমন গুঞ্জন উঠলেও, তা আলোচনা-সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ‘বাহুবলি’সিনেমার সাফল্যের পর তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন। এমনকি এ সিনেমার প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এ জন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও শোনা যায়।

    ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর প্রভাসের প্রেম-বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। সিনেমাটিতে তার সহঅভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন বলেও খবর ছড়ায় চারদিক। তবে সেটিও ছিল কেবলই গুঞ্জন। ফের বিয়ের ইস্যু নিয়ে খবরের শিরোনাম হলেন প্রভাস। এবার তিনি বিয়ের ঘোষণা দেবেন বলে ইঙ্গিত দিলেন প্রভাসের কাকি।

    পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, প্রভাসের কাকা প্রয়াত অভিনেতা কৃষ্ণা রাজুর স্ত্রী শ্যামলা দেবী কনক দুর্গামন্দিরে গিয়েছিলেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রভাসের বিয়ের ইঙ্গিত দেন। তিনি বলেন, খুব শিগগির বিয়ের ঘোষণা দেবেন প্রভাস। তবে প্রভাসের হবু স্ত্রী কে তা জানতে চাইলে টু শব্দও করেননি শ্যামলা দেবী। এরপর থেকে প্রভাসের বিয়ে নিয়ে ফের জল্পনা শুরু হয় নেটিজেনদের মাঝে।

    এর আগেও শ্যামলা দেবী বলেছিলেন, পুরো পরিবার চায় প্রভাস বিয়ে করুক। আমরা বিশ্বাস করি, সঠিক সময়ে তার বিয়ে হবে।

    উল্লেখ্য, প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। গত ২৭ জুন ছবিটি মুক্তি পায়। সিনেমাটির প্রচার অনুষ্ঠানে গিয়ে এ অভিনেতা জানিয়েছিলেন— এখনই বিয়ে করছেন না তিনি।

    বিনোদন ডেস্ক

  • দিশার সঙ্গে প্রেম করছেন প্রভাস!

    ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। সিনেমাটি ছয় দিনে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটিরও বেশি রুপি আয় করেছে। শিগগিরই হাজার কোটি রুপির ক্লাবে পা রাখবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। স্বভাবতই এ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রভাস নিজেও।

    rnrn

    আর এরমাঝেই চাউর হলো তার প্রেমের গুঞ্জন। অভিনেত্রী দিশার সঙ্গে প্রেম করছেন তিনি! এমনই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

    rnrn

    মূলত অভিনেত্রীর হাতে ‘পিডি’ নামে ট্যাটু দেখেই এ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। পি ও ডি দুটি শব্দকে ‘প্রভাস ও দিশা’ বলেই আখ্যাায়িত করতে চাইছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, দিশা পাটানি তার নামের উল্টো করে ‘পিডি’ অর্থাৎ পাটানি দিশা লিখেছেন। 

    rnrn

    প্রসঙ্গত, দিশা কল্কি সিনেমায় প্রভাসের সহশিল্পী। এ সিনেমার শুটিংয়ের সময়ই নাকি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এবার সেটা আরও বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে। এটা দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্তরা। 

    rnrn

    তবে সত্যিই তারা প্রেম করছেন, নাকি পুরোটাই গুজব- তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি কেউই।

    বিনোদন ডেস্ক

  • প্রভাসের সঙ্গে টক্কর এড়াতেই কি পিছিয়ে গেলেন শাহরুখ?

    একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে রীতিমতো টালটামাল ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অন্যদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

    rnrn

    একদিকে শাহরুখ-হিরানি জুটির তুমুল প্রত্যাশিত সিনেমা ‘ডানকি’, অন্যদিকে প্রভাস-প্রশান্ত নীলের ‘সালার’। আগামী ২২ ডিসেম্বর সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা ছিল। একই দিনে এ দুই সিনেমার মুক্তির খবরে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল।

    rnrn

    কিন্তু ট্রেড অ্যানালিস্টদের মতে, এটা একদমই ঠিক হবে না। দুটো বড় ছবি একই সময় মুক্তি পেলে দুটো ছবিরই আর্থিক ক্ষতি হবে। ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে ছবি দুটির। তাই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা শোনা না গেলেও কানাঘুষায় শোনা যাচ্ছে— এ বছরের শেষে মুক্তি পাবে না ডানকি। এটা ২০২৪ সালে আসতে পারে। বর্তমানে এই ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে বলেই মনে করা হচ্ছে। যদি পুরো কাজ সময়ে শেষ হয়ে যায় তা হলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে ডানকি।

