Tag: পাত্র

  • কেমন জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

    বিয়ের জন্য পাত্র খুঁজছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে ফের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। 

    বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন করে নতুনভাবে পথচলা শুরু করার আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।

    বাঁধন বলেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’ 

    কেমন জীবনসঙ্গী চান? সেই বিষয়ে বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথ চলা যাবে।’

    চল্লিশের কোটায় এসেও বিয়ের পরিকল্পনা সামনে আনার কারণ অকপটে তুলে ধরেছেন বাঁধন।

    অভিনেত্রীর কথায়- ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্যরকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

    অতীত নিয়ে আক্ষেপ করে বাঁধন বললেন, ‘বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনো সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি? সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

    ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন আজমেরী হক বাঁধন। 

    ২০১০ সালে ইলিয়াস কাঞ্চন ও চম্পার সঙ্গে নিঝুম অরণ্যে নামক একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয় অভিনেত্রীর। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। 

    ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য বিবাহিত পাত্র খুঁজছেন প্রিয়া পাল

    বেনারসি শাড়ি আর গহনা রেডি আছে। মনের মতো পাত্র পেলেই পাহাড়ে গিয়ে বিয়ে করবেন বলে জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়া পাল। এবার পাত্র খোঁজার দায়িত্ব দিয়েছেন আনন্দবাজার অনলাইনকে। পাত্র খুঁজে পাচ্ছেন না, তাই পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন এ অভিনেত্রী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র খলনায়িকা ‘দিব্যা সেন’ ওরফে প্রিয়া পাল কিছুতেই মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না! এবার পাত্র খোঁজার দায়িত্ব দিয়েছেন আনন্দবাজার অনলাইনকে। পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন এ অভিনেত্রী।

    পাত্ররা তো প্রিয়াকে জগদ্ধাত্রীর খলনায়িকা হিসেবে চেনেন। মেজাজের ধরন শেয়ারবাজারের ওঠাপড়ার মতোই তার। এই চড়ে গেল তো পরক্ষণেই ঠান্ডা! এটুকু মানিয়ে নিতেই হবে পাত্রকে। তার জন্য বিয়ে বানচাল হচ্ছে না তো? এমন প্রশ্নে আবারও হাসতে হাসতে জবাব দিলেন, ‘ওটা তো অভিনয়। বাস্তবে আমি ও রকম নাকি।

    নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রিয়া পাল। মনের কষ্টের কথাও অকপটে ফাঁস করলেন তিনি। যেটুকু বলতে পারেননি সেসব ভাগ করে নিয়েছেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে। সেখানে তিনি পাত্র হিসেবে কাদের দেখতে চান—এমন প্রশ্নে পিয়া পাল জানান, বিরাট কোহলি, রণবীর সিং, জন আব্রাহাম, সিদ্ধার্থ মালহোত্রা ও মহেন্দ্র সিংহ ধোনিকে। 

    তারা সবাই যে বিবাহিত। পাত্র পাচ্ছেন না বলে অভিনেত্রী কি শেষে ঘর ভাঙতেও রাজি—এমন প্রশ্ন শুনে হেসে প্রিয়া পাল বলেন, একেবারেই কারও ঘর ভাঙতে চাই না। যে পাঁচজনের নাম বলেছি, তারা উদাহরণ মাত্র। তাদের মতো আমার পুরুষ পছন্দ।

    তিনি বলেন, ‘তার কপালই খারাপ। বাকি অন্য যারা অবিবাহিত পুরুষ আছেন, তাদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই!’ তাদের সুপাত্র হিসেবে মানতে নারাজ প্রিয়া।

    অভিনেত্রীদের বিয়ে নিয়ে বেশ কৌতূহল সাধারণ মানুষের। কেমন পাত্র চাই? কেমন পাত্র হলে তিনি পছন্দ করবেন। কী কী বৈশিষ্ট্য থাকা উচিত—এমন প্রশ্নে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনের ওপরে পাত্র নির্বাচনের ভার দেন। তিনি আরও জানিয়েছেন— বেনারসি শাড়ি আর গহনাও রেডি করে রেখেছেন। কেবল পাত্র চাই। পাত্র খুঁজে দিলেই তিনি দেরি করবেন না, বিয়ের পিঁড়িতে বসবেন। 

