Tag: নীলা চৌধুরী

  • সাবেক পিবিআই প্রধান বনজের বিরুদ্ধে সালমান শাহর মায়ের অভিযোগ

    ১৯৯৬ সালে সালমান শাহ মৃত্যুবরণ করেন। দেখতে দেখতে ২৮ বছর পেরিয়ে গেছে। অথচ এখনো তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে খুব করা হয় তাকে, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায় না। সালমান শাহর মা নীলা চৌধুরী অবশ্য দাবি করেছেন, প্রয়াত এই নায়ক আত্মহত্যা করেননি।

    সালমান শাহ হত্যা মামলায় তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআইয়ের তৎকালীন প্রধান বনজ কুমার মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ঠিকঠাকভাবে তৈরি করেননি বলে অভিযোগ নীলা চৌধুরীর।

    সম্প্রতি লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘বনজ কুমার অনেক টাকা খেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। আমাদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। সালমান শাহর অডিও রেকর্ডের ক্যাসেট পিবিআইতে দিয়েছিলাম, কিন্তু সেটা ফেরত পাইনি’।

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

    বিনোদন ডেস্ক

  • লন্ডনে আহত সালমান শাহর মা 

    প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

    rnrn

    তিনি বলেন, জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে। 

    rnrn

    নকীব আরও জানান, রোববার তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী। নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী।

    rnrn

    মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সালমানকে নিয়ে মৌসুমীর দাবি প্রত্যাখ্যান নীলা চৌধুরীর

    সালমানের সঙ্গে মৌসুমীর পরিচয় নিয়ে ভিন্ন কথা বলেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি জানান, সিনেমার শুটিং থেকে ফিরে নিয়মিত মায়ের কাছে গল্প করতেন সালমান। একবার মৌসুমীকে শুটিংয়ের সময় কোলে নিতে গিয়ে ফেলে দিয়েছিলেন, সেই গল্পও শুনিয়েছিলেন। কিন্তু এর চেয়ে বেশি মৌসুমীকে নিয়ে তেমন কোনো গল্প থাকত না।

    rnrn

    নীলা চৌধুরী বলেন, ‘সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর একবার মৌসুমী এসেছিল আমাদের বাসায়। তখনই প্রথম মৌসুমীকে দেখি। এর আগে সিনেমার শুটিংয়ের সময়ও সালমানের মুখে মৌসুমীর কথা তেমন শুনিনি। সেই মৌসুমী এখন বলছে, ইমন তার বাল্যবন্ধু ছিল। খুলনায় তারা একসঙ্গে পড়াশোনা করেছে। এটা কবে, কীভাবে আমি জানি না।’

    rnrn

    সালমানের মা জানান, মৌসুমী প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে বলে, খুলনায় সে ইমনের সঙ্গে পড়াশোনা করেছে। তাদের বয়সের ব্যবধান তো ছয় থেকে সাত বছরের বেশি। তা ছাড়া তিনি সে সময় কখনোই মৌসুমী নামের কাউকে চিনতেন না। 

    rnrn

    নীলা চৌধুরী বলেন, ‘আমার ছেলে তো খুলনায় কোনো স্কুলে পড়েনি। তখন ইমনের বয়স সাড়ে পাঁচ বছর হবে। ওর বাবার পোস্টিং ছিল সেখানে। আমরা ওকে অনেক দিন পর্যন্ত বাড়িতেই পড়িয়েছি। অনেক বই তার মুখস্থ ছিল। 

    rnrn

    আমার ছেলেকে সবাই পছন্দ করত, সে ভালো গান করত, তাকে দুই-এক দিন হয়তো কোনো স্কুলে শিক্ষকদের অনুরোধে নিয়ে গিয়েছি, এই যা। 

    rnrn

    আমাদের বাড়িতে অনেকেই তখন আসতেন। সবাইকে তো চেনা সম্ভব নয়। কিন্তু সালমানের কাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, সেটা আমি মা, আমি ভালো জানি।’

    rnrn

    হয়তো খুলনায় থাকার সময় সালমান ও মৌসুমীর মধ্যে পরিচয় থাকতে পারে, সেই পরিচয়ে পরে বন্ধুত্ব গাঢ় হয়েছে?

    rnrn

    এ কথার উত্তরে নীলা চৌধুরী বলেন, ‘সিলেট বেতারে আমার ছেলে চার বছর বয়সে ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি গেয়েছিল। সেখানে আরও অনেক গুণী শিল্পী ছিলেন। এখন এসব শিল্পী কি বলবেন, তারা সালমানের সঙ্গে গান গেয়েছেন? বন্ধুত্ব আর পরিচয়ের মধ্যে পার্থক্য রয়েছে।’

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক