Tag: নওয়াজ

  • ভেঙে যাওয়া বিয়ের বার্ষিকী উদযাপন নওয়াজ-আলিয়ার!

    গত বছরের শুরু থেকেই বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্যজীবন ভাঙাগড়ার মধ্যে চলছে। দাম্পত্য কলহের জেরে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে দুজনকেই। 

    rnrn

    যার ফলে দুই সন্তানকে নিয়ে দুবাই চলে যান অভিনেতার স্ত্রী আলিয়া। শুধু তা-ই নয়, স্বামী দায়িত্বজ্ঞানহীন, অন্য নারীতে আসক্ত— এমন নানা অভিযোগ আনেন। এ ছাড়া তাকে গৃহবন্দি করে রাখার অভিযোগও তোলেন তিনি। এমনকি নিজেরাই জানিয়ে দেন তারা বিবাহবিচ্ছিন্ন। 

    rnrn

    কিন্তু, নতুন বছরে যেন বদলে গেল তাদের সম্পর্কের সমীকরণ। যে স্ত্রীর সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল, তার সঙ্গেই আবার বিবাহবার্ষিকী উদযাপন করছেন অভিনেতা।

    rnrn

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা ও সন্তানদের সঙ্গে একটি ভিডিও দিয়ে আলিয়া লেখেন— ‘১৪তম বিবাহবার্ষিকী উদযাপন করছি।’ যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই বিয়েরই আবার বার্ষিকী পালন করছেন তারা।

    rnrn

    নওয়াজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীনই অন্য এক পুরুষের প্রেমে পড়েছিলেন আলিয়া। ‘বিগ বস্ ওটিটি’ প্রতিযোগী থাকাকালীন সেই প্রসঙ্গও তোলেন তিনি। 

    rnrn

    আলিয়া বলেন, ‘ও আমার চোখ দেখে আমার প্রেমে পড়েছিল। পেশায় ও সফটওয়ার ইঞ্জিনিয়ার। ও আমাকে শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে। আমি ওর সঙ্গে থাকলে নিজেকে খুব নিরাপদ মনে করি। সে জন্যই আমি দীর্ঘ ১৯ বছর পর এই সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খুলেছি।’ 

    rnrn

    একসময় বিস্তর কাদা ছোড়াছুড়ি চলেছে নওয়াজ় ও আলিয়ার মধ্যে। কিন্তু এত কিছুর পর ফের বিবাহবার্ষিকী পালন! তবে কি ফের এক হচ্ছেন আলিয়া-নওয়াজ়? তবে নিজেদের সম্পর্ককে আবার সুযোগ দিচ্ছেন কিনা, সেই নিয়ে এখনই কিছু স্পষ্ট করেননি যুগল।

    বিনোদন ডেস্ক

  • নতুন করে আলিয়ার প্রেমে পড়তে চান নওয়াজ!

    বলিউডের অন্যতম কৃতী ও সফল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বাণিজ্যিক ছবির পাশাপাশি সমান্তরাল ঘরানার ছবিতে কাজ করে অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছেন তিনি।

    rnrn

    ওটিটি প্ল্যাটফরমেও নিজস্ব দর্শক তৈরি করেছেন তিনি। তবে এখন পর্যন্ত রোমান্টিক ঘরানার ছবিতে খুব একটা দেখা যায়নি নওয়াজকে। ‘ফটোগ্রাফ’, ‘মোতিচুর চখনাচুর’ ছবির পরে সম্প্রতি ‘যোগীরা সারা রা রা’ ছবির মাধ্যমে প্রেমের ছবিতে ফিরেছেন অভিনেতা।

    rnrn

    তবে শুধু ছবিতেই নয়, বাস্তবেও প্রেমে ফিরতে চান নওয়াজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ‘সিক্রেট গেমস’খ্যাত তারকা।

    rnrn

    গত বছর থেকে একটানা দাম্পত্য কলহ ও সেই সংক্রান্ত মামলার সঙ্গে ঝুলছেন নওয়াজ। অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী।

    rnrn

    অভিনেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েও আদালতের দ্বারস্থ হন আলিয়া। পাল্টা আলিয়ার বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকেছিলেন নওয়াজ। এমনকি স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছিল তাদের দুই সন্তানও।

