Tag: নামাজ

  • তামিমের উদ্যোগ: ৭ মসজিদের সবাই ঈদের নামাজ পড়বেন ঈদগাহে

    একটা সময় গান আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে ইসলাম ধর্মপালনে মনোযোগী হয়েছেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। নিজের পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে ভাবনা-চিন্তায় সবক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন তিনি। শুধু তাই নয়, ইসলাম প্রচারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন এ অভিনেতা। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে নিজ গ্রামে একটি উদ্যোগ নিয়েছেন তামিম মৃধা ও তার পরিবার। 

    গত শনিবার (৮ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম মৃধা। সেখানে তিনি উদ্যোগের কথা জানিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমার গ্রাম কৃষ্ণনগরের সাতটি মসজিদের প্রতিনিধি নিয়ে জুমার পর আলোচনা ডাকা হয়। যেখানে সবাই একমত হয়েছেন ঈদের নামাজ আলাদা সাতটি মসজিদে না পড়ে একসঙ্গে ঈদগাহের মাঠে পড়ার জন্য। 

    তামিম বলেন, ‘ঈদের জামাত ঈদগাহে আদায় করাটা সুন্নত। আমাদের প্রিয় নবি (সা.) সবসময় ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন। সে জায়গা থেকেই আমাদের গ্রামে এবার সবাইকে নিয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্যোগ নেওয়া।’

    এ অভিনেতা বলেন, ‘একটা সময়ে সবাই ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই— ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সবাই একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটিই তো আমার ধর্মের সৌন্দর্য।’

    এ উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করছেন জানতে চাইলে তামিম বলেন, ‘আমাদের গ্রামে পারিবারিক অবস্থানটা খুব ভালো। সবাই আমাদের চেনেন। সেই জায়গা থেকে বাবার পরামর্শে সবাইকে নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর বসেছিলাম। সেখানে সাত মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। তারা সবাই ঈদের জামাত ঈদগাহে আদায়ের জন্য সম্মত হয়েছেন।

    শুধু তার গ্রামেই নয়, ঈদের নামাজ ঈদগাহে পড়ার এই সংস্কৃতিটা সব গ্রামে ছড়িয়ে পড়ুক, তা হলেই মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে বলে জানান তামিম মৃধা।

    বিনোদন ডেস্ক

  • মুসলিম হওয়ার খবর জানিয়ে অভিনেতা বললেন, দিনে ৫ বার নামাজ বড় শান্তির

    ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পান ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। অনেক দিন ধরেই আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। 

    rnrn

    ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, দুই মাসের কন্যাসন্তানও রয়েছে তাদের। 

    rnrn

    এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। 

    rnrn

    বম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

    rnrn

    সম্প্রতি রমজানের শুরুতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদের সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন, যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সব দোষ মাফ করুন। আমিন।’
    rn 

    যুগান্তর ডেস্ক