Tag: নিপুণ আক্তার

  • শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে। জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে সম্প্রতি কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    নিপুণের সমালোচনা যেন পিছুই ছাড়ছে না। কিছু দিন পর পরই নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়েন তিনি। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, কখনো বা বেফাঁস মন্তব্যের জন্য। 

    গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটি বিবৃতি প্রদান করেন নিপুণ। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলেই উল্লেখ করেন অভিনেত্রী। শুধু তাই নয়, পর দিন (১৭ জুলাই) নিজের ফেসবুক ওয়ালে সেটি পোস্টও দেন। এ নিয়ে সেই সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। 

    সমিতির প্যাড ব্যবহার করায় অভিনেতা মিশা ও ডিপজল নেতৃত্বাধীন কমিটি ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার একান্ত কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড। এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন অভিনেত্রী।

    এ বিষয়ে কোনো কিছু বলতে না চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র অভিনেতা ডিএ তায়েব। অন্যদিকে অভিনেত্রীর ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া দেননি নিপুণ।

    উল্লেখ্য, এর আগে বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ উঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। এ ছাড়া সম্প্রতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে। কিন্তু আটকের খবর সত্য নয় বলে দাবি করেন অভিনেত্রী। তবে বিমানবন্দরের বেশ কিছু ফুটেজে তাকে দেখা যায়। 

    বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নিপুণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েও তোপের মুখে পড়েছিলেন তিনি। সেখানেও শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করেন অভিনেত্রী। আবার নিজেকে ‘সাবেক’ সাধারণ সম্পাদক উল্লেখ করেন। যদিও বর্তমানে তিনি শিল্পী সমিতির কোনো পদে নেই। তা হলে কীভাবে তিনি সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। 

    বিনোদন ডেস্ক

  • জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে নিপুণকে

    চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডন যাওয়ার সময় শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল।

    এই নায়িকার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার আপত্তি ছিল।এ কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

    বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা।তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়।

    গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকে এখনো গায়েব। তারা কোথায় আছেন, সেই তথ্য অজানা। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশেই রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

    নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুণ। আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি।

    নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করছেন রাজকীয় জীবন-যাপন। মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

    নিপুণ উচ্চমাধ্যমিকের পর ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সাল পর্যন্ত নিপুণ তার স্বামী এবং এক মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। অনেকে আগেই স্বামীকে ডির্ভোসে দিয়েছিলেন তিনি।

    নিপুণ অভিনীত প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’। কিন্তু সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন নিপুণ। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে পুলিশ হেফাজতে নিপুণ

    বহুল বিতর্কিত ও আলোচিত নায়িকা নিপুণ আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও হার-জিত নিয়ে নানা নাটকের জন্ম দেন তিনি। 

    এবার তাকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে জানা গেছে এ তথ্য। এদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে।

    ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকে এখনো গায়েব। তারা কোথায় আছেন, সেই তথ্য অজানা। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশেই রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

    নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুণ। আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি।

    নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করছেন রাজকীয় জীবন-যাপন। মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

    নিপুণ উচ্চমাধ্যমিকের পর ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সাল পর্যন্ত নিপুণ তার স্বামী এবং এক মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। অনেকে আগেই স্বামীকে ডির্ভোসে দিয়েছিলেন তিনি।

    নিপুণ অভিনীত প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’। কিন্তু সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন নিপুণ। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • অবৈধভাবে নিপুণকে জেতাতে হারুনকে যেভাবে চাপ প্রয়োগ করেন শেখ সেলিম

    আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের আশীর্বাদপুষ্ট ছিলেন ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। বিষয়টি অনেকের জানা থাকলেও সামনে আসেনি কখনও। তবে ক্ষমতার পালাবদলের কারণে এবার বিষয়টি প্রকাশ্যে এলো।

    শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের ক্ষোভ অনেক দিনের। কিন্তু কেউ সেভাবে মুখ ফুটে কিছু বলতে পারেননি। তবে এবার মুখ খুলতে শুরু করছেন তারা।

    গণমাধ্যমে তারা তুলে ধরেছেন ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে জয়ী করতে শেখ সেলিম কীভাবে প্রভাব খাটিয়েছিলেন।
    ২০২২ সালের সেই নির্বাচনে ভোটারদের ভোটে সভাপতি পদে জয়ী হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। তবে শেখ সেলিম চাইছিলেন নিপুণই বসুক সাধারণ সম্পাদকের চেয়ারে।

    ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেবার নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ। কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি।

    পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন।

    অভিযোগ রয়েছে শেখ সেলিমের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে ১৭ বা ফোন করেন শেখ সেলিম।

    একাধিক নির্বাচন কমিশনার শিল্পী সমিতির নির্বাচনে দায়িত্ব পালন করেন। নাম প্রকাশ না করে তাদের একজন বলেন, জীবনের হুমকি ছিল। যেকোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে, এমন শঙ্কা ছিল।

    তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়। বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। এমন লেভেল থেকে ফোন আসবে, ভাবতেই পারিনি। আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করাতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম সাহেব, তার মতো লোক। এটা আমাদের অবাক করেছিল।’

    প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পিরজাদা হারুন বলেন, ২০২২ সালের নির্বাচনে তার ওপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। কিন্তু আমি সরাসরি ‘না’ বলে দিই।

    পরবর্তী সময় মোবাইল ফোনে ভয়ও দেখানো হয়, এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন, তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন, যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না, তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। সেটা চলে গেল কোর্টে। তখন নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফডিসিতে নিষিদ্ধ করা হলো।

    আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এলে বদলে যান ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময়ই পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণের গড়ে তোলা নিজস্ব পারলার উদ্বোধন করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ফিরে এলেন জায়েদ, শঙ্কায় নিপুণ

    গেল বছর ফেব্রুয়ারিতে এক ঘোষণার মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে নতুন কমিটি অভিনেতা জায়েদ খানসহ চারজনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সদস্যপদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের। 

    rnrn

    সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সমিতির সহসভাপতি ডিএ তায়েব বলেন, বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।

    rnrn

    আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। 

    rnrn

    এদিকে বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভাশেষে ডিএ তায়েব বলেন, নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।

    বিনোদন প্রতিবেদন

  • শিল্পী সমিতির নির্বাচন: কে লড়ছেন কোন পদে

    আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ।

    rnrn

    ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    rnrn

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

    rnrn

    মিশা-ডিপজল পরিষদ
    rnমিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহসভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

    rnrn

    এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যপদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

    rnrn

    মাহমুদ কলি-নিপুণ পরিষদ
    rnমাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন— সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান। সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।

    rnrn

    কার্যকরী পরিষদের সদস্যপদ হিসেবে থাকছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

    rnrn

    এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান। মোট ভোটার সংখ্যা ৫৭১ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।

    বিনোদন ডেস্ক

  • নতুন দায়িত্বে নিপুণ

    চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রাখেন। এবার তিনি নতুন এক দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন তিনি।

    rnrn

    তিন দিনের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের কলকাতায় আছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল। শনিবার দেশত্যাগ করে তারা। তাদের হয়ে প্রচার করবেন এ অভিনেত্রী।

    rnrn

    নিপুণ বলেন, আমার জন্য এটা অনেক সম্মানের দায়িত্ব। আশা করছি আমাদের দল এবার খুব ভালো করবে। সবারই প্রত্যাশা এমন। দলের প্রতিটি খেলোয়াড় বেশ আত্মপ্রত্যয়ী। তিনটি ম্যাচই তারা জিততে মরিয়া। এমন একটি দলের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত।

    rnrn

    ২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল গঠন করেন প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লিতে ২০১৭ সালে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইলচেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল।

    বিনোদন ডেস্ক