Tag: নগরবাউল

  • আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

    সৌদি আরবের দাম্মামে আজ (২ মে) রাতে গানে গানে মাতাবেন বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস। দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আয়োজিত চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে তিনি মঞ্চে উঠবেন। অনুষ্ঠান শুরু হবে সৌদি সময় রাত ৯টায়।

    বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে সংগীত, নৃত্য ও পারফরম্যান্সের মাধ্যমে।

    জেমস ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে আজ একই মঞ্চে পারফর্ম করবেন বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এই আয়োজনে আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন জেমস।

    এক সাক্ষাৎকারে জেমস বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি গর্বেরও। দেশ ও বাংলা গানের প্রতিনিধিত্ব করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু।’

    সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ মূলত বিশ্ব সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার প্রয়াস। গতকাল দ্বিতীয় দিনে বাংলাদেশের শিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা পারফর্ম করেছেন। প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। শেষ দিনে মঞ্চে উঠবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

    বাংলাদেশের শিল্পীদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলা গানের পরিচিতিও আরও বিস্তৃত করছে।

    বিনোদন ডেস্ক

  • মরুর বুকে বারবার ফিরে আসার কথা জানালেন জেমস

    ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিয়ে সুর ও কণ্ঠে মরুর বুকে লাখো বাঙালির বুকে ঝড় তুললেন নগরবাউল জেমস। সৌদি আরবের সাউদিয়া পার্কে আয়োজিত গ্লোবাল হারমোনির তৃতীয় রাত মাতালেন এ ব্যান্ডসংগীত তারকা। প্রথমবারের মতো সৌদি আরবে পারফর্মের পর আশ্বাস দিলেন পরবর্তী সময়ে প্রবাসীদের ডাকে আবার সাড়া দেবেন তিনি। 

    কনসার্টে অংশ নেওয়ার পর জেমস গণমাধ্যমকে বলেন, আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম। আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে। তিনি বলেন, রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। রিয়াদে আমি বারবার ফিরে আসব। তাদের (প্রবাসী বাংলাদেশি) অনেক ধন্যবাদ, আজকের এ অনুষ্ঠানে আসার জন্য।

    বিশেষ করে গ্লোবাল হারমোনি এতে অংশগ্রহণ করার জন্য আর এই অনুষ্ঠানকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়ে জেমস বলেন, ইনশাআল্লাহ তারা আরও পরিশ্রম করবে, দেশের জন্য আরও কাজ করবে। কর্মমুখর জীবনে সংগীতের মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হলো এবং তারা উপভোগ করল আনন্দ করল।’ 

    যদি সুযোগ পান তাহলে আপনি রিয়াদে আবার আসবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেমস বলেন, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই, যখনই সুযোগ পাওয়া যাবে চলে আসব।

    বিনোদন ডেস্ক

  • সৌদি আরব মাতাবেন জেমস

    আগামী ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে নগরবাউল। সৌদির আমন্ত্রিত অনুষ্ঠানে বিনামূল্যে গান শুনতে পারবেন সংগীতপ্রেমীরা। সম্প্রতি একটি গণমাধ্যমে এ কথা জানিয়েছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

    তিনি বলেন, ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।  আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।

    রুবাইয়াৎ ঠাকুর বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন জেমস। ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।

    রক্ষণশীলতার ঘেরাটোপ থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’।

    সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে পেয়ে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯ দেশ। এর মধ্যে আছে— দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এ উৎসবের লক্ষ্য সৌদি আরব ও অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়। উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি সরকার।

    আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

    এর আগে শেষ গত শুক্রবার ঢাকার মাটিকাটা রোডের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে গান শুনিয়েছেন নগরবাউল জেমস। এদিন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’ গান দিয়ে কনসার্ট শুরু করেন জেমস। একে একে তিনি শোনান ‘দিওয়ানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘তারায় তারায় রটিয়ে দেব’ ও ‘পাগলা হাওয়া’। গানের পাশাপাশি গিটারেও নৈপুণ্য দেখিয়েছেন নব্বইয়ের জনপ্রিয় এ রকস্টার।

    বিনোদন ডেস্ক

  • আজ ঢাকায় জেমসের কনসার্ট

    ঢাকার মঞ্চে আজ গান গাইবেন নগরবাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। রাজধানীর সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কনসার্টটি। 

    বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নগরবাউলের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে জেমস লিখেছেন, ‘আমার প্রাণের শহর ঢাকা, ভালোবাসা নিও। দেখা হবে ১৫ নভেম্বর।’ 

    এদিকে একইমঞ্চে গান শোনাবেন আরও তিনটি দল। সেগুলো হলো ‘আর্ক’, ‘মাইলস’ ও ‘দলছুট’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ‘ঢাকা রেট্রো’ নামে একটি কনসার্টে অংশ নেবে দলগুলো। 

    কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে দলছুট ব্যান্ডের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘অনুষ্ঠানটি গত মাসেই হবার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেছে। আশার কথা হলো অনুষ্ঠানটি আবারও হচ্ছে। শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়েছি আমরা। আশা করি সবার অংশগ্রহনে ভালো একটা শো হবে।’ 

    কনসার্টটি গত ১৮ অক্টোবর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত হয়। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। 

    জানা গেছে, কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন। বিকাল তিনটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

    বিনোদন ডেস্ক

  • লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় গান গাইতে বাধা, যা বলল ব্যান্ড নগরবাউল

    নিজের মতো থাকতে ভালোবাসেন দেশের ব্যান্ড সংগীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় তারকা জেমস। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতা ভেঙেছিলেন তিনি।  

    rnrn

    লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমসকে তার ‘বাংলাদেশ’ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি; গেল কয়েকদিনে এমন পোস্ট ঘুরতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    rnrn

    বলা হচ্ছে, ‘শহীদ জিয়া’ শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে। বিষয়টি কতটা সত্য, জানতে চাওয়া হয় জেমসের ব্যান্ড নগরবাউলের কাছে।

    rnrn

    জেমসের পক্ষে তার ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘এমন বাঁধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানিও না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনও বলিনি।’

    rnrn

    রবিন আরও বলেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।’

    rnrn

    গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। তুমুল জনপ্রিয় এই গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি আছে কীর্তিমানদের নামও।

    বিনোদন ডেস্ক