Tag: প্রথম

  • শেষের পথে মৌয়ের প্রথম সিনেমা

    নাটকের অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। ক্যারিয়ারে প্রথমবার একটি সিনেমায় অভিনয় করেছেন। নাম ‘সংবাদ’।  নির্মাণ করছেন সোহেল আরমান। এরইমধ্যে সিনেমাটির কাজ প্রায় শেষ করেছেন বলে জানিয়েছেন মৌ। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে সিনেমার কাজ বেশ ভালো হয়েছে। আমি আমার চরিত্র, আমার অংশের কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। তবে এখনো সিনেমার অন্যান্য কাজ বাকি আছে, তাই সার্বিকভাবে বলতে পারছি না। তবে গল্পটা যেহেতু আমার কাছে ভালো লেগেছে, আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে শেষ হলে সিনেমাটি বেশ ভালো হবে। বাকিটা দর্শকের উপর নির্ভর করছে।’ 

    rnrn

    এদিকে তার অভিনীত এ মুহূর্তে দু’টি ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। একটি কায়সার আহমেদের ‘গোলমাল’, অন্যটি সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’।

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি ২৪তম বিসিএসে প্রথম হয়েছিলেন তাহসান, জানা গেল যেসব তথ্য

    বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টির মতো নিয়োগ পরীক্ষায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। এমন চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে উঠে আসলে জড়িত কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী।

    সেই সাবেক চেয়ারম্যান হচ্ছেন মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম, যিনি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা। এ গায়কের মা সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনের সময় তারও গাড়িচালক ছিলেন আবেদ আলী।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে―তাহসানের মায়ের মেয়াদেও প্রশ্নফাঁস হয়েছিল। আর মা চেয়ারম্যানের পদে থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন এ তারকা। কিন্তু সেই পরীক্ষা পরে বাতিল হয়। পরবর্তীতে ভাইভা অনুষ্ঠিত হলে তাতে বাদ পড়েন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি সত্য এ তথ্য?

    এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য যাচাই-বাছাই সংস্থার গ্রুপে জানানো হয়েছে, ২৪তম বিসিএসের ভাইভায় সংগীতশিল্পী তাহসান খানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। 
    সেখানে বলা হয়েছে, ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় ৩ মার্চ তা বাতিল করে পিএসসি। পরবর্তীতে ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং নিয়ম অনুযায়ী লিখিত ও ভাইবার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    অর্থাৎ, বিসিএসের যে পরীক্ষায় সংগীতশিল্পী তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার কথা বলা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল করে পিএসসি। ফলে ওই বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে তাকে সুপারিশ করার কোনো সুযোগ নেই। আবার ২৪তম বিসিএসে একবারই ভাইভা অনুষ্ঠিত হয়েছিল। আর পুনরায় ভাইভায় অংশ নেওয়ার দাবিটিও সত্য নয়।

    উল্লেখ্য, ২৪তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ওই সময়ের জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় প্রকাশ হয়েছিল। ২০০৩ সালের ৪ মার্চ জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল ‘২৪তম বিসিএস পরীক্ষা বাতিল’। এতেও ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের কথা উল্লেখ রয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার বিকালে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য এর আগে মঙ্গলবার সকালেই পিএসসি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রসঙ্গত, তথ্য যাচাই-বাছাই সংস্থা রিউমার স্ক্যানার ও ২০০৩ সালের ৪ মার্চের জাতীয় দৈনিকগুলোয় প্রকাশিত খবর বিশ্লেষণে এটা জানা যায় যে, ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছিল। 

    এ কারণে ওই বিসিএসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ করার কোনো সুযোগ নেই। আর ওই বিসিএসে একবারই ভাইভা হয়েছিল। ফলে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও সত্য নয়।
     

    বিনোদন ডেস্ক

  • বরুণ-নাতাশার ঘর আলো করে এলো প্রথম সন্তান

    বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের ঘর আলো করে এলো একটি ফুটফুটে কন্যাসন্তান। সোমবার সন্ধ্যায় রাজকন্যার জন্ম দেন নাতাশা। বিয়ের তিন বছর পর তাদের ঘরে নাতনি আসার সুখবর দেন দাদা বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান। 

    সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে নাতাশাকে নিয়ে যায় পরিবার। তখনই সেখানে ভিড় করেন পাপারাজ্জিরা। ছেলে না মেয়ে হবে এটা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় সেখানে। পরে মেয়ে হওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ছড়িয়ে দেন ভক্তরা।

    মা ও মেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

    চলতি বছরের ফেব্রুয়ারিতে মা-বাবা হচ্ছেন বলে জানান বরুণ-নাতাশা। স্ত্রীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে ভক্তদের মন কেড়ে নিয়েছিলেন বরুণ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নানা আদুরে মুহূর্তের ছবি দিয়েছেন এ দম্পতি। তাদের ছবি ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। এমনকি মহাধুমধামে নাতাশার সাধ অনুষ্ঠানও হয়েছিল। সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন হবু মা–বাবা।

