Tag: পায়েল

  • সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল

    ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালিক অনুরাগ কাশ্যপ। প্রতীক গান্ধীর ছবি ‘ফুলে’-র ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ব্রাহ্মণদের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। তারপর থেকেই সমালোচনার মুখে এই নির্মাতা। 

    আপত্তিকর মন্তব্যের জন্য অনবরত হুমকিও পাচ্ছেন অনুরাগ। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। কয়েক বছর আগে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার ‘ব্রাহ্মণ’ বিতর্কে সরাসরি শাস্তি চাইলেন নির্মাতার। 

    বিতর্কের সূত্রপাত ‘ফুলে’ ছবিকে কেন্দ্র করে। জ্যোতিরাও ফুলের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। কিন্তু ছবি নিয়ে আপত্তি জানান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার জেরেই সিবিএফসি থেকে ছাড়পত্র পেতে দেরি হয়। 

    এ প্রসঙ্গেই অনুরাগ মন্তব্য করেছিলেন, ‘ব্রাহ্মণদের ওপর আমি প্রস্রাব করি।’ ব্যস, তারপরই কঠোর সমালোচনার শুরু। শুধু তাই নয়, থানায় দায়ের করা হয় এফ আই আর।

    পায়েল দাবি করেছেন, এই মন্তব্যের জন্য অনুরাগকে সমাজ থেকে এবং বলিউড থেকে বয়কট করা উচিত।

    পায়েল বলেছেন, ‘অনুরাগ কাশ্যপ বরাবরই খুবই খারাপ ও বিরক্তিকর একটা মানুষ। তাই আমি অবাক হইনি। হিন্দু ধর্মে আমরা নারীদের দেবী বলে মানি। কিন্তু তিনি তো সম্মতি ছাড়াই মেয়েদের গায়ে হাত দেন। তাই তিনি ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এটা জেনে অবাক হওয়ার কী আছে? তিনি যা বলেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের মানুষের সমাজে বা বলিউডে জায়গা হওয়াই উচিত নয়।’

    পায়েল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘তাকে ছাড়াই এই ইন্ডাস্ট্রি ভালো থাকবে। অন্যদের প্রতি যাদের কোনো সম্মান নেই, তাদের এখানে দরকার নেই। বহু খারাপ কাজ করে পার পেয়ে গেছেন। কিন্তু কর্মফল তো ভুগতেই হবে। আশা করছি কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।’

    বিনোদন ডেস্ক

  • রাজনীতি ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী পায়েল

    অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে নির্বাচন করেছেন তিনি। কিন্তু রাজনীতির মাঠে খুব বেশি কাজ করতে দেখা যায়নি তাকে। আবার হঠাৎ করেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এ অভিনেত্রী। 

    বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতি থেকে সরে আসার অবশ্য কারণ জানিয়েছেন এ টালিউড অভিনেত্রী।

    পায়েল বলেন, রাজনীতি বিষয়টি একদমই আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা মোটেও সম্ভব নয়।

    তিনি বলেন, ওই সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাইনি। রাজনীতির মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে চাইলে, যে দলের হয়ে কাজ করছি, তাদের সাপোর্ট থাকা উচিত। তখন এই সাপোর্টটা পাইনি আমি। এছাড়া রাজনীতি আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা একদমই সম্ভব নয় আমার পক্ষে।

    বেশ আগেই টালিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতি প্রবেশ করেছে। বিষয়টিকে হতাশাজনক বলে মনে করেন না পায়েল। তার ভাষ্যমতে―রাজনীতি প্রবেশ নিয়ে কোনো আপত্তি নেই আমার। পরিবর্তন যেমনই হোক না কেন, সেটা যেন ভালো হয়। সেই পরিবর্তন যেন কখনো কাজে বাধা না সৃষ্টি করে।

    এদিকে ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে ফেলেছেন পায়েল। এক সময় টালিউড তারকারা পরপর সিনেমায় কাজ করতেন। এ ক্ষেত্রে নিজের কাজ নিয়ে তিনি বলেন, ২০০৭ সালে ‘আই লাভ ইউ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করি। এরপর থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীর ক্যারিয়ারে উত্থান-পতন থাকতেই পারে। কিন্তু আমি কখনো বিরতি নেইনি। এখনো কাজ করছি। ‘বাবু সোনা’ সিনেমার কাজ শেষ। কিছুদিন পরই মুক্তি পাবে সিনেমাটি।

