Tag: পরী

  • পরীমনি-সাদীর প্রেম নিয়ে যা বললেন মডেল শ্যামন্তী

    ঢালিউড অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন এখন প্রায়ই শিরোনাম হচ্ছে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছিলেন অভিনেত্রী। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। 

    সম্প্রতি ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে নতুন প্রেমের চর্চায় জড়িয়ে যান পরীমনি। যেখানে অনুরাগীরা অভিনেত্রীর সেই ভালোবাসার মানুষটিকে তরুণ গায়ক শেখ সাদীকে অনুমান করছেন।

    এদিকে শোবিজ অঙ্গনে পরীমনি ও সাদীর প্রেমের গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে যেন আরও আলোচনা বেড়ে চলছে, যেখানে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় পরীমনিকে। আর তখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা যায় ছোটপর্দার পরিচিত মুখ ও মডেল শ্যামন্তী সৌমীকে। 

    এই অভিনেত্রী আবার শেখ সাদীর বেশ ঘনিষ্ঠজন। তাই সাদী ও পরীর সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। শ্যামন্তী আদতে পরীমনির সঙ্গে সাদীর এই রসায়নকে প্রেম গুঞ্জন বলেই মনে করছেন। তবে সেটি গুঞ্জন হতো না, যদি সাদী অভিনেত্রী শ্যামন্তীকে কিছু বলতেন এ নিয়ে। তাই অনিশ্চিত হয়ে তেমন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন শ্যামন্তী।

    এর পরও অভিনেত্রী বলেন, শেখ সাদী আর পরীমনির প্রেম চলছে, এ গুঞ্জন আমিও শুনেছি। যদি এ বিষয়ে সাদীর মুখ থেকে কিছু শুনতে পারতাম, যে সে ডেট করছে, তাহলে একটা কথা ছিল। আমি যেহেতু শুনিনি, তাই আমি কিছু বলতে পারছি না।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর একাকী জীবনে অভিনেত্রী পরীমনি। 

    বিনোদন ডেস্ক

  • পরী দরজা না খোলায় ফিরে গেলেন রাজ

    এক বছর পূরণ করল ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজ দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য (পদ্ম)। 

    বৃহস্পতিবার রাজ্যর প্রথম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।

    বেশ কিছু দিন ধরে এই দম্পতি আলাদা থাকছেন। তারা আর এক হবেন না বলেও বিভিন্ন সময়ে দুজনেই সাংবাদিকদের জানিয়েছেন।

    এদিকে গত কয়েক দিন ধরে সন্তানের জন্মদিনের পুরো আয়োজনের প্রস্তুতি সেরেছেন পরীমনি একাই। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কিনা, সেটি নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

    বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই জানা গেল, জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। তবে এ সময় ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি তিনি। রাজ বাসায় ঢুকলে দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি।

    এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

    আপনার সঙ্গে কেন দেখা হয়নি, এমন প্রশ্নে এই নায়িকা বলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

    উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক। আর এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • জোড়া লাগবে কি পরী-রাজের সংসার?

    ফুটবলের আদলে তৈরি কেকের সামনে পরীমনি, ছেলে রাজ্য ও নানা শামসুল হকসহ একটি স্থিরচিত্র সোমবার গভীর রাতে ফেসবুকে পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘একটা পরীর রাজ্য!’ সন্তানের ১১ মাস পূর্তি উপলক্ষে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তার ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

    ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে মাঝে-মধ্যে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে। 

    প্রেমের বিয়ের ২০ মাসের মধ্যেই ফেসবুক লাইভ ও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি ও শরীফুল রাজের একে-অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হতবাক করেছে সবাইকে। বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁস করা নিয়ে কথা বলেন রাজ, পরীমনিকে বিভিন্ন বিষয়ে অভিযুক্তও করেন। পরে পরীমনি ফেসবুক লাইভে রাজকে নিয়েও নানা অভিযোগ করেন। 

    একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পরীমনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই।’ এসব কথাবার্তা শোনার পর সবাই ধরে নিয়েছিলেন, পরীমনি ও রাজকে আর কখনো একসঙ্গে দেখা যাবে না। সবাইকে অবাক করে তারা গেল মাসের ১০ জুন এক হন। ছেলে রাজ্যর ১০ মাস পূর্তি উপলক্ষে কেকও কাটেন। 

    আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ তাদের সন্তান রাজ্যর জন্মের পর থেকেই মাসপূর্তি উদযাপন করতেন। এবার ১১ মাস পূর্তিতে পরীমনি তার ছেলের সঙ্গে কেক কাটলেও ফেসবুকে পোস্ট করা ফটো ফ্রেমে দেখা যায়নি শরীফুল রাজকে। এতে অনেকেই ধারণা করছেন, তাহলে কি সত্যিই আর জোড়া লাগছে না পরীমনির সঙ্গে রাজের সংসার।

    খোঁজ নিয়ে জানা গেছে, সন্তানের ১১ মাস পূর্তির এই দিনে যেমন রাজকে দেখা যায়নি, তেমনি ঈদেও ছিলেন না তিনি। এর মধ্যে রাজ্যর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরীমনিকে। ওই সময় রাজ ছিলেন মালদ্বীপে।

    বিনোদন ডেস্ক

  • এবার রাজ-পরী ইস্যুকে ‘কেচ্ছা’ বললেন দীপংকর দীপন

    চলমান রাজ-সুনেরাহ-পরীমনি বিতর্ক নিয়ে একটার পর একটা কাণ্ড ঘটছেই। পরীমনি থমকে নেই। অভিযোগের পালটা জবাব দিতে যেন সিদ্ধহস্ত তিনি। যার শেষ নজির মিলল সোমবার দুপুর ২টা নাগাদ। যাতে নির্মাতা দীপংকর দীপনকে পরী বললেন- ‘জীবনকে সিনেমার কাছে তুচ্ছ করে দেওয়া কোনো মেকারের সঙ্গে যায় না।’

    rnrn

    পরীর এ কথা কিংবা বুলেট বের করার প্রেক্ষাপট অবশ্য নির্মাতা নিজেই তৈরি করেছেন। এদিন সকালে তিনি নাম প্রকাশ না করেই একটি লম্বা পোস্ট লেখেন নিজের দেয়ালে। যেখানে তিনি পরীমনির ও রাজের চলমান ইস্যু নিয়ে বিরক্তি প্রকাশ করেন। বলতে চাইলেন, এসব ঘটনার কারণে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অন্তর্জাল’-এর প্রচারণায় ব্যাঘাত ঘটছে। 

    rnrn

    দীপন লেখেন- ‘ভাই ও বোন প্লিজ থামেন। আমাদের ক্ষমা করে দেন। একবার না বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিনরাত অপরিসীম কষ্ট করে একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শকদের সামনে সেটা যখন উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী সামনে চলে আসে। 

    rnrn

    সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান- এসব দিকে; যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব- সত্যি আমি টায়ার্ড, আপসেট। প্রত্যেকের জীবনেই এসব আছে কিন্তু এসব আমরা সামনে নিয়ে আসি না। এসব নিয়ে কথা বলি না পাবলিকলি। আপনারা তো পাশের মানুষটাকেও কিছু বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। নিজেদের পাবলিক করলে পাবলিক তো মজা নেবেই।’

    rnrn

    এই পোস্ট পড়ে কেউ বুঝতে বাকি রইলেন না, দীপন তার ‘অন্তর্জাল’ ছবিটিকে সামনে নিয়েই এ বিরক্তি প্রকাশ করেছেন রাজ ও পরীকে ঘিরে। কারণ ঈদে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমাটির অন্যতম নায়িকা সুনেরাহ বিনতে কামাল। মূলত অভিযোগের তীর শুরু থেকেই তাক হয়ে আছে পরীমনির দিকে!

    rnrn

    দীপনের এ প্রশ্নের উত্তরে পরী তার সকালের পোস্টটি শেয়ার করে বলেন- ‘জি, ১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হলো ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারো ঘাড়ে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার ওই মেয়েটা করল। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এত ডাক তো তার কোন কালেও আর আসে নাই। এখন বইলেন খালি আমার থু-থু না চাইটা যেন সিনেমার কথাটাও ঠিকমতো বলে। আপনার কিন্তু আরও বড় শিল্পীরা আছেন এ সিনেমায়, তাদের এখনো উনার মতো প্রমোশনে যেতে দেখেনি। নাকি সব দায়িত্ব এবার এই একজনেরই!’