    rnrn

    শেষ পর্যন্ত আদালতের মধ্যস্থতায় মীমাংসা হয় নওয়াজ ও আলিয়ার দাম্পত্য কলহের। তবে সেসব তিক্ততা ভুলে এবার বাস্তবজীবনে এগোতে চান অভিনেতা।

    rnrn

    আবার প্রেমে পড়তে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘প্রেমে পড়া তো ভালো ব্যাপার! প্রেম খুবই ভালো জিনিস। প্রেমে পড়ুন, প্রেমে থাকুন। সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমি নিজেও খুব প্রেমিক মানুষ।’ বাস্তবজীবনে কী তবে নতুন করে প্রেমে পড়েছেন নওয়াজ়?

    rnrn

    অভিনেতার কথায়, ‘আমি সিনেমা ভালোবাসি, তা ছা়ড়া আরও অনেক কিছু ভালোবাসি। জীবনে ভালোবাসার জিনিস থাকা খুব দরকার।’

    rnrn

    এখানেই শেষ নয়। প্রেম নিয়ে কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘প্রেম তো মফস্বলেই হয়। বড় বড় শহরে যেটা হয়, সেটি বোঝাপড়া। ছোট শহরে মানুষ নিজের মনের কথা প্রকাশ করতে ভয় পায় না। প্রেমে পড়ার জন্য তাদের টাকার অঙ্কের হিসাব করতে হয় না।’

    rnrn

    সম্প্রতি মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘যোগীরা সারা রা রা’-তে ঘটকের চরিত্রে দেখা গেছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

    rnrn

    অভিনেতা জানান, বাস্তবজীবনেও নিজের বন্ধুদের জন্য ঘটকালি করেছেন তিনি। সফলও হয়েছেন বেশ কিছু ক্ষেত্রে। অতীতের তিক্ততা কাটিয়ে নিজের জীবনে প্রেমেও কি সাফল্য পাবেন নওয়াজ। প্রশ্ন কৌতূহলী অনুরাগীদের।

    rnrn

     

    অনলাইন ডেস্ক

  • অবশেষে স্ত্রী-সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছেন নওয়াজ উদ্দিন

    দুবাইয়ে পড়াশোনা করে নওয়াজ উদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর দুই সন্তান ইয়ানি ও শোরা। গত কয়েক মাস ধরে নওয়াজ ও আলিয়ার দাম্পত্য কলহের প্রভাব পড়েছিল তাদের জীবনেও। প্রায় বন্ধ হতে বসেছিল ইয়ানি ও শোরার লেখাপড়া। সেদিকে নজর দিয়ে গত এপ্রিলের প্রথম দিকে নওয়াজ ও আলিয়ার দুই সন্তানকে দুবাই পাঠানোর নির্দেশ দেন আদালত। 

    rnrn

    আদালতের এই নির্দেশের প্রায় এক মাসের মাথায় দুবাইমুখী নওয়াজ। নওয়াজ়র স্ত্রী আলিয়ার দাবি— ‘আমি চাই, দুবাইয়ের বাড়ির চুক্তিতে নওয়াজ়ের নাম থাকুক। সব দায়িত্ব ওরই নেওয়ার কথা। তাই কোনো অসুবিধা হলে ওর নাম থাকলে, সে ক্ষেত্রে সমস্যার সমাধান করা সহজ হবে।’ 

    rnrn

    আলিয়া আরও বলেন, ‘আমার মেয়ে ভারতের থেকে দুবাই বেশি পছন্দ করে। আমি কাজের জন্য ভারত ও দুবাইয়ের মধ্যে যাতায়াত করব। আর্থিক দিক থেকে নওয়াজ় ওর দায়িত্ব পালন করছে। ও দুবাইয়ে এলে আমরা বাকি আলোচনা করব।’

    rnrn

    এদিকে আদালতের চৌহদ্দি পেরিয়ে এবার নিজের আগামী ছবির প্রচারে নেমেছেন নওয়াজ় উদ্দিন। আপাতত অভিনেত্রী নেহা শর্মার সঙ্গে ‘যোগীরা সা রা রা রা’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘আফওয়া’। ওই ছবির প্রচারেও কম-বেশি দেখা গেছে তাকে।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কঙ্গনার প্রশংসায় নওয়াজ

