Tag: পাকিস্তানি

  • কেন নিজের পুরনো ছবি ব্যবহার করতে নিষেধ করলেন পাকিস্তানি অভিনেত্রী

    পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জারনিশ খান। তিনি অনেক দিন ধরেই শোবিজ থেকে দূরে রয়েছেন। ধর্মীয় রীতি অনুযায়ী জীবন পরিচালনা করেন। স্বামী-সংসার নিয়েই ব্যস্ততা তার। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

    জারনিশ খান শোবিজে অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় আগের অনেক ছবি-ভিডিও থেকে গেছে তার। এ জন্য সেই প্ল্যাটফর্ম থেকে নিজের সব পুরনো ছবিগুলো ব্যবহার না করার জন্য আহ্বান জানালেন এবার।

    সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাইকে শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি, অনুগ্রহ করে আমার পুরনো ছবিগুলো ব্যবহার করবেন না। আমি আপনাদের কেবলই অনুরোধ করতে পারি…আর আমি এখন পর্দা করি।

    জারনিশ খান জানিয়েছেন, কেউ যদি চায় তাহলে তার সম্পর্কে যা খুশি লিখতে পারেন। কিন্তু তার পুরনো ছবি ও ভিডিও ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এর আগে একটি টেলিভিশন শোয়ে দেশটির আলোচিত অভিনেত্রী আলিজেহ শাহ সম্পর্কে ভুল মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তার সেই ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যান করেছিলেন আলিজেহ শাহ।

    প্রসঙ্গত, উর্দু টেলিভিমন ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত জারনিশ খান। ২০১৫ সালে ‘সুসরাল মেরা’ সিনেমায় আলিজেহ চরিত্রে অভিনয়ের জন্য সেরা সাবান অভিনেত্রীর জন্য হাম পুরস্কারে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে ‘আয়ে জিন্দেগি’ সিনেমায় সামরা এবং একই বছর ‘সেহরা ম্যায় সফর’ সিনেমায় ইকরা চরিত্রে অভিনয় করেন।

    এছাড়াও ‘লাজ’ (২০১৬),’সান ইয়ারা’, ‘মান চাহি’ (২০১৭), ‘দেইজাজাত’ (২০১৮) ও ‘এক মহব্বত কাফি হ্যায়’ (২০১৮-১৯) সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন জারনিশ খান।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের রূপ বিতর্কে নেটিজেনরা

    হানিয়া আমির পাকিস্তানের বেশ জনপ্রিয় অভিনেত্রী। সারাবছর আলোচনা সমালোচনায় মেতে থাকেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউডেও কাজ করবেন অভিনেত্রী। ভক্তরা বলছেন, শারীরিক সৌন্দর্য আর চেহারার মুগ্ধতায় সহজে দর্শকমন জয় করতে পারেন হানিয়া। তাই কারণ হতে পারে বলিউড আকর্ষণের। 

    তবে হানিয়াকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন এক চিকিৎসক। বলছেন, তার গালে টোল পড়া নাকি নকল আর রূপের পুরোটাই আর্টিফিসিয়াল!

    সাম্প্রতিক সময়ে ‘ফিজা আলি শো’ নামে পাকিস্তানের এক পডকাস্টে হানিয়ার রূপ-সৌন্দর্য্য নিয়ে আলোচনা হয়। এতে এক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। ওই অনুষ্ঠানেই হানিয়াকে নিয়ে এসব মন্তব্য করেছেন চিকিৎসক।

    চিকিৎসকের দাবি, অভিনেত্রী ডিম্পলপ্লাস্টি, নাকের সার্জারি, ঠোঁট ফিলার, চিবুক ফিলার এবং ভ্রু প্লাকসহ একাধিক সার্জারি করিয়েছেন। তবে তিনি জন্মগতভাবে ফরসা বলে তাই সার্জারিগুলো তাকে আরও আকর্ষণীয় করেছে। 

    চর্মরোগ বিশেষজ্ঞ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আর্টিফিশিয়াল বিষয়গুলো এক হলে তা চেহারাকে আকর্ষণীয় করতে ব্যাপক অবদান রাখে। আর এর গুণেই হানিয়ার ওপর আকর্ষিত হয়েছেন তার ভক্তরা।

    চিকিৎসকের এমন মন্তব্যে ক্ষেপেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে হানিয়ার ভক্তরা এর তীব্র নিন্দা জানান। 

