Tag: পলক তিওয়ারি

  • সাইফপুত্রের প্রেমের গুঞ্জন, প্রেমিকার পরিচয় কি

    সিনেমার কারণে নয়, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান প্রেমের কারণের শিরোনামে। বছরখানেক ধরেই অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে তার প্রেমের গুঞ্জন। মাঝে কয়েকবার দেখাও হয়েছে। তবে দুজনেই বলছেন, তারা ভালো বন্ধু।

    কাকতালীয় ভাবে তাদের উত্তরও এক। শুধু লিঙ্গ পরিবর্তন করা হয়েছে বাক্যে। সম্প্রতি পলকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্পর্কে জড়িয়েছেন। উত্তরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শেওতা তিওয়ারির মেয়ে বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে মিস্টি একটা ছেলে। এই তো।’ কদিন আগে একই প্রশ্নে গুঞ্জন ভাঙেন ইব্রাহিম। ফ্লিমফেয়ারে অংশ নিয়ে পতৌদি পরিবারের সন্তান বলেছেন, ‘সে আমার ভালো একজন বন্ধু। মিস্টি একটা মেয়ে। এই তো।’

    পলক-ইব্রাহিমের সম্পর্ক নিয়ে আলোচনা বহু আগে থেকে। ২০২২ সালে প্রথমবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেছে। বেশ কিছু কনসার্টে, মালদ্বীপ কিংবা গোয়া’র মতো জায়গায়ও তাদের একসঙ্গে দেখা গেছে। তবে দুই তারকাই বলছে, তারা ভালো বন্ধু।

    ইব্রাহিম কদিন আগে ফ্লিমে অভিষেক হয়েছে। তবে নাডিয়ানিয়ান মুভিতে তার চরিত্র নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে দমে যাননি সাইফপুত্র। কাজল আগারওয়াল ও পিথিরাজ সুকুমারানের সঙ্গে সারজামিন নামের মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে।

    ইব্রাহিমের কথিত প্রেমিকা পলক অবশ্য বেশ পরিচিত। এ বছরের মে মাসে তার হরর-কমেডি ঘরানার মুভি দ্য ভূতনি আসবে। আরও বেশ কিছু কাজ হাতে রেখেছেন পলক।

    বিনোদন ডেস্ক

  • সাইফপুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা

    বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাকি প্রেম করছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। এখন ঘন ঘনই তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে। আর তাদের এই উপস্থিতি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। কিন্তু এই প্রসঙ্গে শ্বেতা এবার মুখ খুলছেন।  

    স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গুঞ্জন কীভাবে পলককে প্রভাবিত করেছে তা নিয়ে মুখ খুলেছেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের ট্রোলড হওয়ার ভয় নিয়েও কথা বলেছেন।

    শ্বেতা বলেন, ‘গুজব আমাকে আর বিব্রত করে না, এত বছর ধরে আমি বুঝতে পেরেছি যে মানুষের স্মৃতি কেবল ৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। এর পরে তারা অন্য খবর পেলেই তা ভুলে যান। তাহলে আর মাথা ঘামাব কেন? 

    গুঞ্জন অনুসারে, আমার মেয়ে নাকি প্রতি তৃতীয় পুরুষের সঙ্গে ডেটিং করছে। আমি নাকি প্রতি বছর বিয়ে করছি। ইন্টারনেটের তথ্য অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এই জিনিসগুলি এখন আমাকে প্রভাবিত করে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কোনো সাংবাদিক আমাকে নিয়ে ভালো জিনিস লিখতে পছন্দ করতেন না, তখনো এগুলিই করতেন। অভিনেতাদের নিয়ে নেতিবাচক কিছু বললেন তবেই মানুষ তা শোনে। কিন্তু সময়ের সঙ্গে মোকাবিলা করার পরে, এটা আমাকে আর প্রভাবিত করে না।’

    তিনি আরও বলেছে, আগে কীভাবে দর্শকদের বোঝানো সহজ ছিল তবে এখন দর্শকরাও সচেতন হয়ে উঠেছেন। তিনি জানিয়েছেন যে, তার মেয়ে পলকই তাকে ট্রোলগুলি কীভাবে মোকাবিলা করতে হয় তা শিখিয়েছিলেন। 

    তিনি বলেন, ‘এটা আমাকে মাঝে মাঝে ভয় দেখায়। পলক দেখতে যতই চটপটে হোক না কেন, ও আসলে খুব নিরীহ। সে কখনো কারুর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। ট্রোলিংয়ের এই যুগ এত কুৎসিত হয়ে উঠেছে তা বলার মতো নয়। যদিও পলক শক্তিশালী, কিন্তু আমি তো মা, আমাকে এই বিষয়টা বারবার ভাবাচ্ছে যে এটা যদি তাকে প্রভাবিত করে, যদি ও আন্ডারকনফিডেন্ট হয়ে যায়, তবে কী হবে? এটাই ভেবে আমার সবচেয়ে বেশি ভয় লাগে। লোকজন তাকে টেনে নামানোর চেষ্টা করেছে, কিন্তু ও ওইসব মন্তব্য পড়ে না। তবে কোনটা যে কখন ক্ষতিকারক হয়ে উঠতে পারে তা বলা যায় না। ও যখন ট্রোলের শিকার হয়, সেটা আমার ওপর খুব প্রভাব ফেলে।’

    বিনোদন ডেস্ক

  • সাইফ আলির ছেলের মুখে ‘জয় শ্রীরাম’!

