Tag: না

  • কাঞ্চনকে চেনেন না দেব! 

    আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কলকাতাসহ ভারতজুড়ে আন্দোলন চলছে। দেশটির বিভিন্ন রাজ্যে এ নিয়ে প্রতিবাদ করছেন সব শ্রেণিপেশার মানুষ। পিছিয়ে নেই বিনোদন জগতের বলিউড, দক্ষিণী ও টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরাও। তারা রাজপথে নেমে বিচার দাবির প্রতিবাদে আন্দোলনে আছেন। এ ঘটনার পর দুর্গাপূজার অনুদানও ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন ক্লাব। 

    rnrn

    ভারতজুড়ে যখন এ অবস্থা, তখন সরকারি পুরস্কার ও সরকারের কাছ থেকে বেতন নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি বলেছিলেন— যারা প্রতিবাদ করছেন, তারা কি বেতন নেবেন না? আর এ অভিনেতার কথাতেই ক্ষুব্ধ হয়ে উঠেন অন্য তারকারা।

    rnrn

    কাঞ্চন মল্লিকের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সরকারি বিভিন্ন পুরস্কার ফিরিয়ে দেওয়া শুরু করেছেন অনেক অভিনেতা। এ নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়েছে চারদিকে। কেউ কেউ আবার তার সঙ্গে কাজ করবেন না বলেও জানিয়েছেন। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের এক খবরে— অভিনেতা কাঞ্চন মল্লিকের এমন মন্তব্যের প্রতিবাদে টালিউড তারকা দেব বলেছেন, কাঞ্চন মল্লিক যা বলেছে তা সত্যিই দুঃখজনক। কল্যাণ দা যে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, অবশ্য সেটিকে সমর্থন করিনি আমি। আমিই প্রচারে ডেকে নিয়েছিলাম কাঞ্চন মল্লিককে। কিন্তু…

    rnrn

    এ অভিনেতা বলেন, সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এ বিবৃতি যে কাঞ্চন মল্লিক দিয়েছেন, তাকে চিনি না আমি। আর তিনি যেহেতু আমারই সহকর্মী এবং আমাদের দলেরই একজন— এ জন্য তার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি।

    rnrn

    দেব বলেন, আমাদের সবার আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করি আমি। আমরা সবাই চাই— সবাই ন্যায়বিচার পাক। এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও— এসব অর্থহীন হবে, যদি প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। কেন্দ্রীয় সরকারের এখনই সব দল নিয়ে বৈঠকে বসা উচিত এবং ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত বলেও মনে করেন দেব।

    rnrn

    প্রসঙ্গত, গত ৯ আগস্ট ভোরে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের রেস্টরুম থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ময়নাতদন্তের পর জানা যায়, ওই চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অথচ মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল— আত্মহত্যা করেছেন ওই নারী চিকিৎসক। আর কর্তৃপক্ষের বিরূপ মন্তব্যের পর ফুঁসে উঠে পশ্চিমবঙ্গ।

    বিনোদন ডেস্ক

  • অক্টোবরের আগে কাজে ফিরছেন না মাহি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। এরপর শুটিং সীমিত পরিসরে শুরু হলেও, বন্যা পরিস্থতিতে অনেক শিল্পীই তাদের শুটিং বন্ধ রেখেছেন। দুর্যোগ নিরসনে শোবিজ অঙ্গনের মানুষও বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন। এ অবস্থায় শুটিং করার মতো মানষিক পরিস্থিতিতেও নেই শিল্পীরা এমনটাই জানিয়েছেন নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। 

    rnrn

    নিজের কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এ পরিস্থিতিতে আমাদের কারোই অক্টোবরের আগে কাজে ফেরা হবে বলে মনে হচ্ছে না। এখন সবাই দেশের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত। এর মধ্যে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছিল কিন্তু আপাতত সেটারও কোনো আপডেট নেই।’ দীর্ঘদিন ধরেই কাজ করছেন মাহি। অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখেন। 

    rnrn

    মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি নিজের একটা পরিচিতি তৈরি করতে চাই। আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করতে চাই। কিন্তু আমাদের পেশায় কোনো কিছুই প্রত্যাশার মধ্যে রাখা যায় না। অনেক সময় মানুষের কথার শিকার হতে হয়, ট্রলের শিকার হতে হয়। আর একজন মেয়ে শিল্পীর জন্য তা আরও বেশি কঠিন। একটা ছেলে বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলেও একজন মেয়ে অভিনয়শিল্পীর জন্য সেই সুযোগ গড়ে ওঠেনি।’ মাহি বর্তমানে বন্যার্তদের সহযোগিতায় বন্যাকবলিত এলাকায় আছেন। 

    rnrn

    সেখান থেকেই তিনি জানান, ‘আমি ও আমার টিম বর্তমানে লক্ষীপুর আছি। আমরা যে জায়গাগুলোয় গিয়েছি, সেখানের অবস্থা খুব খারাপ। বিশুদ্ধ পানির সংকট। এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সিনেমার দৃশ্যকেও হার মানাবে।’

    বিনোদন ডেস্ক

  • যে কারণে অনন্ত-রাধিকার বিয়েতে থাকছেন না অক্ষয় কুমার

    অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিতরা মুম্বাই চলে এসেছেন। অবশেষে ১২ জুলাই শুক্রবার সাতপাকে বাঁধা পড়ছেন তারা। বছরের সেরা ইভেন্ট অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে থাকতে পারছেন না অক্ষয় কুমার। থাকতে পারবেন না নিজের সিনেমা সরফিরার প্রচারেও।

    অনন্ত আম্বানি নিজে গিয়ে অক্ষয় কুমারের বাড়িতে অভিনেতাকে বিয়ের নিমন্ত্রণ করে এসেছিলেন। আশা ছিল এদিন হয়তো অন্য বলিউড তারকাদের সঙ্গে অক্ষয়ও এ বিয়েতে অংশ নেবেন। কিন্তু বিধি বাম! শুক্রবার সকালে এক রিপোর্টে জানা গেছে, অক্ষয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সরফিরা ছবির প্রচার করছিলেন যখন তখনই অসুস্থ বোধ করতে শুরু করেন অক্ষয় কুমার। এরপর তিনি পরীক্ষা করালে ধরা পড়ে যে তার কোভিড হয়েছে। শুক্রবার সকালে সেই রিপোর্ট এসেছে। এ কারণে তিনি এখন সরফিরা ছবির প্রচারে তো যেতে পারবেনই না, অনন্ত আম্বানির বিয়েতেও যেতে পারবেন না। ব্যাপারটা দুঃখজনক। এ রিপোর্ট জানার পরই একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি নিজেকে সবার থেকে আপাতত বিচ্ছিন্ন করে রেখেছেন। 

    বর্ষা আসতে না আসতেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। অক্ষয় কুমার তাদেরই একজন।

    ১২ জুলাই মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ছবি সরফিরা। এটা ২০২০ সালে মুক্তি পাওয়া তামিল ছবির হিন্দি ভার্সন। সুধা কোঙ্গারা এই ছবিটির পরিচালনা করেছেন। অক্ষয় কুমার ছাড়াও এখানে পরেশ রাওয়াল, রাধিকা মদন, সুরিয়া প্রমুখকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

    যুগান্তর প্রতিবেদন

  • রেগে গেলে বাবাকেও ছাড়েন না সালমান খান

    সালমান খান, আরবাজ খান, সোহেল খান, আলভিরা খান অগ্নিহোত্রী এই চার সন্তানের বাবা সেলিম খান। পরে তিনি ও তার স্ত্রী সালমা দত্তক নেন অর্পিতা খানকে।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান বলেছেন, রেগে গেলে বাবা হিসেবে আমাকেও ছাড়ে না সালমান খান।

