Tag: পহেলা বৈশাখ

  • যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৈশাখী কনসার্ট মাতাবেন জায়েদ খান

    যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলা কনসার্ট মাতাতে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 

    অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা। দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে এটি আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। 

    অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের বিষয়। যারা আসবেন, তাদের জন্য স্মরণীয় একটি আয়োজন হবে বলে বিশ্বাস করি।’

    প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই আয়োজন প্রসঙ্গে আয়োজকরা জানান, গান, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এবারের বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। 

    বিনোদন ডেস্ক

  • সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

    বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজুড়ে ছিল উৎসবের আমেজ। ঢাকাসহ দেশের নানা প্রান্তে কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন দেখা গেছে। তবে এর মধ্যেও কিছু কিছু অনুষ্ঠানের তাল-লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে অনেক নেটিজেনকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করতে দেখা গেছে। 

    বিষয়টি নিয়ে এবার সমালোচনা ঝরেছে এক সময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানীর কণ্ঠেও। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেতা লেখেন, ‘আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।’

    ওমর সানীর এই স্ট্যাটাসটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেককেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নজরুল ইসলাম নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আগেই ভালো ছিল’। মো. হারুন আর রশিদ নামে আরেকজনের মন্তব্য, ‘হতাশাজনক’। 

    ওই পোস্টে ওমর সানী সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে ট্যাগ করেন। সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানিকে জিজো (দুলাভাই) সম্বোধন করে স্ট্যাটাসটিতে মন্তব্য করেন, ‘রবীন্দ্রসংগীত/নজরুলসংগীত/ব‍্যান্ড সংগীত/আধুনিক সংগীত/লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ সংগীতের আসর বসায় আইসিউ পার্টি।’

    বিনোদন ডেস্ক

  • মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতেন পরীমনি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনসহ নিজের বিভিন্ন অনুভূতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। এবার পহেলা বৈশাখ নিয়ে যেন ছোটবেলার স্মৃতিতে ডুবে দিলেন পরী। 

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান, ছোটবেলায় তার মায়ের ও নানি শাড়ি দিয়ে তিনি নিজের বৈশাখী জামা বানাতেন। এবার নিজের সন্তানদেরও একইভাবে নিজের শাড়ি দিয়ে বৈশাখী জামা বানিয়ে দিয়েছেন। 

    সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর এই নায়িকা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে। তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখব।’

    সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা স্মরণ করে পরীমনি আরও লেখেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানির শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’

    বিনোদন ডেস্ক

  • নববর্ষ উদযাপনে শবনম ফারিয়ার ভিন্ন অভিজ্ঞতা

    বরাবরের মতো এবারও বর্ণিল আয়োজনে প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তায় উৎসবের আমেজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা।

    রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বর্ষবরণ আয়োজন শুরু হয়। এছাড়া রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় উৎসবটি ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। সব শ্রেণি-পেশার মানুষের ন্যায় বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন শোবিজ তারকারাও। তাদেরই একজন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া।

    তবে এবার বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। সেটাই সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। 

    ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায়, এটি আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন্য আটকে দিলো।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ কারণে কিছুটা মন খারাপ হলেও কিন্তু এর জন্য দিনটিকে মোটেও নষ্ট করতে দেননি ফারিয়া। তিনি আরও লেখেন, ‘তাই দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখি আলপনা। যাক, একটু তো বৈশাখী আমেজ পাওয়া গেল।’

    বৈশাখে নিজের সাজ সম্পর্কে অভিনেত্রী জানান, ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরে তিনি বের হয়েছিলেন। শাড়িটি গত বছর তৈরি করা হলেও তখন পরা হয়নি। এ কারণে এবার বৈশাখে সেই সুযোগ আর হাতছড়া করেননি।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে নববর্ষের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

    নতুন বছর বরণ করে নেওয়ার আমেজে মেতে উঠেছে গোটা দেশ। নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও নববর্ষের আনন্দে শামিল হয়েছেন, যা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে তাকালেই বোঝা যায়। 

    বিশেষ এ দিনে আলাদা করে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুকে জাঁকজমকপূর্ণ বাঙালিয়ানা সাজে বেশকিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

    সেখানে তাকে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে দেখা যায়। সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ ফুটিয়ে তোলেন অপু। শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে দেশীয় লুক।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এছাড়া গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে রাজকীয় আভা যোগ করেছে। ছবির ক্যাপশনে এই চিত্রনায়িকা তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

    শেয়ার করা ছবিগুলোতে অপু বিশ্বাসকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা গেছে।

    এদিকে জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘সিক্রেট’। 

    বিনোদন ডেস্ক

  • বর্ষবরণে সোহরাওয়ার্দী উদ্যানের কনসার্টে গাইবে যেসব ব্যান্ড

    চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি। পাশাপাশি অংশ নেবে মারমা সম্প্রদায়ের চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ইমাং, চাকমা সম্প্রদায়ের ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি এবং গারো সম্প্রদায়ের এফ মাইনর ব্যান্ডদল।

