Tag: নোরা ফাতেহি

  • বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

    ২০১৪ সালে মুক্তি পাওয়া সুন্দরবনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী সাদা বাঘ ঘিরে দলের অভিযানের গল্প তুলে ধরা হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটিতে। এ সিনেমাটি পরিচালনা করেন কমল সদানা। 

    অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার সেই সিনেমাটিতে সিজে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির। সিনেমাটির শুটিং হয়েছিল সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে। এতে সুন্দরবনের আকাশ থেকে ধারণ করা দৃশ্যের পাশাপাশি ৮০০টির বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়। সেই সিনেমার শুটিং করতে গিয়ে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যা ‘দ্য কপিল শর্মা শো’-তে স্মরণ করলেন অভিনেত্রী।

    সেই সময় অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিংয়ে এসে সহ-অভিনেতার সঙ্গে মারামারির পুরোনো ঘটনা আবারও স্মরণ করেন। সিনেমার শুটিং চলাকালে ওই সহ-অভিনেতাকে চড় মারার পর পাল্টা চড় খেয়েছিলেন বলে জানান নোরা ফাতেহি। এ সময় দুজনের মধ্যে চুল টানাটানিও হয়েছিল বলে স্বীকার করেন। 

    সে ঘটনাই সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে আবার উঠে এলো।  ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে আয়ুষ্মান খুরানার সঙ্গে বছর কয়েক আগে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বাংলাদেশে শুটিংয়ের সেই অপ্রীতিকর ঘটনা তুলে ধরেন তিনি।

    ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটির শুটিংয়ের সময় সহ-অভিনেতার দুর্ব্যবহার প্রসঙ্গ উল্লেখ করে নোরা বলেন, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। এরপর ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। তিনিও পাল্টা তার চুল টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হলে পরিচালককে এসে পরিস্থিতি সামাল দিতে হয় বলে জানান নোরা ফাহেতি।

    অভিনেত্রী বলেন, তাই আমি তাকে চড় মারি। এরপর সে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। এরপর বড় ধরনের ঝগড়া শুরু হয়। পরিচালককে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল।

    নোরা ফাতেহির এ কথা শুনে অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘তার গায়ে গজব পড়ুক।’ জবাবে নোরাও ওই সহ-অভিনেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে আসলেই একটা বাজে মানুষ।’ যদিও নোরা কখনোই সেই অভিনেতার নাম প্রকাশ করেননি।

    বিনোদন ডেস্ক

  • ‘ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে নাকি যার সঙ্গে তুমি ডেট করো নি?’

    সম্প্রতি হয়ে যাওয়া পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ান আর নোরা ফাতেহির মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

    কিন্তু কী এমন হল এই দুই তারকার মাঝে। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনেন নোরা ফাতেহি; সঙ্গে খোঁচাও দেন।

    তাদের দুজনের খুনসুটির এক পর্যায়ে কার্তিক বলেন, নোরা কারো সঙ্গেই লন্ডন যাবেন না, তার ট্রিপ স্পন্সর্ড। করণ নোরার সম্পর্কের ব্যাপারে জানতে চান। নোরা জানান তিনি সিঙ্গেল। 

    নোরা নিজের সম্পর্কের কথা এড়িয়ে গেলেও কার্তিককে ছাড়েননি। তিনি কার্তিককে জিজ্ঞাসা করেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে নাকি যাকে তুমি ডেট করোনি?’ এটা শুনে করণ ও বাকিরা কার্তিকের দিকে তাকিয়ে হাসতে থাকেন। কার্তিক বলেন, ‘আরে ও তো শুধু প্রশ্ন করছে।’

    বিনোদন ডেস্ক

  • ভরা মজলিসে কার্তিককে খোঁচা মেরে একী বললেন নোরা!