    rnrn

    তিনি বলেন, আমি চাই আমার সন্তানরা আমার থেকে রাগ নিয়ন্ত্রণ করা শিখুক। আমি মনে করি রাগ একটা ভালো আবেগ, যদি সেটিকে সঠিক পথে পরিচালনা করা যায়। রাগ একটি জিনগত সমস্যা, আমার সন্তানরা আমার কাছ থেকে এটা পেয়েছে। তবে এটি নিয়ন্ত্রণ করা শিখতে হবে, বিশেষ করে মদ্পানের পর যদি তারা রাগ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের উচিত হবে জীবন থেকে রাগ সরিয়ে দেওয়া।’

    rnrn

    ২০১২ সালে সালমান খান নিজেও মেনে নিয়েছিলেন তার বদমেজাজ। লাইভ মিন্টকে বলেছিলেন, ‘আমি যখন রেগে যাই, তখন আমি নিজেই ভয় পেয়ে যাই। এত রাগ। রাগের সঙ্গে জড়িয়ে থাকে রক্তচাপজনিত সমস্যার মতো অনেক কিছুই। রাগ এমন একটা জিনিস, যা নিয়ে আপনার মনে হয় ‘এটা ঠিক নয়’। আপনি চান এটাকে ঠিক করতে, এর জন্য যথাসাধ্য চেষ্টাও করছেন, কিন্তু কিছুতেই পারছেন না। এটিও রাগের একটা প্রধান কারণ।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • এই ভালো লাগা বলে শেষ করতে পারব না: মোনালিসা

    ছয় বছর পর গত পরশু দেশে ফিরেছেন অভিনেত্রী মোনালিসা। এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী আমেরিকায় বসবাস করছেন অনেক বছর ধরে। মাঝে একবার এসেছিলেন। এবার এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে। 

    দেশে ফেরার অনুভূতি জানিয়ে মোনালিসা বলেন, ভীষণ ভালো লাগছে এত বছর পর দেশে ফিরে। মায়ের কাছে ফিরেছি, আমার দেশে ফিরেছি–এই ভালোলাগার অনুভূতি বলে শেষ করতে পারব না।

    ঢাকায় নামার পর মুগ্ধ অভিনেত্রী বলেন, সত্যিই দেশের এত পরিবর্তন দেখে মুগ্ধ হয়েছি। মনটা ভরে গেছে। এত সুন্দর হয়েছে সবকিছু! কত বদলে গেছে। কত উন্নয়ন হয়েছে! কী দেখে গিয়েছিলাম আর কী দেখতে পেলাম! ঢাকা শহরের এত উন্নয়ন আমাকে ভীষণ মুগ্ধ করেছে।

    এবার বেশকিছু দিন দেশে থাকবেন তিনি। অভিনয়ও করবেন। ফেরার আগেই পরিচালকরা যোগাযোগ করেছেন।

    মোনালিসা বলেন, অবশ্যই অভিনয় করব। দর্শকরা আমাকে যেমন মিস করেন, আমিও তাদের মিস করি।

    প্রবাসে থাকার কারণে মাকে খুব মিস করেন। মায়ের হাতের রান্না মিস করেন জানিয়ে মোনালিসা বলেন, মায়ের রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি প্রথম দিন এসে। সঙ্গে ছিল ডাল ও বিভিন্ন ভর্তা। 

    বিয়ে কিংবা সংসার জীবন নিয়ে কী ভাবছেন জানতে চাইলে মোনালিসা বলেন, কাজ নিয়ে আছি। তবে যে আমাকে বুঝবে, সম্মান করবে, শিল্পী পরিচয়কে মূল্য দেবে, ম্যাচ করবে আমার সঙ্গে তেমন মানুষ যদি কখনো পাই তবে সংসার জীবন নিয়ে ভাববো।

    মোনালিসা জানান, আমেরিকায় অনেক ভালো আছি। তবে দেশকে ভুলিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘আমায় অনেকে সহ্য করতে পারে না’ 

    ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সাধারণত ঠোঁটকাটা স্বভাবের। তিনি মানুষের মুখের ওপর সত্যি কথা বলে দেন। যে কারণে তাকে সবাই অন্যরকম চোখে দেখেন। 

    rnrn

    ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে যাদবপুর লোকসভা নির্বাচনে সংসদ সদস্য হন মিমি চক্রবর্তী।

    rnrn

    ভারতীয় এই অভিনেত্রী বলেন, আমি এমনতেই সবার চক্ষুশূল। যেহেতু মুখের ওপর সত্যিটা বলি, এজন্য আমায় অনেকেই সহ্য করতে পারেন না। সত্যি বলা অপরাধ নয়; কিন্তু অনেকেই আছেন তারা তোমায় বলবে, আমায় সত্যিটা বলিস তো, কিন্তু যেই বলবে ওমনি তাদের মুখ ভার হয়ে যাবে।

    rnrn

    ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখা মিমি আরও বলেন, আমি আমার জীবনের অনেক কাছের মানুষকে হারিয়েছি সত্যি কথা বলে। তাতে আমার কোনো দ্বিধা নেই; কিন্তু আমার মা এখন বলেন যে, সব সময় মুখের ওপর সত্যিটা বললেই হয় না, অন্যভাবে বলা যায়। যদিও সেই চেষ্টা এখন আর করি না।

    বিনোদন ডেস্ক

  • ১২০ কোটিতেও শাহরুখ পুত্রের ‘না’!

    বাবা শাহরুখ খান বলিউডের বাদশা নামে স্বীকৃত। আর ছেলে আরিয়ান খান তো জন্ম থেকেই স্টারকিড হিসাবে পরিচিত। বাবার পথ ধরে আরিয়ানও বলিউডে দিকেই ঝুঁকেছেন। তবে অভিনয়ে নয়। ক্যারিয়ার শুরু করেছেন বাবারই গড়া প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইমেন্টের পরিচালনার কাজ দিয়ে। পরিচালনা করছেন ‘স্টারডম’ নামে একটি ওয়েব সিরিজ। 

    rnrn

    গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির নিয়ে লেখা হয়েছে এর চিত্রনাট্য। ছয় পর্বের এই ওয়েব সিরিজের শুটিংও প্রায় শেষের পথে। তার আগে এই সিরিজটি কেনার জন্য প্রথম সারির একটি ওটিটি প্লাটফর্ম থেকে  ১২০ কোটি রুপির প্রস্তাব দেওয়া দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরিয়ান। 

    rnrn

    অবশ্য এর কারণ বলেছে ভারতীয় গণমাধ্যম। আরিয়ান চাইছেন তার কাজটি আগে শেষ হোক। এরপর তিনি বিক্রির সিদ্ধান্ত নেবেন। ছেলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন শাহরুখও। নিজে প্রযোজনা করলেও সিরিজটি বিক্রির ভার ছেলের ওপরই তিনি ছেড়ে দিয়েছেন।

    আনন্দনগর ডেস্ক

  • যে কারণে কখনো জন্মদিন পালন করতেন না ফারুক

    দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন ১৮ আগস্ট। কখনো জন্মদিন উদযাপন করতেন না এই অভিনেতা।

    কারণ ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতা ১৯৭৫ সালের পর থেকে নিজের জন্মদিন পালন বন্ধ রাখেন। মূলত সে বছরের ১৫ আগস্টের পর থেকেই নিজের জন্মদিন পালনে উৎসাহী নন ফারুক। কারণ তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন- আগস্ট হলো শোকের মাস। এ মাসে জন্মদিন উদযাপন করা সাজে না। অন্তত তার মতো বঙ্গবন্ধুর স্নেহভাজনের পক্ষে তো নয়-ই!

    এ প্রসঙ্গে অভিনেতা জায়েদ খানও গণমাধ্যমকে বলেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ফারুক ভাইকে খুব আদর করতেন। যে কারণেই তিনি আগস্ট মাসে কোনোরকম উৎসব করেন না। এটা শোকের মাস।

    বিনোদন ডেস্ক