Tag: পরীমনি-রাজ

  • ইধিকা পালের নায়ক এবার শরিফুল রাজ!

    পরীমনির সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে আলোচনায় ছিলেন শরিফুল রাজ। তবে রাজ মিডিয়াতে কোনো মুখ খুলেননি। তবে চমক লাগানো খবর নিয়েই মিডিয়ায় হাজির হলেন।  

    গণমাধ্যম থেকে দূরে থাকার বিষয়ে রাজ মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি বরাবরই খানিক চুপচাপই ছিলাম। আমি তো এমনই। মিডিয়া পলিটিক্সও বুঝি না, ফিল্ম পলিটিক্সও বুঝি না। আমি অভিনয়টাই জানি। সেটিই বুঝতে চাই আপাতত।’

    আরও পড়ুন: 

    শরিফুল রাজের এই নতুন খবরটি যদিও এখনো অফিসিয়াল না। তবে এটি প্রাথমিকভাবে চূড়ান্ত বলে জানা গেছে। আর তা হলো— ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পালের সঙ্গে শরিফুল রাজ জুটি বাঁধতে যাচ্ছেন। পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনো অফিসিয়াল করতে চাইছেন না। কাজ শুরু হলে আড়ম্বর নিয়েই এর ঘোষণা দেবেন বলে জানান।

    এ প্রসঙ্গে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা? 

    তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

    কিছু ব্যক্তিগত কাজে কলকাতা যাচ্ছেন শরিফুল রাজ। শোনা যাচ্ছে, ছবিটির ব্যাপারে চূড়ান্ত করতেই এই ভ্রমণ। 

    যদিও শরিফুল রাজ বলছেন, এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার। তবে খুব শিগগির নতুন কাজে হাত দেবেন। 

    এদিকে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর ইধিকা পালের টালিউডেও নতুনভাবে চাহিদা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রযোজক-পরিচালক ইধিকা পালের সঙ্গে যোগাযোগ করেছেন। 

    তবে শরিফুল রাজের সঙ্গে ইধিকা পালের এই নতুন প্রজেক্টটি চলতি মাসের শেষ দিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
     

    বিনোদন ডেস্ক

  • পদ্মকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্বামী অভিনেতা শরিফুল রাজকে। 

    ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে পদ্ম তার কাছেই থাকবে। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতে মা পরীমনিই বহন করবেন।

    এদিকে অন্যসব তারকার মতো এ নায়িকাও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। 

    আরও পড়ুন 

    রোববার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে এবার ছেলে পদ্মকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন তিনি।

    আরও পড়ুন 

    পরীমনি ক্যাপশনে লেখেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো— জীবন যেন আমাকে সবসময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

    এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন— যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এ অভনেত্রী।

    উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমনির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। 

    এরপর ২৯ মে দিবাগত রাতে অভিনেতার ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে রাজ-পরীমনির দাম্পত্য জীবনে কলহের শুরু হয়। এর পর থেকে আলাদা থাকছিলেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • পরীমনির ডিভোর্স লেটার হাতে পেয়ে যা বললেন রাজ

    পরীমনির পক্ষ থেকে বিচ্ছেদ পত্র পাঠানোর ৫ দিন পর আজ জুমার নামাজের আগে ডিভোর্স লেটার হাতে পেয়েছেন শরিফুল রাজ। স্পষ্ট ভাষায় জানালেন, প্রাপ্তির খবরটি। তাই নয়, প্রাপ্তিস্বীকারের ফাঁকে প্রকাশ পেয়েছে স্বস্তির বিষয়টিও! কারণ, লম্বা সময় ধরে পরী সুতোই ঝুলে ছিলেন রাজ। 

    ফলে লম্বা প্রতীক্ষার পর পরীর পক্ষ থেকে বিচ্ছেদ পত্র হাতে পেয়ে রাজ যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, ‘আমার সাবেকের পাঠানো চিঠি হাতে পেয়েছি।’ না এখানেই থামেননি। বরং পরীর এই চিঠি পাঠানোর সিদ্ধান্তকে ‘সম্মান’ জানালেন। বললেন, ‘আলহামদুলিল্লাহ… তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’

    পুত্র রাজ্যের বিষয়ে তিনি বলেন, ‘তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

    যদিও রাজের এমন সিদ্ধান্ত জানানোর আগেই পরীমনি জানিয়ে দিয়েছেন, এখন থেকে রাজ্যর সব দায়-দায়িত্ব-খরচ মা হিসেবে একাই বহন করবেন তিনি। যেখানে আর কোনো অংশীদারিত্ব চান না। তেমন সিদ্ধান্তের একদিন পর রাজের এমন আলাপ কতোটা আবেগ ছড়াবে পরীর পোক্ত মনে, সেটা বলা মুশকিল।

    আরও পড়ুন: 

    ফাঁকে শরিফুল রাজ তার শুভাকাঙ্ক্ষীদের কাছে একটা অনুরোধও রেখেছেন। বলেন, ‘আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’ 

    জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাজের কাছে বিচ্ছেদ পত্র পাঠান পরীমনি। সেটি ২১ সেপ্টেম্বর নিশ্চিত করেন নায়িকা নিজেই।  

    মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেলো বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির বিচ্ছেদের চিঠি যাচ্ছে রাজের গ্রামের বাড়িতে

    দাম্পত্য কলহের কারণে ভেঙে গেছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার। গত ১৮ সেপ্টেম্বর রাজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন অভিনেত্রী। 

    এর দুদিন পর ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে তাদের বিচ্ছেদের খবর। এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও ফেসবুকে এক স্ট্যাটাসে রাজকে ছেড়ে দেওয়ার কারণ জানান পরী।

    এদিকে রাজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। তাতে ডিভোর্স দেওয়ার চারটি কারণ উল্লেখ করেছেন পরীমনি। কারণগুলো হচ্ছে―মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া এবং মানসিক অশান্তি।

    আরও পড়ুন:

    রাজকে পরীমনির ডিভোর্স দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন কাজী আবু সাইদ। তিনি গণমাধ্যমকে জানান, গত ১৬ সেপ্টেম্বর আমাদের সঙ্গে পরীমনির পক্ষের মানুষ যোগাযোগ করেন। লেটারে উল্লিখিত সাক্ষীদের উপস্থিতিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর তার আইনজীবীর গুলশান অফিসে ডিভোর্স হয়। সেখানে আমার সহকারী আলী আশরাফও ছিলেন। আর পর দিন উত্তর বাড্ডার আলীর মোড়ের সাঁতারকুল রোডে আমার অফিস থেকে রেজিস্ট্রি করা হয় ডিভোর্স লেটার। তার পর ওই দিনই দুপুর ১২টার দিকে রাজের গ্রামের বাড়ির ঠিকানায় ডিভোর্স লেটার পাঠানো হয়।

    কাজী আরও বলেন, নিয়মানুযায়ী তিন মাস পর পর চিঠি পাঠানো হবে। রাজ যদি চিঠি গ্রহণ না করেন, তা হলে ৯০ দিন পর ডিভোর্স হয়ে যাবে তাদের। আর যদি তিন মাসের মধ্যে তারা সব মিটিয়ে ফেলেন, তা হলে ফের সংসার করতে পারবেন।

    কাজী আবু সাইদ বলেন, ডিভোর্সের খবর জানতেন না রাজ। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নজরে আসে তার। বুধবার বেলা ১১টার দিকে রাজের ভাই পরিচয়ে একজন আমার অফিসে এসেছিলেন। তিনি কাবিননামার কপি ও ডিভোর্স সংক্রান্ত ডকুমেন্টস নিয়ে গেছেন।

    স্পোর্টস ডেস্ক

  • আমি ও পরীমনি ঠিক আছি: রাজ

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে? প্রশ্নটি সবার। কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরীমনি দেন ভাঙনের খবর। নতুন খবর হচ্ছে— এক হয়েছেন রাজ-পরী।

    সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে রাজ এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’

    এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’

    এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’

    আরও পড়ুন:

    দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে গত মাস তিনেক ধরে আলাদা থাকছেন রাজ ও পরীমনি। এই দম্পতির সন্তান রাজ্যের প্রথম জন্মদিন উপলক্ষ্যে গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজের দেখা মেলেনি। অবশ্য তার আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলেন তিনি। ওই দিন রাজ বাসায় গেলে পরীমনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাজের মুখ দেখতেও অনীহা দেখান তিনি।

    এদিকে গত সপ্তাহে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে রাজ-পরীর ছেলে রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। সেখানেই দেখা হয় রাজ ও পরীর, একসঙ্গে ছবিও তোলেন তারা। অনেকেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই দম্পতিকে পুনর্মিলনীর শুভেচ্ছা জানান।

    কিন্তু তার একদিন পরই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রাজ ও পরীমনি। এর মধ্যে পরীমনি জ্বর নিয়ে এবং রাজ মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের হাসপাতালে ভর্তির বিষয় নিয়ে গুঞ্জনও ছড়ায়। তবে এসব খবর ভিত্তিহীন বলে জানালেন রাজ।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতাল থেকে ফিরে পরীমনিকে নিয়ে যা বললেন রাজ

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে? প্রশ্নটি সবার। কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরীমনি দেন ভাঙনের খবর। নতুন খবর হচ্ছে— এক হয়েছেন রাজ-পরী।

    সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে রাজ এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’

    এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’

    এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’

    আরও পড়ুন:

    দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে গত মাস তিনেক ধরে আলাদা থাকছেন রাজ ও পরীমনি। এই দম্পতির সন্তান রাজ্যের প্রথম জন্মদিন উপলক্ষ্যে গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজের দেখা মেলেনি। অবশ্য তার আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলেন তিনি। ওই দিন রাজ বাসায় গেলে পরীমনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাজের মুখ দেখতেও অনীহা দেখান তিনি।

    এদিকে গত সপ্তাহে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে রাজ-পরীর ছেলে রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। সেখানেই দেখা হয় রাজ ও পরীর, একসঙ্গে ছবিও তোলেন তারা। অনেকেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই দম্পতিকে পুনর্মিলনীর শুভেচ্ছা জানান।

    কিন্তু তার একদিন পরই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রাজ ও পরীমনি। এর মধ্যে পরীমনি জ্বর নিয়ে এবং রাজ মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের হাসপাতালে ভর্তির বিষয় নিয়ে গুঞ্জনও ছড়ায়। তবে এসব খবর ভিত্তিহীন বলে জানালেন রাজ।

    বিনোদন ডেস্ক

  • রাজের মাথা ফাটাল কে? 

    কয়েক মাস আলাদা থাকার পর বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্থিরচিত্র দেখে রাজ-পরীমনির এক হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

    rnrn

    পর দিন শুক্রবার জানা যায়, পরীমনির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন। 

    rnrn

    এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমনি। খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ সময় পর শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি স্থিরচিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়। 

    rnrn

    তবে কখন, কোথায় এবং কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউ-ই বলতে পারেননি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, রাজের মাথা ফাটল কীভাবে? কে ফাটাল মাথা?

    rnrn

    ছবি দেখে দর্শকরা ধরে নিয়েছিল সব মান-অভিমান এক হয়েছেন রাজ-পরী। রাজও জানিয়েছিলেন ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। 

    rnrn

    জানা গেছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন। 

    rnrn

    একাধিক সূত্র জানায়, জ্বরের কারণে পরীমনি ঠিকমতো কথাও বলতে পারছেন না।কিন্তু এই সময়ে পরীমনির সঙ্গে দেখা যায়নি রাজকে। 

    rnrn

    এদিকে রাজ কিভাবে মাথায় আঘাত পেয়েছেন সেটি এখনও জানা যায়নি। তবে তারা মাথা অনেকটাই ফেটে গেছে। রক্তাক্ত জখমের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরীমনি হাসপাতালে, বাসায় ফিরলেন রাজ 

    চিত্রনায়িকা পরীমনিকে বাসায় রেখে গত ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান শরিফুল রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

    rnrn

    তবে আবারও এক হয়েছেন পরীমনি ও শরিফুল রাজ—এমনটি শোনা গেলেও বাস্তবে আলাদা থাকছেন এ তারকা দম্পতি।

    rnrn

    গতকাল শুক্রবার থেকে জ্বরের কারণে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমনি। সেই সময়ে স্ত্রীর পাশে দেখা যায়নি শরিফুল রাজকে।

    rnrn

    একই দিনে শুক্রবার ভোরে শরিফুল রাজ দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। সেখানে মাথায় চারটি সেলাই নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে নিজের বাসায় ফিরে যান রাজ।

    rnrn

    একাধিক সূত্র যুগান্তরকে জানায়, তাদের দুজনের মধ্যকার সম্পর্ক ঠিক হয়নি, আগের মতোই আছে। রাজ্যের জন্মদিন উপলক্ষ্যে তারা একদিন একসঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু দুজনেই আলাদা থাকছেন।

    rnrn

    এদিকে ছেলের জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি।

    rnrn

    কলকাতা থেকে আনা উপহার ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে রাজ যাবেন কিন্তু তাকে দেখা যায়নি।

    rnrn

    পরে গত বুধবার রাতে ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা যায় রাজ-পরীকে। গান-বাংলার স্টুডিওতে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেছে তাদের।

    rnrn

    প্রসঙ্গত, 'গুণিন' সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরীফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এর পর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • আমি হাসপাতালে, রাজ কোথায় জানি না: পরীমনি 

    চিত্রনায়িকা পরীমনিকে রেখে গত ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান শরিফুল রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

    rnrn

    শুধু তাই নয়, কয়েক মাস থেকে রাজ-পরীর ভালো সম্পর্ক যাচ্ছে না। সম্পর্ক যেন বর্ষার মেঘ— ‘এই রোদ এই বৃষ্টি’। তার পরও মান-অভিমান ভুলে দুদিন আগে একত্রিত হন তারা। ভক্তরাও এতে খুশি হয়েছিলেন। কিন্তু বিধিবাম! একদিন পার হতেই জানা গেল একসঙ্গে থাকছেন না এই দম্পতি। 

    rnrn

    এদিকে শুক্রবার রাতে রাজের রক্তাক্ত একটি ছবি আসে গণমাধ্যমে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেঁধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এই ক্ষত হয়েছে তা জানা যায়নি। 

    rnrn

    এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না। 

    rnrn

    এদিকে হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই। 

    rnrn

    পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে টিএম ফিল্মস। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হন রাজ-পরী। ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের সেই সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। 

    rnrn

    অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দুজন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

    গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

    নতুন খবর হলো— এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

    ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

    এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

    আরও পড়ুন:

    এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

    ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

    বিনোদন ডেস্ক