    তারা শুধু চিকিৎসক নন, সঙ্গে শো‘টির হোস্ট ফিজা আলীরও সমালোচনা করেছেন। এতে একজন অভিনেত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করা অশোভনীয় বলে উল্লেখ করা হয়েছে। 

    এক নেটিজেন লিখেছেন, সম্মতি ছাড়া কোনো ডাক্তারের রোগীর বিষয়ে এমন আলোচনা করা উচিত নয়। এটি অপেশাদারি। 

    হানিয়ার পক্ষ নিয়ে আরেকজন মন্তব্য করেছেন, অভিনেত্রীর সার্জারি হোক বা না হোক, তিনি সবসময়ই সুন্দর। এটি তার জীবন, তার পছন্দ।

    বিনোদন ডেস্ক

  • এবার রাখিকে বিয়ের প্রস্তাব পাকিস্তানি মুফতির!

    চলমান আলোচনার মধ্যেই এবার ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি তারকা রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাভি।

    এর আগে ভীনা মালিক, কান্দিল বালোচ ও হারিম শাহের সঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া মুফতি কাভি এবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। খোলাখুলিভাবেই জানিয়েছেন, রাখি সাওয়ান্তকে বিয়ে করতে চান তিনি।

    সম্প্রতি গুঞ্জন রটে যে, রাখি সাওয়ান্ত নাকি পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সেই গুঞ্জন স্পটতই নাকচ করে দেন পাকিস্তানি অভিনেতা। তবে এখন মনে হচ্ছে ভারতীয় আইটেম সং কুইনের সম্পর্কের কাহিনি আরও জটিল হয়ে উঠেছে।

    বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত মুফতি কাভি বলেছেন, তিনি রাখিকে বিয়ে করতে চান, শুধু মায়ের অনুমতির অপেক্ষা। 

    ‘আমার মা অনুমতি দিলেই আমি রাখি সাওয়ান্তকে বিয়ে করব। এরপর আমি আর কাউকে বিয়ের কথা ভাবব না’, যোগ করেন তিনি। 

    ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার মুফতি কাভির এই প্রস্তাব তার সম্পর্কজনিত কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে।

    যদিও এ বিষয়ে এখনো রাখি সাওয়ান্তর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ভক্ত-সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন, রাখি এ বিষয়ে কি বলেন তা জানতে। সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক

  • কার টানে পাকিস্তানে যেতে চান ভারতীয় অভিনেত্রী?

    পাকিস্তানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের দেখা করতেই প্রতিবেশী দেশটিতে যাবেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। 

    ইতোমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেছেন তিনি। 

    ওই পোস্টে দেখা যায়, ব্যাগ নিয়ে বিমানবন্দরে রয়েছেন রাখি। এক ভিডিও বার্তায় রাখি হানিয়া আমিরের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। এমনকি একসঙ্গে থাকার ইচ্ছেও প্রকাশ করেন রাখি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

    ভিডিও বার্তায় রাখি বলেন, ‘আমি পাকিস্তানের সবচেয়ে বড় তারকাদের সঙ্গে দেখা করতে চাই। যার মধ্যে রয়েছেন- হানিয়া, নারগিসসহ আরও অনেকে। আমি পাকিস্তান যাচ্ছি। হানিয়া, আমাকে পিক করার জন্য বিমানবন্দরে আসো।’

    সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে এই দুই অভিনেত্রীর চ্যালেঞ্জ ও তা মোকাবিলা চর্চায় রয়েছে। বিষয়টি ভালোভাবেই নিচ্ছে নেটিজেনরা।

    এদিকে রাখির পাকিস্তানে আসার ভিডিওর প্রতিক্রিয়ায় হানিয়া আমিরও একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্টে হানিয়া বলেন, ‘আমি শুধু বলতে চাই, আমার জীবন বেদনাদায়ক ছিল। এরপর আমার জীবনে রাখি এলো। রাখিজি, আমি বিমানবন্দরে আসছি, আপনাকে নিতে।’

    অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পোস্ট করেছেন রাখি। ভারতে টিকটক বন্ধ হলে পাকিস্তানে চলে যাওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা রাখি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া, নারগিস ও দিদারকে নৃত্য-প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি একসঙ্গে তাদের তিনজনকে সহজেই পরাজিত করতে পারবেন। 