    rnrn

    লেটস সিনেমা নামক একটি পোর্টালের তরফে জানানো হয়েছে, শাহরুখ খানের ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে। যদি সত্যি সেটা হয়, তা হলে সালারের জন্য যে সেটা খুশির খবর সেটা বলাই যায়।

    rnrn

    একেই ডিসেম্বর মাসে এক গাদা বিগ বাজেট ছবি বেরোচ্ছে হিন্দি-বাংলা মিলিয়ে। তবে যদি ডানকি ও সালার একসঙ্গে মুক্তি পায়, তা হলে যে ধুন্ধুমার একটা ব্যাপার হবে সেটা বলাই যায়।

    rnrn

    জওয়ান ছবির মুক্তির দিনও অনেকটাই পিছিয়ে দেওয়া হয়। প্রথমে ছবিটি আগস্টে আসার কথা থাকলেও ভিএফএক্স নিয়ে আরও বেশি কাজ করার প্রয়োজন বলে সেটাকে পিছিয়ে সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়। এবার সেই একই জিনিস ডানকির ক্ষেত্রেও হয় কিনা সেটাই দেখার। যদিও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে অনেক লোক নিয়োগ করা হচ্ছে। তাই শাহরুখ ভক্তরা দাবি করছেন যে ডানকির রিলিজ ডেট পিছবে না। বরং সময়েই মুক্তি পাবে এটি।

    rnrn

    রাজকুমার হিরানি এ ছবি পরিচালনা করেছেন। এই প্রথম তিনি এবং শাহরুখ একসঙ্গে কাজ করলেন। এখানে শাহরুখের বিপরীতে তাপসী পান্নুকে দেখা যাবে। শীতের ছুটিতে আপাতত মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে মুক্তির দিন পিছবে কিনা এখনো জানানো হয়নি।

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি বিয়ে করে ফেললেন প্রভাস-আনুশকা!

    দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন সুপারস্টার প্রভাস এবং আনুশকা শেঠি। তারা একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতেই। উল্লেখযোগ্য ‘বিল্লা’, ‘মির্চি’। তবে ‘বাহুবলী’ ছবির দুটি অংশেই জমিয়ে পারফর্ম করেছিলেন আনুশকা- প্রভাস। 

    শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও এই জুটিকে দেখতে চাইছেন তারা। যদিও কানাঘুষো, প্রভাস ও আনুশকা শেঠির মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। তাহলে কি চুপিচুপি বিয়ে সেরে ফেললেন দুই তারকা?

    দক্ষিণী বিয়ের সাজে আনুশকা-প্রভাস। একে অপরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। এক ঝলক দেখলে যে কারও চোখ ধাঁধা লাগতে পারে। মনে হতেই পারে এই দুই তারকা নিশ্চয়ই বিয়ে করছেন। তবে এটা সত্যি নয়। 

    ছবিগুলো বানানো হয়েছে গুগল এআইয়ের সাহায্যে। বাস্তব জীবনে তাদের দূরত্বের খবর পেতেই অনুরাগীরা নিজেদের মনের মতো রূপ দিলেন দুই তারকাকে। অন্যদিকে শোনা যাচ্ছে, আনুশকা শেঠির সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি কৃতি শ্যাননে মজেছেন ‘বাহুবলী’ তারকা। 

    ‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন কৃতি ও প্রভাস। সেই ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েন তারা। দুজনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ দুই তারকা। 

    এ দিকে মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়ো নেই। যখন হওয়ার হবে খুব স্বাভাবিকভাবেই সেটা হবে।’ 

    সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে বলেই বিশ্বাস আনুশকার। ওদিকে ৪০ পেরিয়ে গিয়েছেন প্রভাস। অভিনেতার মায়ের ইচ্ছে, এ বার সংসারী হোন তিনি।

    বিনোদন ডেস্ক

  • একইদিনে মুক্তি পাচ্ছে সালার-ডানকি

    একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এ ঘটনার সাক্ষী হয়েছে বলিউড। তবে এবারের গল্পটা যেন একটু ব্যতিক্রম! এবার বড় মহারণের সাক্ষী হতে যাচ্ছে ভারতীয় সিনেমা।

    একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে রীতিমতো টালটামাল ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অন্যদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