    নবাব পরিবারের সন্তানের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। সম্প্রতি ইব্রাহিম আলি খানকে কয়েকজন ভিক্ষুক ঘিরে ধরে টাকা চায়। সেখানেই ঘটে এক মজার কাণ্ড। পাপারাজ্জিদের দৌলতে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।  খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।

    বোন সারা আলি খান সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তবে মন্দিরে গিয়ে বা পূজা করে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে ভাই ইব্রাহিম আলি খান উৎসব-অনুষ্ঠান থেকে দূরেই থাকেন। লাইমলাইট তার পছন্দ না! এদিকে পতৌদি পরিবারের সন্তান হওয়ায় বরাবরই পাপারাজ্জিদের নজরদারি থাকে তার ওপর। সেই সুবাদেই একাধিকবার ইব্রাহিমের নানা কর্মকাণ্ড লেন্সবন্দি হয়ে ভাইরাল। সম্প্রতি সেরকমই এক ঘটনা ঘটে। কয়েকজন ভিক্ষুক তার গাড়ির পেছনে ছুটতে শুরু করেন। দেখে গাড়ি দাঁড় করান সাইফপুত্র। এর পরই টাকা চান তারা। ফিরিয়ে দেননি ইব্রাহিম। বরং চিৎকার করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে পাঁচ টাকা দেন। তার পরই সাইফপুত্রকে তারা বলেন, ‘৫ টাকায় কী হবে স্যর?’ ইব্রাহিমের উত্তর, জানি হবে না। তবে কিছু তো হওয়া উচিত। পাশ থেকেই একজন ফটোগ্রাফর বলেন, আপনার বাবা কিন্তু অনেক বড় মনের মানুষ। এরপরই ইব্রাহিম বলেন, ‘তাহলে আমার বাবাকে ফোন করে নিন।’ অভিনেতা পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক নারীর সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘অনেক ভালোবাসা ম্যাডাম।’ এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলি খান।

    ‘রকি অউর রানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন। তার বলিউড অভিষেকের কথাও শোনা যাচ্ছে। তবে লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ ইব্রাহিমের। পারিবারিক গেট টুগেদার ছাড়া সাইফপুত্রের ছবি খুব একটা দেখা যায় না। এদিকে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের জল্পনা তুঙ্গে। বিটাউনের অন্দরে গুঞ্জন, সম্প্রতি নাকি আংটি পরিয়ে পলককে প্রেমপ্রস্তাব দিয়েছেন সাইফপুত্র। এবার ফের একবার চর্চার শিরোনামে সাইফপুত্র।

    বিনোদন ডেস্ক

  • চুপিসারে বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম

    বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পতৌদিকে নিয়ে উৎসাহের অন্ত নেই নেটপাড়ায়। মা ও দিদির সঙ্গে বেড়াতে যাওয়া হোক কিংবা বাবার পরিবারের সঙ্গে উৎসব উদযাপন বা নতুন প্রেমের উন্মেষ— সবই ইব্রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণকারীদের কাছে খুবই আকর্ষণীয়।

    গত দুই বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এবার নাকি চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন তারা। সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান পলক তিওয়ারি। ওই একই সময়ে সমুদ্রতট থেকে ছবি দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সমুদ্রতীরে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি তিনি। 

    তবে মালদ্বীপে থাকাকালীন বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন ইব্রাহিম। ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসোর্টের দৃশ্য। কোনো ছবিতে খাবার, কোনো ছবিতে দেখা যায় তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনো সুইমিংপুলে। বুঝতে অসুবিধা হয় না, ইব্রাহিম মালদ্বীপের ছবি শেয়ার  করেছেন। 

    শেষ দুটি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পেছনে কে? তার মন্তব্য বাক্স উপচে পড়ছে পলকের নামে। একই ভাবে ছবি দিয়েছেন পলক। একই জায়গা থেকে ছবি দিয়েছেন দুজনে। পলক একটি স্বল্প ভিডিও দেন যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে পলক এমন অভিব্যক্তি করেছেন যে খুব অবাক হয়েছেন কিছু দেখে। যদিও এই দৃশ্য সবার প্রায় দেখা। 

    কেউ কেউ এমন জায়গায় প্রেমিকাকে প্রেমের প্রস্তাবও দেন। তবে কি ইব্রাহিম ও পলকের ক্ষেত্রেও তেমন কিছু হলো? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • পলককে ছেড়ে কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন সাইফপুত্র?