    নিজেকে ‘বলিউডের নম্বর ওয়ান আইটেম গার্ল’ এবং ‘রিয়েলিটি টিভির রানি’ বলে ঘোষণা দিয়ে তিনি পাকিস্তানি অভিনেত্রীদের উদ্দেশে বলেন, আমি তাদের হারিয়ে দেব। আমি হলাম সবচেয়ে বড় রিয়েলিটি শো কুইন। আমি সবাইকে হারাই এবং তাদেরও হারিয়ে দেব। আমি তাদের ঘাম ঝরিয়ে দেব। চ্যালেঞ্জ গ্রহণ এবং চ্যালেঞ্জ দেওয়া আমার আরেক নাম।

    রাখির এই চ্যালেঞ্জের জবাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাচের ভিডিও শেয়ার করেন হানিয়া আমির। রাখির চ্যালেঞ্জের বক্তব্যে লিপ-সিঙ্ক করেন পাকিস্তানি এই অভিনেত্রী। ভিডিওতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন- রাখি জি, একজন আইকন। 

    বিনোদন ডেস্ক

  • জনপ্রিয় ৫ পাকিস্তানি সিনেমা, যা আজও মানুষের মনে অম্লান

    পাকিস্তানি সিনেমা জগতের ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে, যেগুলো সময় পেরিয়ে গেলেও মানুষের হৃদয়ে রয়ে গেছে। কাহিনির গভীরতা, অনবদ্য অভিনয় এবং সামাজিক প্রেক্ষাপটের শক্তিশালী উপস্থাপন এসব সিনেমাকে ক্লাসিক করে তুলেছে। আসুন জেনে নিই সেরকম ৫টি সিনেমা সম্পর্কে।

    ১. খুদা কে লিয়ে (Khuda Ke Liye)

    মুক্তির সাল: ২০০৭

    আইএমডিবি রেটিং: ৮.৩/১০

    কেন জনপ্রিয়: পাকিস্তানি সিনেমার এক নতুন অধ্যায় শুরু করেছিল এই সিনেমা। এটি ধর্ম, সন্ত্রাসবাদ, এবং সাংস্কৃতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ছুঁয়েছে। শান শাহিদ, ফাওয়াদ খান এবং ইমান আলির অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

    মনে রাখার কারণ: এটি মুসলিম বিশ্বের সাংস্কৃতিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত পরিচয়ের লড়াই নিয়ে নির্মিত একটি সাহসী সিনেমা।

    ২. বোল (Bol)

    মুক্তির সাল: ২০১১

    আইএমডিবি রেটিং: ৮.২/১০

    কেন জনপ্রিয়: সমাজে নারীদের অবস্থান, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং ধর্মীয় ভুল ব্যাখ্যার মতো বিষয় নিয়ে নির্মিত এই সিনেমা সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

    মনে রাখার কারণ: সমাজের গভীর সমস্যাগুলিকে সুন্দরভাবে চিত্রিত করার জন্য এটি দর্শকদের মন জয় করেছিল। মাহিরা খান এবং হুমাইমা মালিকের অভিনয় প্রশংসিত।

    ৩. মাওলা জাট (Maula Jatt)

    মুক্তির সাল: ১৯৭৯

    আইএমডিবি রেটিং: ৭.৭/১০

    কেন জনপ্রিয়: এটি পাকিস্তানি সিনেমার ইতিহাসে অন্যতম কালজয়ী সিনেমা। মারধর, প্রতিশোধ এবং গ্রামীণ সমাজের রীতিনীতির ওপর ভিত্তি করে এই সিনেমা পাকিস্তানের ঐতিহ্যবাহী সিনেমার এক নিদর্শন।

    মনে রাখার কারণ: মাওলা জাট এবং নুরি নাটের চরিত্র আজও জনপ্রিয়।

    ৪. ওয়ার (Waar)

    মুক্তির সাল: ২০১৩

    আইএমডিবি রেটিং: ৭.৫/১০

    কেন জনপ্রিয়: সন্ত্রাসবাদ এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে নির্মিত একটি আধুনিক অ্যাকশনধর্মী সিনেমা। এটি পাকিস্তানি সিনেমার প্রযুক্তিগত উৎকর্ষতাকে সামনে নিয়ে আসে।

    মনে রাখার কারণ: আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি এবং শান শাহিদের চমৎকার অভিনয়।

    ৫. পারওয়াাজ হ্যায় জুনুন (Parwaaz Hai Junoon)

    মুক্তির সাল: ২০১৮

    আইএমডিবি রেটিং: ৭.৪/১০

    কেন জনপ্রিয়: পাকিস্তানি বিমান বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই সিনেমাটি দেশপ্রেমের এক অনন্য উদাহরণ। হামজা আলী আব্বাসি এবং হাজি আলির অভিনয় দর্শকদের কাছে খুবই প্রশংসিত হয়।

