Tag: নুসরাত জাহান

  • জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা

    টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান রেশন ও ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্তে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে হাজির হয়েছিলেন। গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে মুখোমুখি হন তিনি। প্রায় সাড়ে আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে যান অভিনেত্রী। এ সময় গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি নুসরাত জাহান। তবে পরে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি।

    ফ্ল্যাট দুর্নীতিসংক্রান্ত একটি পুরোনো বিতর্কের মাঝেও দমে যাওয়ার পাত্রী নন নুসরাত জাহান। ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কয়েক দিন পরই সামাজিক মাধ্যমে নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেন অভিনেত্রী। 

    তবে ছবির আবেদনের চেয়েও নেটিজেনদের বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশনটি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।’ একই পোস্টে তিনি সমালোচকদের প্রতি ছুড়ে দিয়েছেন কড়া বার্তা—‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় নুসরাত জাহানের নাম উঠে আসে। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেই সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়েছিল। 

    অন্যদিকে রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ঘিরে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংক্রান্ত মামলাতেও তার ভূমিকা নিয়ে তদন্ত চলছে। ওই সংস্থার সঙ্গে নুসরাতের সংশ্লিষ্টতা থাকায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয় বলে জানা গেছে।

    এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নুসরাত জাহানকে নিয়ে শুরু হয় ট্রলিং আর সমালোচনার ঝড়। রেশন দুর্নীতির থেকে শুরু করে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার আর্থিক অনিয়ম নেটিজেনদের নিশানায় বারবার উঠে আসে তার নাম। বাদ যাচ্ছে না নুসরাত জাহানের ব্যক্তিগত জীবনের পুরোনো বিবাদ কিংবা বিয়ের বিতর্কও।

    বিনোদন ডেস্ক

  • ফ্ল্যাট দুর্নীতি মামলায় আদালতে নুসরাত, সঙ্গে যশ

    পশ্চিমবঙ্গজুড়ে চলছে ভোট উৎসব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যের প্রথম দফার ভোট শুরু হবে। কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যকে। এ সবকিছুর মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজিরা দিতে গেলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।

    বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় টালিগঞ্জের বাড়ি থেকে ইডির অফিসের দিকে রওনা হন তিনি। বেলা সাড়ে ১০টা নাগাদ অভিনেত্রী পৌঁছে যান ইডি অফিসে। গাড়ি থেকে নেমেই সোজা ইডির দপ্তরে প্রবেশ করতে দেখা যায় নুসরাত জাহানকে, সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

    এর আগে নুসরাত জাহান কলকাতায় হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। অভিনেত্রী চেয়েছিলেন দিল্লির দপ্তরে হাজিরা দিতে, কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়ার ফলে অবশেষে কলকাতায় এসেই হাজরা দিতে হলো নুসরাত জাহানকে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে, তাই তাকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে। কিন্তু পরে জানা গেছে যে, রেশন দুর্নীতি মামলার জন্য নয়; বরং ফ্ল্যাট দুর্নীতি মামলার জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছে।

    বেশ কিছু দিন আগে রাজারহাট এলাকায় ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছিল ইডি। এই তদন্তে যে সংস্থার কথা জানা যায়, সেখানকার ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান। বিগত কয়েক মাসে তদন্ত চলাকালীন বেশ কিছু তথ্য উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে, সেই তথ্যের ভিত্তিতেই এবার তলব করা হয় অভিনেত্রীকে।

    গত সোমবার ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরাত জাহানকে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। সেই কথা মতোই বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স- এ হাজিরা দিলেন নুসরাত জাহান।

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

    ২০২৪ সালের লোকসভা ভোটে টিকিট না পাওয়ায় তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল নুসরাত জাহানের। তবে ২০২৬ সালের বিধানসভা ভোটে ফের দলের পাশে দাঁড়ালেন বসিরহাটের প্রাক্তন সংসদ সদস্য। তৃণমূলের দ্বিতীয় দফার তারকা প্রচারকের তালিকায় এবার তার নামও রয়েছে।

    ঘাসফুল শিবিরের এই তালিকায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দেব, শত্রুঘ্ন সিনহা, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো নেতাদের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদেরও রাখা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং চমক হিসেবে কোয়েল মল্লিকও তালিকায় আছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০২৪ সালের ভোটের পর নুসরাত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে দলকে মৃদুভাবে বুঝিয়েছিলেন। পোস্টে একটি সাওয়ারডো রুটি এবং ক্যাপশনে লেখা ছিল, ‘I prefer sourdough over sour people অর্থাৎ আমি খিটখিটে মানুষের চেয়ে টক রুটি বেশি পছন্দ করি।,’ যা অনেকেই তৃণমূলের দিকে ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

    বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য থাকাকালীন সময়ে নুসরাত ব্যক্তিগত জীবনের নানা বিতর্কেও সংবাদ শিরোনামে ছিলেন। তবে সব কিছুকে পেছনে ফেলে এবার তিনি দলের প্রচারে সক্রিয় হবেন।

    বিনোদন ডেস্ক

  • মিমির জন্মদিনে নুসরাতের খোলা চিঠি, কী লেখা আছে এতে

    জনপ্রিয় দুই টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই দুজনের বন্ধুত্বের শুরু, মাঝে তাদের মধ্যকার ‘শীতল সম্পর্ক’ নিয়েও জল্পনা কম হয়নি। দুজনেই তৃণমূলের সংসদ সদস্যও ছিলেন।  এমনকি ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে, টালিপাড়ায় তাদের একসঙ্গে ‘বোনুয়া’ ডাকা হয়। 

    বুধবার (১১ ফেব্রুয়ারি) মিমি চক্রবর্তীর জন্মদিন উপলক্ষ্যে এই অভিনেত্রীকে নিয়ে স্মৃতিমাখা এক খোলা চিঠি লিখেছেন নুসরাত জাহান। 

    নুসরাত বলেন, ‘আমি মিমির অনেক জন্মদিনের সাক্ষী। আমরা একসঙ্গে পার্টি করেছি। আর হইহুল্লোড় শেষে ঈশ্বরকে বলেছি, মিমি যেন একটুও না বদলায়। যেমন আছে তেমনই থাকুক। সুখে থাকুক, শান্তিতে থাকুক। পরস্পরের অনেক ভালো-খারাপ সময়ের সাক্ষী আমরা। মিমিকে তাই আগলে রাখার দায়িত্ব আমার। টালিউড আমাদের ‘বোনুয়া’ নাম দিয়েছে। তুই নিশ্চিন্তে থাক। আজীবন তোর পাশে থাকবে তোর ‘বোনুয়া’।’ 

    বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করে নুসরাতের ভাষ্য, ‘যোদ্ধা সিনেমার শুটিং সেট থেকে এই পথচলার শুরু। এসভিএফ-এর অফিসে প্রথম দেখা, এরপর একসঙ্গে নাচের মহড়া। সেই পনেরো দিনের আউটডোর শুটিংয়েই একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তাদের পুরোনো এক স্মৃতির কথা উল্লেখ করে নুসরাত বলেন, আমরা ব্যাংককে শুটিং করতে গিয়েছি। সারা দিন রোদের নিচে শুটিং। ত্বক পুড়ে ঝামা। কাজ শেষে দুই বান্ধবী মিলে এত্ত টমেটো কিনে এনেছি! হোটেলে ফিরে সেগুলো চাকা চাকা করে কেটে একে অন্যের গায়ে ঘষেছি। 

    ভালো সময়ের সঙ্গে দুজনের মনোমালিন্যের বিষয়টিও সামনে আনেন তিনি। এ প্রসঙ্গে নুসরাত জানান, মিমি বরাবরের ‘ডেয়ার ডেভিল’। ওর চোখে কোনো কিছু অন্যায় মানেই তার প্রতিবাদ করবে। এখনকার মিমি তো অনেক পরিণত। আমি ‘বাচ্চা’ মিমিকেও দেখেছি। সেই ছেলেমানুষ মিমির রাগ হলেই ঝগড়া করে নেয়। আমাদের মধ্যে কম ঝগড়া হয়েছে? টিমের সামনেই প্রচণ্ড ঝগড়া করেছি। রাতে ফাটাফাটি রাগ। পরের দিন সকালে মিমির ভালো ছবি কেউ তুলে দিতে পারছে না। আমি গিয়ে ছবি তুলে দিতেই আবার ভাব হয়ে যেত। 

    বর্তমানে ব্যক্তিগত জীবন ও কাজের ব্যস্ততায় আগের মতো একসঙ্গে আর সময় কাটানোর হয় না মিমি-নুসরাতের। সম্পর্কে মান-অভিমান চললেও তাদের বন্ধুত্ব এখনো যে আগের মতোই আছে তা উল্লেখ করে নুসরাতের ভাষ্য, ‘আমরা এখন বড় হয়েছি। আমার সন্তান আছে, মিমিও নিজের সংসার ও কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এর মানে এই নয় যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে। মান-অভিমান থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি।’ 

