Tag: পুরুষ

  • পুরুষ মানেই সম্ভাব্য ধর্ষক: অভিনেত্রী গুলশানআরা

    আরজি করকাণ্ডে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। চারদিকে বিদ্রোহের ঢেউ আছড়ে পড়েছে। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সেমিনার রুমে নারকীয় বর্বরতার শিকার আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী! যৌন নির্যাতন চালিয়ে খুন করা হয় ওই তরুণীকে। ঘটনার জেরে শহরের রাস্তায় নাগরিক মিছিল, ফেসবুক-ইনস্টাগ্রামে প্রতিবাদের হিড়িক। 

    রাত পেরোলেই ১৪ আগস্ট। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘মেয়েরা রাত দখল কর’ অভিযান চলবে গোটা বাংলাজুড়ে। এই আন্দোলনে শামিল হয়েছেন টালিউড অভিনেত্রী গুলশানআরা খাতুনও। তবে এ অভিনেত্রী ও নাট্যকর্মীর এক বিতর্কিত মন্তব্যের জেরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সেখানে সব পুরুষকে একই পাল্লায় মাপা হয়েছে। ‘সম্ভাব্য রেপিস্ট’ বলে মন্তব্য করেছেন এ 'নারীবাদী' অভিনেত্রী। 

    মঙ্গলবার ফেসবুকে একটি লিংক শেয়ার করে গুলশানআরা লেখেন— ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি ‘পুরুষ মানেই সম্ভাব্য ধর্ষক’। ছোট থেকে বাবার বন্ধু থেকে শুরু করে এত লোক গায়ে হাত মেরেছে যে, এটি আমার বিশ্বাস— পুরুষ জাতিকে ‘সম্ভাব্য ধর্ষক’। আমি আবার বলছি, চিৎকার করে বলছি— চাইলে আমাকে আনফ্রেন্ড করতে দ্বিধাবোধ কর না।’ এর পরিপ্রেক্ষিতে নারীরাও প্রতিবাদ জানিয়ে বলেছেন—ধর্ষক নারীও হয়, সেটিও ভয়ানক। কিন্তু তোমার কথার বিরোধিতা করছি…।

    এরপর গুলশানআরা যোগ করেন, 'অবধারিতভাবেই আমি ধর্ষণের হুমকি পাচ্ছি, আর ‘ভালো বন্ধু’দের থেকে ফোনও পাচ্ছি। ধর্ষক মানেই পুরুষ, আর ‘পুরুষ’ হলে ধর্ষক নন।'

    যদিও অধিকাংশ নেটিজেন গুলশানআরার এই পুরুষবিদ্বেষী মনোভাবের সঙ্গে একমত নয়। টালিউডের অনেকেই এর বিরোধিতা করেছেন। কারণ ‘অভয়া’কে সুবিচার পাইয়ে দেওয়ার লড়াইয়ে শুধু তার মহিলা সহকর্মীরাই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছেন পুরুষরাও। 

    এদিকে আরেক অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমার মনে হয় এটা তুমি তোমার কোনো অতীতের অভিজ্ঞতা থেকে বলছ। কিন্তু এভাবে তুমি বলতে পারো না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

    নিম ফুলের মধুখ্যাত বড় জেঠি অর্থাৎ তনুশ্রী গোস্বামী লিখেছেন, 'কথাটা গায়ে নিলাম। নিজের বাবার কথা মনে হলো। তোর বাবার কথাও মনে হলো। ওকে নিয়ে তোর লেখাও পড়েছিলাম। কোথাও তো এ রকম মনে হয়নি। কী জানি হয়তো কিছু আছে। তিনি আরও লিখেছেন, তোর অভিনয়ের ভক্ত আমি। ওটুকুই থাক। আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি। সেটুকু শ্রদ্ধা রেখে চলব। আর যেহেতু তুই তোর বক্তব্য পছন্দ না হলে আনফ্রেন্ড করতে বলেছিস, সেটাই করলাম। ভালো থাকিস।’

    অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় লিখেছেন— এটা ঠিক বললে না…। এর অনেক ব্যাখ্যা আছে— মানসিক করো না বিষয়টি। আমরা সবাই ট্রমাতেই আছি জানি…, তবুও। গাছের গোড়ায় অসুখ করেছে আর আগায় ওষুধ দিলে কিছুই হবে না শেষ পর্যন্ত।’ 

    মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করকাণ্ড মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে গেছে। আজ বুধবার আসছে কেন্দ্রীয় তদন্ত কমিটির ফরেনসিক বিশেষজ্ঞ দল। সঞ্জয় রায় কি প্রকৃত দোষী? সে কি একাই এই নৃশংস ঘটনার পেছনে রয়েছে? নাকি ধর্ষণের ছক আগেই কষা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে নির্যাতিতার পরিবারসহ গোটা বাংলা। সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • পুরুষেরা কোনো জ্ঞান দেবেন না: রিচা চড্ডা

    সেপ্টেম্বরেই আসছে পরিবারের নতুন অতিথি। সে অপেক্ষায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর এই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

    rnrn

    এবার হাইহিল জুতা পরায় সমালোচিত হন তিনি। কখনো নেটিজেনরা বলছেন— দীপিকার স্ফীত উদর মোটেই আসল নয়। আবার কখনো বলছেন— কেন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি এমন জুতা পরেছেন। এবার দীপিকার হয়ে কথা বললেন বলিউডের আরেক অভিনেত্রী রিচা চড্ডা। 

    rnrn

    যদিও রিচা চড্ডা অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই কোলে আসছে নতুন অতিথি। তাই অন্তঃসত্ত্বা মহিলাদের উদ্দেশে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য মেনে নিতে নারাজ তিনি। বিশেষ করে কোনো পুরুষের থেকে কোনো রকম ‘জ্ঞান’ শুনবেন না বলে স্পষ্ট করেছেন রিচা চড্ডা। 

    rnrn

    সম্প্রতি এক অনুষ্ঠানে কালো রঙের পোশাক ও কালো রঙের হিল-জুতা পরেছিলেন দীপিকা পাড়ুকোন। কেন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি এমন জুতা পরেছেন, এই নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা।

    rnrn

    দীপিকার সমর্থনে এক নেটিজেন লিখেছেন— নিজের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা দীপিকার রয়েছে এবং এ নিয়ে কারও কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। সেই পোস্টের নিচে রিচা চড্ডা লিখেছেন, ‘যাদের জরায়ু নেই, তাদের কোনো জ্ঞান দিতে হবে না।‘

    rnrn

    উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও একজন অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবির প্রচার নিয়েই এ মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে রিচাকে কিছু দিন আগেই দেখা গেছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’-তে।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • প্রিয়াংকার মায়ের চোখে সালমান ‘আদর্শ পুরুষ’, শাহরুখ-অক্ষয়রা ‘ব্যবসায়ী’

    হলিউড ও বলিউডে সামানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার মা মধু চোপড়া সম্প্রতি জানিয়েছেন বলিউডের কোনো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি কী ভাবেন। 

    সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার সকলকে নিয়েই নিজের মতামত জানিয়েছেন তিনি।

    সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু চোপড়া কোন অভিনেতা এবং অভিনেত্রীকে নিয়ে কী ভাবেন সেটাই জানিয়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান বলিউডের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলেন অমিতাভ বচ্চন। আর সালমান খান হলেন আদর্শ ভদ্র পুরুষ।

    তিনি এদিন একই সঙ্গে জানান রণবীর সিং হল ভীষণ মজার মানুষ। রণবীর কাপুরকে তিনি ঈশ্বরপ্রেমী বলে দেগে দেন। রণবীরের স্ত্রী আলিয়ার প্রসঙ্গে বলেন, তার নাকি মন ভালো করা ব্যক্তিত্ব আছে। তবে অক্ষয় কুমার এবং শাহরুখ খানকে তিনি পাক্কা ব্যবসায়ী বলে দেগে দেন।

    বিনোদন ডেস্ক

  • নারী পুরুষ সমান নয়, কেন বললেন প্রীতি জিনতা?

    ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে ৬ বছর পর অভিনয় জগতে ফিরলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কিন্তু কেন ৬ বছর কোনও ছবিতে তাকে দেখা যায়নি, এ প্রসঙ্গে অভিনেত্রী গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার তুলে দিতেই প্রীতি জিনতা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। 

    rnrn

    ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় কাজ করার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি। কিন্তু বর্তমানে তিনি ‘লাহোর ১৯৪৭’-দিয়ে অভিনয়ে ফিরেছেন। কেন এত দিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রীতি? সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। নারীরা অভিনয় করলেও, নৈপুণ্যর সঙ্গে সব কাজ গুরুত্ব দিয়ে করলেও ‘বায়োলজিক্যাল ক্লক’ থেমে থাকে না, এটা সকলেই ভুলে যান। আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি। আমি কোনও অভিনেতাকেও ডেট করিনি। সব সময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি। শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি , ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচাতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। পাশাপাশি ব্যবসাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সবটা মিলিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাস করতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি আমি। 

    rnrn

    অভিনেত্রী আরও বলেন, যে সব নারীরা কাজ করেন তাদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়। কারণ মেয়েদের একটা ‘বায়োলজিক্যাল ক্লক’ রয়েছে। তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে, যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চারা আড়াই বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এতো অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাব না। আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলত, ‘মা, প্লিজ আমাদের সঙ্গে থাকো,’ এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম।

    rnrn

    প্রীতি বলেছিলেন যে তিনি গত ছয় বছরে ধরে একগুচ্ছ স্ক্রিপ্ট পড়েছন, কিন্তু ‘লাহোর ১৯৪৭’- এর মতো এত আকর্ষণীয় চিত্রনাট্য তিনি পাননি। এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তেষী। নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। এটি প্রযোজনা করেছেন আমির খান। প্রীতি বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। বুধবার ফ্রেঞ্চ রিভেরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তারপর, শুক্রবার সেখান থেকে সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করে নেন তার ‘কান’-এর প্রথম লুক

    অনলাইন ডেস্ক

  • পরিবারে মেয়েরা স্বাধীন হলে পুরুষদের জন্য বড় অনুপ্রেরণা

    পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি বলেছেন, মেয়েরা যদি পরিবারে স্বাধীন হয় তবে তারা পুরুষদের জন্যও একটি বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

    rnrn

    পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই অভিনেতা কর্মক্ষেত্রে নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে তার মতামত প্রকাশ করেন এবং নারীর স্বায়ত্তশাসনের বিষয়ে কথা বলেন।

    rnrn

    হামজা আলি আব্বাসি বলেন, তিনি গর্বিত বোধ করেন যে, তার পরিবারের নারীরা বাইরে গিয়ে কাজ করে এবং সফল।

    rnrn

    অভিনেতা হামজা আলি আব্বাসি বলেন  আমার বোন, স্ত্রী এবং মা কর্মজীবী নারী। আমি তাদের জন্য গর্বিত। তবে এটা সত্য যে, পরিবারের মেয়েরা যখন স্বাধীন হয়, তারা পুরুষদের জন্যও একটি বড় সমর্থন ও অনুপ্রেরণা।

    rnrn

    নারী হয়রানির ঘটনা নিয়েও কথা বলেন এই অভিনেতা। শোবিজ ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। তাই এমন ক্ষেত্রে পুরুষদের এগিয়ে এসে তাদের ভূমিকা পালন করতে হবে। যেখানে হয়রানির ঘটনা ঘটে এর বিরুদ্ধে সোচ্চার এবং নীরব থাকবেন না। এটা খুবই দুঃখের বিষয় যে, পুরুষদের জন্য এটা স্বাভাবিক, তবে এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।

    rnrn

    সূত্র: ডন উর্দু

    অনলাইন ডেস্ক

  • বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, ‘মিস জাপান’ মুকুট ফিরিয়ে দিলেন শিনো

    বিবাহিত এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার খবর ফাঁস হওয়ার পর মুকুট ফিরিয়ে দিয়েছেন মিস জাপান ক্যারোলিনা শিনো (২৬)। দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত মিস জাপান প্রতিযোগিতায় বিজয়ী হন ইউক্রেনে জন্মগ্রহণকারী শিনো। কিন্তু একটি ট্যাবলয়েড পত্রিকা তার গোপন সম্পর্কের খবর ফাঁস করে দিয়েছে। 

    শিনো মূল জাপানি অধিবাসী নন বলে এই প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। 

    কেউ কেউ বলেন, তিনি প্রচলিত জাপানি সুন্দরের আদর্শের প্রতিনিধিত্ব করেন না। তবে অনেকে তার মুকুট পরাকে স্বাগত জানিয়েছিলেন। এসব নিয়ে যখন চারদিকে শোরগোল চলছে, তারই মধ্যে স্থানীয় একটি ম্যাগাজিন তার প্রেমের সম্পর্ক নিয়ে বিস্ফোরক একটি রিপোর্ট প্রকাশ করেছে। 

