Tag: পরিকল্পনা

  • নারীদের নিয়ে কী পরিকল্পনা, জানালেন অপু বিশ্বাস

    বিশ্ব নারী দিবস ছিল শুক্রবার। গত এক শতাব্দী ধরে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে দিবসটি। এই দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজন থাকে। বিভিন্ন নারী তাদের সফলতার গল্প জানান। এ থেকে বাদ যান না শোবিজের তারকা নারীরাও।

    নারী দিবস সময় বিভিন্ন শ্রেণির নারীদের মধ্যে ভিন্ন এক ভালো লাগার অনুভূতি তৈরি করে। এবার দিবসটি ঘিরে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানালেন তার নিজের অনুভূতি।

    আরও পড়ুন: 

    শুক্রবার ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন, আমি নারী। আর এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারী শক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনোকিছুর সঙ্গে আপোষ না করে আমার এই হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে।

    অভিনেত্রীর এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। প্রিয় তারকার প্রশংসা ও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারা। একই সঙ্গে মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড ক্যুইনকে।

    উল্লেখ, অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’।  ট্র্যাপ সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী জয় চৌধুরী। আর ছয়াবৃক্ষতে ছিলেন চিত্রনায়ক নিরব হোসাইন।
     

    বিনোদন ডেস্ক

  • নিজের সন্তান হোক চান না পরিণীতি!

    রোববার ৩৫ বছরে পা দিলেন পরিণীতি চোপড়া। বিয়ের পর অভিনেত্রীর প্রথম জন্মদিন। সুদূর আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। লিখলেন, শুভ জন্মদিন তিশা। আশা করব, সারা জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।

    গত মাসে আপ নেতা রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া বিয়ে করেন। উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার মতো জাঁকজমক বিয়ে হয়। যদিও কখনও কোনো রাজনীতিবিদকে বিয়ে করতে চাননি অভিনেত্রী; কিন্তু বিধি বাম! শেষমেশ রাজ্যসভার সংসদ সদস্যকেই মনে ধরে পরিণীতির। বিয়ের এক মাস যেতে না যেতেই পরিবার পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেত্রী!

    অভিনেত্রীর একটি পুরনো ভিডিও আবার ভাইরাল হয়। সেখানে তিনি জানান, বাচ্চা বেশ পছন্দ। তবে পরিণীতি নিজের সন্তান নেওয়ার থেকে দত্তক নিতে বেশি উৎসাহী। এক পুরোনো সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলেমেয়ে দত্তক নিতে চাই। 

    যদিও অভিনেত্রী বরাবর যা পরিকল্পনা করে এসেছেন, তার বিপরীতে গিয়েই কাজ করেছেন। অন্তত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্ব পরিকল্পনাকে পাত্তা দেননি, এবার সন্তানের ক্ষেত্রেও কি তেমনটাই করতে চলেছেন? তা সময়ই বলবে।
     

    বিনোদন ডেস্ক

  • ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই হিমির

    নাটকে এ সময়ের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। টেলিভিশনের পাশাপাশি নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফরমেও। 

    rnrn

    বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    rn* বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

    rnrn

    ** এখন নাটক নিয়েই আমার ব্যস্ততা। তবে ধারাবাহিক নয়, খণ্ডনাটকেই বেশি কাজ করছি। এ ধরনের নাটকের জন্যই প্রস্তাব বেশি পাই। এছাড়া টিভিসি এবং ওভিসির কাজও করছি পাশাপাশি।

    rnrn

    * ধারাবাহিক নাটকে অনীহা কেন?

    rnrn

    ** ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য সময় অনেক বড় একটা বিষয়। একটা ধারাবাহিক মানে কয়েক মাসের জন্য আটকে যাওয়া। আর সেই সঙ্গে কাজের চাপও অনেক থাকে। কিন্তু সিঙ্গেল নাটকে তুলনামূলক কাজের চাপ কম থাকে। অনেক সময় দেখা যায় পুরো মাসই অব্যস্ত থাকি। তখন ধারাবাহিকের জন্য টানা কিংবা নির্দিষ্ট সময় বের করতে পারি না। এ জন্যই ধারাবাহিক নাটকে অভিনয় করছি না।

    rnrn

    * এত কাজ করেন। বৈচিত্র্য ধরে রাখা কি সম্ভব হয়?