    বিনোদন ডেস্ক

  • নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে একফ্রেমে যশ-নুসরাত

    অনেক দিন পর টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত দম্পতিকে একসঙ্গে দেখা গেল। মাঝে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। সেটা ছিল সবটাই যেন রটনা, সেই আভাস পাওয়া যায় এ দম্পতির পূজায় একফ্রেমে বন্দি।

    দুর্গাপূজার কিছু দিন আগে পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অষ্টমীর দিন সবাইকে চমকে দিলেন আলোচিত এ তারকা জুটি। এদিন নুসরাতের পরনে ছিল সোনালি কাজের টিস্যু সিল্ক শাড়ি। অন্যদিকে যশ দাশগুপ্ত পরেছিলেন নীল রঙের কুর্তা সঙ্গে জিন্স। একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দেখা যায় তাদের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যশ আর নুসরাতকে পাশাপাশি দেখে খুশি তাদের ভক্ত-অনুরাগীরা। ভালোবাসায় ভরালেন দুই প্রিয় তারকাকে। পূজার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। তিনি বলেন, ছেলে হওয়ার পর তিনি আদ্যোপান্ত বদলে গেছেন। নিজেরও মনে হয়, নতুন করে যেন পূজা দেখছেন। অভিনেত্রী বলেন, গত বছর ঢাকের তালে নাচতে ওর (ঈশানের) ভালো লেগেছিল। এ বছর যেমন, নিজেই ‘ঠাকুর ঠাকুর’ বলছে। 

    দুর্গাপূজার সময় সারা শহর আলোয় সেজে ওঠে। সেই আলো দেখতে ভালোবাসে নায়িকার একরত্তি। ঈশানের চোখ দিয়ে শহরের আলোকসজ্জাও এখন নতুন করে দেখছেন অভিনেত্রী। যদিও এই ফ্রেমে ছেলে ঈশানকে মিস করছিলেন তাদের অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন ছিল— ছেলে ঈশান কোথায়? 

    বিনোদন ডেস্ক

  • ছেলে ঈশানের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত নুসরাত

    টালিউড অভিনেত্রী নুসরাত জাহান এবার ভক্তদের দিলেন এক ভিন্ন চমক। কাজের ব্যস্ততার ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি করে কাটানো এক মিষ্টি মুহূর্ত নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে ছেলের ছবি সচরাচর না দিলেও এবার ছেলের সঙ্গে একেবারে ঘরোয়া লুকে ধরা দিলেন অভিনেত্রী।

    সেই ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেতা স্বামী যশ দাশগুপ্তও। চারদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, ঠিক সেই সময় এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের।

    সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরাত জাহান লিখেছেন— মা ও ছেলের ড্রামা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘রক্তবীজ ২’-এর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর মিউজিক। ছেলে যে বিনা বাধায় বর্ডার ক্রস করছে এ কথা বলাই যায়। ক্যামেরার সামনে একঝলক আসতে গিয়েও কিছুটা পিছিয়ে গেল ঈশান। তাকে দেখার জন্য এদিকে মুখিয়ে দর্শকরা। নেটিজেনরা বলছেন, বাবার মতো এত সুন্দর গাড়ি চালায় ঈশান, একঝলক মুখ দেখালে হতো না?

    শেয়ারকৃত সেই ভিডিওতে দেখা গেছে, একেবারে ঘরোয়া লুকে নুসরাত জাহান। আর তার গায়ের ওপর দিয়ে তীব্র গতিতে ছুটছে খেলনা গাড়ি। শুধু ছুটছে বললেও ভুল হবে। কখনো নুসরাতের মাথায় উঠে যাচ্ছে গাড়ি, আবার কখনো গায়ের ওপর দিয়ে গাড়ি ছুটছে গতি বাড়িয়ে। অবাক হয়েই নুসরতকে বলতে শোনা গেল— কেন তোমার গাড়ি এভাবে আমার গায়ের ওপর দিয়ে ছুটছে? 

