Tag: নাজমুন মুনিরা ন্যান্সি

  • দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

    বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল একসঙ্গে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বেশ কিছু জনপ্রিয় গান সিনেমাতেও প্লেব্যাক করেছেন এ তারকা জুটি। মাঝে অনেক দিন বিরতি গেছে, আর প্লেব্যাকে একসঙ্গে পাওয়া যায়নি তাদের কণ্ঠ। দীর্ঘদিন পর আবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও ইমরান। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় তারা প্লেব্যাক করেছেন।

    ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ —এমন শিরোনামের একটি গান তারা গেয়েছেন। এ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমরান। রোববার (২৮ জুন) এ রোমান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

    নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে, শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি সিনেমার গানে কণ্ঠ দিলাম।’

    ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ —এ গান প্রসঙ্গে ইমরান বলেন, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তার সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি।

    উল্লেখ্য, পরিচালক কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। এ সিনেমার শুটিংয়ের জন্য এ গান নিয়ে নেপালে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং। 

    বিনোদন ডেস্ক

  • বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় শোবিজ জগতের কয়েকজন পরিচিত মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কেউই তালিকায় স্থান পাননি।

    রুমানা মোর্শেদ, কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত ব্যক্তিরাও দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

    এরই প্রেক্ষিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল— এসব তারকাকে শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

    বিনোদন ডেস্ক

  • ওজন কমানোর সংগ্রাম নিয়ে যা বললেন ন্যান্সি

    দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে সংগীত জগতে নিজের অবস্থান শক্ত করেছেন। তবে ক্যারিয়ারে কম উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হয়নি তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শারীরিক ওজন ও জীবনের নানা সময়ের সংগ্রামের কথা তুলে ধরেন এই গায়িকা।

    খুব কম বয়সেই গানের জগতে ব্যাপক পরিচিতি পান ন্যান্সি। ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসা এই সংগীতশিল্পীর প্রথম সন্তান রোদেলার যখন জন্ম হয়, তখন তার বয়স ১৯ বছর জানিয়ে তিনি লেখেন, ‘কন্যার জন্মের পরে তুমুল ব্যস্ততা, স্বাস্থ্যের দৃশ্যমান কোনো পরিবর্তন হল না! সাড়ে চার বছরের মেয়ে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে আম্মাকে চিরদিনের জন্য হারালাম। তার ছয় মাসের মধ্যে ওজন ৫৪ কেজি থেকে ৬২ কেজি তে চলে গেল।’

    এরপর পরিকল্পনা ছাড়াই দ্বিতীয় বিয়ে, পুলিশের হয়রানি ও দ্বিতীয় সন্তানের জন্মের কথা স্মরণ করে ন্যান্সি লেখেন, ‘পরিকল্পনা বিহীন দ্বিতীয় বিয়ের পর নায়লার জন্মের দুই মাস আগে আমার রাজনৈতিক ভাবনার উন্মোচনের উপহার হিসেবে পুলিশের হয়রানি! ৬২ কেজি ওজনের আমি ২৫ বছর বয়সে দ্বিতীয় সন্তান জন্মের সময় ৮৩ কেজিতে পৌঁছালাম! হাঁটতে কষ্ট হত, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, শুয়ে থাকলে একা একা এপাশ থেকে ওপাশ ফিরতে পারতাম না।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দ্বিতীয় মেয়ে নায়লার জন্মের পরে থেকেই তার সংগ্রামী জীবন শুরু হয় বলে জানান। ন্যান্সি বলেন, ‘সংগীতে ক্যারিয়ার তখন নিভু নিভু, বিতর্কের তুঙ্গে আমি। সার্বিক পরিস্থিতির কারণে ১১ কেজি ওজন কোনো চেষ্টা ছাড়াই কমিয়ে তখন আমি ৭২ কেজি। সন্তানদের নিয়ে ব্যস্ত হতে চাইলাম। প্রায় ২৭ বছর ৫ মাস বয়সে তৃতীয় কন্যা আলিনার জন্ম হল এবং জন্মের ১৭ দিন পরে ও মারা গেল।’

