Tag: পরীমণি

  • ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে’: পরীমনিকে আসিফ

    জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর স্পষ্টভাষী মন্তব্যের জন্য শিল্পী সমাজে আলাদা পরিচিতি তৈরি করেছেন। নিজের মতপ্রকাশে কখনোই তিনি রাখঢাক করেন না, যার কারণে প্রশংসা ও সমালোচনা—উভয়ই তিনি পান।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসিফ আকবর জানিয়েছেন, তিনি যেসব তারকার সঙ্গে দেখা হলে সরাসরি প্রশ্ন করতে চান, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পরীমনি। 

    তার ভাষ্য মতে, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালী। তাকে আমি প্রশ্ন করতে চাই—‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।’

    আসিফ জানান, আগেও তিনি পরীমনির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটি দারুণ দিক।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এছাড়াও চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়েও আসিফের প্রশ্ন আছে। তিনি শাকিবকে প্রশ্ন করতে চান, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আবদুল হাদী—এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? ’

    তিনি আরও বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেটার প্রতি শিল্পীদের মনোযোগ দেওয়া জরুরি।

    আরও কয়েকজন শিল্পীকে নিয়েও আসিফ সরাসরি প্রশ্ন করতে চান। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস সম্পর্কে তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না—এটা আমি জানতে চাইব।’

    বিনোদন ডেস্ক

  • হোটেলের ব্যালকনিতে ফুরফুরে পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যদিও রুপালি পর্দায় আর আগের মতো নিয়মিত দেখা যায় না অভিনেত্রীকে। তবে পর্দায় নিয়মিত না হলেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী। 

    সম্প্রতি অবকাশযাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন অভিনেত্রী।

     সেখান থেকেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পরীমনি। সেই ছবিগুলোর ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পরীমনি লিখেছেন— ‘শীত নাই।’

    সেখানে শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পরীমনি। অভিনেত্রীর পরনে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদচশমা।  সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

    সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টের কমেন্টবক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সবসময়ের মতোই অনন্যা। আরেক নেটিজেন লিখেছেন—আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির ‘শীত নাই’

    ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়। পর্দার বাইরেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় এই নায়িকাকে।

    বর্তমানে অবকাশ যাপনের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি।

    শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শীত নাই’, সঙ্গে যোগ করেছেন একটি ভালোবাসার ইমোজি, যা ভক্তদের বাড়তি মনোযোগ কেড়েছে।

    ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে আছেন তিনি। পরীমণির পরনে ছিল ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, চোখে রোদচশমা। সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এই গ্ল্যামারাস লুক মুহূর্তেই নজর কাড়ে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার ঝড় বইছে। একজন অনুরাগী লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

    উল্লেখ্য, কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

    দীর্ঘদিন আগের মান-অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততা শেষে ফের রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। একসময় রাজের সাবেক স্ত্রী পরীমনির ‘তীব্র আপত্তি’ ও ঘর ভাঙার আশঙ্কায় যে জুটির পথচলা থেমে গিয়েছিল, সব বাধা পেরিয়ে সেই আলোচিত জুটিই ফের বড় পর্দায় রসায়ন জমাতে আসছে। 

    সম্প্রতি মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ ভক্তদের অনুমান সত্যি করে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেন যে, তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’–তেই ফিরছেন রাজ-মিম জুটি। 

    আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ‘রফিক’ চরিত্রে অভিনয় করবেন রাজ। আর ‘শারমিন’ চরিত্রে অভিনয় করবেন মিম। এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

    ২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যের সময় রাজ-মিম জুটিকে নিয়ে উত্তাল ছিল ঢালিউড। ঠিক তখনই রাজের তৎকালীন স্ত্রী পরীমনি বিস্ফোরক অভিযোগ তোলেন। ফেসবুকে একাধিক পোস্টে তিনি দাবি করেন, রাজ ও মিমের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ও ‘মাঝরাতের ফোনালাপ’ তার সংসার ধ্বংস করছে। সেই সময় পরীমণি ও মিমের পালটাপালটি স্ট্যাটাসে সরগরম ছিল সিনেমা পাড়া। বিতর্কের চাপে মিম ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে তিনি আর কখনো কাজ করবেন না।

    ২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমনির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর বদলে যায় সম্পর্কের সমীকরণ। রাজ এখন ‘সিঙ্গেল’ হওয়ায় মিমের ফেরার পথে আগের মতো আর কোনো বাধা নেই। একসময় যে জুটির ‘মাখামাখি’ নিয়ে ঘর ভাঙার অপবাদ উঠেছিল, তাদের এই প্রত্যাবর্তন এখন ভক্তদের মাঝে আলোচনায়। 

    বিনোদন ডেস্ক

  • বিরতি কাটিয়ে আবারও এক হচ্ছেন রাজ-মিম

    সরকারি অনুদানে নির্মিত আলভী আহমেদের ‘জীবন অপেরা’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় জুটি বাধছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এর আগে রায়হান রাফির ব্যবসাসফল ছবি ‘পরাণ’-এ অভিনয় করে এই জুটি ব্যাপক আলোচনায় আসে। পরে একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দ্বিতীয়বারের মতো জুটি বাধেন তারা। কিন্তু এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। 

    মাঝে কবছর বিরতির পর এই জুটির আবারও রুপালি পর্দায় ফেরা প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচকদের একাংশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় উঠে আসছে একটি বিষয়- শরীফুল রাজের জীবনে এখন আর নেই পরীমনি। অনেকের মতে, রাজের ব্যক্তিগত জীবনে সেই অধ্যায় শেষ হওয়ার প্রেক্ষিতেই নিজের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মিম। 

    এর আগে রাজ-মিম জুটির প্রথম দুই ছবি মুক্তির পর তাদের রসায়ন চলচ্চিত্র মহলে ব্যাপক প্রশংসিত হয়। ‘পরাণ’ মুক্তির পর পর্দার বাইরেও রাজ ও মিমের বন্ধুত্ব নিয়ে শুরু হয় নানা আলোচনা। ‘দামাল’ সিনেমার স্বত্ব সিয়াম আহমেদের সঙ্গে যৌথভাবে কেনার পর সেই সম্পর্ক ঘিরে বিতর্ক আরও তীব্র হয়। 

    তখন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমনি তখন প্রকাশ্যে দাবি করেন, রাজ ও মিমের ঘনিষ্ঠতা তার সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমকে নিয়ে কটূক্তির ঘটনাও ঘটে। 

    এ পরিস্থিতিতে সংসারে অশান্তি না চাওয়ায় এবং বিতর্ক এড়াতেই রাজের সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্ত নেন মিম। দুই সিনেমার পর সেখানেই থেমে যায় জনপ্রিয় এই জুটির পথচলা। পরবর্তী সময়ে রাজ ও পরীমনির সম্পর্কও টেকেনি। ২০২১ সালের অক্টোবরে প্রেম করে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষ দিকে। 

    চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, রাজের জীবনে পরীমনির অধ্যায় শেষ হওয়ায় পরিবর্তিত পরিস্থিতি ও নতুন বাস্তবতার কারণেই আবারও একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন পর্দার আলোচিত এই জুটি। 

    ‘জীবন অপেরা’র নির্মাতা আলভী আহমেদ নিশ্চিত করেছেন, রাজ ও মিম- দুজনের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং ঈদুল ফিতরের পর ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • তারকাখ্যাতির পরও কেন কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না পরীমনি

    ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনয়ের শুরু থেকেই আলোচনার পাশপাশি সমালোচনাও যেন তার নিত্যসঙ্গী। 

    গেল বছর পুরোটা সময় কোন সিনেমা মুক্তি পায়নি এই চিত্রনায়িকার। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি। সর্বশেষ এই অভিনেত্রীর সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। সেই বছর প্রেক্ষাগৃহে আসা তিনটি ছবিই দর্শক বা ব্যবসার দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। এরপরও পরীমণিকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা যেন একটুও কমেনি। 

    জানা গেছে, ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’ ছবির কাজ আবার শুরু হতে যাচ্ছে। কেউ কেউ বলছেন, শুটিং শুরুর আগপর্যন্ত এ নিয়ে নিশ্চিত কিছুই বলা যাবে না।  তবে সমালোচকেরা মনে করছেন, সিনেমা নিয়ে পর্দায় না থাকলেও অভিনেত্রীর সব সময়ই আলোচনায় থাকার অন্যতম কারণ তার ব্যক্তিজীবন। 

    এই তারকার পেশাগত ও ব্যক্তিজীবনের দিকে তাকালে দেখা যায়, পরীমনির জনপ্রিয়তার বড় একটি অংশ জুড়ে আছে তার ব্যক্তিজীবন। প্রেম, সম্পর্ক, পারিবারিক বিষয় কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত-এসব দিকই ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময়ে তাকে ঘিরে আলোচনা–সমালোচনার উপলক্ষ হয়। তার জীবনের নানা অধ্যায় নিয়ে ভক্তদের কৌতূহল যেমন প্রবল, তেমনই সমালোচকেরাও নজর রাখেন তার নানা পদক্ষেপে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমা নিয়ে সেভাবে আলোচনায় আসতে না পারলেও বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক পেজে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে এগিয়ে আছেন এই তারকা। কারও মতে, সর্বাধিক অনুসারী থাকার কারণে পরীমনি সিনেমা ছাড়াও প্রায় সময় আলোচনায় থাকতে পারেন। 

    কাজের বাইরে পরীমনির প্রেমের সম্পর্ক সর্বদাই সংবাদে আলোচিত। এই তারকা অকপটে একাধিক প্রেম ও বিয়ে প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। গেল বছরে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্ক এবং মামলার কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের নাটক, ভাঙা–গড়া, তরুণ প্রেমিকের জামিনদার হওয়ার ঘটনা- সবই গণমাধ্যমে ভাইরাল হয়। তবে এসব সম্পর্ক দীর্ঘমেয়াদি হয়নি এবং পরবর্তী সময়ে পরীমণি নতুন সম্পর্কেও জড়িয়েছেন। 

    অভিনেত্রী অনলাইনে ‘বডি’ নামে মাতৃত্বকালীন পোশাকের ব্যবসা চালু করেছেন। নিজের ফেসবুক পেজ ও আইডিতে পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করছেন, যা সামাজিক মাধ্যমে তার ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের মনোযোগ কেড়েছে। 

    ঢালিউডসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পরীমণি হয়তো সিনেমা নিয়ে এতটা মনোযোগী নন, এজন্যই তার কাজের প্রতি দর্শকের আগ্রহও কমেছে। দেশের নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী পরীমণির কিন্তু এখন পর্যন্ত কোনো ছবি ব্লকবাস্টার হয়নি। তাদের মতে, সিনেমার থেকে বাইরের কর্মকাণ্ডে অভিনেত্রীর অতিরিক্ত মনোযোগের কারণেই রুপালি পর্দায় তিনি এখনো কাঙ্ক্ষিত সফলতার দেখা পাননি। এই কারণেই এক যুগের বেশি ক্যারিয়ারে তিনি কখনোই ধারাবাহিক সফলতা পাননি। এই সময়টায় পরীমণির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অন্যতম ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। 

    বর্তমানে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ শেষ হলেও মুক্তি পায়নি, আরেকটি সিনেমা ‘গোলাপ’ ঘোষণা পর্যায়ে আছে। আর ২০২০ সালে থেমে থাকা ‘প্রীতিলতা’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। 

    সিনেমা বিশেষজ্ঞদের মতে, ঢাকাই সিনেমার গ্ল্যামারাস এই নায়িকার তারকাখ্যাতি টিকিয়ে রাখতে সিনেমার দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। ভক্ত-দর্শকের কাছে তার তারকাখ্যাতি ব্যাপক, কিন্তু সিনেমা থেকে দূরে থাকলে চলচ্চিত্রে তিনি প্রভাব বজায় রাখতে পারবেন না। 

    বিনোদন ডেস্ক

  • আধুনিক ও আভিজাত্যের মিশেলে রূপকথার ‘পরী’

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে আলোচনায় থাকেন এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনসহ দেশের নানা ইস্যু নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় তাকে। 

    আবারও নতুন করে নেটদুনিয়ার আলোচনায় তিনি। সম্প্রতি এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন পরীমণি।  ছবিগুলোতে দেখা যায় অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এছাড়া নেকলাইনের সঙ্গে তার গলার মানানসই ক্রিস্টাল নেকলেসটি অভিনেত্রীর সৌন্দর্যে যেন নতুন পালক যোগ করেছে। গ্ল্যামারাস লুকের সঙ্গে তাল মেলাতে অভিনেত্রীর হাতে ছিল হালকা মেহেদির আলপনা, যা আলাদা করে নজর কেড়েছে। 

    ছবিগুলো শেয়ারের পর থেকেই সহকর্মী থেকে শুরু করে ভক্তদের প্রশংসায় রীতিমতো ভাসছেন এই চিত্রনায়িকা। 

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন পরীমনি

    ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে। অভিনেত্রী পরীমনি অভিনীত এ সিনেমাটি আগামী বছর এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ২০২০ সালে এ সিনেমাটি শুটিং শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়ে যায়।  

    এর আগে ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে পরীমনির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

    সামাজিক মাধ্যমে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। পোস্টে নির্মাতা লিখেছেন—এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। সেই পোস্টের নিচে পরীমনি মন্তব্য করে বলেছেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • তারেক রহমানের বক্তব্য শুনে যা বললেন পরীমণি

    দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাল গণসংবর্ধনায় তার দেওয়া বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও এই ভাষণ ব্যাপক সাড়া ফেলেছে।

    এবার সেই মুগ্ধতার তালিকায় যোগ দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

    ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়’… যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।’

    তারেক রহমানের মুখে সাধারণ মানুষের অধিকারের কথা শুনে পরীমনির এই প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। শুধু পরীমনিই নন, শোবিজ জগতের আরও অনেক তারকা তারেক রহমানের এই ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বক্তব্যের প্রশংসা করছেন।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫৭ মিনিটে তারেক রহমান বক্তব্য শুরু করেন। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংবর্ধনায় ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি। 

    তারেক রহমান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

    তিনি বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

    বিনোদন ডেস্ক

  • ‘বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে’

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুকে আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি।

    পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান। পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি।

    শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।

    তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী। বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। 

    এই অভিনেত্রী বলেন, আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

    বিনোদন ডেস্ক