    ২০২৫-সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ানের সম্পর্কের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজস্থানের জয়পুরে ৮ ও ৯ মার্চ আয়োজিত এই ইভেন্টে কার্তিক ও করণ জোহর ছিলেন সহ-উপস্থাপক।

    একটি মজার মুহূর্তে করণ জোহর অভিনেত্রী নোরা ফাতেহিকে লন্ডনের ‘ফার্স্ট-ক্লাস টিকিট’ দেওয়ার প্রস্তাব দেন। জবাবে নোরা মজা করে বলেন, ‘আমি কি আপনার সঙ্গে যাচ্ছি?’ করণ তখন বলেন, ‘আমি কার্তিকের কথা বলছিলাম’।

    এরপর কার্তিক যোগ করেন, ‘তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না। আমরা টিকিট দেব, তুমি যে কারো সঙ্গে যেতে পারো’। 

    এ সময় করণ জোহর বলেন, ‘তুমি EaseMyTrip-এর সৌজন্যে যেতে পারো, যদি বলো কার্তিকের জন্য পারফেক্ট ম্যাচ কে হতে পারে। তুমি নিজেকেও একটা অপশন ভাবতে পারো!’

    এই কথার পর নোরা সরাসরি খোঁচা দিয়ে বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে কেউ বাকি আছে, যার সঙ্গে তুমি এখনো ডেট করোনি?’ 

    কার্তিক নোরার এই মন্তব্য শুনে লজ্জা পেয়ে যান এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দর্শকদের উচ্ছ্বাস থামেনি।

    তাদের সেই মুহূর্তের ভিডিও রেডিটে রীতিমত ভাইরাল হয়েছে। একজন মন্তব্য করেন, ‘এটা আসলে কোনো রোস্ট না, বরং কার্তিকের জন্য একটা ফ্লেক্স। তার পিআরও তাকে প্লেবয় ইমেজেই গড়ে তুলছে’।

    আরেকজন লেখেন, ‘এই প্রথম নোরা আর কার্তিককে এক ফ্রেমে দেখলাম, এত গসিপ শুনেও!’

    নতুন গুঞ্জনে ঘি ঢাললেন কার্তিকের মা!

    এদিকে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিকের মা মালা তিওয়ারিও। এ সময় তাকে জিজ্ঞেস করা হয় যে, তিনি ভবিষ্যতে কেমন পুত্রবধূ চান? জবাবে মালা বলেন, ‘একজন ভালো ডাক্তার’।

    এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, কার্তিক হয়তো তার সহ-অভিনেত্রী শ্রীলালার সঙ্গে ডেট করছেন। দক্ষিনী এই লাস্যময়ী অভিনয়ের পাশাপাশি ডাক্তারিও পড়ছেন। অনুরাগ বসুর আসন্ন প্রেমের গল্পের সিনেমায় তারা একসঙ্গেই কাজ করছেন।

    ভুলভুলাইয়া তারকা কার্তিকের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন যতই চলুক না কেন, এই মুহূর্তে নোরা ফাতেহির খোঁচার সেই ভিডিওটিই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে! সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • এক গানে নেচে কত পান নোরা ফাতেহি

    বলিউডের মডেল ও অভিনেত্রী নোহা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। নোরা ফাতেহি বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েই নাচ-গানের জন্যই বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। নাচ দিয়েই তার ক্যারিয়ার শুরু।

    অভিনেত্রী সিনেমায় অভিনয়ের পাশাপাশি দারুণ সব আইটেম গানে নাচ দিয়ে দশর্কদের মাত করে তোলেন। এ জন্য তিনি বলি সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। গত ১০ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি অভিনেত্রী। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন। এ জন্য তার পারিশ্রমিকও আকাশছোঁয়া। তাহলে কত পারিশ্রমিক পান নোরা ফাতেহি?

    নোরা ফাতেহি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাকে বেশি খ্যাতি এনে দিয়েছে। যে কারণে গানের পারফরম্যান্সে প্রায় সিনেমার সমান পারিশ্রমিক নেন অভিনেত্রী। নোরা ফাতেহির জানা–অজানা কিছু তথ্য তার ভক্ত-অনুরাগীদের কাছে তুলে হলো—

    বিলাসী জীবনযাপন করেন অভিনেত্রী নোরা ফাতেহি। মুম্বাই ও কানাডায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ১২ কোটি টাকার বেশি। এ ছাড়া তার একটি ভ্যানিটি ব্যাগের মূল্য কোটি টাকার ওপরে।

    এ ছাড়া নোরা ফাতেহির নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে। তার সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে— বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি।

    ইন্ডিয়াডটকম সূত্রে জানা গেছে, নোরা ফাতেহি বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন দুই কোটি রুপি। কিন্তু একটি আইটেম গানের পারিশ্রমিকও নেন দুই কোটি রুপির বেশি। আর সে কারণে একাধিকবার শিরোনামও হয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • জাম্পিং করতে গিয়ে খাদে পড়লেন নোরা ফাতেহি

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরতে গিয়ে দাবালনের কবলে পড়েন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেবার কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেছিলেন তিনি। এবার সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে- নোরা ফাতেহি নাকি মারা গেছেন। 

    খবর ছড়িয়েছে, বাঞ্জি জাম্পিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন নোরা। অবতরণের সময় পাহাড়ের খাদে পড়ে যান অভিনেত্রী। সেখানেই মৃত্যু হয় অভিনেত্রীর। 

    এমন খবর এত দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় যে বিষয়টি নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হলো নোরা ফাতেহির টিম।  

    ঘটনার সূত্রপাত ঘটে ইনস্টগ্রামের একটি পেইজ থেকে একটি ছোট ভিডিও প্রকাশের মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, পাহাড়ের মাঝে খাদে এক নারী আটকে আছেন। অনেক দূর থেকে ভিডিওটি ধারণ করায় নারীর চেহারা অস্পষ্ট দেখাচ্ছিল। তবে ভিডিওর ক্যাপশনে লেখা হয়- বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।  

    নোরার টিম জানায়, নায়িকার মৃত্যুর খবরটি গুজব। তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। 

    জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করলেন এই নৃত্যশিল্পী। বলিউডের একাধিক সিনেমায় তার নাচ নজর কেড়েছে দর্শকদের। ভারতে বেশকিছু নাচের রিয়্যালিটি শো’র বিচারকের আসনেও জায়গা করে নিয়েছেন তিনি।

    অনলাইন ডেস্ক

  • পান্না রঙের শাড়িতে নোরা ফাতেহির দৃষ্টিনন্দন ছবি নিয়ে জল্পনা

    কানাডিয়ান নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি তার নাচ, অভিনয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মনোমুগ্ধকর উপস্থাপনার মাধ্যমে সবসময় ভক্তদের মন জয় করে এসেছেন।

    তারই ধারাবাহিকতায় নোরা সম্প্রতি ইনস্টাগ্রামেন একটি নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে একটি ঝলমলে পান্না রঙের শাড়িতে দেখা যাচ্ছে। 

    ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তরা কমেন্ট সেকশনে প্রশংসাসূচক মন্তব্য এবং ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর’।

    অন্য একজন ভক্ত বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে বলিউড অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

    নোরা ফাতেহি তার পেশার প্রতি অটুট নিষ্ঠার জন্য ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪৭.৩ মিলিয়ন ছাড়িয়েছে।

    নোরা সম্প্রতি বলিউডের একটি বিখ্যাত সিনেমায় তার নাচের দক্ষতা দেখিয়েছেন। যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া তিনি একটি আন্তর্জাতিক গানের ভিডিওতেও অংশগ্রহণ করেছেন। যেখানে তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    তার ভক্তরা তাকে বিভিন্ন রিয়েলিটি শো-এর বিচারক প্যানেলে নিয়মিত দেখতে পাচ্ছেন। যেখানে তিনি তার অভিজ্ঞতা এবং পরামর্শ দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করছেন।

    নোরা বর্তমানে একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন এবং শীঘ্রই তাদের একটি নতুন প্রচারণায় অংশ নেবেন। তিনি বলিউডের একটি আসন্ন বিগ বাজেটের সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

    এছাড়াও নোরা তার নিজস্ব নাচের অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা করছেন। যেখানে তিনি তরুণ প্রতিভাবানদের জন্য নাচের প্রশিক্ষণ দেবেন। সূত্র: সামা নিউজ

