Tag: নীল

  • আমার কোনো কাজ এতদিন আটকে থাকেনি: মেহজাবিন

    অবশেষে ‘নীল জলের কাব্য’ মুক্তি পাচ্ছে। আগামীকাল ১৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফরম আই স্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।  এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

    বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইর ছাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। 

    মেহজাবিন বলেন, আমার অভিনয় জীবনে কোনো কাজ এত দীর্ঘদিন ধরে আটকে থাকেনি, এই প্রজেক্ট যত দিন আটকে ছিল। কয়েক বছর ধরেই চাচ্ছি একটু অন্য ধরনের কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই। এখানে আমার যে চরিত্র, সে ছোটবেলা থেকে বড় হয় স্কুল-কলেজ পেরিয়ে সংসার শুরু করে, ওর একটাই ইচ্ছা ছিল, কক্সবাজার যাবে।

    অভিনেত্রী বলেন, শুটিংয়ে প্রথম সমস্যাটা আমিই করি। আমার চোখে সমস্যা দেখা দেয়। তারপরও আমরা চাচ্ছিলাম কাজটা করি। কিন্তু ডাক্তারের পরামর্শে আর শুটিং চালিয়ে যেতে পারিনি। এরপর ব্রেকের পর পর ব্রেক হতেই থাকল। মনে হচ্ছিল, এত সুন্দর একটা গল্প দর্শককে দিতে চাচ্ছি, এত বাধা আসছে কেন। অবশেষে গত আগস্টে কাজটা শেষ হয়েছে। আগামীকাল সেটা মুক্তি পাচ্ছে।

    পরিচালক শিহাব শাহীন বলেন, তখন ওটিটি মাধ্যম দেশে এত জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তী সময়ে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়। অবশেষে আগামীকাল ‘নীল জলের কাব্য’ মুক্তি পাচ্ছে।
     

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমের গুঞ্জনের জবাব দিলেন তিয়াসা

    স্টুডিও পাড়াতেই প্রেমের শুরু, এরপর ২০১৭ সালে বিয়ে। সম্পর্কের টানাপোড়েনের পর গতবছর ফেব্রুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় কলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা ও অভিনেতা সুবান রায়ের। দুজনের ঘর ভাঙার পর আবার নতুন গুঞ্জনে জড়িয়ে পড়েন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী।

    শোনা যায়, ‘কৃষ্ণকলি’র নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে প্রেম করছেন তিয়াসা। এরই মধ্যে নীল ও তার স্ত্রী অভিনেত্রী তৃণা সাহার সম্পর্কেও ভাঙনের গুঞ্জন ওঠে। আর সেটা নাকি নীলের সঙ্গে তিয়াসার বিশেষ বন্ধুত্বের কারণেই। এসব নিয়ে নীল বা বরাবরই তিয়াসা নিরব থেকেছেন। তাছাড়া পর্দায় নীল-তিয়াসা জুটিকে পছন্দও করেন দর্শকরা।

    ২০১৮ সালে থেকে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে বেশকয়েক বছর টানা একসঙ্গে কাজ করেছেন নীল ও তিয়াসা। সম্প্রতি ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকেও আবার দুজনে জুটি। সিরিয়ালের পাশাপাশি একসঙ্গে বহু রিল ভিডিও বানান দুজন।

    নতুন প্রেমের গুঞ্জনের জবাবে অভিনেত্রী তিয়াসা আনন্দবাজার অনলাইনকে বলেন, প্রেম নিয়ে ভাবার তার সময় নেই। বিচ্ছেদের পর তিনি এখন শুধুই মন দিয়ে কাজ করতে চান। আপাতত অভিনয়কেই ধ্যান-জ্ঞান করতে চান।

    মজার ছলে এই অভিনেত্রী বলেন, সবাইকে বলছি— ভালো ছেলে খুঁজে দিতে কিন্তু কেউ দিচ্ছে না।

    তিয়াসার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা সুবান রায় বলেছিলেন, তিয়াসাকে তিনি বিশ্বাস করে ঠকেছেন। তাই আপাতত প্রেম, ভালোবাসা তোলা থাক। যদি কখনও এমন মানুষ পান, যে ধাক্কা দেবে না, তাহলে না হয় দেখা যাবে। তবে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে আলাদা করে তিয়াসাকে দোষারোপ করতে চান না সুবান।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জন, বিবাহবার্ষিকীতেও আলাদা নীল-তৃণা!

    টালিপাড়ার মিষ্টি জুটি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। কিছু দিন ধরেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন। গত ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছর তৃণার জন্মদিনে বেশ বড়সড় আয়োজনই দেখা গেছে। কিন্তু এই জন্মদিনটা তৃণাকে দেখা গেল শুটিং সেটে উদ্যাপন করতে। 

    rnrn

    এ ছাড়া শাহরুখ অনুরাগী তৃণাকে ছাড়াই 'পাঠান' সিনেমা দেখতে যান নীল। তবে অভিনেতা জানান তৃণা অসুস্থ। সে কারণেই একসঙ্গে 'পাঠান' দর্শনটা সম্ভব হয়নি। এর মাত্র তিন দিন পর ‘তৃণা-নীল’ জুটির তিন বছরের বিবাহবার্ষিকী। তবে তৃণা জানান, এ বিবাহবার্ষিকীতে আলাদা আলাদা থাকছেন তারা।

    rnrn

    গত বছরও বিয়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধবদের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তারা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। 

    rnrn

    তবে গুঞ্জনকে পাত্তা না দিয়ে তৃণা বলেন, ‘আমার দুজনেই কাজের বিষয়ে কোনো ঢিলেমি পছন্দ করি না। তাই এবার বিবাহবার্ষিকীটা আলাদাই কাটবে, কিন্তু ভিডিওকলে আছে।’ 

    rnrn

    তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝ়ড়’ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এ মুহূর্তে সেটি নিয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে কাজের কারণেই শহর থেকে দূরে থাকতে হবে নীলকে।

    বিনোদন ডেস্ক