    ২০২১ সালে দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। যদিও শুরুতে এ সম্পর্কে রাজি ছিলেন না নাতাশা। বরুণ নিজেই বলেছিলেন এক সাক্ষাৎকারে- তাকে নাকি চারবার না বলেন নাতাশা। যদিও হাল ছাড়েননি বরুণ। বাকি ইতিহাস সবারই জানা। বছর তিনেক আগে আরব সাগর উপকূলবর্তী অলিবাগের একটি রিসোর্টে বিয়ে করেন এই জুটি।
     

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় প্রথমবারের মতো ‘পপাই’ কনসার্ট

    আগামী ২৪ মে শুক্রবার, ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘ইভেন্টহোলিক’ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পপাই বাংলাদেশ’ এর প্রথম একক কনসার্ট ‘পপাই-আ নাইট টু রিমেম্বার’।

    rnrn

    এ কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পপাইয়ের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কারণ এই প্রথম শ্রোতাদের সামনে টানা ২ ঘণ্টা পারফর্ম করবে পপাই। যেখানে সব গানই শুনতে পারবেন ভক্তরা। 

    rnrn

    এই কনসার্ট প্রসঙ্গে রাফফান ইমাম (পপাই) বলেন, ‘সম্ভবত এটা বছরের শেষ শো। এরপর এই বছরে বাংলাদেশে আসা হয় কি-না, নিশ্চিত না। এই সলো শো-টা আমাদের কাছে বিশেষ। কনসার্টে অনেক গানের অনুরোধই আমার কাছে আসে, কিন্তু সময় স্বল্পতার কারণে সব গান তো করা সম্ভব নয়। সলো কনসার্টটা এদিক দিয়ে আলাদা। আমরা সব গানই করার সময় পাব। আর যারা আসবে তারা সবাই শুধুমাত্র আমাদের গানই শুনতে আসবে; সুতারাং তাদের সাথে ভাববিনিময়ের ব্যাপারটাও ঘটে যাবে।’

    rnrn

    কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইভেন্টহোলিকের (www.eventholicbd.com) ওয়েবসাইটে। সাধারণ ক্যাটাগরির টিকিট মূল্য ৮৯৯ টাকা এবং ভিআইপি টিকিট ১৪৯৯ টাকা। জানা গেছে, বিকাল ৪টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। ২টি গেস্ট ব্যান্ড ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’ এবং ‘ফ্রিকোয়েন্সি ২.০’ এর পরিবেশনার পর মঞ্চে উঠবে ‘পপাই’। কনসার্ট শেষ হবে রাত সাড়ে ৮টায়।

    rnrn

    প্রসঙ্গত, ২০১০ সালে প্রকাশ পায় পপাই বাংলাদেশের প্রথম অ্যালবাম ‘আমার স্বর্গ’। এরপর ২০১৫ সালে এসেছে দ্বিতীয় অ্যালবাম ‘যা ইচ্ছে তা’। এদের জনপ্রিয় গানের মধ্যে ‘নেশার বোঝা’, ‘তিক্ত সত্য’, ‘বিষন্ন সুন্দর’, ‘মরণ ইচ্ছা’, ‘রাতের কথা’ উল্লেখযোগ্য।

    rnrn

    ‘পপাই বাংলাদেশ’ এর বর্তমান লাইনআপ- রাফফান ইমাম ‘পপাই’ (ভোকাল), রবি (ড্রামস), শাফাত (গিটার), তালাত (গিটার), তানসিফ (বেস গিটার), প্রমিত (কিবোর্ড), রাফি (ম্যানেজার)।

    বিনোদন ডেস্ক

  • দেশে তারকাদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ

    সালমান শাহ-ই এফডিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। তার মৃত্যুর এত বছর পর জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু। সালমান শাহকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘জীবন সংসার’ চলচ্চিত্র। এই সিনেমা শেষ হওয়ার পরপরই সালমান শাহ মারা যান।

    রাজু বলেন, সালমান শাহ শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন। ‘জীবন সংসার’ শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন। তখন চলচ্চিত্র জগতের কারো হাতে মোবাইল ফোন ছিল না। সালমান শাহ হাল ফ্যাশনে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন। চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন ফ্যাশনেবল গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ।

    জাকির হোসেন রাজু দেশের একটি গণমাধ্যমে সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।

    ১৯৯৩ সালের কথা- বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় এপ্রিল মাস থেকে। সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন। চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন। এদের একজন ছিলেন সালমান শাহ। হাল ফ্যাশনের সবদিকে নজর ছিল তার। যুগের চেয়েও আধুনিক ছিলেন এই নায়ক। 
     

    বিনোদন ডেস্ক

  • কন্যা সায়রার পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার লড়াইয়ে অভিনেত্রী বাঁধন

    ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু দাম্পত্যজীবনের মাত্র চার বছর পরই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন এই অভিনেত্রী।

    তবে বিচ্ছেদের পর  থেকে লড়ছেন সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার জন্য। এ লক্ষে অবশ্য এক ধাপ এগিয়েছেন এই অভিনেত্রী।

    গত সোমবার নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    আরও পড়ুন:

    আরও পড়ুন:

    মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৪ আগস্টের মধ্যে এই কমিটিকে নীতিমালা দাখিল করতে। 

    আজ থেকে ছয় বছর আগে কন্যা মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পেয়েছিলেন বাঁধন।  এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, আইনটা পরিবর্তনের একটা প্রক্রিয়া শুরু হলো, এটা সবচেয়ে আনন্দের। যারা আপিল করেছেন, তাদের সাধুবাদ জানাই। আমার অর্জনটা শুধু আমারই থাকুক, তা চাই না। আমি চাই, বাংলাদেশের সব মেয়ের অধিকার থাকুক তার সন্তানের ওপর।’

    বাঁধন বলেন, বাচ্চাটাকে কাছে রাখতে চেয়েছি, যেহেতু ওর সব ভরণপোষণ আমিই করতাম। তাহলে আমি কেন তার অভিভাবক হতে পারব না। বাচ্চার বাবা কোনো দায়িত্ব পালন করেননি। আদালতে সেটি প্রমাণিত হয়েছে। তাই আমাকেই দেওয়া হয়েছিল।

    আইন সম্পর্কে তিনি বলেন, উনি (আইনজীবী সারা হোসেন) কিন্তু উল্লেখ করেছেন, সাধারণত মাকে কাস্টডি দেওয়া হয়, শারীরিক জিম্মা যেটাকে বলে। বাবা বেঁচে থাকতে মাকে অভিভাবকত্ব দেওয়া হয় না। যদি বাবা না পান, সে ক্ষেত্রে দাদা-চাচা, এমনকি নানা-মামারা অভিভাবকত্ব পান। অনেক পরে আসে মায়ের নাম। যে কারণে আমারটা ব্যতিক্রমী একটা রায় ছিল। আমাদের প্রচলিত আইনে একটা লুপ হোল কিন্তু আছে, মাকে অভিভাবকত্ব দেওয়া যাবে, তবে যে শর্তগুলো পূরণ করতে হবে, সেটা খুবই কঠিন। কাস্টডি আর অভিভাবকত্ব এক নয়। অভিভাবকত্ব পুরো ভিন্ন একটা বিষয়। আমাদের আইনে বাবা ন্যাচারাল গার্ডিয়ান, অভিভাবকত্বের প্রশ্নে দূরদূরান্ত পর্যন্ত মায়ের অস্তিত্ব নেই আসলে। এসব জায়গায় অনেক সংশোধনী আনা প্রয়োজন।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার উপস্থাপনায় একসঙ্গে রিয়াজ ও তুষ্টি

    প্রথমবার একসঙ্গে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী শামীমা তুষ্টি। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের  জন্য নির্মিত ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’য় তাদের একসঙ্গে মাইক্রোফোন হাতে দেখা যাবে।

    rnrn

    এরইমধ্যে চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, ইমরান, কোনাল, অভিনয়শিল্পী নিপুণ, শখসহ অনেকে। 

    rnrn

    এটি উপস্থাপনা প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘রিয়াজ ভাই নিঃসন্দেহে একজন নন্দিত নায়ক, অভিনেতা। তার সঙ্গে উপস্থাপনা করে ভীষণ ভালো লেগেছে। ধনবাদ নূর আনোয়ার রঞ্জু ভাইকে আমাদের এত চমৎকার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ 

    rnrn

    সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে চিত্রনায়ক রিয়াজ দাবি করেছেন, অশ্লীলতা এ সময়ে নাটকে এসে ঝেঁকে বসেছে। বিশেষ করে ওটিটি প্লাটফরমগুলো বেশিরভাগ কনটেন্ট অশ্লীলতায় ভরপুর। 

    rnrn

    সিনেমার মতো এখন জরুরি হয়ে পড়েছে ওয়েব কনটেন্টের দিকেও সরকারের নজর দেওয়ার। তার মতে, স্বাধীন নির্মাণের নামে যাচ্ছেতাই কনটেন্ট বানানো হচ্ছে। 

    rnrn

    রিয়াজ বলেন, নাটক-ওটিটি কনটেন্টে অশ্লীলতা বাড়ছে। তিনি বলেন, ‘একসময় অশ্লীলতা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে গ্রাস করেছিল। সেই সময় এফডিসিতে সন্ধ্যার পর যেতে ভয় লাগত। সেই ভয়টা এখন ফিরে এসেছে। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে। এই কনটেন্টগুলো বেশিরভাগই বানাচ্ছেন নাটকের পরিচালকরা। তারা চাইলে টিভি নাটকে অশ্লীলতা পরিপূর্ণভাবে থামাতে পারেন, যাকে আমরা ক্যাপ্টেন অব দ্য শিপ বলি।’

    আনন্দনগর প্রতিবেদক