    rnrn

    ** আমি দীর্ঘদিন ধরে নাটকে কাজ করছি। দেখা যাচ্ছে আমার বেশিরভাগ কাজ নিলয় ভাইয়ের (অভিনেতা নিলয় আলমগীর) সঙ্গে। শুধু তাই নয়, অনেক সময় বাবা-মায়ের চরিত্রেও একই অভিনেতাকে পাই আমি। সেক্ষেত্রে কাজে বৈচিত্র্য ধরে রাখা খুব কঠিন। তবে যদি দেখি গল্প একদম মিলে যাচ্ছে, তখন সেটা এড়িয়ে চলি। একই ভিনয়শিল্পী দেখলেও, একই গল্প দর্শক দেখতে চায় না। এছাড়া যদি কাজের মাঝে সংলাপ বা দৃশ্য মিলে যায়, তখন নির্মাতাকে অনুরোধ করি সেটা পরিবর্তন করে দিতে।

    rnrn

    * ওটিটি মাধ্যমে কাজ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

    rnrn

    ** চঞ্চল ভাইয়ের (চঞ্চল চৌধুরী) সঙ্গে আমার একটা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল গত বছর। নাম ‘রূপকথা নয়’। ভারতীয় একটি ওটিটি প্লাটফরমে বাংলাভাষায় মুক্তি পেয়েছিল এটা। সেটার হিন্দি ডাবিং ভার্সন মুক্তি পেতে পারে ভারতীয় দর্শকদের জন্য। এরপর আর কোনো কাজ করিনি। তবে ভালো গল্প পেলে অবশ্যই করার ইচ্ছা আছে।

    rnrn

    * আর সিনেমা?

    rnrn

    ** সিনেমার জন্য এখনো কেউ আমাকে কিছু বলেনি। আমিও এখন তেমন কিছু ভাবছি না। নাটকের দর্শক অনেক। আমাকেও সবাই এখানে ভীষণ পছন্দ করছে। তবে সিনেমার প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখব।

    rnrn

    * নিজের কাজ নিয়ে কী আপনি সন্তুষ্ট?

    rnrn

    ** সত্যি বলতে পুরোপুরি সন্তুষ্ট নই। আর আমি মনে করি এটা ভালো। কারণ একজন অভিনয়শিল্পী হিসাবে যদি আমি আমার কাজে সন্তুষ্ট হয়েই যাই, তখন আর ভালো কাজ করতে পারব না। এমনকি এখন যে জায়গায় আছি, তার থেকে উন্নতিও করতে পারব না। তাই আরও ভালো অভিনয়ের জন্য হলেও কিছুটা অসন্তুষ্টি দরকার আছে। এটা কাজের ক্ষুধাকে বাঁচিয়ে রাখে।

    rnrn

    * ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করেছেন?

    rnrn

    ** ক্যারিয়ার নিয়ে তেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যা যেমন চলছে চলুক। আপন গতিতে চলতে থাকুক। তবে পড়াশোনার বিষয়ে কিছু ইচ্ছা আছে। সেমন মাস্টার্স করার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। বাকিটা দেখা যাক।

    নূসরাত অনন্যা

  • ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন মোশাররফ করিম

    এ সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মোশাররফ করিম। বর্তমানে ব্যস্ত আছেন কুরবানির ঈদের নাটকের কাজ নিয়ে। বাংলাদেশের পাশাপাশি কলকাতায় সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন এ অভিনেতা।

    * আপনার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘গোলকধাঁধা থেকে কেমন সাড়া পাচ্ছেন?

    ** নাটকটি সবে প্রচার শুরু হয়েছে। এতে দর্শকদের ভালোই আগ্রহ দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি গল্পের নাটক এটি। নির্মাতা হিসাবে শামীম জামান সব সময়ই চেষ্টা করে ভিন্ন কিছু দিতে। এ ধারাবাহিকটিও সে যত্ন নিয়ে পরিচালনা করার চেষ্টা করেছে। আশা করছি সামনের পর্বগুলো দর্শকদের ভালো লাগবে।

    * বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    ** বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি। সম্প্রতি ‘ভালোবাসা’ নামে একটি একক নাটকের শুটিং শেষ করেছি। এতে জাকিয়া বারী মম কাজ করেছে আমার সঙ্গে। প্রচারচলতি ধারাবাহিক নাটকের শুটিং ব্যস্ততা তো নিয়মিতই। তাছাড়া আগামী কুরবানির ঈদের জন্য একাধিক নাটকের কাজ হাতে এসেছে।

    * আপনার অভিনীত নতুন সিনেমার খবর কী?