    একদিকে শাহরুখ-হিরানি জুটির তুমুল প্রত্যাশিত সিনেমা ‘ডানকি’, অন্যদিকে প্রভাস-প্রশান্ত নীলের ‘সালার’। আগামী ২২ ডিসেম্বর সিনেমা দুটি মুক্তি পাবে। একই দিনে এ দুই সিনেমার মুক্তির খবর ভারতের প্রেক্ষাগৃহগুলোতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

    সালার ও ডানকি— সিনেমা দুটি এর আগে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু পিছিয়েছে। তবে শেষ পর্যন্ত একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের এ দুই সিনেমা। তবে একই সময়ে দুটি বহুল প্রত্যাশিত সিনেমার মুক্তির সংবাদে ক্ষোভ প্রকাশ করছেন সিনেপ্রেমীরা। একই দিনে সালারের মুক্তিতে খুশি নন প্রভাসের ভক্তরা। অনেকেই আবার ক্ষোভ ঝেড়েছেন প্রভাসের ওপর।

    কেউ কেউ বলছেন, শাহরুখের এই দুর্দান্ত ফর্মে প্রভাস আরেকটি ধাক্কা খেতে যাচ্ছে। অবশ্য কারও কারও মতে, প্রভাসের সালারের কাছে মুখ থুবড়ে পড়বে শাহরুখের ডানকি!

    সালারের মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। আর এই অ্যাকশন সিনেমার পরিচালক কেজিএফখ্যাত প্রশান্ত নীল।

    অপরদিকে, রাজকুমার হিরানির পরিচালনায় ডানকিতে শাহরুখ খানের সঙ্গে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে প্রশ্নে যা বললেন প্রভাস 

    ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিখ্যাত একটি মন্দির তিরুপালা তিরুপতি। আর সেখানেই নিজের বিয়ের ঘোষণা দিয়েছেন সুপারস্টার প্রভাস। জানিয়েছেন, কোনো দিন বিয়ে করলে তিরুপতিতে বিয়ে করবেন। ১৬ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘আদিপুরুষ’ নামে একটি সিনেমা। এর ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে প্রার্থনা করতে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন এ অভিনেতা। 

    rnrn

    সেখানে ভক্তরা জানতে চান, কবে বিয়ে করবেন প্রভাস। তাদের প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানিয়েছেন। এই ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং করতে গিয়েই অভিনেত্রী কৃতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে প্রভাসের। ভারতজুড়ে এমন গুঞ্জন ভেসে বেড়ালেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রভাস কিংবা কৃতি। 

    rnrn

    কিছুদিন আগে এও শোনা গিয়েছিল মালদ্বীপে বাগদান সারবেন তারা। সে খবরেরও কোনো সত্যতা মেলেনি। এর মধ্যেই বিয়ে প্রসঙ্গে তিরুপতি মন্দিরের কথা জানিয়েছেন প্রভাব। উল্লেখ্য, ৪৫০ কোটি রুপি বাজেটের ছবি ‘আদিপুরুষ।’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতে মুক্তি পাবে। এতে প্রভাস ও কৃতি ছাড়া আরও আছেন সাইফ আলি খান। রামায়ণ অবলম্বনে নির্মিত এ সিনেমায় রামের ভূমিকায় থাকবেন প্রভাস, লক্ষণ হয়েছেন সানি সিং এবং রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। সীতার ভূমিকায় থাকছেন কৃতি শ্যানন।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে কোন তারকার আসল নাম কী

    সিনেমাজগতে প্রবেশের পর অনেকেই আসল নাম পরিবর্তন করে চমকপ্রদ নতুন নাম রাখেন। সময়ের ব্যবধানে হারিয়ে যায় আসল নাম।

    ওম ভাটিয়াকে চেনেন কেউ? কিংবা অশ্বিনী শেঠিকে? অধিকাংশ ক্ষেত্রেই পাল্টা প্রশ্ন আসবে- এরা কে? তবে যদি এদের ছবি দেখানো হয়, তখন মুহূর্তেই চেনা হয়ে ধরা দেবেন তারা। সিনেমা নেমে তারা যে নাম নিয়েছেন, তাতে হারিয়ে গেছে তাদের পারিবারিক নাম। রুপালি জগতে নাম বদলের এমন ঘটনা হামেশাই ঘটে আসছে। বলিউডের এমনই কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন।

