Tag: নতুন লুক

  • ‘নতুন লুক’-এ সবাইকে হতবাক করলেন জেনিফার

    প্রখ্যাত গায়িকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। শনিবার ক্লাইভ ডেভিসের প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের নতুন লুক এবং সৌন্দর্য দিয়ে সবাইকে হতবাক করেছেন।

    ৫৫ বছর বয়সি লোপেজ এদিন একটি ব্রাউন কালারের লম্বা গাউন পরেছিলেন। যা তার আকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। গাউনটির সঙ্গে একটি বিলাসবহুল ফার কোটও পরেন লাস্যময়ী এই অভিনেত্রী।

    প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে যাওয়ার আগে লোপেজ তার ইনস্টাগ্রামে ব্যাকলেস গাউন এবং হালটার কলার নেকলাইন পরা ছবি শেয়ারও করেন। একই সঙ্গে তিনি ডায়মন্ড স্টেটমেন্ট ইয়ার রিংস, টেনিস চকোয়ার এবং ম্যাচিং রিংস পরেছিলেন।

    পোশাকটি সম্পূর্ণ করতে তিনি অম্ব্রে ব্রাউন ক্লাচ হাতে ধরেছিলেন এবং একটি স্লিক, পলিশড আপডু স্পোর্ট করেছিলেন।

    ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর লোপেজ এই অনুষ্ঠানে জীবনটা নতুন করে শুরুর জন্য আত্মবিশ্বাসীভাবে অংশ নিয়েছেন।

    প্রি-গ্র্যামি গালায় তাকে অ্যালিসিয়া কিজ, জে বালভিন এবং হ্যাভি ম্যাসন জুনিয়র, দ্য রেকর্ডিং অ্যাকাডেমির সিইও-সহ বিভিন্ন শিল্পীদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছেন।

    এছাড়াও তিনি অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার ছবিতে পোজও দিয়েছেন।

    ধারণা করা হচ্ছে, এই ইভেন্টের মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ়তার প্রমাণ দিয়েছেন। তার বার্তা, লোপেজ ২০২৫ সালকে নিজের বছর হিসেবে গড়ে তুলবেন, যা তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জের পর এসেছে। 

    লোপেজ বর্তমানে নতুন নেটফ্লিক্স প্রোজেক্ট ‘অফিস রোমান্স’ নিয়ে কাজ করছেন। যেখানে তার সহশিল্পী টেড ল্যাসো তারকা ব্রেট গোল্ডস্টেইন। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীর ‘মেরুন টিস্যু শাড়ি’ লুকে ইন্টারনেট মাত

    মেরুন শাড়িতে নতুন লুক দিয়ে ভক্তদের মাত করলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান। শুক্রবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি তার অনন্য সৌন্দর্য ও ফ্যাশন সেন্স তুলে ধরেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    মাহিরার জাদুকরি লুক

    বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়াও ‘হামসফর’, ‘সাদকে তুমহারে’ এবং ‘শেহর-এ-জাত’-এর মতো নাটকে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত মাহিরা নিজের ফ্যাশন সচেতনতায় সবসময়ই আইকনিক। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি মেরুন টিস্যু শাড়ি এবং ফুল-স্লিভ ব্লাউজে নজর কেড়েছেন মাহিরা।

    লাস্যময়ী এই অভিনেত্রীর সাজগোজের মধ্যে ছিল-

    ক্লাসিক পার্ল দুল,

    চুলে বাঁধা গজরা,

    সবুজ কাঁচের চুড়ি এবং

    ম্যাচিং পটলি ব্যাগ।

    বলিউড ফ্লেভার যোগ

    মাহিরার শেয়ার করা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল বলিউড সিনেমা ‘রাম লীলা’র জনপ্রিয় গান ‘লাল ইশক’। 

    ভিডিওতে তিনি দৃষ্টিনন্দন ভঙ্গিমায় পোজ দিচ্ছিলেন। যদিও এ সময় তাকে মজার ছলে বলতে শোনা যায়, ‘আমি এটা কোথাও পোস্ট করব না’। 

    তবে ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই রীতিমত ভাইরাল হয়ে যায়।

    মাহিরা খান এর ক্যাপশনে মজার ছলে জানান যে, এই শাড়িটি তিনি দুই রাত ধরে পরেছিলেন। তার বন্ধুরা যখন একে ‘সাহস দেখানো’ বলে উল্লেখ করছিলেন, তখন তিনি তাদের হাসতে হাসতে উত্তর দিয়েছেন, ‘কে পরোয়া করে?’

    এদিকে পাকিস্তানি অভিনেত্রীর ভক্তরা তার এই নতুন লুকে মুগ্ধ হয়ে পোস্টে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ বলেছেন, ‘অসাধারণ’। আবার কেউ প্রশংসা করেছেন তার সহজাত রূপের। 

    তবে মাহিরার এই নতুন লুক এবং তার ব্যক্তিত্বের জাদুতে আরও একবার প্রমাণিত হলো যে, মাহিরা খান সবসময় ফ্যাশন ও সৌন্দর্যে অন্যদের থেকে এগিয়ে। সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক

  • ওজন কমিয়ে নতুন লুকে হাজির হলেন শাবনূর

    ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেত্রী শাবনূর 'রঙ্গনা' নামের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। 

    এ সিনেমাটির প্রথম লটের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার আগেই নিজেকে আমূল পরিবর্তন করে নতুন লুকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। 

    ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রঙ্গনা’। তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি। তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে।
    পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।  

    এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে। 

    অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন- গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।

    নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে। 

    গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন।

    বিনোদন ডেস্ক