    প্রসঙ্গত, ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন অভিনেত্রী পায়েল। ওই বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে অংশ নেন। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরই রাজনীতি থেকে দূরে রাখেন নিজেকে। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নিজের কাছে কোনো প্রতিজ্ঞায় বিশ্বাস করি না: পায়েল

    সাধারণত নিজের জন্মদিনটা কাছের মানুষের সঙ্গেই কাটাতে বেশ পছন্দ করেন সবাই।  টালিউড অভিনেত্রী পায়েল সরকারেরও তেমন পছন্দ। কাছের মানুষরা জন্মদিনের আনন্দের খরাক। 

    সোমবার (১০ ফেব্রুয়ারি ) সেভাবেই কেটেছে অভিনেত্রীর জন্মদিন।

    রোববার রাতেই জন্মদিনের উদযাপন শুরু হয়েছিল। পরিবার ও বন্ধুরা পায়েলের জন্য কেক নিয়ে এসেছিলেন। বিশেষ দিনটিতে শুটিং রাখেননি অভিনেত্রী। তিনি বললেন, জন্মদিনের দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করি। তবে জন্মদিনে পেশাগত কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। আর কাজ থাকলে তখন সেটি করতেই হয়। তবে এবার জন্মদিনে কোনো কাজ রাখেননি বলেও জানান পায়েল।

    সোমবার সকাল থেকেই অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন। বছরের এই বিশেষ দিনটায় অনুরাগীদের সঙ্গেও আলাদা করে সময় কাটাতে পছন্দ করেন পায়েল। সেই মতো সন্ধ্যায় অনুরাগীদের একাংশের সঙ্গে দেখা করে কেক কাটেন অভিনেত্রী। 

    জন্মদিনে অনেকেই নিজের কাছে কোনো প্রতিজ্ঞা করে থাকেন। পায়েল কি এ ধরনের কোনো রীতিতে বিশ্বাস করেন?—একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বললেন, জন্মদিনটা আনন্দে কাটানোর দিন। তা ছাড়া আগামীকাল আমি কী করব সেটি নিয়ে কোনো রকম প্রতিজ্ঞা করি না। সেখানে জন্মদিনের রেজ্যুলুশন নিয়ে কোনো ভাবনা থাকে না।

    উল্লেখ্য, সম্প্রতি মৈনাক ভৌমিক পরিচালিত ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী পায়েল সরকার। চলতি মাসেই দেবারতি ভৌমিকের নতুন ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • আরজি কর ধর্ষণকাণ্ডের মধ্যে এবার হেনস্তার শিকার পায়েল

    আরজি কর ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুক্রবার সন্ধ্যায় টালিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় সামাজিকমাধ্যমে একটি লাইভ পোস্ট করে জানান—সন্ধ্যায় এক ব্যক্তি তাকে রীতিমতো আক্রমণ করেছে। তার গাড়ির কাচ ভেঙেছেন। এরপরই রাতে আপডেট দিয়ে জানালেন দক্ষিণ কলকাতার ডিসিপিকে।

    হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, আরজি কর ধর্ষণকাণ্ডে বারংবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। এর মধ্যেই অভিনেত্রী পায়েলের অভিযোগ পায় তারা। অভিনেত্রী এ ঘটনা কলকাতা পুলিশকে জানান। এবার পুলিশ নড়েচড়ে বসে। তারা বুঝিয়ে দিল নারীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। এবং কোনো ক্রাইম ঘটলে দুষ্কৃতিকে ছাড় দেয় না।

    কলকাতা দক্ষিণের ডিসিপির প্রোফাইল থেকে এদিন লেখা হয়— আজ বিকালে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সামাজিকমাধ্যমে এসে জানান তার সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছান এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।

    উল্লেখ্য, পায়েল মুখোপাধ্যায় এদিন লাইভে এসে জানান, তিনি যখন তার গাড়ি করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন, তখনই তার গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ— দোষ বাইকচালকের ছিল। তবু সেই ব্যক্তি নেমে এসে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে না চাইলে ঘুষি মেরে তার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে প্রশ্ন তোলেন এই শহরে নারীদের নিরাপত্তা নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • ইরফানের সঙ্গে কাটানো সেই সময়ের ঘোর কাটছে না পায়েলের

