Tag: নয়নতারা

  • নয়নতারার ব্র্যান্ড ভ্যালুতে বড় ধাক্কা!

    নয়নতারা, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। লেডি সুপারস্টার হিসেবে পরিচিত নয়ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন বেশ আগেই এবং ভারতীয় সিনেমার সবচেয়ে বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। 

    মালায়ালাম সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ তার। নিয়মিত অভিনয় করছেন তামিল এবং তেলেগু সিনেমায়। ২০২৩ সালে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারে একাধিক ‘বিগহিট’ সিনেমা উপহার দেওয়া নয়নতারা দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলা হয়ে থাকে তিনি নিজেই একটা ব্র্যান্ড। কিন্তু তার এই ব্র্যান্ডভ্যালুতে সম্প্রতি ধাক্কা দিয়েছেন দক্ষিণেরই আরেক তারকা চিরঞ্জীবী। 

    ভারতীয় কিছু গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে, চিরঞ্জীবীর আসন্ন ছবিতে অভিনয় করার জন্য নয়নকে নিজের পারিশ্রমিক কাটছাট করতে হয়েছে। এমনিতে নয়নতারা গড়ে প্রতিটি সিনেমার জন্য ১০ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নেন। ‘জওয়ান’ এবং ‘গডফাদার’র (লুসিফারের তেলেগু রিমেক) জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তিনি। 

    স্বভাবতই নতুন প্রজেক্টগুলোর জন্য তিনি তার আগের চেয়ে বেশি পারিশ্রমিক নেবেন, যা চরিত্রের ব্যাপ্তির উপর নির্ভর করে। তবে, ২০২৫ সালে পারিশ্রমিক না বাড়িয়ে উল্টো কাটছাট করলেন এ নায়িকা! নয়নতারার শেষ তেলেগু সিনেমা ছিল ২০২২ সালে চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’। একই নায়কের নতুন সিনেমার জন্য তাকে কাস্ট করা হয়েছে। এটি পরিচালনা করবেন অনিল রবিপুদি। সিনেমাটি আগামী বছর সংক্রান্তিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

    জানা গেছে, নয়নতারা প্রাথমিকভাবে এ সিনেমায় অভিনয়ের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন।  যা তার পূর্বের পারিশ্রমিকের তুলনায় ৮০ ভাগ বেশি। নির্মাতারা এই পরিমাণ সম্পর্কে জানতে পেরে বেশ অবাক হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি অনেক কম পরিমাণে স্থির হয়েছিল। 

    জানা গেছে, নির্মাতারা অভিনেত্রীকে চিরঞ্জীবী অভিনীত সিনেমাটিতে ৬ কোটি রুপি পারিশ্রমিকে অভিনয় করতে রাজি করিয়েন। তিনি যে পরিমাণ অর্থ দাবি করেছেন এটি তার তুলনায় শতকরা ৬৬ ভাগ কম। ঠিক কী কারণে নয়নতারা এতো কম পারিশ্রমিকে সিনেমাটি করতে রাজি হয়েছেন সেটা না বললেও, এটা যে তার ‘ব্র্যান্ড ভ্যালু’র জন্য একটি বড় ধাক্কা, সেটা বলা ভুল হবে না। 

    তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূলত চীরঞ্জীবীর অনুরোধেই অভিনেত্রী পারিশ্রমিক কমিয়েছেন, যা তাকে সিনেমা মুক্তির পর লভ্যাংশ থেকে পুষিয়ে দেওয়া হবে। তাই এটি তার ব্যান্ড ভ্যালর জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। কারণ, অভিনেত্রীর সামনে ‘টক্সিক’সহ আরও কিছু বড় সিনেমা রয়েছে, যা সম্ভবত তার পারিশ্রমিক আরও বাড়িয়ে দেবে।

    শাহনাজ হেনা

  • ‘লেডি সুপারস্টার’ নামে আপত্তি নয়নতারার

    জনপ্রিয়তার নিরিখে তারকাদের নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে যায়। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন থেকে ‘বাদশাহ’ শাহরুখ, ভাইজান সালমান থেকে খিলাড়িখ্যাত অক্ষয় কুমার— তালিকাটা দীর্ঘ। আর এভাবেই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে তার ভক্ত-অনুরাগীরা নাম দিয়েছেন— ‘লেডি সুপারস্টার’। আর এ নামেই অভিনেত্রীকে সম্বোধন করতে পছন্দ করেন তার অনুরাগীরা। তবে এ বিষয়টি মোটেই ভালোভাবে নেননি অভিনেত্রী। আপত্তি জানিয়েছেন নয়নতারা।

    সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন দক্ষিণী এ ‘লেডি সুপারস্টার’। এক্স হ্যান্ডলে নয়নতারা জানিয়েছেন, এরপর থেকে তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়। অভিনেত্রী লিখেছেন— আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।

    একই সঙ্গে নয়নতারা জানিয়েছেন, যে কোনো বিশেষণ ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনো-কখনো তা অভিনেত্রীকে তার কাজ ও প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে। 

    নয়নতারা বলেন, ভবিষ্যৎ সবসময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।

    উল্লেখ্য, নয়নতারাকে দর্শকরা এর পর ‘টেস্ট’ সিনেমায় দেখতে পাবেন। ওটিটির জন্য নির্মিত সিনেমাটির মুক্তির দিন এখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি একাধিক নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

    আইনি পথে হাঁটবেন— এর আগে প্রকাশ্যে এ কথা জানিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ধনুশ। হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতা। সে মতোই পদক্ষেপ নিলেন তিনি। এবার অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা ঠুকলেন এ অভিনেতা।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাদ্রাজ হাইকোর্টে অভিনেত্রী নয়নতারা ও তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধনুশ। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ছিলেন অভিনেতা ধনুশ। এ ক্ষেত্রে সেই অনুযায়ী তার অনুমতির প্রয়োজন ছিল। ইতোমধ্যে নাকি সমন পৌঁছে গেছে অভিনেত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।

    নয়নতারার প্রেম ও বিয়ে তথ্যচিত্রে প্রাধান্য পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই আনন্দে পানি ঢেলে দিয়েছিলেন ধনুশ। ছবি মুক্তির ঠিক আগে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে খোলা চিঠিতে জবাব দিয়েছিলেন অভিনেত্রী। মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরোনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার। 

    সেই প্রসঙ্গ টেনে তার বক্তব্য—আপনি নিজেকে যতটা দেখান, ততটা আপনি মোটেই নন। কারণ নিজেকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!

    বিনোদন ডেস্ক

  • ১০ কোটি রুপির আইনি নোটিশ, ধনুশের ওপর ক্ষুব্ধ নয়নতারা

    মুক্তি অপেক্ষায় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। অধীর প্রতীক্ষায় পরিচালক-নায়িকা নয়নতারা স্বয়ং। তবে সেই অপেক্ষার আনন্দে জল ঢেলে দিলেন আর এক দক্ষিণী অভিনেতা ধনুশ। 

    তার অভিযোগ, তথ্যচিত্রে তিন সেকেন্ডের জন্য ধনুষ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে। এ ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন নয়নতারা। অভিনেতার দাবি, বিনা অনুমতিতে ঝলকটি নাকি ব্যবহার করেছেন তিনি। এর পরেই তাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠান প্রযোজক-অভিনেতা। 

    রেববার খোলা চিঠিতে তারই জবাব দিলেন নায়িকা। প্রকাশ্যে ধনুশের চরিত্রের দিকে আঙুল তুলেছেন ‘জওয়ান’-এর নায়িকা!

    মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী লিখেন, ‘আপনি নিজেকে যতটা দেখান ততটা আপনি মোটেই নন। কারণ, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!’ 

    ক্ষুব্ধ নয়নতারার দাবি, ছবির প্রচারের সময় ধনুশ নিজের প্রকৃত রূপ অনেকটাই লুকিয়ে রাখেন। সহজ-সরল অনুরাগীদের সামনে যেটুকু তুলে ধরেন সেটা প্রকৃত ধনুশ নন। আইনি বার্তা তার প্রমাণ। 

    নয়নতারা আরও লিখেছেন, গত ১০ বছর ধরে এই কাজটাই নাকি করে চলেছেন ধনুষ। কিন্তু আড়ালে ব্লকবাস্টার ছবি সম্পর্কে যা যা ভয়ংকর মন্তব্য প্রযোজক-অভিনেতা করেছিলেন নায়িকা তার কিছুই ভোলেননি। ২০১৬-য় এই ছবিটিই ধনুশের হাতে পুরস্কার এনে দিয়েছিল। সেই পুরস্কার মঞ্চে উঠেও নাকি প্রযোজকের উচ্ছ্বাসকে ছাপিয়ে গিয়েছিল তার অসন্তোষ!