    অনুষ্ঠানে আরও থাকবেন ৫০ জন ঢাক-ঢোল বাদক ও ৫০ জন লাঠিখেলা প্রদর্শনকারী।

    বাংলা নববর্ষ উপলক্ষে আগামী সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’-তে প্রথমবারের মতো শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে—বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খিয়াং, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো।

    শোভাযাত্রায় অংশ নেবে দুই শতাধিক ব্যান্ড সংগীতশিল্পী। তারা সম্মিলিতভাবে গানে গানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করবেন।

    এছাড়া নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও জাতীয় সংসদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজন করা হবে ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’।

    বিনোদন ডেস্ক

  • বৈশাখ উদযাপনে শোভাযাত্রা ও কনসার্ট

    বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত গোটা বাঙ্গালি জাতি। এবারের চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ আয়োজনে রয়েছে ভিন্নতা। ১৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট, ১৪ এপ্রিল হবে শোভাযাত্রা, এদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো এবং ১৫ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। 

    এছাড়া এ বছর প্রথমবার বৈশাখের শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে সকল মিউজিশিয়ান একসঙ্গে গাইবে ‘ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’। এতে অংশ নেবেন প্রায় ৫০০ মিউজিশিয়ান, যাদের অনেকেরই হাতে থাকবে গিটার ও প্যালেস্টাইনের পতাকা। 

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবারের শোভাযাত্রার থিম নির্ধারণ করা হয়েছে কৃষক। এর মাধ্যমে দেশের কৃষি ও কৃষকের প্রতি শ্রদ্ধা এবং তাদের অবদানের স্বীকৃতি তুলে ধরা হবে। 

    ফারুকী বলেন, ‘এ বছর পয়লা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবার বিভিন্ন জাতিগোষ্ঠীসহ প্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবেন। পৃথিবীর শান্তি কামনায়, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সম্মিলিতভাবে একটি গান গাইবেন তারা।’ তিনি আরও বলেন, ‘৫৪ বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে চৈত্রসংক্রান্তি ও নববর্ষের দুই দিনব্যাপী অনুষ্ঠানে ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, এবার করা হয়েছে।’ 

    ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে ঢাকার ব্যান্ডগুলোর সঙ্গে গাইবে একাধিক পাহাড়ি ব্যান্ড। দলগুলোর মধ্যে রয়েছে ঢাকার ব্যান্ড ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘ভাইকিংস’, ‘এভয়েড রাফা’, ‘দলছুট’, ‘লালন’ ও ‘সুফি’। পাহাড়ি ব্যান্ডের মধ্যে থাকবে গারো ব্যান্ড ‘এফ মাইনর’, মারমা ব্যান্ড ‘লালং’, ত্রিপুরা ব্যান্ড ‘ইমাং’, খাসিয়া ব্যান্ড ‘ইউনিটি’ ও চাকমা ব্যান্ড ‘ইনভোকেশন’। 

    এ প্রসঙ্গে ওয়ারফেজ ব্যান্ডের প্রধান মনিরুল আলম টিপু বলেন, ‘বাংলাদেশে বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানগুলোতে সাধারণত ব্যান্ড মিউজিশিয়ানরা অংশ নেন না। এবারই প্রথম সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি আমাদের আমন্ত্রণ জানিয়েছে। এবার শোভাযাত্রা আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এর অন্যতম আকর্ষণ হবে তারুণ্যনির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।’

    আনন্দনগর প্রতিবেদক

  • পহেলা বৈশাখে যে কারণে মন খারাপ হয় দীঘির

    বাংলা নববর্ষ এসেছে পবিত্র রমজান মাসে মধ্যে। এ কারণে বৈশাখের হৈ-হুল্লোড় কিছুটা সীমিত। তবে উদ্দীপনার কোনো কমতি নেই। এছাড়া দিনভর নানা আয়োজন তো থাকছেই। এরইমধ্যে বাদ যায় না তারকারাও। তবে এবার বৈশাখে এখনো বাসার বাইরে বের হননি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

    এ অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা নববর্ষের ব্যাপারে বলেন, বিশেষ কোনো আয়োজন নেই। বাইরে প্রচুর গরম। এর মধ্যে বের হতেও তো ভয় লাগে। তবে সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে বের হতে পারেন বলেও জানালেন দীঘি।

    তিনি বলেন, গত কয়েক দিন টানা কাজ করেছি। একটু আরামও প্রয়োজন। আবার পহেলা বৈশাখ এলে মনটাও একটু খারাপ হয়ে যায়। মায়ের কথা বেশি মনে পড়ে। ছোটবেলার বৈশাখ উৎযাপনের কথা মনে পড়ে। আমার জন্য মা লাল-সাদা রঙের শাড়ি কিনতেন। সকালে মা নিজ হাতে আমাকে পরিয়ে দিতেন তা। অনেক রান্নাবান্না হতো বাসায়। একটা উৎসবের আমেজ থাকতো বাসায়।

    বর্তমানে দীঘি মিউজিক ভিডিওসহ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি। পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে লেখাপড়া করছেন। এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। ঈদের পরই ফাইনাল পরীক্ষা অনুাষ্ঠিত হবে।

    বিনোদন ডেস্ক