Tag: পার্টি

  • জেনিফারের সঙ্গে ডিভোর্সের আনন্দে পার্টি দেবেন বেন

    দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ঘর বাঁধেন হলিউড তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। কিন্তু তাদের সেই সংসারও ভেঙে যাচ্ছে। সম্প্রতি শোনা যাচ্ছে, ডিভোর্সের পথে হাঁটছেন বেন-জেনিফার।

    যত দিন যাচ্ছে তাদের গুঞ্জন বিচ্ছেদের যেন আরও ডানা মেলছে। এবার জানা গেল, জেনিফারের সঙ্গে বিচ্ছেদের আনন্দে নাকি জমকালো পার্টি দেবেন বেন। এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা এ তথ্য জানিয়েছে। 

    প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কের বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইছেন বেন। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হলেই তিনি পার্টি দেবেন। 

    আরও বলা হয়েছে, ‘নিজেকে নিয়েই ফের আনন্দে থাকতে চান বেন। তাই জর্জিয়ায় নিজের বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করবেন তিনি। সেখানে তার কাছের বন্ধুরা থাকবেন। মজার ব্যাপার হলো, ওই বাড়িতেই জেনিফারের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল।’

    যদিও অন্য একটি সূত্র থেকে জানা গেছে, জর্জিয়া নয়, লাস ভেগাসে পার্টি দেবেন বেন। তবে যেখানেই দেন না কেন, বিষয়টি জেনিফারের জন্য পীড়াদায়ক। ২০২২ সালের ১৬ জুলাই বিয়ে করেছিলেন বেন-জেনিফার। ঘনিষ্ঠ সূত্রে তাদের বিচ্ছেদের কথা বারবার গণমাধ্যমে এলেও বিষয়টি নিয়ে তারা স্পষ্ট করে কিছুই বলেননি।

    বিনোদন ডেস্ক

  • রহস্যময়ীর সঙ্গে পার্টিতে শাহরুখপুত্রের নাচ

    গানের তালে তালে এক রহস্যময়ী নারীর সঙ্গে নাচছেন আরিয়ান খান। আর নাচবেনই না বা কেন— এ যে শাহরুখপুত্র। প্রায় দিনই পার্টির কেন্দ্রবিন্দুতে থাকেন আরিয়ান খান ও সুহানা খান। খোদ বলিউড বাদশা শাহরুখের ছেলেমেয়ে বলেই কথা। যদিও সুহানার থেকে আরিয়ান একটু বেশিই মুখচোরা। তাই তাকে তুলনামূলকভাবে কমই কথা বলতে দেখা যায়। 

    rnrn

    পার্টিতে এক রহস্যময়ী নারীর সঙ্গে নাচতে করতে দেখা যায় আরিয়ানকে। সেই ভিডিও সামাজিকমাধ্যমে উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, মিউজিক বাজাচ্ছেন ডিজে। আর সেই গানের তালে ওই রহস্যময়ী নারীর সঙ্গে নাচছেন শাহরুখপুত্র। 

    rnrn

    আনন্দবাজার সূত্রে জানা যায়, ওই রহস্যময়ী নারী হচ্ছেন আরিয়ান খানের বিশেষ বান্ধবী। যদিও আরিয়ানের পরিচিত বিদেশিনী লারিসা বনেসি কিনা তা স্পষ্ট নয়। কারণ ভিডিওতে মেয়েটির মুখ পুরোপুরি  দেখা যায় না। তবে রবিবার পার্টিতে ঢোকার আগে বন্ধুদের সঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় পোজ দেন আরিয়ান। তখন কার্গো প্যান্ট ও কালো টি-শার্টে দেখা গিয়েছিল শাহরুখপুত্রকে। লারিসা বনেসিকেও ওই পার্টিতে ঢুকতে দেখা গেছে বলে জানা যায়। এরপরই শুরু হয় নেটদুনিয়ায় লারিসার সঙ্গে আরিয়ানের নতুন করে প্রেমের গুঞ্জন। পার্টিতে যে রহস্যময়ীর সঙ্গে আরিয়ানকে ঘনিষ্ঠ হয়ে নাচতে বা কাছে ঝুঁকে কথা বলতে দেখা গেছে, তিনিই লারিসা বলে মনে করেন নেটিজেনরা।