    বিনোদন ডেস্ক

  • ‘ব্যক্তিগত জীবন’ নেই নোরা ফাতেহির

    বলিউডের আলোচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। অসাধারণ এই নৃত্যশিল্পীর জাদুতে সবাই বিমোহিত। আইটেম সংয়ের পাশাপাশি বিভিন্ন শোতে পারফর্ম করেন তিনি। পাশাপাশি করছেন অভিনয়ও। আগে অন্য শিল্পীদের গানে পারফর্ম করলেও এখন নিজেও গানে মনযোগী হয়েছেন। করছেন অ্যালবামও।

    তাহলে কি অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন নোরা। এমন প্রশ্নের জবাব দিয়েছেন এই নৃত্যশিল্পী। নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। যদি তুমি মনে করো আমি অন্য কারও জন্য আমার জায়গা ছেড়ে দিচ্ছি তাহলে ভুল। আমি এখানে আছি। আছি সবখানেই। আমি সিনেমা করব। পাশাপাশি মিউজিকও করব।’

    সম্প্রতি গানের কথা লিখেছেন নোরা। হয়েছেন প্রযোজকও। বর্তমানে মার্কিন সংগীতশিল্পী জেসন ডেরুলোর সঙ্গে কাজ করছেন ৩২ বছর বয়সী নোরা। তিনি বলেন, ‘আমার তিনটি জগত রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগত। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম। আমি এই তিন জগতকে এক করতে চাচ্ছি এবং সেটি আমার মিউজিকের মাধ্যমে করব।’

    মার্কিন গায়ক ডেরুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নোরা বলেন, ‘আমার সঙ্গে তার প্রথমে দেখা হয়নি। এমনকি, কথাও না। নতুন করে কারও সঙ্গে কথা বলতে আমার লজ্জা লাগে। কারণ, আমি তাকে বিরক্ত করতে চাই না। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথম যখন তার সঙ্গে আমার কথা হয় সে বেবি ওয়ার্ডের হিন্দি শব্দ জানতে চান। প্রকৃতপক্ষে আমি পুরোটো সময় স্ট্রেসে ছিলাম।’

    নোরা নিজের একক গানে এমন একজনকে চাচ্ছিলেন যে কি না গানের সঙ্গে পারফর্মও করতে পারবেন। তখন তার মিউজিক প্রডিউসার ডেরুলোর পরামর্শ দেন। নোরা বলেন, ‘সে (ডেরুলো) যোগ দিলে আমাদের কাজটি অসাধারণ হবে, তা আমি জানতাম। আমি আমার গানে বলিউডের ছাপ রাখতে চেয়েছি, যেখানে একজন নায়ক ও একজন নায়িকা থাকবে।’

    সম্প্রতি আগুনে পুড়েছে ডেরুলোর লস অ্যাঞ্জেলেসের বাড়ি। বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন নোরা। ওই পোস্টে নোরা লিখেছেন, ‘আমি বর্তমানে এলএ-তে (লস অ্যাঞ্জেলেস) রয়েছি। এখানাকার দাবানল খুবই মারাত্মক। এমনটা আমি আগে কোনোদিন দেখিনি। বাড়ি থেকে বের হতে মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছিলাম।’

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা জানালেন নোরা

    ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। সেই দাবানলে পুড়ে ছাই হয়েছে বিখ্যাত হলিউড হিলসও। বৃহস্পতিবার দাবানলে অনেক হলিউড তারকার বাড়িই পুড়ে ছাই হয়ে যায়। আর ভয়াবহ দাবানলের সময়টাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। ভয়াবহ সেই দাবানলেও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নোরা।

    ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় লস অ্যাঞ্জেলেসের অভিজ্ঞতার ভয়াবহতা জানিয়ে নোরা বলেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’

    ভারতে ফিরতে বিমানবন্দরে অবস্থান করলেও শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। নোরা বলেন, ‘আশা করছি, আমি বিমানে উঠে আজ ফিরতে পারব, ফ্লাইট বাতিল হবে না। এখানে পরিস্থিতি কতটা ভয়ংকর, বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’

    এর আগে গতকাল প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম পোস্টে লস অ্যাঞ্জেলেসের দাবানলের একটি মর্মান্তিক ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘এটি বিধ্বংসী।’

    ওই ভিডিওর ক্যাপশনে উদ্বেগ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সবাইকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি আশা করব সবাই আজ রাতে নিরাপদ থাকতে সক্ষম হবে।’ সেই ক্যাপশনে প্রার্থনার ইমোজি দিয়ে সকলের কাছে প্রার্থনাও চেয়েছেন প্রিয়াঙ্কা।

    বিনোদন ডেস্ক

  • নববর্ষের রাতে কার সঙ্গে আরিয়ান, কে সেই প্রেমিকা?

