Tag: ন্যাটালি হার্ট

  • ফের বিয়ে করলেন অভিনেত্রী ন্যাটালি হার্ট

    দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফিলিপিনো অভিনেত্রী ন্যাটালি হার্ট। অস্ট্রেলীয় নাগরিক ব্র্যাড রবার্টের সঙ্গে ছয় মাসের প্রেমের সম্পর্কের পর গত বছরের আগস্টে আংটিবদল করেছেন ন্যাটালি। 

    rnrn

    বাগদানের এক বছর পর সিডনিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ‘সিন আইল্যান্ড’ অভিনেত্রী ন্যাটালি।

    rnrn

    গত সোমবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না।’

    rnrn

    ৩১ বছর বয়সি এ অভিনেত্রী টেলিভিশনের ক্যারিয়ার গড়ার পর ফিলিপিনো সিনেমায় নাম লেখান। ‘মাই রেবান্ড গার্ল’, ‘সামবডি টু লাভ’, ‘কুসিনা কিংস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ন্যাটালি।

    rnrn

    ন্যাটালি দীর্ঘদিন ধরে সিডনিতে বাস করছেন। এর আগে সিডনিতে ভারতীয় ব্যবসায়ী মৈনাক শর্মাকে বিয়ে করেন তিনি। তাদের বিচ্ছেদ হয়েছে, তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

    বিনোদন ডেস্ক