    চলতি বছরেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী পলক তিওয়ারির। অন্যদিকে নিজের প্রথম ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন বলিউড তারকা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান। 

    rnrn

    পলকের প্রথম ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি একেবারে। ইব্রাহিমও এখন পর্যন্ত পেশাগত জীবনে তেমন ছাপ রাখার মতো কাজ করেননি। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নিরন্তর। 

    rnrn

    ইব্রাহিমের সঙ্গে নাকি প্রেম করছেন পলক, গত বছরের শেষ দিক থেকে বলিউডের অন্দরে শোনা গেছে এই কানাঘুষা। তাদের একাধিকবার একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে একসঙ্গে। তবে নিজেদের চর্চিত প্রেম নিয়ে কখনো জনসমক্ষে মুখ খোলেননি ইব্রাহিম বা পলক কেউ-ই। এখন খবর, সেই প্রেমে নাকি ইতি টেনেছেন তারা। পলককে ভুলে নাকি নতুন বান্ধবীর প্রেমে পড়েছেন সাইফপুত্র।

    rnrn

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয়ে অন্য এক বান্ধবীর সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে ইব্রাহিমকে। ইব্রাহিমের ওই বান্ধবীকে দেখা গেছে দুটি ট্রলি ব্যাগ নিয়ে। অন্যদিকে ইব্রাহিমের কাছে ছিল একটি পিঠের ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ। ফটোগ্রাফারদের অনুরোধে ইব্রাহিম ছবির জন্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেও নিজের ব্যাগ নিয়ে সোজা বিমানবন্দরের ভেতরে চলে যান তার বান্ধবী। তাদের দেখে অনুমান করা যায়, বছরের শেষে একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তারা।

    rnrn

    ইব্রাহিম সামাজিক মাধ্যমে নিজের এই নতুন বান্ধবীর পরিচয় না দিলেও তাকে খুঁজে বের করেছেন নেটিজেনরা। তাদের দাবি, ইব্রাহিমের চর্চিত প্রেমিকা নাম আদেপ শৌনা গৌতম। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম ও শৌনা। সেখানেই নাকি একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • এক পার্টিতে ইব্রাহিম ও পলক তিওয়ারি

    প্রেমের গুঞ্জনের মধ্যেই দুজনকে এক পার্টিতে দেখা গেল। দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। তবে পার্টিতে এসেছেন আলাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দুজনের ভিডিও। অনেকে বলছেন, ‘সুন্দর যুগল’।

    যুগলের একজন বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। আরেকজন অভিনেত্রী শ্বেতা তেওয়ারির মেয়ে পলক তিওয়ারি। বুধবার রাতে মুম্বাইয়ে অভিনেতা করণ মেহতার জন্মদিনের পার্টিতে এসে নজর কাড়েন তারা।

    গত বছর ইব্রাহিমকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মুখ লুকিয়েছিলেন পলক তিওয়ারি। এরপর থেকে দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 
    যদিও পলক বলেছেন, তারা শুধুই বন্ধু, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই।

    গত বছর সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পলক তিওয়ারির। এর আগে ২০২১ সালে ‘বিজলি বিজলি’ শিরোনামে এক মিউজিক ভিডিওতে মডেলিং করে আলোচনায় এসেছিলেন পলক। এর মধ্যে করণ জোহরের একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে ইব্রাহিমেরও।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ পলক

    বলিউডে এখনো পা রাখেননি শাহরুখপুত্র আরিয়ান খান। ক্যামেরার সামনে হোক কিংবা ক্যামেরার পেছনে— কোনো জায়গাতেই এখনো দেখা মেলেনি তার। কিন্তু তার পরও যেন তার জনপ্রিয়তার কোনো অভাব নেই। আর হঠাৎই তার প্রশংসায় পঞ্চমুখ পলক তিওয়ারি।

    rnrn

    পলকের মা শ্বেতা তিওয়ারি টেলিভিশনের পরিচিত মুখ। তবে মেয়ে পলক তিওয়ারি ওই পথে হাঁটেননি। বরং বলিউডের তিন খানের মধ্যে এক খানের ছবির মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন তিনি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলকের। 

    rnrn

    সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম খানের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে সংবাদে শিরোনাম হচ্ছেন পলক তিওয়ারি। সম্প্রতি ইব্রাহিমের সঙ্গে একাধিক পার্টিতে দেখা গেছে পলককে। যেসব পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান খানও। 

    rnrn

    আরিয়ান সম্পর্কে পলককে প্রশ্ন করা হলে পলকের উত্তর— ‘আরিয়ান খুব শান্ত প্রকৃতির মানুষ। খুব মিষ্টি ছেলে। ও খুব বেশি কথা বলে না। যেটুকু বলে, তাতেই সবাইকে ভাবতে বাধ্য করে। তার পর ও পার্টিতে নিজের মতো মিশে যায়।’

    rnrn

    সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক কারও অজানা নয়। তবে ছেলে আরিয়ান খান সে ক্ষেত্রে বাবার থেকে কিছুটা আলাদা। প্রচারের আলো থেকে কিছুটা দূরেই থাকেন শাহরুখপুত্র। তবে আরিয়ানের এই স্বভাবই নাকি তাকে আরও আকর্ষণীয় করে তোলে, জানান পলক তিওয়ারি।

    বিনোদন ডেস্ক