    অপর প্রান্ত থেকে যদিও কোনো উত্তর আসেনি।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে ভক্তদের যে বার্তা দিলেন যশ-নুসরাত

    টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের মাসখানেক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জন বাড়তে থাকায় নিজেদের সম্পর্ক অটুট প্রমাণ করতে এবার সামনে এলেন তারা। সেই সঙ্গে তারকা জুটি কড়া বার্তাও দিলেন ভক্ত-অনুরাগীদের।

    জানা গেছে, অভিনেতা যশ দাসগুপ্ত নাকি পাত্তা দেন না অভিনেত্রী নুসরাতকে। অভিনেতা নাকি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন। আর এমন খবরে রেগেও যান নুসরাত। যদিও তারকা জুটি নিজেদের মান-অভিমানের খবর কাউকে বুঝতে দেন না। 

    এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একফ্রেমে হাসিখুশি চেহারায় ধরা দেন যশ-নুসরাত। নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে জানালেন— লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিনেত্রী নুসরাত জাহান জানিয়েছিলেন— ঘরের চার দেয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। কিন্তু কিছুদিন আগে ছেলের জন্মদিন একাই পালন করতে দেখা যায় অভিনেত্রীকে। 

    এদিকে গত বুধবার (২৭ আগস্ট) গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা গেছে। কিন্তু এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টালিউডে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে-বিচ্ছেদ থেকে রাজনীতি—সব ঝড় পেরিয়ে এখন নতুন নুসরাত

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান জানিয়েছেন, পাঁচ বছর আগের তিনি আর বর্তমান নুসরাতের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ে, সন্তান এবং রাজনীতির উত্থান-পতন নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

    অভিনেত্রী বলেন, এখন আর পার্টিতে যান না, বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন না। সংসার আর কাজএই নিয়েই সময় কাটছে তার। তবে একঘেয়ে মনে হলেও জীবনকে তিনি বেশ ‘ইন্টারেস্টিং’ বলে মনে করেন। যশ দাশগুপ্তের কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি। যশ কখনো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন না, খেয়াল করে নুসরাতও শিখেছেন কোন বিষয় প্রকাশ্যে বলা উচিত আর কোনটা নয়। আগে যা মনে হতো তাই বলে ফেলতেন, তার ফলও খারাপ হয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

    সংসারের প্রসঙ্গে তিনি বলেন, বাড়িতে তিনি নায়িকা নন। সংসারের সব খুঁটিনাটি বিষয় যেমন বাজার, রান্না, সন্তানের খাওয়াসবই তাকে সামলাতে হয়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় বাজেট করে সংসার চালানো শিখেছেন মায়ের কাছ থেকে। ছেলে ঈশানের প্রতিটি বিষয় খুঁটিয়ে খেয়াল করেন তিনি। মজা করে বলেন, তার মধ্যে ‘হেলিকপ্টার মম’ সিনড্রোম আছে।

    যশের প্রথম পক্ষের ছেলে সম্পর্কেও খোলামেলা মন্তব্য করেন নুসরাত। তিনি বলেন, যশের বড় ছেলেকে শুরু থেকেই তিনি জানতেন। কোনো অস্বস্তি তৈরি হয়নি। এখন তারা একসঙ্গে থাকে, ঘুমায় এবং নিজেদের মধ্যে সম্পর্কও ভালো। শুটিংয়ে গেলে মাঝে মাঝে দুই ছেলেকে একে অপরের দায়িত্ব দিয়ে যান তারা। নুসরাতের ভাষায়, ‘আমরা সবাই মিলে একটা পরিবার, এখন আমরা ভালো আছি।’

    বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে নুসরাত বলেন, তাকে ভুল বোঝা হয়েছিল। তিনি কখনো বলেননি যে বিয়ে করেননি। তবে আইনি জটিলতার কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিলতার ভাষায়, ‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো হয়েছিলইরেজিস্ট্রি করতে পারিনি সময়ের অভাবেবাইরে বিয়ে হয়েছিল, ফিরেই সংসদে শপথ নিতে হয়েছিলকাজের চাপে সময় চলে যাচ্ছিলএটা আমারই ভুল ছিল, ভক্তদের বোঝাতে পারিনি।’

    রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে নুসরাত জানান, তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন। তবে নানা অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল তাকে। এক পর্যায়ে সবকিছু একাই সামলাতে হয়েছে, কারণ তখন যশ মুম্বাইয়ে ছিলেন আর ছেলে ছিল ছোট। সেন্ট্রাল এজেন্সির দপ্তরে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছেন তিনি। তার সব কাগজপত্রই সঠিক ছিল। এরপরও কেন তার বিরুদ্ধে এত বিতর্ক তৈরি হলো তা তিনি বোঝেন না। তবে এই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে।