    rnrn

    বেশ কয়েক মাস আগে যখন বিদেশিনী লারিসা বনেসি ও আরিয়ানকে একসঙ্গে কনসার্টে যোগ দিতে দেখা গিয়েছিল, সেই থেকে লারিসার সঙ্গে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন সামাজিকমাধ্যমে চাউর হয়েছে। 
    rnউল্লেখ্য, ইতোমধ্যে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন আরিয়ান খান। প্রথমবারের মতো আরিয়ানের নির্দেশনায় তৈরি হয়েছিল একটি বিজ্ঞাপন। আর এবার এক ওয়েব সিরিজের পরিচালনা করছেন শাহরুখপুত্র। নাম 'স্টারডম' । যে ওয়েব সিরিজে ক্যামিও হিসাবে থাকবে তার বাবা কিং খান শাহরুখ খান। 

    rnrn

    এ ছাড়া আরিয়ানের সিরিজে ক্যামিও হিসাবে থাকবেন রণবীর সিং, ববি দেওল, করণ জোহর প্রমুখ। তবে আরিয়ানের সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং, লক্ষ্য লালওয়ানি এবং গৌতমী কাপুর। মুম্বাইয়ের বাইলেনে সিরিজের শুটিং করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ফের একই পার্টিতে আরবাজ-মালাইকা

    সুরা খানের সঙ্গে বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সাবেক স্বামী অভিনেতা আরবাজ খান। বিচ্ছেদের পর থেকেই নিজের নামের পাশ থেকে ‘খান’ পদবি সরিয়েছেন মালাইকা। 

    শুক্রবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল একেবারে অন্য এক চিত্র। বর্তমান স্ত্রী সুরার হাত ধরে এলেন আরবাজ। পিছু পিছু এলেন মালাইকা। 

    ১৯ বছরের দাম্পত্য জীবন। ২০১৬ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তারা। আর সন্তানের জন্যই ফের কাছাকাছি এলেন এই সাবেক দম্পতি। সম্প্রতি একটি পডকাস্ট শো শুরু করেছেন আরহান। তারই উদযাপনের খাওয়া-দওয়া ছিল। ছেলের কথা ভেবেই এদিন এক হলেন অরোরা ও খান পরিবার।

    আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনো লুকোচুরি নেই। তবে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নানাভাবে সামাজিক হেনস্তার মুখে পড়তে হয়েছে মালাইকাকে।

    কিন্তু ছেলের বিশেষ দিনে আরহানের মা-বাবা ছাড়াও ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মালাইকার মা জয়েস, বোন অমৃতাসহ অন্যরা। গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে আরহানে পডকাস্ট ‘দম বিরিয়ানি’র টিজার। সেখানে খান পরিবারের সব সদস্যের দেখা মিলেছে। সালমান খানও উৎসাহ দিয়েছেন ভাতিজাকে।

    বিনোদন ডেস্ক

  • বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে তারার মেলা

    ভারতের মুম্বাইয়ের কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী এবং তার ছেলে কংগ্রেস বিধায়ক জিসান বাবা সিদ্দিকী প্রতিবছরই ইফতার পার্টির আয়োজন করেন। বাণিজ্য নগরী মুম্বাইয়ে সিদ্দিকী পরিবারের জমকালো এ পার্টি অন্য মাত্রা পায়। যেখানে উপস্থিত হন বলিউড এবং টেলিভিশনের জগতের নামী তারকারা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

    rnrn

    রোববার জমকালো এ আয়োজনে ছিলেন সালমান খান, হুমা কুরেশি, শিল্পা শেঠি, প্রীতি জিন্টা, দিনও মারিয়া, ইমরান হাশমি, করণ সিং গ্রোভার, শেখর সুমন, পূজা বাত্রা, সিদ্ধান্ত চতুর্বেদী, পরিচালক মধুর ভান্ডারকর, পরিচালক আব্বাস-মুস্তান, সালমান খানের বাবা সেলিম খান।

    rnrn

    গোলাপি রঙের ডিজাইনার শাড়ি পড়ে ইফতার পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্দে, আর স্টাইলিশ কালো কুর্তা এবং পায়জামা পরিহিত ছিলেন ভিকি জৈন। 

    rnrn

    অন্যদের মধ্যে বিগ বস-১৭ জয়ী মুনাওয়ার ফারুকী, বিগ বস-৭ খেতাব জয়ী গহর খান সহ টিভি দুনিয়ার সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। গওহর খানের সাথে উপস্থিত ছিলেন তার স্বামী জাহিদ দরবার। গোলাপি রঙের দোপাট্টায় সকলের নজর কেড়েছে অভিনেত্রী হিনা খান।

    rnrn

    স্বামী মুফতি আনাস সৈয়দকে সঙ্গে নিয়ে হাজির হন টিভি অভিনেত্রী সানা খান। তার পরনে ছিল কালো বোরখা, অন্যদিকে মুফতির পরনে ছিল সাদা কুর্তা লাইম গ্রীন জ্যাকেট। 

    rnrn

    ট্রেডিশনাল পোশাকে ইফতার পার্টির আলো করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা জান্নাত জুবের, আয়ান জুবের এবং ফয়সাল শেখ। আর সল্লু মিয়ার পরনে ছিল কালো পায়জামা এবং আর উপরে কালো-সাদা চেক কুর্তা। 

    rnrn

    আগত অতিথিদের সাথে ফটোসেশন করতেও দেখা যায় বাবা সিদ্দিকী তার পুত্র জিসানকে।

    অনলাইন ডেস্ক

  • একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া!

    আর কয়েকদিন পরই দিওয়ালি। বলিউড ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। রোববার এমনই এক দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। আর সেখানেই দেখা গেল বলিউড ভাইজান সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সিদ্ধার্থ-কিয়ারাসহ আরও অনেককেই।

    rnrn

    একদিকে কালো কার্গো প্যান্ট আর ফুল স্লিভ টি-শার্টে সালমান খান। আর অন্যদিকে লাল-গোলাপি সারারা ড্রেসে হাজির ঐশ্বরিয়া। তবে দীর্ঘ সময় একই পার্টিতে হাজির থাকলেও দুজন দুজনের মুখোমুখি হননি একবারের জন্যও।

    rnrn

    এই পার্টিতে একেবারেই নিজস্ব, চির-পরিচিত ভঙ্গীতে পাপারাজ্জিদের জন্য পোজ দেন সালমান। যদিও এ মুহুর্তে ‘টাইগার ৩’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারপরও মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে হাজির হলেন। অন্যদিকে পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপ, কপালে টিপ, কানে ভারি ঝুমকা, খোলা চুল আর লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে হাজির হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর তার এই লুক দেখে মুগ্ধ নেটপাড়ার নাগরিকরা। কেউ লিখেছেন, ‘ভীষণ সুন্দর, লাবন্যময়ী’, কারো কথায়, ‘উনিই আসল ডিভা’।

    rnrn

    এদিকে শাহরুখ না এলেও ডিজাইনার শাড়ি পরে মণীশের পার্টিতে হাজির হন শাহরুখপত্নী গৌরী খান। এছাড়াও পার্টিতে ছিলেন স্ত্রী মীরা অভিনেতা শাহেদ কাপুর, নীতা আম্বানি, রেখা, দিশা পাটানি, সিদ্ধার্থ-কিয়ারা, ফারহান আখতার ও শিবানী দান্ডেকর, স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন বরুণ ধাওয়ান। ছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুরসহ ‘দ্য আর্চিস’ সিনেমার তারকারা।

    অনলাইন ডেস্ক