Tag: নিয়ন্ত্রণ

  • পরে আফসোস করার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা ভালো, মালাইকা প্রসঙ্গে অর্জুন

    বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে প্রেম করেই বিয়ে করেন মালাইকা আরোরা। ডিভোর্সের আগেই নতুন প্রেমিকের হাত ধরেছিলেন মালাইকা। প্রেমে পড়েছিলেন ননদ অর্পিতা খান শর্মার সাবেক প্রেমিক অর্জুন কাপুরের। অর্জুনের থেকে বয়সে ১২ বছরের বড় মালাইকা, তবু কত প্রেম! সেসময় এই জুটিকে দেখে একথাই বলতেন অনুরাগীরা। হাঠাৎ প্রেমিক অর্জুন কাপুর সামাজিকমাধ্যমে জানিয়েছেন, ‘পরে আফশোস করার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক ভালো।’

    সম্প্রতি পালিত হয়েছে আর্জুনের জম্মদিন। অর্জুন এই পোস্ট দেখে সামাজিকমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি মালাইকার সঙ্গে সম্পর্ককেই ভুল বলে মনে হচ্ছিল অর্জুনের?

    গুঞ্জন শোনা যাচ্ছে অর্জুন-মালাইকার প্রেমও ভেঙে যাচ্ছে। বিচ্ছেদের গুঞ্জনই শোনা যাচ্ছে। যদিও অর্জুন কিংবা মালাইকা এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তবে গত ২৬ জুন অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতিই সব স্পষ্ট করে দিয়েছে। তার ওপর অর্জুন ও মালাইকার সামাজিকমাধ্যমে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টও বিচ্ছেদের আগুনে ঘি ঢেলেছে। ফের একবার নিজের ইনস্টাস্টোরিতে অকপট স্বীকারোক্তি দিয়েছেন অর্জুন।

    তবে শুধু অর্জুনই নন, বনি পুত্রের জন্মদিনে মালাইকা লিখেছিলেন, ‘আমি এমন লোকদের পছন্দ করি যাদের আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি’। তার এই পোস্ট দেখেও সামাজিকমাধ্যমে প্রশ্ন ছিল, কে তার বিশ্বাসে এই আঘাত হানল? অর্জুন? 

    গত ২৬ জুন, অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনে তার মুম্বইয়ের বাড়িতে আয়োজিত পার্টিতে ছিলেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর এবং মাহিপ কাপুর, অর্জুন বোন অংশুলা কাপুরসহ পরিবারের অনেক সদস্য। সেদিন মালাইকা যাননি, এমনকি তাকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্টও শেয়ার করেননি। 

    প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকেই বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিকমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই শুরু হয় জল্পনা। অর্জুনের পরিবারের সঙ্গে কোনোদিনই মালাইকার বিশেষ ভাব জমেনি। বরং শোনা যায়, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে কোনোদিনই নিজের একমাত্র ছেলের বউমা করতেরাজি নন বনি কাপুর। যদিও অর্জুন এসব বাধা সত্ত্বেও মালাইকার সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছে। 

    তবে সম্প্রতি পিঙ্কভিলা সূত্রে খবরে বলা হয়েছে, অর্জুন-মালাইকা আলাদা হয়ে গিয়েছেন। তবে তারা কেউই এই প্রেম-বিচ্ছেদ নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে রাজি নন। চান না কেউ এই বিষয়টা নিয়ে কথা বলুক। এবিষয়ে তার চুপচাপ একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছেন।

    বিনোদন ডেস্ক

  • গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত

    সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পবিত্রা জয়রামের। তেলেগু টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। রোববার অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই অভিনেত্রীর। খবর এনডিটিভির

    rnrn

    পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান। জানা যাচ্ছে, অভিনেত্রীর গাড়িটি কর্নাটকের মান্ডা জেলার হানাকেরে-তে ফিরছিল। ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তারাও এ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

    rnrn

    পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সহ অভিনেতা সমীপ আচার্য। তিনি এ খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই মাত্র খবরটা শুনলাম, যে আপনি আর নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সবসময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন। আরও অনেকেই পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

    rnrn

    পবিত্রা জয়রাম একাধিক কন্নড় সিরিয়ালে অভিনয়ের ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। কন্নড় টেলিভিশন ছাড়াও তেলুগু সিরিয়ালেও তিনি কাজ করেছেন। তাই সেই ভাষার বহু দর্শকও তার অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগী তার আত্মার শান্তি কামনা করেছেন।

    অনলাইন ডেস্ক

  • নিয়ন্ত্রণ হারিয়ে শুটিং সেটে গাড়ি, আহত অভিনেত্রী

    সেটে শুটিং চলাকালীন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী পল্লবী যোশী। হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে স্থিতিশীল আছেন অভিনেত্রী।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পল্লবী বর্তমানে হায়দরাবাদে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ সিনেমা করছেন। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।

    সিনেমার ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদে সিনেমার শুটিং চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন পল্লবীকে। এতে আহত হন তিনি। তবে আঘাত পাওয়ার পরও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। শুটিং শেষ করে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ছাড়া তার আঘাত তেমন গুরুতর নয় বলেও জানানো হয়েছে।

    বিবেক অগ্নিহোত্রী তারকা স্ত্রীর ব্যাপারে টুইটারে মজা করে লিখেছেন— ‘জীবন হলো দ্রুতগতিতে ছুটে চলার একটি খেলা। এখানে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, দুর্ঘটনাপ্রবণ রাস্তা, মদ্যপ চালক সবাই থাকবে। এর মধ্য দিয়েই নিজেকে বাঁচিয়ে চলতে হবে তোমায়। কারণ তুমি বারবার দুর্ঘটনার শিকার হও।’

    পরিচালক বিবেক আরও লেখেন— ‘যারা সব দুর্ঘটনার পরও বেঁচে যান, উঠে দাঁড়ান এবং ফের ছুটতে শুরু করেন, তারা ঠিক তাদের লক্ষ্যে পৌঁছে যান।’

    প্রসঙ্গত, ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ সিনেমায় দেখা যাবে করোনার সময় কীভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়াই করেছেন এ মহামারির সঙ্গে। এ ছাড়া কোভিড ১৯-এর টিকা আবিষ্কারও দেখানো হবে সিনেমাটিতে।

    বিনোদন ডেস্ক