    কেমন বিয়ে পছন্দ তার? ডেস্টিনেশন বিয়ে, বাঙালি বিয়ে না কি সোনাক্ষীর মতো ছিমছাম বিয়ে– এমন প্রশ্নে প্রিয়া পাল বলেন, ‘খুব ইচ্ছে পাহাড়ে গিয়ে বিয়ে করব। হাড়কাঁপানো ঠান্ডা থাকবে। লোকে এমনিতেই কম যাবে। এভাবেই বিয়ের খরচ কমিয়ে ফেলব। 

    এখানেই শেষ নয়। যে টাকাটা বাঁচবে, সেই টাকা দিয়ে তিনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন! তাই পাত্রকে অবশ্যই তার মতো ভ্রমণবিলাসী হতে হবে বলেও জানান এ অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় বিয়ে করলেন স্বাগতা

    ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। জানুয়ারিতে শুভ কাজ সেরে ফেললেন তিনি। 

    বুধবার (২৪ জানুয়ারি) প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। ওই দিন দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। 

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

    আরও পড়ুন: 

    স্বাগতা জানান, তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

    স্বাগতা বলেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেক দিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সেই সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এর পরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নিই একসঙ্গে হওয়ার।

    আরও পড়ুন:

    এর আগে দীর্ঘ ৭ বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের।

    ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এ ছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী। এ ছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় বিয়ে করছেন স্বাগতা, হবু স্বামীর পরিচয় জানালেন অভিনেত্রী

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা সাত বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে।  ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 

    এর পর বছরখানেক একা থাকার পর সিদ্ধান্ত নেন, আবারও সংসারী হবেন। তারই অংশ হিসেবে এবার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন এই অভিনেত্রী।

    শুক্রবার দেশের একটি সংবাদমাধ্যমে ফের বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী স্বাগতা। পাত্রের নাম হাসান আজাদ। 

    আরও পড়ুন: 

    তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম, বেড়ে উঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে। গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করেন তিনি।

    স্বাগতা জানিয়েছেন, বিচ্ছেদে হলে বছরখানেক একা থাকেন। এর পর গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবী রাজধানীর একটি ক্লাবে নিয়ে যায় তাকে। সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয়। তার পর অনেকদিন দেখা হয়নি। পরে আবার নভেম্বরে তাদের দেখা হয়। তখন অভিনেত্রী বুঝতে পারেন, হাসান আজাদ তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। পরবর্তীতে সব ঠিক আছে বলে মনে হয় স্বাগতার কাছে।

    এ অভিনেত্রী বলেন, আমি সেভাবে বুঝিনি। ও আমাকে বিভিন্নসময় নানাভাবে বোঝাতে চেষ্টা করেছে, আমাকে তার পছন্দ। পরে আমি নিজেও বিয়ে নিয়ে ভাবছিলাম, পাত্র খুঁজছিলাম। তখন জানতে পারি হাসানও পাত্রী খুঁজছে। অনেক বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে অনেককিছুই জানতে পারি। বুঝলাম, সে সংসার করতে চায়। এদিকে আমিও সংসার করতে আগ্রহী।

    স্বাগতা বলেন, হাসান আজাদ ও আমার মধ্যকার আর্টিস্টিক ভিউ অনেক মিলে যায়। সে একজন আর্টিস্ট, পাশাপাশি গান করে। এটা যেমন আমার কাছে ভালো লেগেছে, তেমনি সে একজন একাডেমিক- এটাও ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমি লেখক পরিবেশে বড় হয়েছি। একপর্যায়ে এটা বুঝতে পারি, সে আমার সঙ্গে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। এদিকে আমি কাজ করতে ভালোবাসি, আর এটাকে তার সাপোর্ট করা ছিল আমার ভালোলাগার বিষয়।