    কথা দিয়ে কথা রাখেননি সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অভিনেত্রী পায়েল ঘোষ। জানালেন তার সঙ্গে প্রেম ভাঙার ৯ বছর পরও অন্য কারও সঙ্গে শারীরিকভাবে সম্পর্কে লিপ্ত হতে না পারা। কেন ইরফানের সঙ্গে বিয়ে হলো না তার, সেই কারণও জানালেন পায়েল ঘোষ।

    আনন্দবাজার প্রতিবেদনের খবরে জানা যায়, সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান কথা দিয়ে কথা রাখেননি। তার সঙ্গে প্রেম ভাঙার পরও গত ৯ বছরে অন্য কারও সঙ্গে শারীরিকভাবে সম্পর্কে লিপ্ত হতে পারেননি অভিনেত্রী পায়েল ঘোষ। এ নিয়ে আবারও চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি। 

    কেন ইরফানের সঙ্গে বিয়ে হলো না তার, সে কারণ জানিয়ে পায়েল ঘোষ বলেন, রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় তার সঙ্গে ইরফানের সম্পর্ক মানতে চাননি তার বাবা। তবু ইরফানকে ভুলতে পারছেন না তিনি। অথচ ক্রিকেট দলের অনেকেই তাকে পেতে খুবই আগ্রহী ছিল।

    পায়েল বলেন, ইরফানের সঙ্গে প্রেম ভাঙার ৯ বছর পরও অন্য কারও সঙ্গে শারীরিকভাবে সম্পর্কে লিপ্ত হতে পারেননি তিনি। এ অভিনেত্রী বলেন, ২০১৬ সালে নতুন বছরের উদ্যাপনে ইরফানের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মুম্বাই ফিরতেই ইরফান জানান— তার পরিবার এ সম্পর্ক মানবে না। তার পর থেকেই দূরত্ব বজায় রাখতে শুরু করেন পায়েল।

    তিনি আরও বলেন, পরে ইরফানের বোন তাকে তার বিয়ের খবর দেন। যদিও সেই সময় ইরফানকে নিয়ে কোনো মন্তব্য করেননি পায়েল। যদিও তার পরিবার না মানায় তাদের বিয়েটা হয়নি। 
    বছর দুয়েক আগে পরিচালক অনুরাগ কাশ্যপের নামে ধর্ষণের অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। সেই সময় রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তিনি। তার পর বিভিন্ন সময় অনুরাগকে নিয়ে নানা মন্তব্য করেন কিন্তু শেষ পর্যন্ত বিশেষ ফল পাননি। 

    বর্তমানে ইরফান বিবাহিত। এক সন্তানের বাবা। ইরফানকে নিয়ে পায়েল ঘোষ আরও জানান, ইরফানের সঙ্গে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এমনকি ইরফানের পর আর কারও সঙ্গে তিনি শারীরিক সম্পর্কেও লিপ্ত হতে পারেননি। তিনি বলেন, প্রায় ৯ বছর হলো আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হইনি। 

    ভারতীয় ক্রিকেট দলেরও অনেকে তাকে পেতে খুবই আগ্রহী ছিলেন। বলিউডের বড় বড় ব্যক্তিরা প্রস্তাব দিয়েছে, আমি সে প্রস্তাবেও রাজি হইনি। কারণ শারীরিক সম্পর্কটা আমার কাছে পুজো করার মতো। অভিনেত্রী আরও বলেন, রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় তার সঙ্গে ইরফানের সম্পর্ক মানতে চাননি তার বাবা। তবু ইরফানকে ভুলতে পারছেন না তিনি। তবে এ নিয়েও তার আক্ষেপ কম নয়। পায়েল বলেন, ‘সব কিছুর পর একটা কথাই বারবার মনে হয়— জীবনবদলে আমি কী পেলাম!’