    মনে রাখার কারণ: দেশপ্রেম, দুঃসাহসিক অভিযান এবং সুন্দর সিনেমাটোগ্রাফি।

    শেষ কথা

    এই সিনেমাগুলো শুধুমাত্র বিনোদন নয় বরং সমাজের বিভিন্ন দিক তুলে ধরে দর্শকদের সচেতন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং পাকিস্তানি সিনেমার গৌরবময় ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে।

    লেখক: গণমাধ্যমকর্মী

    তন্ময় রহমান

  • বিয়ে করছেন পাকিস্তানি তারকা শেহেরিয়ার ও মাহিন

    বিয়ে করছেন পাকিস্তানি তারকা অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার ও অভিনেত্রী মাহিন সিদ্দিকী। ইতোমধ্যে দুজনের বিয়ে-পূর্ব আনুষ্ঠানিকতা ‘ধোলকি’ শুরু হয়েছে। এতে গাঢ় বাদামি রঙের কুর্তার সঙ্গে মিলিয়ে শাল জড়িয়েছেন শেহেরিয়ার। কনে মাহিনকে হলুদ রঙের জামা ও পালাজ্জোর সঙ্গে ওড়নায় দেখা গেছে।

    রোববার ‘ধোলকি’ আয়োজন করেছেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। এতে তারকা অভিনেত্রী মাহিরা খান, নির্মাতা ও প্রযোজক মমাল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    এদিন সন্ধ্যায় আলী হামজা ও জিমি খানের পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেছে।

    অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত শেহেরিয়ার। মাহিন সিদ্দিকী ‘দোবারা’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। খবর জিও নিউজ।

    বিনোদন ডেস্ক

  • বিতর্কের পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা টিকটক তারকার

    সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি একটি বিতর্কের পর তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। 

    সম্প্রতি তার একটি অশ্লীল ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় তিনি। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এর ফলে শুরু হয় ব্যাপক ট্রোলিং ও সাইবার বুলিং। 

    ফাঁস হওয়া ভিডিওতে, মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

    এছাড়াও, তার আরও কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

    সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুসারে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

    তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে এ টিকটক তারকা জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।

    ওই বিতর্ককে ঘিরে রীতিমত অনলাইন হয়রানির মুখোমুখি হতে হয় তাকে।

    বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগপূর্ণ বার্তায় তিনি তার অনুসারীদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    মিনাহিল জানান, সোশ্যাল মিডিয়ার চাপ তার জন্য সহজভাবে বাঁচার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

    টিকটক তারকার এই আবেগপূর্ণ বার্তায় অনলাইন খ্যাতির সঙ্গে যুক্ত চ্যালেঞ্জ ও তিক্ততার বিষয়টিও উঠে এসেছে। 

    ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমি অনেক চাপে ছিলাম এবং অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি।

    এছাড়া আরও এক পোস্টে মিনাহিল উল্লেখ করেন, ‘আমার জন্য এটা সহজ ছিল না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি। বিদায় বলাটা আসলে কঠিন। কোনো ঝগড়া নয়, ভালোবাসা ছড়ান। আমি চলে যাচ্ছি। আপনাদের মিস করব। ভালোবাসি সবাইকে। সাবধানে থাকুন’।

    যদিও কিছু অনুরাগী তার এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন।

    তবে, তিনি আবার ঠিক কবে নাগাদ সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন, তা এখনো স্পষ্ট নয়।  

    উল্লেখ্য, ইনস্টাগ্রামে মিনাহিল মালিকের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লাখ। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

    বলিউড বাদশাখ্যাত শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে নিয়ে আলোচনা যেন থামছে না। চলতি বছরের শুরুতেই নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। এর পর পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে।

    এই প্রেমের বিষয় এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। তিনি আরিয়ান খানের সঙ্গে ডেটিং গুজব উড়িয়ে দিলেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী। এ ধরনের গুজবে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সাদিয়ার মতে, এ ধরনের শিরোনাম করার ক্ষেত্রে সবার আরও সচেতন হওয়া উচিত।

    মধ্যপ্রাচ্যভিত্তিক প্রকাশনা সিটি টাইমসকে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া।

    দুবাইতে নববর্ষ উদযাপনের সময় এক পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবি ঘিরেই শুরু হয় গুঞ্জন। অনেকের মতে, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাহরুখপুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক