Tag: নার্গিস ফাখরি

  • গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি

    বিদেশ থেকে উড়ে এসেছিলেন বলিউডে সিনেমা করার জন্য। দুএকটা সিনেমাও করলেন। তবে সিনেমা হিট না হলেও, প্রেমের গুঞ্জনে ঝটপট নাম লিখিয়েছিলেন।

    তেত্রিশ বছর বয়সি অভিনেত্রী নার্গিস ফাখরি ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। শুরুতে সহঅভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়।

    ২০২৩ সালে নার্গিস তার প্রেমের খবর জানিয়েছিলেন। যদিও কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করেননি। তবে নার্গিসের সঙ্গে টনি বেগকে বেশ কয়েকবার দেখা গেছে। যিনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। পেশায় একজন ব্যবসায়ী।

    এবার নার্গিস সেই টনির সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর দিলেন। নার্গিস আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত না করলেও, উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    BollyBlindsNGossip-এর পক্ষ থেকে রেডিটে নার্গিস ও টনির বিয়ের উদযাপনের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে একটি মাল্টি-টায়ার্ড ওয়েডিং কেকের ছবি আছে। কেকটি দম্পতির আদ্যক্ষরের পাশাপাশি ‘Happy Marriage’ শব্দটি দিয়ে সুন্দরভাবে সজ্জিত। আরেকটি ছবিতে ‘NF’ এবং ‘TB’ নামের আদ্যক্ষর লেখা একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

    টাইমস অব ইন্ডিয়া অনুসারে, গত সপ্তাহের শেষে বিবাহটি অনুষ্ঠিত হয়েছিল এবং নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমার আনন্দ উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান হয়।

    নার্গিস ও টনি দুজনেই নিশ্চিত করেছেন, কেউ বিয়ের ছবি তোলেননি। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এটি একটি অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল সেটি।

    নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইজারল্যান্ড ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসঙ্গে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্তে সময় কাটাচ্ছেন।

    নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সঙ্গে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • বলিউড থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন নার্গিস

    বেশ কয়েক বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির আশপাশে দেখা যায়নি একসময়ের রকস্টার ও অভিনেত্রী নার্গিস ফাখরিকে। বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে এ অভিনেত্রীর। অথচ ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন নার্গিস ফাখরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। কেন নার্গিস বলিউড ত্যাগ করেছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা-সমালোচনা অনবরত চলছে। সম্প্রতি বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস ফাখরি।

    বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে অভিনেত্রী জানান, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। 

    নার্গিস ফাখরি বলেন, সবার সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়, আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে।

    বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী। নার্গিস বলেন, আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তার পর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল! তার পর সেটে কত কিছু চলে, যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আর  ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে তাকে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই সেটা মেনে নিতে পারে না বলেও জানান নার্গিস।

    বিনোদন ডেস্ক

  • চাপের মুখে বোনের সঙ্গে সম্পর্ক মুছতে চাইছেন নার্গিস ফাখরি?

    রাতারাতি আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। জোড়া খুনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আলিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর তাকে। সেলিব্রেটি হওয়ায় আলিয়ার অপরাধের সঙ্গে বোন নার্গিসের দায়ও উঠে আসছে। 

    যদিও এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেননি ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রী। তবু তার ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তার একমাত্র বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। এতোটাই যোগাযোগ কম তাদের যে, তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখেই জানতে পারেন।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৪৩ বছর বয়সি আলিয়া একজন আমেরিকান বাসিন্দা। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। আট বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। সাবেক প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে মারিয়া হয়ে ওঠেন আলিয়া। 

    গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। সেদিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করতে থাকেন আলিয়া। বলেন, আজ তোমাকে মরতেই হবে। তারপরই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকা। 

    যদিও আলিয়ার মা জানিয়েছেন, তার মেয়ে নির্দোষ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না! এখন অপেক্ষা, নার্গিস এই প্রসঙ্গে কোনো বক্তব্য রাখেন কিনা!

    বিনোদন ডেস্ক

  • প্রেমিককে হত্যার দায়ে গ্রেফতার, কে এই আলিয়া ফাখরি?

    প্রাক্তন প্রেমিক ও বন্ধুকে কুইন্সের একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আলিয়া ফাখরিকে। আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন। তার পরবর্তী হাজিরা আগামী ৯ ডিসেম্বর। এখন প্রশ্ন হলো- কে এই আলিয়া ফাখরি?