    উল্লেখ্য, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন। তার পরেই অভিনয়ের জন্য মুম্বাইয়ে যান। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যার ছবি ‘প্রায়াণামে’ অভিনয় করেন পায়েল। পরে ‘বর্ষাধারে’, ‘উসারাভেল্লি’, ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।

     

    বিনোদন ডেস্ক

  • পঞ্চম সন্তানের বাবা হবেন আরমান! অন্তঃসত্ত্বা পায়েল না কৃতিকা?

    ১০০-২০০ কোটি টাকার মালিক আরমান মালিক। মাত্র আড়াই বছরে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। আর এই পুরো আয়ই হয়েছে ইউটিউব থেকে। মালিক তার দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচেই সংসার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেখা মেলে দুই সতীনের সংসারের চিত্র।

    rnrn

    আরমানের প্রথম স্ত্রী পায়েল। তারপর পায়েলের বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন ইউটিউবার আরমান। আর সেই বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তিনি। আপাতত এই ত্রয়ীর চার সন্তান। সাম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্চে— এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান!

    rnrn

    এর আগে নিজের তিন সন্তানের ধুমধাম করে প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন আরমান। আরমান ও পায়েলের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর একসঙ্গে অন্তঃসত্ত্বা হন পায়েল ও কৃতিকা। গত বছর পায়েল যমজ সন্তানের জন্ম দেন। 

    rnrn

    চার সন্তানের সংসারের মাঝেই হঠাৎ করে ফের আরমানের বাবা হওয়ার গুঞ্জনে নেটদুনিয়ায় শোরগোল। তবে এবার তার কোন স্ত্রী অন্তঃসত্ত্বা কৃতিকা না পায়েল, প্রশ্ন নেটিজেনদের।

    rnrn

    আরমানের নতুন ভ্লগে বেবি শাওয়ারের ভিডিও দেখে উঠেছে সেই প্রশ্ন। ভিডিওর শিরোনাম ছিল— বেবি শাওয়ার, পায়েল না গোলু? শুরুতে সবাই অবাক হলেও ভিডিও দেখেই পেয়েছেন প্রশ্নের উত্তর। 

    rnrn

    পায়েল বা কৃতিকা অন্তঃসত্ত্বা নন। তাদের এক পরিচিতের বেবি শাওয়ারের অনুষ্ঠানে পৌঁছেছিলেন স্বামী ও দুই স্ত্রী। সেই ভিডিও নিয়েই যত হইচই। 

    rnrn

    ২০১১ সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ডকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। দুই বউকে একসঙ্গে রাখার জন্য হিন্দু থেকে মুসলিম হয়ে যান আরমান।

    rnrn

    কিন্তু নিজে দুটো বিয়ে করলেও অন্যদের এই কাজ না করার পরামর্শই দেন আরমান। তিনি বলেন, ‘আপনারা আমার মতো দুজনকে বিয়ে করার ভুল করবেন না। সবাই আমার বউদের মতো ভালো হয় না।’

    বিনোদন ডেস্ক

  •  বাবার জন্য বিয়ে হচ্ছে না অভিনেত্রী পায়েলের

    একটা সময়ে বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সেরা নায়িকা ছিলেন পায়েল সরকার। দেব থেকে শুরু করে সোহম, আবির, একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন পায়েল।

    rnrn

    গত কয়েক বছরে পায়েলের পারফরম্যান্স নিম্নমুখী। সদ্য মুক্তি পেয়েছে পায়েল অভিনীত ‘আবার অরণ্যের দিনরাত্রি’।

    rnrn

    পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে পায়েলের প্রেম ছিল ওপেন সিক্রেট। সেই প্রেম ভাঙার পর এক দশক কেটে গেছে। ৪২ বছর বয়সেও বিয়ের পিঁড়িতে বসেননি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

    rnrn

    ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি হয়ে নিজের সিঙ্গল থাকার কারণ ফাঁস করলেন পায়েল। দাদাগিরির মঞ্চে গিয়ে পায়েল জানান, ‘অনেকেই জানতে চান আমি কেনো বিয়ে করছি না, আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা এত পজেসিভ… ’। পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা-মায়ের জন্য’।

    rnrn

    সম্মতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।’

    বিনোদন ডেস্ক

  • এখনো সিঙ্গেল থাকার রহস্য ফাঁস করলেন পায়েল

    একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে পায়েলের প্রেম ছিল ওপেন সিক্রেট। সেই প্রেম ভাঙার পর এক দশক কেটেছে, তবু এখন বিয়ের পিঁড়িতে বসলেন না পায়েল? 