    হঠাৎ কঙ্গনা রানাউতের প্রশংসা করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এই মাসে তার দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে। 

    rnrn

    আগামী ৫ মে 'আফওয়া' আর ১২ মে আসছে 'যোগিরা সারা রা রা।' এছাড়া এরপর তাকে টিকু ওয়েডস শেরু, হাড্ডি, অদ্ভুত এবং নূরানি চেহারা ছবিতেও দেখা যাবে। 

    rnrn

    সেই টিকু ওয়েডস শেরু ছবিতে তিনি কঙ্গনার সঙ্গে কাজ করেছেন। কঙ্গনা এই ছবিটির প্রযোজনা করেছেন মণিকর্নিকা ফিল্মসের ব্যানারে। 

    rnrn

    এবার সেই ছবি প্রসঙ্গে অভিনেতা বলেন, কঙ্গনা নাকি একজন অত্যন্ত ভালো প্রযোজক। তিনি জানেন কীভাবে সেটে সুস্থ, ভালো পরিবেশ বজায় রাখতে হয়।

    rnrn

    একটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন কঙ্গনার ভীষণই প্রশংসা করেন। বলেন, কঙ্গনার থেকে ভালো প্রযোজক আমি দেখিনি। ওর ভালো ভাবনা চিন্তা দিয়ে সেটে ও সবসময় ভালো পরিবেশ বজায় রাখত। কোনো সন্দেহই নেই যে ও আমাদের দেশের একজন ভালো অভিনেত্রী। একই সঙ্গে ও খুব ভালো একজন প্রযোজকও বটে।

    বিনোদন ডেস্ক

  • বিভ্রান্তিকর বিজ্ঞাপন করে বিপাকে নওয়াজ-উর্বশী

    বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিনয় করে বিপাকে পড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও উর্বশী রাউতেলা। এ ধরনের বিজ্ঞাপন প্রচারের দায়ে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফ থেকে তাদের নোটিশ পাঠানো হয়েছে। 

    rnrn

    সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে লোটাস ৩৬৫-কে নোটিশ পাঠানো হয়। এ গেমিং কোম্পানির তরফে খবরের কাগজে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই বিজ্ঞাপনে সংস্থার তরফে দাবি করা হয়েছে, সেই ২০১৫ সাল থেকে তারা নাকি ভারতের সব থেকে বিশ্বস্ত স্পোর্টস এক্সচেঞ্জ।

    rnrn

    সিসিপির তরফে এই কোম্পানিকে তাদের দাবির সমর্থনে প্রমাণ জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, এই কোম্পানির হয়ে যে তারকারা প্রচার করছেন এবং এই বিজ্ঞাপনগুলোকে সমর্থন করছেন তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে। 

    rnrn

    আর এ কারণেই ফেঁসে গেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতেলা। তাদের থেকে জানতে চাওয়া হয়েছে যে, তারা কী করে জানলেন যে এই কোম্পানি যে দাবি করছে সেটা সঠিক। না জেনে কীভাবে তারা এই বিজ্ঞাপন সমর্থন এবং প্রচার করছেন, সেটিও জিজ্ঞেস করা হয়েছে তাদের। 

    rnrn

    কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফে সব তারকাকে কোনো বিজ্ঞাপনে কাজ করার আগে, সেটা প্রচার করার আগে সব দিক বিবেচনা করে নেন। তাদের এও নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো বিজ্ঞাপনে কাজ করার আগে তারা যেন অবশ্যই কোম্পানির তরফে যা দাবি করা হচ্ছে সেটার কাগজ দেখে নেন।

    rnrn

    নওয়াজউদ্দিন বা উর্বশী যেহেতু তেমনটা করেননি এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করেছেন সেহেতু তাদের নোটিশ পাঠানো হয়েছে। পদক্ষেপ নেওয়ার আগে তাদের থেকে আপাতত সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে উত্তর চাওয়া হয়েছে।

    rnrn

    এমনিতেই স্ত্রীকে নিয়ে ঝামেলায় আছেন নওয়াজ। তার ওপর আবার নতুন ঝামেলা যোগ হলো।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ নিয়ে নওয়াজ-আলিয়াকে যে পরামর্শ দিল হাইকোর্ট 