    বিনোদন ডেস্ক

  • বয়স বাড়ছে তামান্নার, বিয়ে দিতে চায় পরিবার

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বয়স বাড়ছে। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নার পরিবারও নাকি নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা। 

    আরও পড়ুন: 

    সে হিসেবে নায়িকার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তামান্না। তাকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। 

    দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’

    যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। 

    তমান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।’

    জানা গেছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।
     

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ‘ম্যাডাম ফুলি’ সিমলা

    ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

    rnrn

    এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। কিন্তু এরপর থেকেই পর্দায় অনিয়মিত হয়ে পড়েন সিমলা। এরই মধ্যে ভারতে পাড়ি জমান এই অভিনেত্রী। সেখানে কয়েকটি সিনেমায় কাজ করেন। 

    rnrn

    ২০১৯ সালে চাঞ্চল্যকর এক ঘটনায় ফের আলোচনায় আসেন সিমলা। সে সময় জানা যাায়, গোপনে ২০১৮ সালে পলাশ আহমেদ নামের একজনকে বিয়ে করেন সিমলা। পরের বছর একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। 

    rnrn

    পরবর্তী সময় ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন সিমলা। পলাশ তার সাবেক স্বামী স্বীকার করে ওই বিমান ছিনতাইচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

    rnrn

    পাশাপাশি এ ঘটনায় তদন্তের প্রয়োজনে বাংলাদেশ পুলিশকে যে কোনো ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছিলেন তিনি।

    rnrn

    স্বামী পলাশের মৃত্যুর পর আর বিয়ে করেননি সিমলা। তবে ফের বিয়ের জন্য নতুন পাত্রের খোঁজে রয়েছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে কথা। 

    rnrn

    সিমলা বলেন, বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণত স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।

    rnrn

    জানা গেছে, সিমলা মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তার নিজের ফ্ল্যাটেই থাকেন। মাঝেমধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান। গ্রামে ভাই-বোনের সঙ্গে সময় কাটান। 

    rnrn

    সিমলা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দক্ষিণ দুয়ার’ নামের নতুন একটি সিনেমা। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমায় কাজ করেন তিনি। এতে সিমলার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

    rnrn

    এ সিনেমায় তার চরিত্রের নাম রাজিয়া। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। গল্পে সিমলাকে দেখা যাবে অধরার ভাবির চরিত্রে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন মৌসুমী

    ক্যারিয়ারের সুসময় পার করছেন মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ। যেখানে যাচ্ছেন সেখানেই প্রশংসার পাশাপাশি কথা বলতে হচ্ছে নানাবিধ বিষয় নিয়ে। ব্যক্তিগত জীবনও উঠে আসছে। 

    বিয়ের প্রসঙ্গ আসতেই কম উচ্চতার পুরুষদের নিয়ে মন্তব্য করে বসলেন তিনি। জানালেন, খাটো ছেলেরা শয়তান হয়।

    সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বিয়ের প্রসঙ্গ উঠে আসে মৌসুমীর। ওই সময়ই এমন মন্তব্য করেন তিনি। মৌসুমী বলেন, ‘পাঁচ ফুট ৯ ইঞ্চি ছেলে লাগবে না। ছয় ফুট ছেলেই বিয়ে করব। বিয়ে করলে লম্বা ছেলেই বিয়ে করব। খাটো ছেলে কেন বিয়ে করব? লম্বা মানুষ ভালো হয়। খাটো ছেলেরা শয়তান হয়।’

    সম্প্রতি ওয়েব সিরিজ ‘গুটি'তে দেখা গেছে মৌসুমীকে। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোযোগ ধরে রেখেছিলেন তিনি। বোদ্ধাদেরও প্রশংসা পেয়েছেন।

    মাদক কারবারির গল্প উঠে এসেছে ‘গুটি'তে। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আজমেরী হক বাঁধন। সুলতানা নামের এক ড্রাগ ডিলারের চরিত্রে দেখা গেছে তাকে। সিরিজটিতে পার্শ্ব চরিত্রে থেকেও মূল চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মৌসুমী।

    বিনোদন ডেস্ক