    সালমান খানের পারিবারিক নাম হল আব্দুর রশিদ সেলিম সালমান খান 


    যদি 'ভাইজান' বলেও ডাকা হয়, তাও সবাই ঠিকই বুঝে যাবেন বলা হচ্ছে সালমান খানের কথা। আবার অনেকে 'সাল্লু' বলেও ডাকেন। কিন্তু এই ভাইজান বা সালমানের পারিবারিক নাম হল ‘আব্দুর রশিদ সেলিম সালমান খান। খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খানের এই ছেলে বড় পর্দায় পা দেওয়ার আগে নামের সামনের অংশ ছেঁটে 'সালমান খান' অংশটি শুধু রাখেন।

    শিল্পা শেঠির আসল নাম অশ্বিনী শেঠি


    অভিনয়ের পাশাপাশি তিনি 'ধ্যান' করে বেশ নাম করেন বছর ছয়েক আগে। নিয়মকানুন মেনে চলেন ব্যক্তিগত জীবনেও। কিন্তু নাম বদলে ফেলেছেন তিনিও। আসলে কিন্তু শিল্পা শেঠি নন, তিনি অশ্বিনী শেঠি। তবে অশ্বিনীর চেয়ে শিল্পা নামটাই তার কাছে বেশি প্রিয়। কারণ তার মায়ের মতে নামটি অভিনেত্রীর সৌভাগ্য বয়ে আনবে।

    রাজীব হরি ওম ভাটিয়া সিনেমায় এসে হন অক্ষয় কুমার


    পারিবারিক নামের সঙ্গে একেবারেই মিল নেই অক্ষয় কুমারের। নব্বই দশকের অ্যাকশন হিরোর পারিবারিক নাম রাজীব হরি ওম ভাটিয়া। মাহামারির ধাক্কার পর বলিউডে টিকে থাকতে সম্প্রতি পারিশ্রমিক কমিয়েছেন তিনি।

    টাবুর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি 


    তাবাসসুম ফাতিমা হাশমি বলিউডে টাবু নামেই স্বীকৃত। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা সতীশ কৌশিক পরিচালিত ‘প্রেম’। ক্যারিয়ারে সফল এই অভিনেত্রী ‘চাঁদনি বার’ থেকে ‘হায়দর’ সব সিনেমাতেই নিজেকে মেলে ধরেছেন। অফট্র্যাক সিনেমার পাশাপাশি ‘হেরাফেরি’, ‘বিবি নাম্বার ওয়ান’ দিয়ে টাবু প্রমাণ করেন বাণিজ্যিক ও কমেডিতেও তিনি সমান পারঙ্গম।

    কিয়ারা আদবানি ছিলেন আলিয়া আদবানি


    মায়ের কোলে শুয়ে বেবি ক্রিমের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। আট মাস থেকেই অভিনয়ে যাত্রা শুরু হলো, তখন ছিলেন আলিয়া। অভিনয় এখনও চলছে, তবে হারিয়ে গেছে আলিয়া, জাজ্বল্যমান কিয়ারা আদবানি নামে। বলিউডের এই নায়িকার নাম বদলে অভিনেতা সালমান খানের হাত আছে বলে শোনা গেছে। কারণ কিয়ারা আদবানি যখন বলিউডে যাত্রা শুরু করেন, তত দিনে নিজের জায়গা করে ফেলেছেন মহেশ ভাটকন্যা আলিয়া ভাট।

    জয় হেমন্ত শ্রফ সিনেমায় এসে হয়েছেন টাইগার শ্রফ


    জ্যাকি শ্রফের ছেলে টাইগারের শ্রফের আসল নাম কিন্তু ‘টাইগার’ নয়। তার আসল নাম জয় হেমন্ত শ্রফ। জয় থেকে টাইগার হয়ে ওঠার পেছনে একটা গল্প আছে। হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে নাম পরিবর্তের কারণ খোলাসা করে বলেছিলেন, তিনি যখন খুব ছোট ছিলেন, বাসায় কেউ এলে তাকে কামড়ে দিতেন, নখ দিয়ে আঁচড়ে দিতেন। তাই তার মা–বাবা তাকে ‘টাইগার’ বলে ডাকা শুরু করেন। সেই থেকে হেমন্ত হয়ে উঠলেন টাইগার।

    প্রভাসের নাম ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলপতি 


    বাহুবলী খ্যাত প্রভাসের আসল নামটি বেশ খটোমটো, ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলপতি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন প্রভাস। এই অভিনেতার বিষয়ে আরেকটি অবাক করা তথ্য হল, একবার বসেই ১৫ রকম বিরিয়ানি দিয়ে পেটপূজা করতেন প্রভাস!

    অনলাইন ডেস্ক