    মার্কিন অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। তার বয়স ৪৩। তিনি নিউ ইয়র্কের রানীতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন।

    আলিয়া এবং নার্গিসের বাবা মোহাম্মদ ফাখরি ছিলেন একজন পাকিস্তানি। তাদের মা মারি ফাখরি একজন চেক। আলিয়ার ছোটবেলায় তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এবং এর কিছুদিন পর তার বাবা মারা যান।

    আলিয়া ফাখরির বিরুদ্ধে অভিযোগ, গত ২ নভেম্বর সকালে গ্যারেজে পৌঁছায় আলিয়া। এ সময় তার প্রাক্তন জ্যাকবস গ্যারেজে ঘুমাচ্ছিল।  যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, তোমরা সবাই আজ মারা যাবে। এর কিছু সময় পর ভবনটিতে আগুন ধরিয়ে দেন আলিয়া। 

    যার দায়ে আলিয়ার বিরুদ্ধে খুন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। যে অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতারের শিকার হয়েছেন আলিয়া।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নার্গিস ফাখরি

    ইমতিয়াজ আলির সিনেমা ‘রকস্টার’ ২০১১ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ‘রকস্টার’ দিয়েই বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। 

    ছবির শুটিং চলাকালীন কানাঘুষা শোনা গিয়েছিল— রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের। বলিউডে তখন নবাগত নার্গিস। সেই সময় নিজেই সে বিষয়ে মুখ খোলেননি তিনি। ‘রকস্টার’ মুক্তির এক যুগ পর রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নার্গিস।

    আরও পড়ুন: 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিসকে রণবীরের সঙ্গে তার সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি নিজেও একাধিকবার তার ব্যক্তিগত জীবন নিয়ে হাজারও জল্পনা শুনেছেন তিনি। 

    নার্গিস বলেন, আমি তো বলিউডে যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই নাকি আমি প্রেমও করেছি। প্রতিদিন এমন একটা করে লেখা পড়তাম আমি। একদিন তো আমি শুনতে পাই, আমি নাকি শহিদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। আর সেখানে নাকি আমার মা এসেছেন, শহিদের সঙ্গে দেখা করতে। কিন্তু আমার মা কোনো দিন এখানে আসেননি!

    রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া যে তার একেবারেই পছন্দ নয়, সে কথা স্পষ্ট করে দেন নার্গিস।

    তবে ২০১৩ সাল থেকে ‘ধুম’খ্যাত অভিনেতা ও পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। 

    এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, আমাকে তখন ওই সম্পর্ক নিয়ে কথা বলতে বারণ করা হয়েছিল। না হলে আমি বাড়ির ছাদ থেকেই জোর গলায় সবাইকে জানিয়ে দিতাম যে, আমি এত ভালোমনের এক মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছি।’ ২০১৮ সালে বিচ্ছেদ হয় ওই যুগলের।

    সূত্র : আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • নার্গিস ফাখরির ফ্ল্যাটে ‘ভুতুড়ে’ কাণ্ড

    ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে নাম লিখিয়েছিলেন নার্গিস ফাখরি। এর পর একাধিক ছবিতে দেখা গেছে তাকে। ‘রকস্টার’-এর সাফল্যের পর বাড়ি খুঁজতে শুরু করেন অভিনেত্রী। মুম্বাইতে তেমন কেউ পূর্বপরিচিতি ছিল না নার্গিসের। 

    rnrn

    পরে বান্দ্রার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। তবে সেই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই একের পর এক অপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে অভিনেত্রীর সঙ্গে।

    rnrn

    এবার জানা গেল এই অভিনেত্রী মুম্বাইয়ে থাকালীন ভৌতিক ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। সেখানে তাকে সহ্য করতে হয়েছে যত ভুতুড়ে কাণ্ড। সেই ভাড়া বাড়িতে পাওয়া গিয়েছিল ছয়টি মৃত পাখি।

    rnrn

    রাতে ঘুমাতে পারেতেন না নার্গিস, শুধু অদ্ভুত সব স্বপ্ন দেখতেন। নার্গিসের কথায়, ‘স্বপ্নে এক ছয় ফুট লম্বা পুরুষকে দেখতাম। যে টেনেহিঁচড়ে আমাকে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। সেখানে সে মাংস খেত ও আমাকে খাওয়ার জন্য বাধ্য করত। রাতের পর রাত এই এক স্বপ্ন।’

    rnrn

    বাধ্য হয়ে ওই ফ্ল্যাট ছেড়ে দেন নার্গিস। আসবাবপত্রও রেখে আসেন। পরে জানতে পারেন তিনি চলে আসার পর ওই বাড়ির আলমারি থেকে ছয়টি মৃত পাখি উদ্ধার করা হয়েছে। তবে এসবের কোনো কারণ খুঁজে পাননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ছবির জন্য একটি কাজ ছাড়া সব করতে রাজি নার্গিস ফাখরি 