    ** নেয়ামুল মুক্তার পরিচালনায় ‘বৈদ্য’ নামে একটি সিনেমার শুটিং করেছি সম্প্রতি। এ সিনেমার কাজ করতে পুরো ইউনিটকে বেশ কষ্ট করতে হয়েছে। গল্পটিও বেশ চমৎকার। আশা করছি ভালো কিছু হবে। এছাড়া আরও দুটি সিনেমার কাজ শেষ করেছি। পাশাপাশি নতুন সিনেমার কাজ নিয়েও কথা হচ্ছে।

    * মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর অগ্রগতি কী?

    ** ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’ নামে দুটি সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। এগুলো নির্মাণ করেছেন ফজলুল হক তুহিন। তবে কবে নাগাদ মুক্তি পাবে আমি নিশ্চিত বলতে পারছি না। এছাড়া কলকাতায় ‘গু-কাকু’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমার কাজও শেষ। এ সিনেমা দুটিও শিগ্গির মুক্তি দেওয়া হবে।

    * সিনেমার ব্যস্ততার জন্য কি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন?

    ** বিষয়টি এমন নয়। আগেও যে খুব বেশি নাটকে অভিনয় করতাম তা নয়। অভিনয় নিয়মিত করি, তবে সেটি এখন টিভি নাটক, ওটিটি, ওয়েব ফিল্ম নামে হয়তো বলা হয়। বিশেষ দিবসের নাটক করেছি। একক কয়েকটি নাটক আগামীতে প্রচার হবে বলে শুনেছি। কুরবানির ঈদের জন্য নির্মিত কয়েকটি নাটকেও অভিনয় করেছি। সব মাধ্যমের কাজ নিয়েই ব্যস্ত আছি বলা চলে।

    * সিরিয়াসধর্মী নাটকের চেয়ে কমেডি ধারায় বেশি দেখা যায় আপনাকে। এটি কি ইচ্ছা করেই?

    ** আসলে আমি তো একজন অভিনয় শিল্পী, নির্মাতা নই। নির্মাতা আমাকে যা করতে বলবেন সেটিই করার চেষ্টা করি। সব সময় হয়তো নির্মাতার মনমতো কাজ করতে পারি না। তবে চেষ্টা তো থাকেই। আর আরেকটি বিষয়, অভিনয় করে যদি একজন দর্শকের মন ভালো করে দিতে পারি তবে আমার মনে হয় কাজ করতে পেরেছি। তবে এটাও সত্যি, অভিনয়ের মাধ্যমে দর্শকদের কিছু শেখানোও দরকার। কিন্তু তা নাটক বানিয়েই শেখাতে হবে এমন নয়।

    * বর্তমানে অনেক নাটক হচ্ছে কিন্তু চরিত্র স্থায়ী হচ্ছে না। এ নিয়ে আপনার বক্তব্য কী?

    ** স্থায়ী চরিত্র হচ্ছে না এটা শতভাগ বলা যাবে না। তবে আগের মতো দীর্ঘস্থায়ী হচ্ছে না এটা বলা যেতে পারে। এর অনেক কারণ আছে। এর মধ্যে দর্শক কোনটা রেখে কোনটা দেখবেন এ নিয়ে দ্বিধায় থাকেন। বিজ্ঞাপনের আধিক্যের কারণে পুরো নাটক দেখা শেষ করতে পারেন কি না এ নিয়েও প্রশ্ন থাকে। অন্যদিকে নির্মাতাদের আরও যত্নবান হওয়া দরকার। গল্পকারদেরও সচেতন হতে হবে। আমরা তো অভিনয় শিল্পী। আমাদের যে চরিত্র দেওয়া হবে তাই করার চেষ্টা করি। হয়তো অনেক সময় চরিত্রকে ভাঙার চেষ্টা করি।

    * টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি এখন ওয়েব সিরিজও নির্মিত হচ্ছে। দুটির মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করেন?

    ** পার্থক্য নিয়ে ভাবিনি। সবই তো কাজ। টেলিভিশন হোক আর ওয়েব হোক-এগুলো প্রচার মাধ্যম। কাজ তো একই। আমার কাজ অভিনয় করা, অভিনয় করে যাচ্ছি। অভিনয় নিয়েই ভাবতে চাই। পার্থক্য নিয়ে ভাবতে চাই না।

    হাসান সাইদুল