Tag: পরীক্ষা

  • আল্লাহ আমার পরিবারের পরীক্ষা নিচ্ছে: তিশা

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ও ফারুকীর মেয়ে। তিশা সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন সন্তানের ক্যানুলা করা হাতের ছবি। সেইসঙ্গে লিখলেন, তার পরিবারের পরীক্ষা চলছে।

    নিজের ফেসবুকে কন্যা ইলহামের হাতের ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তুলতুলে হাতটিতে নির্মমভাবে জায়গা করে নিয়েছে ক্যানুলা। এতে স্পষ্ট একরত্তি অসুস্থ। ছবির ক্যাপশনে তিশা লিখেছেন- আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।

    গত ২২ জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছিল তার। বেশ কয়েকদিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

    মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এতে ইলহামকেও দেখা গেছে। আরও অভিনয় করেছেন মোস্তফা সররয়ার ফারুকী, তিশা, ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • পরীক্ষায় ফেল করায় প্রেমিকা ছেড়ে গিয়েছিলেন ধানুশকে

    দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশ। বাবার হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় নাম লিখিয়েছিলেন এই তারকা। জনিপ্রিয়তা পেতেও তেমন একটা অপেক্ষা করতে হয়নি তার। কিন্তু ছাত্রজীবনে পরীক্ষায় ফেল করায় এই ধানুশকে ছেড়ে গিয়েছিলেন তার প্রেমিকা।

    মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন ধানুশ। প্রেমিকাকে পাগলের মতো ভালোবাসতেন তিনি। কিন্তু ধরে রাখতে পারেননি। কলেজের পরীক্ষায় ফেল করায় তাকে ছেড়ে গিয়েছিলেন সেই প্রেমিকা।

    তবে পরীক্ষায় ব্যর্থ হয়ে প্রেমিকা হারালেও বাস্তবজীবনে অনেক পেয়েছেন ধানুশ। দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার তিনি। মোট দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

    গান গেয়েও কাঁপিয়েছেন উপমহাদেশ। তার ‘হোয়াই দিস কোলাবেরি ডি’গান শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কার। এ গান সম্পর্কে ধানুশ বলেছিলেন, ‘মাত্র ছয় মিনিটে গানটি লিখেছিলাম। প্রথমবার গানটি রেকর্ডিং করতে লেগেছিল ৩৫ মিনিট।’

    ক্যারিয়ারে ৬২টি সিনেমা মুক্তি পেয়েছে ধানুশের। অধিকাংশই পেয়েছে জনপ্রিয়তা। বর্তমানে এ অভিনেতা ব্যস্ত আছেন তার পরবর্তী ছবিগুলো নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ধানুশের ৮ সিনেমা।

    বিনোদন ডেস্ক