Tag: পপি

  • আমার সামনে দুটি পথ খোলা ছিল: পপি

    দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে শোবিজ অঙ্গনের বাইরে থাকার পর সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে আলোচনায় আসেন চিত্রনায়িকা পপি। বর্তমানে স্বামী ও এক সন্তান নিয়ে পুরোদস্তুর একজন সংসারী এক সময়কার এই জনপ্রিয় অভিনেত্রী।

    সম্প্রতি একটি গণমাধ্যমে বিয়ে, মা হওয়া, নিজের ক্যারিয়ারসহ জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলেছেন পপি।

    দীর্ঘ ওই সাক্ষাৎকারের একপর্যায়ে অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না। তার ভাষ্য, ২০১৯ সালে বাসায় একটা ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন। পরে তাকে রমনা থানায় ডাকা হয়।

    সেদিনের বর্ণনা দিতে গিয়ে পপি বলেন, ‘সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম, আমার ভাই-বোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো, আমি কারো কাছে নিরাপদ নই। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউই ছিল না। বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অথচ সেই আমার কাছেই পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, ‘আমি আছি, নো টেনশন।’

    অভিনেত্রী বলেন, ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম, আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত। ২০২০ সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনো ভাবলাম, আমাকে মা-বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গাজমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন, রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা ছিল; হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে…।

    পপি বলেন, আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। ২০২০ সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজি ডেকে। আমার আত্মীয়স্বজন ছিলেন। এটা সত্য, বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য। আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই।’

    কথা প্রসঙ্গে পপি জানান, তিনি তার মতো সংসার শুরু করেন। স্বামীর সঙ্গে ধানমন্ডিতে থাকতেন। তার ভাষ্য, ‘আমার সংসার বাঁচানোর জন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে, সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকবার বলেছিও, বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেব। আমার স্বামী না চাইলেও সিনেমায় কাজ করব না।’

    প্রথম পরিচয় কবে? জানতে চাইলে পপি বলেন, ‘আমাদের পরিচয় সাত বছরের। পরিচয়ের তিন বছর পর আমাদের বিয়ে হয়। তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না। আদনানের সঙ্গে আমার মা-বাবাসহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল। দুই পরিবারে যাওয়া-আসা ছিল। আমরা সবাই মিলে ঘুরতেও গেছি। পারিবারিক বন্ধু, আমার অসাধারণ একজন শুভাকাঙ্ক্ষী। আমার যেকোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল।

    এর আগে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে অভিযোগ করেন তার বোন ফিরোজা বেগম। 

    অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সহযোগীসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

    ফিরোজা বেগমের দাবি, পপি তাকে মারধর করেছেন এবং পপির স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ অভিযোগের প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। তবে চিত্রনায়িকা পপি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

    পারিবারিক বিরোধের কারণে পপির বিরুদ্ধে করা সেই অভিযোগের তদন্তের অনুমতি চেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ আদালতে আবেদন করেছে। সম্প্রতি খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ উদ্দিন। 

    বিনোদন ডেস্ক

  • পপির বিরুদ্ধে থানায় জিডি

    একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে। চিত্র নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে জিডি করেন তার বোন ফিরোজা পারভীন।

    সোমবার খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

    জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। ওই ঘটনার রেশ ধরেই বোনের বিরুদ্ধে জিডি করেন ফিরোজা।

    নায়িকা পপি অনেকটা সময় ধরে পর্দার সামনে আসছেন না। খবরেও খুব একটা শিরোনাম হন না। এরমধ্যে বিয়ে ও সন্তান জন্মের খবর বের হলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। হঠাৎ করেই ফের আলোচনায় পপি।

