Tag: নিলাম

  • নিলামে উঠছে বলিউড অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ১৬ কোটি ৬১ লাখ রুপিরও বেশি খেলাপি ঋণের দায় শোধ করতে না পারায় আইনি ও আর্থিক বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পাওনা টাকা আদায়ের অংশ হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যেই তার একাধিক সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে।

    সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা অভিনেতার জন্মস্থান উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে শাহজাহানপুর শহরের একটি বাড়ি এবং কুন্দ্রা গ্রামের পৈতৃক বসতভিটাসহ কৃষিজমি রয়েছে। 

    ব্যাংক সূত্রে জানা গেছে, এই দুই সম্পত্তির সম্মিলিত আনুমানিক মূল্য প্রায় ৩.১৯ কোটি রুপি। আগামী ৯ সেপ্টেম্বর অনলাইন ই-নিলামের মাধ্যমে সম্পত্তিগুলো বিক্রি করার সময় নির্ধারণ করা হয়েছে। 

    এই বিশাল অংকের ঋণের সূত্রপাত ঘটে ২০১২ সালে, যখন রাজপাল যাদব তার পরিচালিত প্রথম সিনেমা ‘আতা পাতা লাপাতা’ প্রযোজনা করেন। ছবির অর্থসংস্থানের জন্য তিনি সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেন। কিন্তু বক্স অফিসে ছবিটি চরমভাবে ব্যর্থ হওয়ার পর ঋণ পরিশোধে ব্যর্থ হন তিনি। ফলশ্রুতিতে ব্যাংক সংশ্লিষ্ট মর্টগেজ করা সম্পত্তিগুলোর দখল নেয় এবং অর্থ উদ্ধারে আইনগত পদক্ষেপ শুরু করে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ঋণ নেওয়ার সময় গ্যারান্টার হিসেবে রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরী যাদবের নামে থাকা সম্পত্তিও জামানত বা মর্টগেজ রাখা হয়েছিল। ফলে ব্যাংকের এই বাজেয়াপ্তকরণের প্রভাব পড়েছে পুরো পরিবারের ওপর। 

    কেবল শাহজাহানপুরেই নয়, মুম্বাইতে থাকা অভিনেতার অন্যান্য বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধেও অর্থ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

    আর রাজপাল যাদবের এই আর্থিক সমস্যা শুরু হয় ২০১০ সালে, যখন তিনি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লির ‘মুরলি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নেন। টাকা ফেরত দিতে না পারায় জমে থাকা সুদের সঙ্গে একাধিক চেক বাউন্সের মামলা ঠুকে দেয় প্রতিষ্ঠানটি, যা নিয়ে বছরের পর বছর ধরে ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’-এর অধীনে আইনি লড়াই চলছে।

    সর্বশেষ চলতি বছরের জুলাইয়ে দিল্লি হাইকোর্ট সাতটি চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের সাজা বহাল রাখেন। তবে পূর্বে জমা দেওয়া অর্থ সমন্বয় করে তার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে তিন মাস করেন এবং বাকি ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন আদালত। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ড্যানিয়াল ক্রেইগের পোশাক নিলামে

    জনপ্রিয় তারকার ব্যবহৃত জিনিস নিলাম হওয়া নতুন কিছু নয়। এবার নিলামে উঠেছে জেমস বন্ড-খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের পোশাক। সেটাও আবার চড়া দামে। তবে মজার বিষয় হচ্ছে, এ পোশাক আর কিছু নয়, বরং এক জোড়া ট্যাঙ্ক বা অন্তর্বাস। 

    ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমায় ক্রেইগের সমুদ্রে সাঁতার কাটা থেকে উঠে দাঁড়ানোর একটি আইকনিক দৃশ্য রয়েছে। সেই দৃশ্যে তার ব্যবহৃত এক জোড়া অন্তর্বাসই এবার নিলাম হতে চলেছে। 

    জানা গেছে, ওই এক জোড়া অন্তর্বাসের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ। অথচ এ সিনেমায় সমুদ্রে সাঁতার কাটা থেকে উঠে দাঁড়ানোর কোনো দৃশ্য রাখার কথাই ছিল না। 

    মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে ক্রেইগ জানান, আমরা বাহামাসে দৃশ্যটি শুট করেছিলাম। সমুদ্রের ওই জায়গাটিতে একটি বালির চাক ছিল এবং তা তিন ফুট গভীর ছিল। 

    নির্মাতার নির্দেশনা অনুযায়ী, আমাকে সাঁতার কাটতে হবে এবং ভেসে থাকতে হবে। কিন্তু বালি সরে যাওয়ায় একটা ছোট দুর্ঘটানা ঘটে এবং আমি সাঁতার কেটে উঠে দাঁড়াই। তখনই এ আইকনিক দৃশ্য চিত্রায়ণ হয় এবং মজার বিষয় নির্মাতা এ দৃশ্যই চূড়ান্ত করেন।
     

    বিনোদন ডেস্ক

  • নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

    ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম যাত্রায়-ই ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। মারা যায় অনেক মানুষ। এ ঘটনাকে ঘিরেই নির্মিত হয়েছে ছবি টাইটানিক। 

    বিশ্বখ্যাত ছবি টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট এবার নিলামে তোলা হয়েছে। এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান। 

    প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, এটির দাম একশো হাজার ডলার অতিক্রম করবে। 

    তিনি জানিয়েছেন, ইতোমধ্যে শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। 

    অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিলাম কার্যক্রম। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি। 

    ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক ছবিতে জাহাজটি ডোবার সময় এ কোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙয়ের উলের ওপর কালো কারুকার্য করা।

    অনলাইন ডেস্ক