    শুকান বুনশুন নামের ওই ম্যাগাজিনে বলা হয়েছে, বিবাহিত একজন চিকিৎসকের সঙ্গে সম্পর্ক আছে মিস শিনোর। তবে যে পুরুষের সঙ্গে এই সম্পর্কের কথা বলা হচ্ছে, তিনি কোনো মন্তব্য করেননি। গত সপ্তাহে এ বিষয়ে সুন্দরী প্রতিযোগিতার আয়োজকরা মিস শিনোর পক্ষ অবলম্বন করেন।

    তারা বলেন, শিনো জানতেন না যে ওই পুরুষ বিবাহিত।

    তবে সোমবার আয়োজকরা আবার নতুন তথ্য হাজির করেন। বলেন, মিস শিনো স্বীকার করেছেন যার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তিনি বিবাহিত এবং তার পরিবার আছে, এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন মিস শিনো। আয়োজকদের বিভ্রান্ত করার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। মিস জাপান পদক ফিরিয়ে দিতে রাজি হয়েছেন। এ কথা বলেছে মিস জাপান এসোসিয়েশন। একই সঙ্গে ভক্ত ও সাধারণ মানুষের কাছে এক বিবৃতি দিয়ে সোমবার ক্ষমা চেয়েছেন মিস শিনো। 

    তিনি বলেছেন, ওই রিপোর্ট প্রকাশ হওয়ার পর ভয়ে এবং মর্মপীড়ায় তিনি পদক ফিরিয়ে দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, যারা আমাকে সমর্থন দিয়েছিলেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য এবং যে বিরক্তিকর কাজ করেছি তার জন্য সত্যিই আমি দুঃখিত।  

    বেশ কয়েকজন রানারআপ থাকা সত্ত্বেও এখন মিস জাপান টাইটেল বছরের বাকিটা সময় শূন্য থাকবে। ২২ জানুয়ারি মিস শিনোকে মিস জাপান পদক দেওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না: রাখি

    বিতর্ক আর বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রায় সময়ই যেকোনো ইস্যুতে আলোচনায় দেখা যায় তাকে। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে ভেঙেছে তার। এ নিয়ে বিতর্কের শেষ ছিল না। 

    স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, জানিয়েছিলেন হানিমুনে গিয়ে তার নগ্ন ভিডিও শুটিং করে মোটা অংকে বিক্রি করেছেন আদিল। এবার হঠাৎ করেই নতুন সুরে কথা বললেন রাখি।

    ঠোঁটকাটা স্বভাবের এ অভিনেত্রী আদিল দুরানি খানের সঙ্গে বিয়ের সময় ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা। ইসলাম অনুযায়ী জীবনযাপনও করছেন।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতিই ওমরাহ করেছেন রাখি। এর পর থেকেই তাকে চেনা বড় দায়। সৌদি আরব থেকে মুম্বাই এয়ারপোর্টে এসে বলেন, আমাকে রাখি নয়, ফাতিমা বলে ডাকুন। আর শনিবারও সেই একই রূপ দেখা গেল তার মধ্যে।

    এদিন লাল বোরকা ও হিজাব পরে এক অনুষ্ঠানে আসেন রাখি। সেখানে পুরস্কারে ভূষিত করা হয় রাখিকে। কিন্তু ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন এই বলি তারকা। সাংবাদিকরা কথা বলার জন্য ডাকেন এবং ভক্তরাও সেলফি তোলার চেষ্টা করেন। তখনই চটে যান। বলেন, আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে স্পর্শ করবেন না। আমার থেকে দূরে থাকুন।

    এদিকে রাখির এই ভিডিও রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর শেষে সৌদি আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজেকে তুলনা করতে দেখা যায় তাকে। বিপরীতে এসব পোস্টে মন্তব্যের ঘরে নানা কটু কথা বলছেন নেটিজেনরা।

    একজন মন্তব্য করেছেন, বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ নারী। আরেকজন লিখেছেন, এই নারীর নাটকের শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী।

    বিনোদন ডেস্ক

  • ফাঁদে ফেলে ৫০ পুরুষের সঙ্গে প্রতারণা, মডেল নেহা গ্রেফতার

    একে একে ৫০ জন পুরুষকে ফাঁদে ফেলেছেন। তাদের সঙ্গে প্রতারণা করে লুটে নিয়েছেন ৩৫ লাখ টাকা। পুরুষদের ফাঁদে ফেলে এভাবে প্রতারণার অভিযোগে মুম্বাইয়ের মডেল নেহা ওরফে মেহরকে গ্রেফতার করেছে পুলিশ। তার এসব প্রতারণার অভিযোগ এখন পুলিশকে ভাবাচ্ছে।

    কীভাবে ফাঁদ পাততেন মডেল নেহা? এ ঘটনায় পুলিশ জানিয়েছে, পুরুষদের নানা প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকতেন নেহা। তার পর তার ও দুই পুরুষদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ক্যামেরায় ধারণ করে রাখতেন। কখনো নগ্ন করে মারধরও করা হতো সেসব পুরুষদের। সেসবও ভিডিও করে রাখা হত। আর এই ভিডিওগুলোই ছিল তার প্রধান হাতিয়ার।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজাররে প্রতিবেদনে বলা হয়েছে, টার্গেট করা ব্যক্তিদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে গোপনে ধারণ করা ভিডিওগুলো পাঠিয়ে ব্ল্যাকমেল করতেন নেহা। আর ভুক্তভোগী পুরুষরা সম্মানের ভয়ে অর্থ দিয়ে দিতেন তাকে।

    আরও পড়ুন:

    পুলিশ জানিয়েছে, মডেল নেহা একাই এই চক্রের সঙ্গে জড়িত নয়। তার সঙ্গে আরও অনেকে ছিলেন। কর্নাটকের পুলিশ সম্প্রতি এ চক্রের পর্দা উন্মোচন করেছে। জানিয়েছে, এ পর্যন্ত ৫০ জনেরও বেশি পুরুষ তাদের এই প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে একজন পুলিশে অভিযোগ করার পরই প্রকাশ্যে আসে বিষয়টি।

    ভুক্তভোগী এক যুবক পুলিশকে জানিয়েছে, নেহা প্রথমে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। তার পর ফোন নম্বর নেওয়ার পর হোয়াটসঅ্যাপে কথা চলে তাদের। মডেল ওই যুবককে জানান, তার স্বামী দুবাইয়ে কাজ করেন। তার পর নানাভাবে তাকে যৌন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন। হোয়াটসঅ্যাপে নিজের কিছু ছবি ও ঠিকানাও পাঠিয়েছিলেন নেহা।

    অভিযোগকারীর দাবি, গত ৩ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে নেহার বাড়িতে যান তিনি। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে সেখানে তিন যুবক যান। তারা ওই যুবককে মারধর করেন। তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর হুমকিও দেয়। পরে তাকে তিন লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়।

    ভুক্তভোগী অভিযোগে আরও জানায়, প্রথমে একটি ফোন নম্বরে সাড়ে ২১ হাজার টাকা পাঠান তিনি। তবুও ছাড়া হয় না তাকে। রাত ৮টা পর্যন্ত বন্দি করে রাখা হয়। পরে ক্রেডিট কার্ডের জন্য বাড়ি যাওয়ার কথা বলে তাদের থেকে বের হয়ে রক্ষা পান।

    তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই যুবকের মতো আরও অনেককে প্রতারণার ফাঁদে ফেলেছেন মডেল নেহা। প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা লুট করেছেন। এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নেহাকেও গ্রেফতার করা হয়েছে। আর চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের জন্য খোঁজ চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • পুরুষের সঙ্গে ছবি তুললেই কি প্রেম হয়ে যায়, প্রশ্ন শ্রাবন্তীর

    ক্যারিয়ারের শুরুর দিকেই, ২০০৩ সালে বিয়ে করেন শ্রাবন্তী। পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন। সেই সংসার টিকেছিল ২০১৬ অব্দি। এক সন্তানের সংসারটি বিচ্ছিন্ন করেন তারা। অতঃপর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন হুট করেই। সেই ঘর এক বছরও টেকেনি। দু’বছর যেতে না যেতে ফের বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। রোশান সিং নামের এক ব্যক্তির সঙ্গে গড়া সেই সংসারও এক বছরের মাথায় (২০২০) ভেঙে যায়। এখনও চলছে এই বিচ্ছেদের মামলা। 

    rnrn

    কৃষাণ ও রোশানের সঙ্গে বিচ্ছেদের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এখানেই শেষ নয়, এরপর অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গেও তার অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা হয়েছে। এত কিছুর পর নতুন করে কি ঘর বাঁধার স্বপ্ন দেখেন শ্রাবন্তী?

    rnrn

    রোববার শ্রাবন্তীর জন্মদিন। এ উপলক্ষে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’

    rnrn

    কিন্তু প্রেমের গুঞ্জন তো শ্রাবন্তীর পিছু ছাড়ে না! সম্প্রতি অভিনেতা জীতু কমল ও পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোরালো চর্চা হয়েছে নেটপাড়ায়। এ নিয়ে শ্রাবন্তীর ভাষ্য, ‘আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়! কোনও পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না।’

    rnrn

    কিছু দিন আগে জীতু কমলের সংসার ভেঙেছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, এই ভাঙনের পেছনে নাকি শ্রাবন্তী দায়ী। অভিনেত্রী প্রসঙ্গটি পরিষ্কার করলেন এভাবে, ‘খুব খারাপ লাগে যখন এগুলো শুনি। ওর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, না হচ্ছে, আমার দেখার বিষয় না। আর জীতুকে ২০১২ সাল থেকে চিনি। যেহেতু এখন ওর সঙ্গে কাজ করছি, তাই আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। একটা খবর ছড়ালে হাজারটা খবর শুরু হয়। আমার মনে হয়, সাইবার ক্রাইমের বিষয়টা দেখা উচিত। ঝামেলায় জড়িয়ে যাওয়া, আমার রাশিতে লেখা আছে!’

    rnrn

    এত এত সমালোচনা-কটাক্ষ কীভাবে সামলে নেন শ্রাবন্তী? তার জবাব, “আগে খুব কষ্ট হত। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি ‘সফট টার্গেট’! এখন কিছু যায়-আসে না! সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর লোকে বেশি দেখে। আমি কাজ করব, নিজের কর্মফল পাবো, ব্যস!”

    rnrn

    প্রসঙ্গত, শ্রাবন্তী বর্তমানে কাজ করছেন কমলেশ্বর মুখার্জির পরিচালনায় ‘আমি আমার মতো’ সিনেমায়। এতে তার সহশিল্পী জীতু কমল।

    অনলাইন ডেস্ক

  • নারীকে প্রশ্ন করা হয়, পুরুষকে কেন নয়- প্রশ্ন আলিয়ার

    মাতৃত্বকালীন অভিজ্ঞতার বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। গত বছরের শেষের দিকেই তার ও রণবীরের সংসারে এসেছে একরত্তি রাহা। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময়ই তিনি মা হয়েছেন। এটা নিয়ে তাকে কম কথা শুনতে হয়নি। এবার নিজে ক্যারিয়ার থেকে মা হওয়া- দুই বিষয়েই কথা বললেন রণবীরের ঘরণী।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, যখন একজন পুরুষ বাবা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন, আর একজন নারী যখন মা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন- সেই দুটোর মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে।

    rnrn

    সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, কখনো কাউকে কোনো পুরুষকে প্রশ্ন করতে শুনবেন না, যে ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময় বাবা হওয়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল। কিন্তু আমাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে- আমি কি এখন কাজ করা কমিয়ে দিতে চাইছি পরিবারের জন্য? কিন্তু আমার কাছে এটা খারাপ কিছু নয়। বরং ঠিক আছে। টানা ১০ বছর একভাবে কাজ করে চলার পর একজন মা হিসেবে আমি আমার ক্যারিয়ারের গতি কিছুটা কমাতেই পারি। আর আমার কাছে এই সফরটা ভালোবাসায় ভরা ছিল। 

    rnrn

    আমি সবসময় যা করি সেটা ভালোবেসে করি। আমি যা সিদ্ধান্ত নেই সেটা যদি আমার ঠিক বলে মনে হয় তবেই নেই। আর যদি সেটা না হয় তাহলে দেখবেন আমি এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেছি, বলেন ভাট।

    rnrn

    তিনি আরও বলেন, আমাকে যদি সেরা টিম দিয়ে সেরা ছবি অফার করা হয়, কিন্তু আমি যদি ভেতর থেকে সেটাকে অনুভব না করতে পারি, সেটা যদি আমার ঠিক না মনে হয়, তাহলে আমি সেই কাজ করতে পারব না। তাই সন্তান হওয়াটাও সম্পূর্ণ আমার ইচ্ছা ছিল। তাছাড়া আমার মনে হয় না, এটা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে। এটা খুব স্বাভাবিক এবং আনন্দের সঙ্গে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল।

    বিনোদন ডেস্ক