    বিনোদন ডেস্ক

  • আড়ালে পপি, পার্বতী হয়েও হয়নি ফেরা

    ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন চিত্রনায়িকা পপি। তবে মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের পার্বতী সাজা। বাংলাদেশে ‘দেবদাস’ দুইবার নির্মিত হয়েছে। সেই দুটিতে পাবর্তী চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও অপু বিশ্বাস।

    rnrn

    তবে পপির সুপ্ত ইচ্ছাও পূরণ হতে চলছিল। কয়েক বছর আগে চিত্র পরিচালক আরিফুর জামান আরিফ ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেন। সেই সিনেমায় পাবর্তী চরিত্রে অভিনয়ের সুযোগ পান পপি।

    rnrn

    কাজও করেছেন কয়েক দিন। সে সময় পপি বলেছিলেন, ‘পার্বতী আমার স্বপ্নের চরিত্র। এর আগে প্রথম কবরী ম্যাডাম অভিনয় করেছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলাম। তখন থেকেই স্বপ্ন ছিল আমার, কোনো একদিন যদি পার্বতী চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, তাহলে নিজের সবটুকু উজাড় করেই অভিনয় করব। শেষতক সে সুযোগ আমার জীবনে এলো, আমিও মন দিয়ে অভিনয় করেছি। জানি না তা দর্শকের কতটুকু ভালো লাগবে।’

    rnrn

    কিন্তু পপির কারণেই সিনেমাটি আর শেষ হয়নি। ব্যক্তিগত কারণে সিনেমা থেকে অঘোষিতভাবে বিদায় নেন এ নায়িকা। চলে যান আড়ালে। নির্মাতা অনেক চেষ্টা করেও পপির সঙ্গে দেখা করার আর সুযোগ পাননি। তাই পপিরও আর পার্বতীরূপে দর্শকের সামনে আসার সুযোগ হয়নি।

    আনন্দনগর প্রতিবেদক

  • বাবার মৃত্যুর খবরে লুকিয়ে বাড়িতে গেলেন পপি

    ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন সোমবার মারা গেছেন। বাবার মৃত্যুর খবরে দীর্ঘ তিন বছরের আড়াল ভেঙেছেন পপি। খবর পেয়ে ছুটে গেছেন জন্মভূমি খুলনায়। 

    rnrn

    সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে পৌঁছান। সাদা গাড়িতে কালো পোশাকে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর নিজ বাড়িতে যান এই নায়িকা। তার সঙ্গে ছিল স্বামী ও সন্তান। তবে লোকজনের ভিড়ে নিজেকে আড়াল করে রেখেছেন পপি। উঠেছেন সেখানকার একটি হোটেলে।
    rn 
    rnসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পপি খুলনার বাড়িতে পৌঁছানো মাত্রই নিকটাত্মীয় বাদে অপরিচিতদের বেরিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। লোকজন বেরিয়ে যাওয়ার পরই গাড়ি থেকে নেমে নিজেকে ঘরবন্দি করে নেন এ নায়িকা। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে পপির যোগাযোগ বিচ্ছিন্ন। সর্বশেষ নায়িকা করোনা মহামারির সময় নিজ বাড়িতে গিয়েছিলেন। তার পর নিজেকে আড়াল করে নেন।

    rnrn

    জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। 

    rnrn

    কুলি সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেন এ নায়িকা। 

    rnrn

    একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। শোনা যাচ্ছে, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। তার নাকি এক পুত্রসন্তানও রয়েছে।  

    বিনোদন প্রতিবেদন

  • নায়িকা পপির বাবার প্রয়াণ  

    ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 

    rnrn

    পপির পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

    rnrn

    জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। 

    rnrn

    কুলি সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেন এই নায়িকা। 

    rnrn

    একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। শোনা যাচ্ছে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। তার নাকি এক পুত্র সন্তানও রয়েছে।  

    বিনোদন ডেস্ক

  • মা হতে চলেছেন পপি

    গ্রামের একটা সাধারণ ঘরের বউ পপি। তিনি ফুড ব্লগার নামে পরিচিত। তার ব্লগের নাম ‘পপি কিচেন’। নামটা বললেই ছাপা শাড়ি, চোখে হালকা কাজলের ছোঁয়া, সিঁথি রাঙানো লাল সিঁদুরে, সঙ্গে কপালে ছোট লাল টিপ ও মাথায় ঘোমটা চোখের সামনে ভেসে উঠে। গ্রামের এই সাধারণ বউকে এখন কে না চেনে! তার ফেসবুক, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমের এই তারকা মা হতে চলেছেন। এখন নিচে বসে রান্না করতে সমস্যা হচ্ছে তার। এজন্য ‘পপি কিচেনের’ রান্নার দায়িত্ব তুলে নিয়েছেন তার শাশুড়ি।

    rnrn

    সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে, ঘরোয়া আয়োজনে, দেশি-বিদেশি নানা পদ নিজের হাতে রান্না করে জনপ্রিয়তা পেয়েছেন এই নারী। পুকুরের ধারে, মাটির উনুনে রান্না করেন পপি লাকড়ি দিয়ে। কখনো সঙ্গী হন শাশুড়ি, কখনো জা। আর পপির হাতের রান্নার সবচেয়ে গুণমুগ্ধ ভক্ত হলেন বাড়ির সবচেয়ে বয়স্করা। 

    rnrn

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পপি একাধিক ভিডিওতে রান্নার পাশাপাশি দ্বিতীয়বার মা হতে যাওয়ার গল্প শুনিয়েছেন। সবসময় নিজেই সব কাজ করতে পছন্দ করেন। ভোরে উঠে সবজির খেতে যান, পুকুরে নেমে মাছও ধরেন। কিন্তু বর্তমানে সন্তানসম্ভবা হওয়ার জন্য এসব বন্ধ। আর শীতের সময় গ্রামে ঠাণ্ডা আবহাওয়ায় কিছুটা কষ্টই হচ্ছে তার।

    rnrn

    ফেসবুকে এই ইউটিউবারের তিনটি পেজ রয়েছে। চ্যানেলগুলো হচ্ছে- ‘পপি কিচেন’, ‘পপি কিচেন ফ্যামিলি ব্লগ’ ও ‘দ্য রিয়েল ভিলেজ কুকিং’। মাঝে তিনটি পেজই চলে গিয়েছিল হ্যাকারদের নিয়ন্ত্রণে। তবে বর্তমানে অনাগত সন্তানের জন্য সাবধানে সময় কাটাচ্ছেন পপি।

    বিনোদন ডেস্ক

  • পপি ম্যাডাম কি বলেছেন আমি তার হাজবেন্ড?

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তিন বছরের বেশি সময় ধরে কোনো কাজের খবরে নেই, তাকে দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনের কোনো আড্ডায়ও। এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। এর কয়েক দিন পরই তিনি নিজের বিয়েসংক্রান্ত খবরের শিরোনাম হন। 

    এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেননি। কয়েক মাস বিরতির পর আবারো খবরের শিরোনাম হলেন। এবার বলা হচ্ছে- পপির স্বামী আদনান কামাল জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। তার সন্তানের নাম আয়াত।

    মঙ্গলবার এক খবরে জানা গেল, আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন চিত্রনায়িকা পপি। এ সংসারে আয়াত নামে তার দুই বছর বয়সি সন্তানও রয়েছে। এ নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    পপির বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর জাহাজ ব্যবসায়ী আদনান কামাল বলেন, গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছেন- আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে; কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে।

    কথায় কথায় আদনান কামাল বলেন, আমি পুরান ঢাকার ছেলে। মানুষের ইজ্জত–সম্মান অনেক বড় জিনিস। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। যে সাংবাদিক লিখেছেন, তাকে আমি বকা দেব না। তার মা-বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে সাংবাদিক বানিয়েছেন। সম্মানজনক একটা পেশায় কাজ করছেন তিনি; কিন্তু তিনি তো এভাবে না বুঝে লিখতে পারেন না। নিশ্চিত না হয়ে কারও ছবি এভাবে দেওয়া উচিত নয়। পুরো ব্যাপারে আমি খুব সারপ্রাইজড। 

    তবে এ রকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না। আমি সবাইকে অনুরোধ করব, জেনে লিখুন। না জেনেও যদি লিখতে চান, তা–ও লিখুন; কিন্তু খারাপ লাগছে এটা দেখে, আপনারা আমার তিন সন্তানকে নিয়ে লেখালেখি করছেন, এটা খুবই কষ্টদায়ক।

    কিন্তু আপনার সঙ্গে চিত্রনায়িকা পপিকে জড়িয়ে কেন কথা হচ্ছে? এ প্রশ্নের জবাবে কামাল বলেন, পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। আমার ওয়াইফের বড় বোনের ফ্রেন্ড। ২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতেও এসেছিলেন। গায়েহলুদের অনুষ্ঠানেও এসেছিলেন। আমাদের শো করেছেন। 

    তিনি বলেন, শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কি শাহরুখ খানের লগে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? আমরা ঢাকাইয়া মানুষ। খাওন-দাওনের মানুষ। কেউ আসলে খাওন-দাওন না করে ছাড়ি না। এখন যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে, তাহলে কী বলব! 

    ওই ব্যবসায়ী বলেন- জানেন, আমার ওয়াইফকেও জিজ্ঞেস করেছি, পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে। সে জানিয়েছে, ২০০৪ থেকে তাদের পরিচয়। বাসায় যাওয়া-আসা। তখন তো আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে ২০১১ সালে।

    কথার একপর্যায়ে আদনান কামাল বলেন, পপি ম্যাডাম কি কোথাও বলেছেন আমি তার হাজবেন্ড?

    এরপর আদনান কামালের কাছে প্রশ্ন ছিল তাহলে আপনার সঙ্গে বিয়ের কথা উঠল কেন? এর উত্তরে বলেন, আমার জীবনে এ ধরনের কথা কখনই ওঠেনি। পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আত্মীয়স্বজন, বন্ধুর মতো। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরা তার বাড়িতে গেছি; কিন্তু এটাকে এভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।

    আপনাদের সংসারে আয়াত নামের একটি সন্তান রয়েছে বলেও খবর এসেছে? ‘না, না, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমার মনে হয়, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ কাজ প্রতিপক্ষ ব্যবসায়ীরা করেছেন। আমার তিন-চারজনকে সন্দেহ হয়েছে। তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নামটা বলতে চাই।
     
    বিনোদন ডেস্ক

  • আমি নাকি পিস্তল ঠেকিয়েছি: পপি ইস্যুতে জায়েদ

    চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির সঙ্গে জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিনের। এফডিসির নির্বাচনের আগে জায়েদের বিরুদ্ধে ফেসবুক লাইভে পপি কথা বলেন। এতে তাদের দুজনের সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্য আসে।  

    এদিকে প্রায় তিন বছর ধরে অন্তরালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। শোনা যাচ্ছিল বিয়ে করে সংসার করছেন এ অভিনেত্রী। তবে সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হলো। 

    আরও পড়ুন: 

    হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে। 

    পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।  

    তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।  

    পপির পারিবারিক সূত্রে জানা গেছে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

    বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। আদনানের প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

    স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি অবস্থায় রয়েছেন পপি। নেই পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ।

    বিনোদন ডেস্ক

  • ‘পপি স্বামী-সন্তান নিয়ে ভালো থাকুক’ 

    পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি।

    মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।  

    তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।  

    পপির পারিবারিক সূত্রে জানা গেছে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

    বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। আদনানের প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

    স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি অবস্থায় রয়েছেন পপি। নেই পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে পপির স্বামী-সন্তান, মুখ খুললেন জায়েদ খান 