    rnrn

    পরী আরও লেখেন- ‘আর ভাইয়া, আপনার সাথে তো আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক! এত বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে কিছু বলতে পারলেন না! আফসোস! আর এমন তুচ্ছ করে তুচ্ছ লিখবেন না, প্লিজ ভাইয়া। জীবনটাকে সিনেমার কাছে তুচ্ছ করে দেওয়া কোনো মেকারের সাথে যায় না। জীবন দামি। সবথেকে দামি।’

    rnrn

    এদিকে রাজ-পরীর পারিবারিক ইস্যুকে ‘তুচ্ছ’ অভিহিত করে দীপন লিখেছেন- ‘সাংবাদিক ভাই-বোন, পত্রিকার মালিকপক্ষ, আপনাদের অনুরোধ করি- প্লিজ ইগনোর করেন এসব। এসব ছাড়া আপনাদের পত্রিকা চলবে না, আমি বিশ্বাস করি না। অনেক শক্ত আপনাদের ভিত্তি। সস্তা ইউটিউবার আর ল্যাপটপ বেজড অনলাইন পত্রিকা করুক, আপনারা কেন? আপনারা স্ট্যাবলিশ স্বনামধন্য সাংবাদিকরা একবার ইগনোর করে দেখুন, সব থেমে যাবে। দর্শকদের অনুরোধ করি, যখন দেশের বাইরে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ড কেমন? তখন সামনে আসবে কিন্তু তারকাদের বিয়ে, প্রেম, বিচ্ছেদের গল্প। এসব দিয়ে নিজের দেশের ব্র্যান্ডিং হবে না, ওসব কেউ মাথায়ই আনবে না। আসবে কনটেন্ট, নিজের দেশের সিনেমার পর্দায় কী চলছে সেটা। তারকাদের ঘরে কী চলছে সেটা না। ওটা তারা আলোচনা করুক, যারা চায় এই দেশে সিনেমা বন্ধ হয়ে যাক। তারা তিলকে তাল করবে- আপনারা জাস্ট ইগনোর করুন। কথা বলা, শেয়ার করা বন্ধ করে দিন। আপনাদের আগ্রহ কমলে সব বন্ধ হয়ে যাবে। সবার ঘরেই নানা প্রবলেম থাকে, ওগুলো নিয়ে কথা বলার কি আছে! কনটেন্ট নিয়ে কথা বলুন, আলোচনা করুন, সমালোচনা করুন, ভালো কাজকে অনুপ্রেরণা দিন। সত্যি বলছি- ভালো কাজ আপনারা যা দেখেন এই দেশে তা খুব কষ্ট করে হয়। চোখে পানি চলে আসার মতো কষ্ট। আমার একার না সবার। সবাই কষ্ট করে। এই কষ্টকে মূল্যায়ন করুন- ব্যক্তিগত জীবনে কারেও ভুল বা খামখেয়ালীকে নয়। আপনারা এসব নিয়ে আগ্রহ কমালে সব কমে আসবে ক্রমান্বয়ে।’

    rnrn

    ‘অন্তর্জাল’ নির্মাতা দীপন আরও বলেন, ‘আজীবনই পৃথিবীতে কেচ্ছা-কাহিনীর জনপ্রিয়তা বেশি। কিন্তু এটা বাংলাদেশের সিনেমা মূলত মেইনস্ট্রিম সিনেমা বিনির্মাণের সময়। আমরা অনেক পরিচালক, রাইটার, শিল্পী, কুশলীরা প্রাণপণ চেষ্টা করছি। এ বিনির্মাণে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কষ্ট করতে আমরা রাজি আছি, আরও করবে, নিজেদের উন্নত করবে। আমাদের মোটিভেশন দরকার। অল্প অল্প করে জমা হতাশা একসাথে হয়ে আমাকে/আমাদের মেরে ফেলতে পারে। বাংলাদেশের সিনেমার ভীষণ সম্ভাবনা- তুচ্ছ কারণে সেটা নষ্ট না করি।’

    rnrn

    প্রসঙ্গত, চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির মধ্যে চেনা-জানা ছিল না। একটি সিনেমার সূত্রে প্রথম দেখা, আর সেই সাক্ষাতের এক সপ্তাহ পরই বিয়ে করেন তারা। এরপর প্রেমে ভরা সংসার। ঘর আলো করে এসেছে সন্তান। সেই সন্তান ঘিরেও তাদের উচ্ছ্বাসের অন্ত নেই। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই সম্পর্ক নড়বড়ে অবস্থায় রয়েছে। 

    rnrn

    সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও ঘুরে বেড়াচ্ছে সিনেপাড়ায়। গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে তাদের মধ্যকার জটিলতা প্রকাশ্যে এসেছে। পরী অভিযোগ তোলেন শরীফুল রাজের ঘনিষ্ঠ বন্ধু ‘ন-ডরাই’খ্যাত সুনেরাহ বিনতে কামালের বিরুদ্ধে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

    অনলাইন ডেস্ক

  • জায়েদ-শাকিব-পরীর ছবির নির্মাতা শ্রীঘরে 

    শাকিব খান ও পরীমণিকে নিয়ে ‘ধূমকেতু’ ছবি নির্মাণ করেছেন নির্মাতা শফিক হাসান। এ পরিচালককে সাড়ে আট লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

    rnrn

    রোববার ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এফডিসি থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। 

    rnrn

    জানা গেছে, ধূমকেতু ও স্বপ্ন ছোঁয়া সিনেমা দুটির প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে সিনেমা দুটির স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা প্রতারণা মামলা করে শফিকের বিরুদ্ধে। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

    rnrn

    তেজগাঁও থানার উপপরিদর্শক শাহজাহান জানিয়েছেন, অর্থ সংক্রান্ত প্রতারণার মামলায় শফিক হাসানকে গ্রেফতার করা হয়। মাসখানেক আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এক কর্মকর্তা বাদী হয়ে নির্মাতা শফিক হাসান ছাড়াও মাহমুদুর রহমান রুবেল, তার স্ত্রী তামান্না আক্তার ও মেহেদি হাসান সোহাগ নামের আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। 

    rnrn

    শাকিব খান, পরীমণিকে নিয়ে ধূমকেতু ছাড়াও বাহাদুরি নামে সিনেমার পরিচালক তিনি। এই ছবিতে নায়ক হিসেবে আছেন জায়েদ খান। পরীমণিকে নিয়ে দ্য অ্যাডভাইসার শাকিব খানকে নিয়ে বিদ্রোহী নজরুলসহ একাধিক সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে সোনার বাটি-চামচ আনলেন রাজ-পরী

    কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

    rnrn

    ২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের। বিশেষ এই দিনটিতে ঘিরে আয়োজনে কমতি রাখছেন না রাজ-পরী।  

    rnrn

    ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।  

    rnrn

    বৃহস্পতিবার নিজের ফেসবুকে সোনার চামচ ও বাটির কয়েকটি ছবি দিয়েছেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

    rnrn

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। 

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • সব ভুলে একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরী

    ঢাকাই সিনেমার তারকা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন। 

    মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে। ছেলেও দিন দিন বড় হচ্ছে। দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল।

    ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা। 

    মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।

    এদিকে বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

    গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ওই দিন বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পরীকে নিয়ে দুবাইয়ে যাওয়ার বিষয় এবার মুখ খুললেন রাজ

    বিচ্ছেদ ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে অংশ নিতেই দুবাই যাবেন তারা।

    এ বিষয়ে এক ভিডিও বার্তায় রাজ বলেন, আমি ও পরীমনি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।

    দাম্পত্য কলহের জেরে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনায় রয়েছেন রাজ-পরী দম্পতি। এবার রাজের ভিডিও বার্তা নিয়ে আলোচনা চলছে সামাজিকমাধ্যমে। তাহলে কি দূরত্ব ভুলে দুজন এক হলেন, এমন প্রশ্নই ঘুরছে। তবে এখনো কোনো উত্তর মেলেনি। ১৫ জানুয়ারি হয়তো উত্তর মিলতে পারে।

    শুধু রাজ-পরীই নন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।  

    এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ, পরীমনি, তমা মির্জা, রায়হান রাফি, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ ও শিবলু প্রমুখ।  

    দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

    রিয়েল হিরোস অ্যাক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী

    ঢাকাই সিনেমাই আলোচিত নাম পরীমনি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। এবার পাওয়া গেল নতুন খবর, পরী ও রাজ দুবাই যাচ্ছেন। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি।

    শুধু রাজ-পরী নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

    জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক