Tag: পূজা হেগড়ে

  • দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি!

    সম্প্রতি দুবাইয়ে নাকি একটি পানশালা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ওই অনুষ্ঠানেই নাকি এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় মেজাজ হারিয়ে পূজাকে খুন করার হুমকি দেন।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে পূজাকে খুনের হুমকির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় জল্পনা। যদিও পরে জানা যায়, সুস্থ শরীরেই দুবাই থেকে ভারতে ফিরেছেন পূজা। তবে কি বলিউড তারকা সালমান খানের সঙ্গে তার নাম জড়ানোর মাসুলই গুনছেন অভিনেত্রী?

    চলতি বছর ঈদে মুক্তি পেয়েছিল সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ওই ছবিতে সালমানের নায়িকা ছিলেন পূজা। ওই ছবির শুটিংয়ের সময় থেকেই সালমান ও পূজার সম্পর্ক নিয়ে ফিসফাস শুরু হয়। ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি বটে, তবে ভাইজানের মনে নাকি ভালোই দাগ কেটেছিলেন অভিনেত্রী। এমনকি পূজার ভাই ঋষভ হেগড়ের বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন সালমান। তখনই আরও বেড়েছিল জল্পনা। তবে কি সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তারই মতো খুনের হুমকি পেলেন পূজা? ওঠে এই প্রশ্নও।

    চলতি বছরেই একাধিকবার খুনের হুমকি পেয়েছেন সালমান। তারকার গায়ে যাতে আঁচও না আসে, সে কথা মাথায় রেখে বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তাও। 

    আরও পড়ুন: 

    তবে সূত্রের খবর, পূজার খুনের হুমকি পাওয়ার কানাঘুষো নাকি সত্য নয়। সামাজিক মাধ্যমে যে পোস্ট দাবি করেছিল যে খুনের হুমকি পেয়েছেন অভিনেত্রী, সেই পোস্টে নায়িকার টিমের এক সদস্যই মন্তব্য করেন, ‘‘আমরা জানি না, কে এই ভুয়া খবর রটাচ্ছে, তবে এটা ডাহা মিথ্যা কথা।’ তবে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি পূজা।

    বিনোদন ডেস্ক

  • ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!

    সদ্যই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হয়েছে। রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। এরই মধ্যে আরেক অভিনেত্রীর বিয়ের খবর মিলছে বলিউডের বাতাসে। ফের বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই! বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা হেগড়ে!

    শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি ঠিকঠাক! খুব শিগগির নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।

    তবে কে সেই ক্রিকেটার, সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি এখনো।

    সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, বেশ কিছু দিন ধরেই নাকি মুম্বাইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পূজা। তবে এই বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী।

    পূজা হেগড়ের বিয়ের গুঞ্জন সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগে জানা গিয়েছিল যে পূজা হেগড়ে কর্নাটকের একজন ক্রিকেটারের সঙ্গে ডেটিং করছিলেন, যদিও সেই বিষয়ে কখনো মুখ খোলেননি পূজা। সম্প্রতি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রেও দেখা গেছে পূজাকে।

    পূজার সঙ্গে আগামী দুটি সিনেমা করেতে যাচ্ছেন সালমান খান। এর পরই সালমান খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও পূজা সালমানের বিষয়টি অস্বীকার করেছিলেন।

    হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা।এর পর ‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন। সামনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • দেশে বাণিজ্যিকভাবে হিন্দি সিনেমার যুগ শুরু

    বছর কয়েক আগে বলিউড অভিনেতা সালমান খানের ‘ওয়ান্টেড’ নামে একটি হিন্দি সিনেমা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। সেটি তখন তেমন দর্শক টানতে পারেনি। কারণ দেশি দর্শক সিনেমাটি আগেই বিকল্প মাধ্যমে দেখে ফেলেছেন।

    rnrn

    সেটিও হয়তো মূল কারণ নয়। হয়তো দর্শক তখন দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা দেখতে চাননি। এরপর ২০১৭ সালে বাংলাদেশে হিন্দি সিনেমা যাতে প্রদর্শিত না হয়, এ জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলনও করেছিলেন। পরবর্তী সময়ে আলোচনা-সমালোচনা এবং বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব-এ নিয়েই কেটে যায় পাঁচ বছর।

    rnrn

    নতুন করে আবারও আলোচনায় ‘দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শন’। আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে রাষ্ট্রীয় অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে সেই ক্ষণ শুরুও হচ্ছে। আগামীকাল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে।

    rnrn

    এদিকে গত রোজার ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এগুলো হচ্ছে-শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’, অনন্ত ও বর্ষার ‘কিল হিম’, বাপ্পীর ‘শত্রু’, বুবলী-আদরের ‘লোকাল’, রোশান-ববির ‘পাপ’, সজল-পূজার ‘জিন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’। ঈদের তিন সপ্তাহ এরই মধ্যে পার হয়ে গেছে। তবে এখনো ঘুরেফিরে প্রেক্ষাগৃহগুলোতে চলছে এসব সিনেমা। কোনো কোনোটির দর্শকও বাড়ছে।
    rnনির্মাতারাও আশায় বুক বাঁধছেন পুঁজি ফেরত পাওয়ার। অবস্থা যখন এই, তখন আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’। এ নিয়ে অবশ্য জল ঘোলা অনেক হয়েছে।

    rnrn

    ২০১৫ সালে যেমন প্রেক্ষাগৃহ মালিকদের দাবি ছিল হিন্দি সিনেমা প্রদর্শনের, এবারের দাবিও তারাই করেছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও তারা গিয়েছেন। গিয়ে দাবি আদায়ও করেছেন। সেটারই ফল হচ্ছে ‘পাঠান’র প্রদর্শনী। আগামীকাল দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এরই মধ্যে বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয় করা এ সিনেমা।

    rnrn

    মূলত সরকার বছরে ১০টি হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে, এরকম শর্তের সঙ্গে আরও কিছু যোগ করে হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে। এ ১০টি সিনেমাই নাকি বদলে দেবে বাংলাদেশের সিনেমার বাজার, এমনটাই দাবি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুনের। সুপারহিট ‘পাঠান’ই নয়, কিছুদিনের মধ্যে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ও আসছে বলে জানিয়েছেন তিনি।

    rnrn

    এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘সরকার দুবছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আমরা ১০টি সিনেমা আমদানির অনুমতি পেয়েছি। পাঠান আসার পর তো আরও ৯টি সিনেমা থাকছে।

    rnrn

    আমরা এরই মধ্যে পরবর্তী সিনেমার বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এরপর দর্শক দেখবেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এভাবে বছরজুড়েই থাকছে নতুন হিন্দি সিনেমা

    rnrn

     

    বিনোদন ডেস্ক