    rnrn

    সদ্য মুক্তি পেয়েছে পায়েল অভিনীত ‘আবার অরণ্যের দিনরাত্রি’। ছবি মুক্তির সপ্তাহেই দাদাগিরির মঞ্চে দেখা মিলেছে নায়িকার।

    rnrn

    সৌরভের মুখোমুখি হয়েই নিজের সিঙ্গেল থাকার কারণ ফাঁস করলেন পায়েল।

    rnrn

    দাদাগিরি-র মঞ্চে এসে পায়েল অকপটে বলেন, বাঙালি পরিবারে যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, সমান কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়াও। আমি কেবল নিজের কেন, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে এনে দিচ্ছি না। কারণ যে কোনো ছেলে খুঁজে আনলেই তার জন্য প্রচুর প্রশ্ন সাজাচ্ছেন বাবা-মা।

    rnrn

    প্রেম করতে চাইলেও কেন প্রেমটা হচ্ছে না পায়েলের! নায়িকার জবাব শুনে হাঁ হয়ে যান সৌরভ। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা উত্তর দিলেন নায়িকা। 

    rnrn

    দাদাগিরি-র মঞ্চে এসে পায়েল জানান, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনও কেন সিঙ্গেল। আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা এত পজেসিভ….। 

    rnrn

    পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছো তুমি সিঙ্গেল বাবা-মায়ের জন্য’। 
    rnসম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন,যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।

    rnrn

    সেইসঙ্গে পায়েল সৌরভকে যোগ করেন, ধরো, সানা বড় হচ্ছে। ও যদি তোমার সামনে এসে বলে ও কাউকে ভালোবাসে, দেখবে তোমার পৃথিবী উল্টোপাল্টা হয়ে যাবে।

    rnrn

    উত্তরে সৌরভ বলেন, নাহ সেটা হবে না। হ্যাঁ আমিও তার জন্য কিছু প্রশ্ন সাজাব বটে, কিন্তু পৃথিবী এদিক ওদিক হবে না মোটেই।

    rnrn

    উত্তর শুনে পায়েল অবাক হয়ে বলেন, অদ্ভুত.. তাহলে তো বলতেই হয় সানা ভীষণ লাকি।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিক রাজের কথা শুনে যা বললেন পায়েল

    পায়েল সরকার বয়স এখন ৪১! আগামী মাসেই ৪২-এ পা দেবেন এই অভিনেত্রী। একটা সময় বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম মুখ ছিলেন পায়েল। দেব থেকে সোহম, আবির— একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন পায়েল। গত কয়েক বছরে পায়েলের ক্যারিয়ার গ্রাফ নিম্নমুখী।

    একসময়কার নামি অভিনেত্রীর জীবনে বহুবার বসন্ত এসেছে। কিন্তু তা চিরস্থায়ী হয়নি। তাই তো এখনো বিয়ের পিঁড়িতে বসা হয়নি পায়েলের। তার একাধিক প্রেমের মধ্যে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে। রাজ-মিমি-শুভশ্রীর ত্রিকোণ প্রেম নিয়ে একটা সময় বহু আলোচনা হয়েছে। কিন্তু রাজের জীবনে মিমির এন্ট্রির আগেই জায়গা করে নিয়েছিলেন পায়েল। ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ থেকে ‘বোঝে না সে বোঝে না’। অটুট ছিল সম্পর্কের বন্ধন।

    আরও পড়ুন: 

    ‘বোঝে না সে বোঝে না’-এর সেটেই নাকি মিমির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজের। তার পরই পায়েলের সঙ্গে দূরত্ব। রাজ তার জীবনের ‘ক্লোজড চ্যাপ্টার’, পরিচিত মহলে এমনটাই বহুবার জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে শুভশ্রীকে বিয়ে করে সুখে সংসার করছেন রাজ। পুরনো সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই তার।