    কখনো নাম জড়িয়েছে মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে, আবার কখনো তারকাকন্যা অনন্যা পান্ডের সঙ্গে। বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে আতশ কাচের তলায়। তবে এবার বলিপাড়ার কেউ নন, ব্রাজিলের এক মডেল ও অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। অনেক দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই চর্চিত প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান খান।

    মুম্বাই শহরের এক নৈশ পার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল। সেখানেই আসেন মডেল লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরাবন্দি করেন ফটোসাংবাদিকরা। এ মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি তারা।

    বর্ষবরণের পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। তার ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে বেরোন আরিয়ান। মাথা নিচু করে বেরোচ্ছিলেন শাহরুখপুত্র। পা পড়ছে বেতালে। 

    ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আকণ্ঠ মদপান করে রয়েছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। একটু এদিক থেকে ওদিক হলে পড়ে যেতে পারেন তিনি। তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। আরিয়ানের পেছন পেছন বেরোন তার মদ্যপ বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ, ভিডিওতে তেমনই দেখা গেছে।

    উল্লেখ্য, লারিসাকে দেখা গেছে ‘গো গোয়া গন’, ‘ঠিক্কা’ নামের ছবিতে। অন্যদিকে আরিয়ানও তার কাজ নিয়ে ব্যস্ত। তবে শাহরুখপুত্র ক্যামেরার পেছনেই থাকতে চান। ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচালিত ছবি খুব শিগগির মুক্তি পাবে। ছবির প্রযোজক গৌরী খান।

    বিনোদন ডেস্ক

  • ট্রেনে চড়ে বিয়েবাড়িতে হাজির নোরা

    এই প্রথমবার ট্রেন সফর করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

    অভিনেত্রী সাধারণত দামি গাড়ি কিংবা বিমানে সফর করেন। তবে এবার গন্তব্যে পৌঁছাতে ট্রেনে চড়লেন নোরা ফতেহি। অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। কিন্তু কেন তিনি হঠাৎ ট্রেনের সফর করলেন?

    নোরা সবসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। নিজের খবর জানাতে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন অভিনেত্রী। তবে নোরার পোস্ট দেখে জানা গেছে, এ মুহূর্তে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন তিনি। নোরার টিমের এক সদস্যের বিয়ে হচ্ছে। মহারাষ্ট্রের রত্নগিরি শহরে বিয়ের অনুষ্ঠান। কোনো গাড়ি নয়, ট্রেনে চড়ে সেখানে হাজির হয়েছেন নোরা ফাতেহি।

    দলের সদস্যের বিয়েতে গিয়েই ফিরে আসেননি অভিনেত্রী। সেখানে থেকে সব অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সংগীত থেকে শুরু করে গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন নোরা। সেই বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীকে নাচতেও দেখা গেছে। হলুদ শাড়িতে সেজে হবু বরকে হলুদ মাখিয়ে দিয়েছেন নোরা। দুই পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি।

    গত আট বছর ধরে অনুপ নামের ওই সদস্য অভিনেত্রীর ছবি ও ভিডিও তোলার কাজ করেন। নিজের দলকে নোরা পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকেই তিনি উপস্থিত ছিলেন। নোরার এই পদক্ষেপ অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। তাদের একাংশের মতে, সারা বছর যারা একজন তারকার জন্য পরিশ্রম করেন, তাদের পাশেও তারকাদের এভাবেই দাঁড়ানো উচিত।

    উল্লেখ্য, আগামী বছর নোরার বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার কথা রয়েছে। পাশাপাশি অভিষেক বচ্চন অভিনীত একটি ছবিতেও অভিনয় করছেন নোরা ফাতেহি।

    বিনোদন ডেস্ক