    এখানেই শেষ নয়। নায়িকার আরও অভিযোগ, ‘তিন সেকেন্ডের ঝলক দেখানোর অনুমতি চেয়ে কমবেশি আড়াই বছর লড়তে হয়েছে আপনার সঙ্গে। তারপরেও আপনার অনুমতি পাইনি! শেষে সমস্ত অংশ বাদ দিয়ে সমাজিক মাধ্যম থেকে ছবির সামান্য কিছু অংশ নিয়েছিলাম। তাতেও এত কাণ্ড!’

    নয়নতারা লিখেছেন, ‘আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি এই ভুয়া অভিযোগ আগামী ছবির প্রচারে কাজে আসবে। ধনুশ যেন এই তীর সেই সময়ের জন্য যত্ন করে তুলে রাখেন। 

    নয়নতারা এ-ও জানিয়েছেন, কিছু মানুষ রয়েছেন, যারা অন্যকে ছোট করেই আনন্দ পান। প্রযোজক-অভিনেতা তাদের দলে। নয়নতারা তার তথ্যচিত্রে সেই সব মানুষের গল্প বলেছেন, যারা অন্যের সুখে সুখী।

    নায়িকার তাই পরামর্শ দেন, ‘তথ্যচিত্রটি দেখুন। যদি তাতে আপনার মন বদলায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যতটা ভাল মানুষ হিসেবে নিজেকে দেখান আগামীতে ঠিক ততটাই ভাল মনের মানুষ যেন হয়ে উঠতে পারেন।’

    বিনোদন ডেস্ক

  • ধানুশের বিরুদ্ধে নয়নতারার তিন পৃষ্ঠার অভিযোগ

    ধানুশ ও নয়নতারা—দুজনই দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা। একসঙ্গে কাজও
    করেছেন তারা। দুই সুপার স্টারের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে
    আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ
    এনেছেন এই অভিনেত্রী।

    তাদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র। নয়নতারার জন্মদিন
    উপলক্ষে ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’।
    অভিনেত্রীর অভিযোগ, এ তথ্যচিত্রে ব্যবহারের জন্য ধানুশ প্রযোজিত একটি সিনেমার ফুটেজ
    ও গানের অংশবিশেষ ব্যবহার করার ইচ্ছা ছিল। অনুমতি চেয়েছিলেন তার কাছে। দুই বছর ধরে
    বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। উল্টো নয়নতারাকে আইনি নোটিশ পাঠিয়েছেন
    তিনি।

    নয়নতারার খোলা চিঠি থেকে জানা গেছে, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘নানুম রাউডি
    ধান’ সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। সিনেমাটি প্রযোজনা করেছিলেন ধানুশ।
    নয়নতারার তথ্যচিত্রে এই সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করতে চেয়েছিলেন
    অভিনেত্রী। তবে এসব ক্ষেত্রে কপিরাইটের বিষয় থাকে। তাই সিনেমাটির প্রযোজক হিসেবে ধানুশের
    কাছে বারবার অভিনেত্রী অনুরোধ জানান অনুমতি দেওয়ার জন্য। তবে সেই অনুরোধে কর্ণপাত করেননি
    ধানুশ।

    এই সিনেমার তিন সেকেন্ডের একটি বিহাইন্ড দ্য সিন ব্যবহার করা হয় তথ্যচিত্রটির
    ট্রেলারে। তাতেই ক্ষিপ্ত হয়েছেন ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি
    করেছেন নয়নতারার কাছে। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন,
    প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ। অনুমতি না পাওয়ায় নানুম রাউডি ধান সিনেমার
    অংশবিশেষ বাদ দিয়েই মুক্তি দেওয়া হচ্ছে তথ্যচিত্রটি।

    ধানুশকে প্রতিহিংসা বাদ দিয়ে অন্যের আনন্দে আনন্দিত হওয়ার এবং ভালোবাসা
    ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন নয়নতারা। তাকে তথ্যচিত্রটি দেখারও আমন্ত্রণ জানিয়েছেন
    অভিনেত্রী। তাতে ধানুশের মত বদলাবে বলেই নয়নতারার বিশ্বাস। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো
    প্রতিক্রিয়া জানাননি ধানুশ।

    বিনোদন ডেস্ক

  • কোনো প্লাস্টিক নেই তবু চেহারায় বদল, নেপথ্যে কী জানালেন নয়নতারা

    দক্ষিণী চলচ্চিত্র সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির নায়িকা নয়নতারা। প্রায় দু’দশকের কর্মজীবন তার। ক্যারিয়ারের পাশাপাশি স্বামী, দুই পুত্রসন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রীর জীবন। গত বছর শাহরুখ খানের হাত ধরে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউড পাড়ায় আত্মপ্রকাশ করেন দক্ষিণী এই অভিনেত্রী।

    ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বলিউডের বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পরিসংখ্যান বলেছে তার ঝুলিতে ছবির সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ২০০৩ সালে মালায়লম ছবির মাধ্যমে সিনে দুনিয়ার আত্মপ্রকাশ করেন তিনি। সময় যত গড়িয়েছে, বদলেছে নয়নতারার মুখের গড়ন। অনেকেরই ধারণা তিনি নাকি অস্ত্রোপচার করে বদলে ফেলেছেন নিজেকে। তবে অভিনেত্রীর সাফ জানিয়েছেন, ‘ছুঁয়ে দেখুন একটা প্লাস্টিক পাবেন না।’

    এমনিতেই নায়িকারা নিঁখুত চেহারা পেতে বিভিন্ন সময় নানা ধরনের অস্ত্রোপচারের সাহায্য নেন। বোটক্স থেকে ফিলার এখন লোকের মুখে মুখে প্রচলিত কিছু পদ্ধতি। 

    বলিউডের একাধিক অভিনেত্রী অস্ত্রোপচার করান। তার পরিণাম কখনও ভাল হয়েছে, কারও ক্ষেত্রে আবার ফল হয়েছে উল্টো। ২০০৩ সালের নয়নতারা ও ২০২৪ এসে নাকি বিস্তর ফারাক। সে কথা মানছেন নয়নতারা নিজেও। 

    তিনি বলেছেন, অস্ত্রোপচার নয়, বিভিন্ন সময় আমি আমার ভ্রুয়ের গড়ন বদলাই। তার ফলেই মুখটা অন্য রকম লাগে। এ ছাড়াও প্রতিনিয়ত ডায়েটও চেহারার অনেকটা বদল আনে। ছুঁয়ে দেখতে পারেন একটুকু প্লাস্টিক নেই।

    বিনোদন ডেস্ক

  • কুপ্রস্তাব পেয়ে যা করেছিলেন নয়নতারা

    একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসায় ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তোলপাড়। নির্মাতা-প্রযোজকদের আপত্তিকর সব প্রস্তাবের কথা প্রকাশ করছেন ভুক্তভোগী অভিনেত্রীরা। পুরোনো এক সাক্ষাৎকারে কুপ্রস্তাব পাওয়ার কথা জানিয়েছিলেন দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী নয়নতারাও।

    সম্প্রতি এই অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারের ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি জানিয়েছেন, কাজের জন্য তাকে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

    নয়নতারা বলেন, ‘আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

    মালয়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। এরপর তামিল, তেলুগু ভাষায়ও সমানতালে কাজ করে দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

    সবশেষ শাহরুখ খানের বিপরীতে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন নয়নতারা।

    বিনোদন ডেস্ক

  • ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে’

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা ‘জওয়ান’ সিনেমায় বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরেই আত্মপ্রকাশ করেন। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। জওয়ান ছবিটি বক্স অফিসে সুপার হিট। 

    rnrn

    এ অভিনেত্রীর মনে শাহরুখের জায়গা হয়নি। কিন্তু তার মন জুড়ে রয়েছেন ভাইজানখ্যাত সালমান খান। সম্প্রতি এ দক্ষিণী অভিনেত্রী সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন তার মনের ভালোবাসার কথা।

    rnrn

    সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে— ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থিরচিত্র। নিচে সংলাপ— ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ সঙ্গে বাজছে ছবির জনপ্রিয় গান— ‘দিল দিওয়ানা, বিন সজনাকে মানে না…’। নয়নতারা জানিয়েছেন, তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন।

    rnrn

    নয়নতারা ছবির ক্যাপশনে লিখেছেন— ‘তারা দুজন এবং এই ছবিটি বিশুদ্ধ ভালোবাসা।’ সঙ্গে রয়েছে দুটি ভালোবাসার ইমোজি। বোঝাই যায়, নয়নতারা একজন সালমানভক্ত।

    rnrn

    নয়নতারা এই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন সালমান খানের প্রতি তার অনুরাগের ভালোবাসা। ২০২২ সালে নয়নতারা-চিরঞ্জীবীর সিনেমার ‘গডফাদার’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড ভাইজান। সেই সময় নয়নতারা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন— ‘সবাই সালমান স্যারকে ভালোবাসেন, আর কেন ভালোবাসেন তার একটি দৃষ্টান্ত হতে পারে এ সিনেমাটি। ধন্যবাদ, আপনার বিস্ফোরক অভিনয় এ সিনেমাকে আরও বড় করে তুলেছে।’

    rnrn

    শুধু নয়নতারাই নন, সম্প্রতি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির গানই নিজের গাড়িতে বাজিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। ‘আ যা শাম হোনে আয়ি…’ গানের সঙ্গে তিনি লিখেছিলেন নব্বইয়ের দশকের স্মৃতিমেদুরতার কথা। ঘটনাচক্রে প্রিয়াংকা ও নয়নতারা— দুজনেই নব্বইয়ের দশকে কাটিয়েছেন তাদের শৈশব। প্রিয়াংকার জন্ম ১৯৮২ সালে, আর নয়নতারার ১৯৮৪। কিন্তু এতগুলো বছর পরও প্রায় একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন নয়নতারা

    বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে, ঘর ভাঙতে বসেছে দক্ষিণী সুপারস্টার নয়নতারার। কয়েকদিন আগেই স্বামী বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ‘জওয়ান’ তারকা। এরপরই জল্পনা আরো বাড়তে শুরু করে। তবে বিচ্ছেদের সেই গুঞ্জনে এবার ইতি টানলেন অভিনেত্রী। পোস্ট করলেন স্বামী আর যমজ পুত্রের সঙ্গে পারিবারিক মুহূর্তের একটি ছবি।

    গত বৃহস্পতিবার একটি রহস্যজনক ইঙ্গিতপূর্ণ নোট শেয়ার করেছিলেন নয়নতারা। 

    জানিয়েছিলেন, তিনি হারিয়ে গিয়েছেন। যা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো নয়নতারার দাম্পত্য জীবনে তাল কেটেছে। এমনকি তার আর বিঘ্নেশের মাঝে কিছুই ঠিক নেই। তবে সেই সব গুঞ্জনের মাঝে পারিবারিক মুহূর্তের একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

    ছবিটিতে দেখা যাচ্ছে, সপরিবার বিমানে চেপেছেন নয়নতারা। পরিবার নিয়ে ছুটি কাটাতে জেদ্দা পাড়ি দিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানে এক পুত্রকে কোলে নিয়ে নিজের মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন নয়নতারা। আর তার পাশেই হাসিমুখে বসে রয়েছেন স্বামী বিঘ্নেশ। তার কোলে দম্পতির আরেক পুত্রসন্তান। ছবির সঙ্গে ক্যাপশনে জওয়ান অভিনেত্রী লিখেছেন, বহু সময় পর আমার ছেলেদের সঙ্গে ভ্রমণ।

    ওই তারকা-দম্পতির বিচ্ছেদের গুঞ্জন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য সংবাদমাধ্যমের কাছে একটি সূত্র দাবি করেছিল, নয়নতারা আর বিঘ্নেশ মোটেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আর যমজ পুত্র উয়ির এবং উলাগামের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। আসলে দুই সন্তানই নানাভাবে এই দম্পতিকে কাছাকাছি আনছে।

    প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘ্নেশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। এমনকি বিঘ্নেশ-নয়নতারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন নয়নতারা-বিঘ্নেশ।

    অনলাইন ডেস্ক

  • স্বামীকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করলেন নয়নতারা, কেন?

    দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা বছর দুয়েক আগে বেশ ঘটা করে বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিক বিঘ্নেশ শিবনকে। দুজনের দাম্পত্য সম্পর্ক ঠিকঠাকই চলছিল। কিন্তু নয়নতারার পর পর পোস্টে অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। নতুন বছরে হঠাৎই ছন্দপতন!

    বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে আবার নয়নতারা লিখেন, ‘উমমম! আমি হারিয়ে গিয়েছি।’ এই কয়েকটি শব্দ দিয়ে তিনি ঠিক কী বোঝাতে চাইলেন তা এখনও অধরা।

    এর আগের ঘটনা, স্বামী পরিচালক বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন নয়নতারা। তারপর থেকেই ‘জওয়ান’-এর নায়িকার দাম্পত্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

    এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার বিঘ্নেশকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ এরপরই নয়নতারার অনুরাগীদের আশঙ্কা ছিল, যান্ত্রিক ত্রুটির কারনে এমন হল না তো! 

    সেটাকে উস্কে দিয়ে ইনস্টাগ্রামে বৃহস্পতিবার নতুন এই পোস্ট করলেন নয়নতারা।

    এবার অনুরাগীদের একাংশ ধরেই নিয়েছেন যে সম্পর্ক ভাঙছে নয়নতারার। আবার কেউ কেউ মনে করছেন পুরো ঘটনার নেপথ্যে অন্য গল্প রয়েছে।
     

    বিনোদন ডেস্ক