    সম্প্রতি এক টকশোতে হাজির হয়েছিলেন পায়েল। সেখানেই হোস্ট তথা অভিনেত্রী অনন্য়া জানতে চান, এই মানুষদের নাম শুনলে প্রথম কোন কথাটা মাথায় আসবে, সেটি বলবে। রাজের নামটা যে তালিকায় থাকবেই, সেটাই স্বাভাবিক। শুরুটা হলো সোহমকে দিয়ে। পায়েল জানান, ‘সোহম কিউট, হিরন-নাইস।’ মিঠুনদার নাম শুনে সবচেয়ে খুশি পায়েল। গড়গড়িয়ে বলেন, ‘মিঠুনদা চার্মিং। মিঠুনদা না (চুটকি বাজিয়ে দেখালেন) এইভাবে বন্ধুত্ব করে নিতে পারে কারুর সঙ্গে। উনি খুব চার্মিং’। রাজের নাম আসামাত্রই খানিক অস্বস্তির ঝলক পায়েলের মুখে। দায়সারাভাবে বললেন, ‘ভালো পরিচালক’।

    রাজের সঙ্গে প্রেমের কথা খোলাখুলি স্বীকার করেননি কোনো দিন। তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রেম ভাঙার পর পরিচিত মহলে পায়েল নাকি বলেছিলেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না।

    পরবর্তীতে 'যমের রাজা দিল বর' পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গেও পায়েলের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। পায়েল ভালোবেসেছেন, কাছে টেনেছেন, কিন্তু প্রেম পূর্ণতা পায়নি কোনোবারই। নায়িকা কী জীবনে থিতু হবেন? সেই উত্তর তো তিনিই জানেন। তবে দীর্ঘদিন পর রুপালি পর্দায় বড় প্রোজেক্টে দেখা মিলবে তার। শাকিব খানের প্য়ান ইন্ডিয়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল। ছবিতে শাকিবের নায়িকা অবশ্য় বলিউডের সোনাল চৌহান।

    তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • শামিকে বিয়ের প্রস্তাব, ইরফান ও গৌতম গম্ভীরের মিসড কলের গল্পও শোনালেন পায়েল

    ২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামির খেলা দেখে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন পায়েল। এবার নতুন দাবি পায়েলের। ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে অনেকেই নাকি তাকে পছন্দ করতেন। 

    বছর দুয়েক আগে পরিচালক অনুরাগ কাশ্যপের নামে ধর্ষণের অভিযোগ আনেন নায়িকা। সেই সময় রাতারাতি প্রচারে চলে আসেন অভিনেত্রী পায়েল ঘোষ। 

    পায়েলের দাবি, তিনি সম্পর্কে ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট তারকা ইরফান পাঠানের সঙ্গে। পায়েলকে গভীর রাতে মিসড কল দিতেন গৌতম গম্ভীরও।

    এ মুহূর্তে ইরফান বিবাহিত, গৌতমও ঘোরতর সংসারি। তাদের নিয়ে বিস্ফোরক খবর জানালেন পায়েল। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি ইরফানের সঙ্গে তার সম্পর্কের কথা জানান। 

    পায়েল বলেন, আমি ও ইরফান পাঁচ বছর সম্পর্কে ছিলাম। সেই সময় প্রায় প্রতিদিন রাতেই আমাকে মিসড কল দিত গৌতম গম্ভীর। ব্যাপারটা ইরফানও জানত। ও আমার ফোন ঘাঁটত গৌতমের কারণে। ইরফান ওর ভাই ইউসুফের সামনে কথাটা জানিয়েছিল হার্দিক পান্ডিয়া ও তার দাদা ক্রুনালকে।

    অভিনেতা অক্ষয় কুমারও নাকি তার পেছনে পড়েছিলেন। যদিও অক্ষয়কে তিনি সম্মান করেন। কারণ তিনি কখনো কোনো দুর্ব্যবহার করেননি পায়েলের সঙ্গে।
     
    কলকাতার মেয়ে পায়েল। তিনি সেন্ট পলস মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তারপরই অভিনয়ের উদ্দেশে পাড়ি দেন মুম্বাইয়ে। 

    সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যার ছবি ‘প্রায়াণামে’ অভিনয় করেন তিনি। পরে ‘বর্ষাধারে’, ‘উসারাভেল্লি’, ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। 

    ২০২০ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। রামদাস আথওয়ালের রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার মহিলা শাখার সহ-সভাপতি হন।
     

    বিনোদন ডেস্ক