    পরবর্তীতে তার দ্বিতীয় সংসারটিও ভেঙে যায়। তবে এতকিছুর পরও কখনোই ভেঙে পড়েননি ন্যান্সি। যখনই বাজে পরিস্থিতিতে পড়েছেন, নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। এর মাঝেই ওজন কমানো নিয়ে ঘাম ঝড়িয়ে গেছেন।  শরীরের যত্ন নিয়েছেন, জীবনকে উপভোগ করার চেষ্টা করেছেন।

    তৃতীয়বারের মতো গাঁটছড়া বাঁধা প্রসঙ্গে কণ্ঠশিল্পী বলেন, ‘২০২১ সালে তীব্র প্রেমে পরলাম। জীবন আমাকে আবারও সুখী হবার সুযোগ দিল। মাত্র চার মাসের প্রেম শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৬৬ কেজি ওজনের আমি ধুমধাম করে বিয়ে করলাম। বিয়ের এক বছরের মাথায় ৩৩ বছর ৬ মাস বয়সে অনেক আকাঙ্খার গুনগুন জন্ম নিল। ওজন বেড়ে আবার হল ৭২ কেজি।’

    পোস্টের শেষাংশে ওজন কমানো প্রসঙ্গে অনুপ্রেরণামূলক বক্তব্য ফুটে ওঠে। কণ্ঠশিল্পীর কথায়, ‘ওজন কমানো কোনো ম্যাজিক না। নিজেকে সময় দিন, ডাক্তারের পরামর্শ নিন। অন্যের রুটিন অন্ধের মত ফলো করতে যাবেন না। মানসিক সুস্থতা মায়েদের ভীষণ প্রয়োজন। ঘরে সুন্দর পরিবেশ নিশ্চিত করুন। সব মায়েদের জন্য ভালোবাসা।’ 

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার ভোট দিলেন ন্যান্সি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকাল সাড়ে ৪ টায়। এখন চলছে ভোটগণনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বিরাজমান উৎসবের আমেজে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হয়েছিলেন। ভোট দিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। 

    এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ময়মনসিংহের মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভোটের ছবিও প্রকাশ করেন। 

    ভোট দিয়ে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে অনুভূতি জানাতে গিয়ে ন্যান্সি বলেন, ‘ঢাকা থেকে এসে ভোট দিলাম। একদমই কষ্ট মনে হচ্ছে না, বরং খুব স্বার্থক লাগছে। তবে একই সঙ্গে একটু খারাপও লাগছে। কারণ এটা আমার জীবনের প্রথম ভোট।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে কেন ভোট দিতে পারেননি, সে প্রসঙ্গে গায়িকার জবাব, ‘যখন প্রথম ভোটার হই, সে সময় অসুস্থ ছিলাম। পরে যে কয়েকবার নির্বাচন হয়েছে, সেগুলোতে ভোট দেওয়ার পরিবেশ ছিল না। ২০১৮ সালে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি লাল কাপড় দিয়ে ঢাকা। ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি।’ 

    ন্যান্সি সহ শোবিজের আরও অনেক তারকাকেই ভোট দিয়ে সামাজিক মাধ্যমে সেই সব ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • ‘না’ ভোট দেবেন সংগীতশিল্পী ন্যান্সি

    আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চলছে, তখনই সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন এ সংগীতশিল্পী— তিনি ‘না’ ভোটের পক্ষে। যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ তাকে এ নিয়ে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবের তোয়াক্কা না করে নজর দিচ্ছেন নিজের দিকে এ ঠোঁটকাটা ও স্পষ্টভাষী সংগীতশিল্পী।

    বিগত সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন জাতীয়তাবাদী মনোভাবাপন্ন নাজমুন মুনিরা ন্যান্সি। অনেক কনসার্ট তার বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তবু ভেঙে পড়েননি এ সংগীতশিল্পী। 

    বিনোদন জগতের তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, ঠিক সেই সময় ন্যান্সি বলেছিলেন,  শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যে এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে তাদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই বলে জানান এ সংগীতশিল্পী।

    আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না বলেও জানান ন্যান্সি। তিনি বলেন, তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবই তারা ক্ষমতায় আসুক। তবে সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। 

    এ সংগীতশিল্পী বলেন, জনগণের কাছে আমার চাওয়া— এতদিন যারা কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, দুর্নীতি এবং কিছু বললেই চরিত্র নিয়ে কথা বলত, তাদের ক্ষমতায় আনবে কিনা মাথায় রাখতে। 

    তিনি বলেন, আর কোনো তারকা দেখলেই নমিনেশন দেবেন না। যদি সেই তারকা রাজনীতির লম্বা পথ পাড়ি দিতে পারে, তাহলে তাকে সেই টাইমে দেওয়া উচিত। তারপর তাকে জনপ্রতিনিধি নির্বাচন করেন।

    বিনোদন ডেস্ক

  • কনা আমার শত্রু জানতামই না, ভক্তকে ন্যান্সি

    জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন। নানা ইস্যুতে তাকে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। বুধবার (২৮ জানুয়ারি) পুরোনো একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে ভক্তদের স্মৃতির রোমন্থনে ভাসালেন তিনি। 

    প্রায় ১৬ বছর আগের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে এ গায়িকা লেখেন, ‘২০১১ সালের একটি ছবি ফেসবুকের কল্যাণে পেলাম!’ ছবিতে দেখা যায়, ন্যান্সির ডান পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন আরেক জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং বাম পাশে হাবিব ওয়াহিদ। 

    সেই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন। সংগীত জগতের এ তারকাদের নিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই হাবিব-ন্যান্সিকে আবারও জুটি বেঁধে গান করার আবদার রাখছেন।  ন্যান্সির জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর মধ্যেই কেউ কেউ কনা ও ন্যান্সির একসঙ্গে ছবি দেখে তাদের মধ্যকার স্নায়ু যুদ্ধের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আপনার চিরশত্রু  কনা (দিলশাদ নাহার কনা) আপনার পাশে? ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন। 

    তার উত্তরে ভক্ত লিখেছেন, আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানব না তাই কি হয়। এরপরের জবাবে ন্যান্সি বলেন, তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না। 

    ওই মন্তব্যের সবশেষে ন্যান্সি লেখেন- ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক।  তবে ভক্তদের অধিকাংশই মন্তব্যের ঘরে প্রিয় শিল্পীদের ভালোবাসার চাঁদরে সিক্ত করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি

    বিনোদন জগতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান শ্রোতাদের
    উপহার
    দিয়েছেন। এবং বাংলা গানের জগতে বেশ
    সুখ্যাতি অর্জন করেছেন। এবার
    এ সংগীতশিল্পীর সংগীতযাত্রায় প্রথমবারের মতো তার সঙ্গী হলেন বড় মেয়ে রোদেলা।

    কেনশিরোনামের একটি স্যাডরোমান্টিক ঘরানার গানে মা
    ও একসঙ্গে
    কণ্ঠ দিয়েছেন। গানটি একটি মিউজিক ভিডিওর জন্য নির্মিত হয়েছে।
    আজ
    বৃহস্পতিবার রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ
    করা হবে।
    এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা
    মেয়ে
    দুজনেই।

    এ বিষয়ে সংগীতশিল্পী ন্যান্সি বলেন, গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়। এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগল।
    তিনি বলেন,
    এটা আমাদের প্রথম গান,
    তাই আমি খুবই আনন্দিত গর্বিত।

    অন্যদিকে রোদেলা বলেন, মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। মা নিজেই আমাকে অনুপ্রাণিত করেছেন এবং সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।

    কেনগানের
    কথা লিখেছেন ফয়সাল
    রাব্বিকীন। সুর সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। এবং
    মডেল হিসেবে দেখা
    যাবে মা ও মেয়েকে। পরিচালক প্রত্যয় খান বলেন, ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব পছন্দ। রোদেলার কণ্ঠেও নিজস্বতা রয়েছে। টিম মিলে আমরা চেষ্টা করেছি এমন একটি গান দাঁড় করাতে, যা শ্রুতিমধুর আলাদা কিছু হয়ে উঠবে।

    বিনোদন ডেস্ক

  • কনার বিচ্ছেদ, ন্যান্সির খোঁচা

    স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার ছয় বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে।

    বুধবার (২৫ জুন) রাতে আবেগঘন এক ফেসবুক পোস্টে কনা এ কথা জানান।

    পোস্টে কনা লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।’

    তিনি জানান, গত ১৬ জুন তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

    কনা আরও লিখেছেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

    কনা ও গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। গানের জগতের অন্যতম জনপ্রিয় এই শিল্পীর ব্যক্তিজীবনের এমন পরিবর্তন তার অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে কণার ব্যক্তিত্বপূর্ণ এই প্রকাশ ও ইতিবাচক মনোভাব অনেকের প্রশংসা কুড়িয়েছে।

    এদিকে কনার বিচ্ছেদ সংক্রান্ত পোস্টের পর দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের নজরে এসেছে। সে পোস্টে কনার নাম উল্লেখ না করলেও অনেকটা খোঁচার সুরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী।’

    জনপ্রিয় এই দুই সংগীতশিল্পীর মধ্যে মনোমালিন্যের খবর দেশের সংগীতাঙ্গনে এখন ওপেন সিক্রেট। তাই ন্যান্সির পোস্টটি কনাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা। যদিও পোস্টের ব্যাপারে ন্যান্সির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ইমরানের সংগীতায়োজনে হাবিব-ন্যান্সির নতুন গান

    জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি এবার একসঙ্গে গাইলেন নতুন একটি গানে, যার শিরোনাম ‘ভালোবাসি শুধু যে তোমারে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। এটি ব্যবহার করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হৃদয়ের কথা’-তে।

    এই প্রথমবার হাবিব ও ন্যান্সি গাইলেন ইমরানের সুরে ও সংগীতে। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। নির্মাতা জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘হৃদয়ের কথা’ নাটকটি সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

    গানটি নিয়ে ইমরান বলেন, ‘হাবিব ও ন্যান্সি জুটি বরাবরের মতই দারুণ গান করেন, তবে এই প্রথমবার তারা আমার সুর ও সংগীতে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”

    নতুন এই গান ও নাটক ঈদের বিনোদনে শ্রোতাদের জন্য বাড়তি এক আবেগঘন উপহার হয়ে উঠেছে।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ হলো ন্যান্সির নতুন গান

    গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি। মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতে সেখানে গিয়েছিলেন। দেশে ফিরেই প্রকাশ করলেন নতুন একটি গান। 

    ‘জানি আমি নেই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যান্সির নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। 

    এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘গানটির কথা-সুর গতানুগতিক ধারার বাইরের। তবে যারা গান হৃদয় দিয়ে অনুভব করেন তাদের কাছে এটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ 

    এদিকে আরও নতুন গান রেকর্ডিংয়েও ব্যস্ততা রয়েছে এ শিল্পীর। বেশ কিছু গান রয়েছে তার হাতে, এগুলোতে কণ্ঠ দিবেন তিনি। রেকর্ডিংয়ের বাইরেও ব্যস্ততা রয়েছে স্টেজ শো নিয়ে। 

    এদিকে গত ৩০ এপ্রিল একটি অসম্মানজনক ঘটনার মুখোমুখি হয়েছিলেন এ শিল্পী।  ‘রাজনৈতিক শিল্পী’ আখ্যা দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্লাবের একটি কনসার্টের শিল্পী তালিকা থেকে নিজের নাম বাদ দেয়ার অভিযোগ তুলেছেন ন্যান্সি। 

    সামাজিক মাধ্যমে অভিযোগ করে এক পোস্টে তিনি লিখেন, ‘অনুষ্ঠানের আগের রাতে শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেয়া হয়েছে বলে আমি জানতে পারি। কারণ হিসেবে আয়োজকরা জানান, রাজনৈতিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়?’

    আনন্দনগর প্রতিবেদক