Tag: নতুন বার্তা

  • ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন শাবনূর

    দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর গত বছরে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী শাবনূর। তিনটি সিনেমায় অভিনয় করার খবরও দিয়েছিলেন। এছাড়া দেশে এসে সিনেমার মহরত অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। পরে অবশ্য অস্ট্রেলিয়া ফিরে যান। এবার নতুন বার্তা দিয়েছেন ঢালিউড কুইন। 

    সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া’।

    তার এমন লেখা থেকে বুঝা যায় দর্শকদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তিনি। হয়তো কোন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী। শাবনূরের ছবির প্রশংসায়ও মেতেছেন তার ভক্তরা । 

    ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর। ওই অনুষ্ঠানে ‘এখনো ভালবাসি’ নামের একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন।  তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। পরে জানা যায়, পুরোপুরি ফিট হয়েই শুটিংয়ে ফিরবেন। এছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার; তাও করতে পারেননি ।

    এরমধ্যে চলচ্চিত্রে তিন দশক পার করেছেন শাবনূর। এর মধ্যে অনিয়মিত হয়ে পড়েছেন। তবে দর্শকমহলে এখনো বেশ জনপ্রিয় তিনি। তার অভিনীত সিনেমার গানগুলো এখনো সর্বোচ্চ ভিউ তালিকায় থাকছেন। 

    ১৯৯৩ সালে নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে সোনালী দিন শুরু করেছিলেন শাবনূর। এরপর আর পিছনে থাকাতে হয়নি তাকে। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ‘র সঙ্গে গড়ে ওঠে জনপ্রিয় এক জুটি, যা এখনো দর্শক হৃদয়ে নাড়া দেয়। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

    অভিনয়জীবনের ৩১ বছরে অনেক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন। ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’ এ সিনেমাগুলোর এখনো বেশ জনপ্রিয়তা রয়েছে। 

    যুগান্তর প্রতিবেদন

  • দীপিকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই রণবীরের নতুন বার্তা

    বলিউড অভিনেতা রণবীর সিং মঙ্গলবার হঠাৎ তার বিয়ের সব ছবি নিজের সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। এ ঘটনা দেখে নেটিজেনরা জোর আলোচনা শুরু করেছেন, দীপিকার সঙ্গে সম্পর্কে বুঝি আর সংসার করা হচ্ছে না রণবীরের! কিন্তু সেই জল্পনায় নতুনমাত্রা যোগ করেছেন রণবীর নিজেই। বুঝিয়ে দিলেন ভালোই আছেন তারা।

    rnrn

    সম্প্রতি এক গয়নার ব্র্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত হন রণবীর। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তিনি। রণবীর সাজপোশাক নিয়ে কাটাছেঁড়া করতে পছন্দ করেন। তাকে জিজ্ঞাসা করা হয়, কোন ধরনের গয়না তার সবচেয়ে পছন্দের। এ জবাবেই রণবীর জানান, বিয়েতে দীপিকার দেওয়া আংটি তার সবচেয়ে প্রিয় গয়না। কেউ কেউ রণবীরের এ কথা থেকে ধরে নিয়েছেন- তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে এটি নতুন বার্তা।

    rnrn

    রণবীর হাত তুলে সেই আংটিও দেখান। তিনি এ উত্তরেই বিবাহবিচ্ছেদ নিয়ে সমস্ত গুঞ্জন ও গুজবের অবসান ঘটে। বিয়ের আংটি ছাড়াও মায়ের হিরার কানের দুল ও ঠাকুমার মুক্তার কানের দুলও তার পছন্দের গয়না বলে জানান রণবীর। এ দিন রণবীরের সাজও নজর কেড়েছে নেটাগরিকদের। তার পরনে ছিল সাটিনের সাদা শার্ট ও প্যান্ট। তার সঙ্গে মানানসই গলার হার।

    rnrn

    রণবীর-দীপিকার বিবাহবিচ্ছেদের গুঞ্জন সমাপ্তি হওয়ায় স্বস্তি পেয়েছেন তাদের ভক্তরা। রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ২০২২-২০২৩ সালের আগের সব ছবি তিনি মুছে দিয়েছেন। শুধু বিয়ের ছবি নয়। বাকি যা যা ছবি রয়েছে, তার মধ্যে দীপিকার সঙ্গে একাধিক ছবি রয়েছে।

    rnrn

    তবে শুধু রণবীরই নয়, তিন বছর আগে দীপিকাও নিজের অ্যাকাউন্ট থেকে সব ছবি সরিয়ে দিয়েছিলেন। তখনো অনেকেই ভেবেছিলেন, সম্পর্কে সমাপ্তি টানতে যাচ্ছেন বলিউডের এ জনপ্রিয় জুটি। কিন্তু এরপরে নিজেই আবার সেই সমস্ত ছবি ফিরিয়ে এনেছিলেন দীপিকা। বিয়ের সমস্ত ছবিই এখন দেখা যাচ্ছে তার সোশ্যাল মিডিয়ায়।

    অনলাইন ডেস্ক