    বলিউডে প্রায় ১০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলার পরেও বলিউড অভিরেত্রী নার্গিস ফাখরির বক্স অফিস সফল ছবির সংখ্যা হাতেগোনা। ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। 

    rnrn

    এরপর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘আজহার’, ‘হাউসফুল থ্রি’, ‘ঢিসুম’সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন। এবার ওটিটিতে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর ও ওটিটিতে যাত্রা নিয়ে কথা বলেছেন নার্গিস ফাখরি।

    rnrn

    নার্গিস বলেন, ওটিটিতে কাজ করার ক্ষেত্রে তিনি নিজের জন্য সীমারেখা তৈরি করেছেন। কনটেন্টগুলো প্রায় সময়ই শক্তিশালী বিষয়বস্তুর জন্য জনপ্রিয়তা পেয়ে থাকে, যার মধ্যে রয়েছে গালিগালাজ, সহিংসা, নগ্নতা ইত্যাদি।

    rnrn

    এই প্ল্যাটফর্মে কিছু কাজের ক্ষেত্রে তাই তার নিজের সীমারেখা রয়েছে বলে জানান নার্গিস। অভিনেত্রী এটাও বললেন যে, নগ্নতায় তার আপত্তি রয়েছে। ছবিতে নগ্নতা থাকলে সেই দৃশ্যে তিনি অভিনয় করবেন না।

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রজেক্টের জন্য আমি কখনোই নগ্ন হবো না। নগ্নতায় আমার আপত্তি রয়েছে। তবে সাহসী চরিত্রের জন্য আমি সবসময়ই উন্মুক্ত।

    rnrn

    সাহসী চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে নার্গিসের জবাব, সমকামী বা অন্য ধরনের যৌন চাহিদা সম্পন্ন ছবিতে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই।

    rnrn

    সমকামী ছবির প্রসঙ্গে নার্গিস বলেন, এই বিষয়গুলো আজ সমাজে যথেষ্ট আলোচিত হচ্ছে। ফলে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি ছবি হওয়া উচিত বলেই মনে করেন নার্গিস।

    বিনোদন ডেস্ক

  • কাজের জন্য এসব করতে পারব না: নার্গিস ফাখরি

    ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক নার্গিস ফাখরির। প্রথম ছবিতেই দর্শক সমাদৃত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এ অভিনেত্রী। তার পরে ‘ম্যায় তেরা হিরো’, ‘অজ়হর’-এর মতো ছবিতেও কাজ করেছেন নার্গিস। 

    rnrn

    প্রচারের আলোয় উঠে এলেও বলিউড থেকে কিছুটা হারিয়েই গেছেন নার্গিস। তবে তার হারিয়ে যাওয়ার পেছনে আসল কারণ জানালেন অভিনেত্রী। 

    rnrn

    রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ইমরান হাশমির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার পরও বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিতে পারেননি তিনি। সুযোগের অভাব, না কি সুযোগ পেয়েও কাজ করতে চাননি অভিনেত্রী?

    rnrn

    নার্গিসের উত্তর— ‘অনেকেই যোগ্যতমের ঊর্ধ্বতন নীতিতে বিশ্বাস করেন, কিন্তু আমি এমন মানুষ নই যে কাজের জন্য সব কিছু করতে প্রস্তুত। নিজের মানসিক শান্তির জন্য আমি তা করব না।’

    rnrn

    বলিউডে কি যৌন হেনস্তার সম্মুখীন হয়েছেন— এমন প্রশ্নে নার্গিস বলেন, ‘আমি সৌভাগ্যবতী যে, আমার সঙ্গে ভীষণ খারাপ কোনো কিছু ঘটেনি। তবে অনেকেই অনেক রকম ইঙ্গিত করেছিলেন। আমি নিজেকে এসবের থেকে দূরে রাখতেই পছন্দ করি। সে ক্ষেত্রে আমি সীমারেখা টানতে জানি।’

    rnrn

    গ্ল্যামার জগতে যৌন হেনস্তা নিয়ে এর আগেও মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। ‘মিটু’ কাণ্ডেও নাম জড়িয়েছে একাধিক নামি ছবি নির্মাতার। তাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী থেকে শুরু করে পর্দার পেছনে থাকা ছবির সঙ্গে যুক্ত নারীরাও।

    বিনোদন ডেস্ক