    ২০২৬ সালের নির্বাচনে আবার ডাক এলে কী করবেনএমন প্রশ্নে তিনি জানান, ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারবেন না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। মমতা তাদের ইন্ডাস্ট্রির মানুষদের সবসময় আগলে রেখেছেন, তাই দিদিকে কোনোদিন ‘না’ বলতে পারবেন না।

    নিজের ভেঙে পড়া মুহূর্ত নিয়েও খোলাখুলি কথা বলেন নুসরাত। তিনি বলেন, অনেক সময় এমন ঘটনার দায়ও তার ওপর চাপানো হয়েছে, যেখানে তিনি যুক্তই ছিলেন না। অচেনা মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। ‘আমরা প্রকাশ্যে বলি, এসব কিছুই প্রভাব ফেলে না। কিন্তু আমি তো মানুষ। অনেকবার একা বসে কেঁদেছি। আবার নিজেকেই সামলাতে হয়েছে। সব পেরিয়ে এখন আমি নতুন মানুষ। কাজ, সংসার আর আমার জগৎ নিয়েই ভালো আছি।’

    নুসরাত মনে করেন, আজকের তিনি আগের থেকে অনেক বেশি পরিণত, বাস্তববাদী এবং জীবনের প্রতি কৃতজ্ঞ।

    বিনোদন ডেস্ক

  • যশ-নুসারতের সম্পর্কে ভাঙন, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে টালিউডে হৈচৈ

    টালিউড পাড়ার অন্দরে নতুন করে একটি গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। শোনা যাচ্ছে, ভাঙনের পথে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক! যদিও কিছু দিন আগে হাতে হাত ধরে ছবির প্রচার করতে দেখা গেছে এই জুটিকে।

    সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, ‘শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো’। এই পোস্টের পরপরই টালিপাড়ার ফিসফাস আরও বেড়েছে। কেননা, এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। তবে এ আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে।

    নায়ক-নায়িকা দু’জনেরই ‘ফলোয়ার’-এর সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে নুসরাতকে অনুসরণ করেন প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে যশকে অনুসরণ করে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ। তারাও আবার অনেককে অনুসরণ করেন। সেখানেই দেখা গেল পরিবর্তন। 

    অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্যদিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।

    যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে। আবারও বিতর্ক কোন দিকে মোড় নেবে? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।

    বিনোদন ডেস্ক

  • ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’

    টালিউডে আসতে আবেগঘন ছবি—‘আড়ি’। ছবিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে মা-ছেলের মধুর সম্পর্ক, আর সেই জায়গাতেই বড় চমক হয়ে হাজির হচ্ছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি। প্রধান চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান।

    পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন আর মমতাময় গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। ‘আড়ি’ ছবিতে মৌসুমি চ্যাটার্জি থাকছেন যশের মায়ের চরিত্রে। দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরে দর্শকদের মধ্যে এক অন্যরকম প্রত্যাশা তৈরি করেছেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ ও নুসরাত জানালেন, ‘আড়ি’ শুধুই একটি ছবি নয়, বরং সম্পর্কের আবেগ ছুঁয়ে যাওয়ার এক গল্প। পর্দার গল্পের মতোই পর্দার বাইরেও ছবিকে ঘিরে নানা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়।

    বর্তমানে যশ ও নুসরাত—দুজনেই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রতিনিয়ত পোস্ট করছেন ছবি, শুটিংয়ের আপডেট বা ব্যক্তিগত মুহূর্ত। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাদের নানা ধরনের কুমন্তব্য ও সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের নেতিবাচক মন্তব্য তাদেরকে বারবার প্রশ্নের মুখে ফেলছে।

    তবু এসব কাটিয়ে ‘আড়ি’ নিয়ে দুই তারকাই বেশ আশাবাদী। সিনেমার আবেগ, গল্পের গভীরতা এবং মৌসুমি চ্যাটার্জির উপস্থিতি মিলিয়ে এটি হতে পারে চলতি বছরের আলোচিত একটি টালিউড প্রজেক্ট।

    যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে সমস্ত কুমন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন যশ-নুসরাত। স্ক্রল করতে করতে যখন এমন মন্তব্য দেখে কী মনে করেন তারা, তা নিয়ে মুখ খুললেন দুজনেই।

    নুসরত বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’ যশ বলে ওঠেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’ নুসরাত বললেন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।

    বিনোদন ডেস্ক