    কয়েক বছর ধরেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে তার স্ত্রী আলিয়ার। এমনকী নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই দুজনের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলেছে। 

    শুধু তাই নয়! কিছু দিন আগে নওয়াজের বিরুদ্ধে মন্তব্য করেন আলিয়ার ভাই শামস নবাব সিদ্দিকি। যে কারণে কয়েক দিন আগে স্ত্রী ও তার ভাই শামসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নওয়াজ। সেই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই অভিনেতা নাকি আলিয়ার কাছে মামলার নিষ্পত্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন। 

    এ ব্যাপারে সংবাদমাধ্যমকে আলিয়া সিদ্দিকি জানান, নওয়াজ মীমাংসা চেয়েছেন। বিবাহ-বিচ্ছেদ হবেই, এটা নিশ্চিত। আমি আমার উভয় সন্তানের হেফাজতের জন্য লড়াই করব। নওয়াজও হেফাজতের জন্য আবেদন করেছেন কিন্তু সেটা আমি হতে দেব না। বাচ্চারা আমার সঙ্গেই থাকতে চায়, তারা বাবার সঙ্গে থাকতে চায় না।

    এই ঘটনার পরেই মুম্বাইয়ের আদালত দুই জনকে তলব করেছে। ৭ ও ১২ বছর বয়সী সন্তানদের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিনা সে নিয়ে চিন্তার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। 

    বিনোদন ডেস্ক

  • পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নওয়াজের, যে শর্তে রাজি আলিয়া

    নতুন বছরের তিন মাস পেরিয়েও চর্চায় নওয়াজ়উদ্দিন সিদ্দিকী ও স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ। গত বছর থেকে সূত্রপাত দাম্পত্য কলহ। সেই অভিযোগ গেছে আদালত পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে অনবরত অভিযোগ করেই চলেছেন। 

    rnrn

    এবার সেই দাম্পত্যেই ইতি টানতে চলেছেন স্বামী-স্ত্রী। এই দাম্পত্য কলহের ফলে জনসমক্ষে নওয়াজের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, তাতে বিবাহবিচ্ছেদ ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না তিনি। তাড়াতাড়ি যাতে সব সমস্যার সমাধান হয়, সে জন্য আলিয়ার শর্ত মানতেও রাজি নওয়াজ়। 

    rnrn

    আলিয়ার বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার করতে রাজি হয়েছেন অভিনেতা। ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছিলেন তিনি, তা ফিরিয়ে নিতে রাজি হয়েছেন নওয়াজ়।

    rnrn

    দিন কয়েক আগে স্ত্রী আলিয়া সিদ্দিকী ও ভাই শামস সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা করেন নওয়াজ়। সেখানে ১০০ কোটির টাকার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। তবে তার একদিনের মাথায় নিজের দাবি থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে সমঝোতা আবেদন জানান অভিনেতা নিজেই। 

    rnrn

    জানা যায়, আলিয়াকে নাকি সেট্লমেন্ট ড্রাফটও পাঠিয়েছেন নওয়াজ়। আলিয়ার আইনজীবী দাবি করেন, সেই সমঝোতা প্রস্তাব পেয়েছেন তার মক্কেল। ওই প্রস্তাবে নাকি অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুত তারা। 

    rnrn

    তবে নতুন সমস্যা বেঁধেছে দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে। আলিয়ার দাবি, কিছুতেই দুই সন্তানকে নওয়াজ়ের সঙ্গে থাকতে দেবেন না তিনি। নওয়াজ় আবার দুই সন্তানের অভিভাবকত্ব দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ইতোমধ্যে।

    বিনোদন ডেস্ক

  • মামলার পর দিনই আলিয়াকে সমঝোতার প্রস্তাব, কেন পিছু হটলেন নওয়াজ?

    বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর দাম্পত্য কলহ বারবারই সংবাদের শিরোনাম হচ্ছে। নতুন বছরে সেই দাম্পত্য কলহ গড়িয়েছে আদালত পর্যন্ত। 

    rnrn

    তবে সন্তানদের মুখ চেয়ে কি এবার ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছেন নওয়াজ ও আলিয়া? নওয়াজের সাম্প্রতিক পদক্ষেপে তারই ইঙ্গিত মিলেছে।

    rnrn

    দিন কয়েক আগেই স্ত্রী আলিয়া সিদ্দিকী ও ভাই শামাস সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা করেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। সেই মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন ‘সেক্রেট গেমস’ অভিনেতা। তবে মানহানি মামলা করার একদিন পরেই নাকি স্ত্রী আলিয়া সিদ্দিকীকে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন নওয়াজ।

    rnrn

    আলিয়ার আইনজীবীর দাবি, সেই সমঝোতা প্রস্তাব পেয়েছেন তার মক্কেল। ওই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুতির কথা জানিয়েছেন নওয়াজ। মামলার শুনানির আগামী তারিখের আগেই নাকি স্ত্রী আলিয়ার সঙ্গে একটা বোঝাপড়ায় পৌঁছতে আগ্রহী অভিনেতা। সে ক্ষেত্রে মানহানি মামলা তুলে নেওয়ার কথাও ভেবে দেখবেন অভিনেতা।

    rnrn

    আলিয়ার তরফ থেকে এখনো কোনো উত্তর আসেনি বলে জানা গেছে। তবে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে রাজি নওয়াজ ও আলিয়া। এ কথা নাকি আদালতকেও জানিয়েছেন দুই পক্ষই। 

    rnrn

    তবে কি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ? নাকি অন্য কোনো আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ? আপাতত এই প্রশ্নেই বাড়ছে জল্পনা।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • নীরবতা ভেঙে আলিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন নওয়াজ

    বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য কলহ রোজই নতুন মোড় নিচ্ছে। দিন কয়েক আগেই ভিডিওতে কাঁদোকাঁদো কণ্ঠে তার স্ত্রী আলিয়াকে বলতে শোনা যায়, দুই সন্তানসহ আলিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজ।

    rnrn

    শুধু নওয়াজ নয়, তার মায়ের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন আলিয়া। এতদিন এসব বিষয়ে কোনো কথা না বললেও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের জবাব দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। 

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে দাবি করেছেন, ‘একতরফা ও কারসাজি করা ভিডিও’ ছড়িয়ে দিয়ে তার চরিত্র নষ্ট করার চেষ্টা চলছে।

    rnrn

    নওয়াজ বলেন, ‘প্রথমত আমি এবং আলিয়া বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকি না, ইতোমধ্যেই আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে আমরা এতদিন কেবল আমাদের বাচ্চাদের জন্যই বোঝাপড়া করছিলাম। কেউ কি জানেন, কেন আমার বাচ্চারা ভারতে আছে এবং বিগত ৪৫ দিন ধরে স্কুল যাচ্ছে না। যেখানে স্কুল আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে যে তাদের অনুপস্থিতির অনেক দিন হয়ে গেছে। আমার বাচ্চাদের গত ৪৫ দিন ধরে বন্দি করা হয়েছে এবং দুবাইতে তাদের স্কুলের পড়া তারা মিস করছে।’

    rnrn

    তিনি বলেন, ‘সর্বশেষে কিন্তু সর্বনিম্ন নয় – এই গ্রহের কোনো অভিভাবক কখনই চাইবেন না যে তাদের বাচ্চাদের পড়াশোনায় বাধা পড়ুক বা তাদের ভবিষ্যতের ক্ষতি হোক। তারা সর্বদা চেষ্টা করেন সেরাটা বাচ্চাদের দিতে। আমি আজ যা উপার্জন করছি তা সবই আমার উভয় সন্তানের জন্য এবং কোন ব্যক্তিই এটি পরিবর্তন করতে পারে না। আমি শোরা এবং ইয়ানকে ভালোবাসি এবং তাদের মঙ্গল ও তাদের ভবিষ্যত সুরক্ষিত করতে আমি যে কোনও প্রান্তে যাব। আমি এখন পর্যন্ত সব মামলা জিতেছি এবং আমার বিশ্বাস অব্যাহত রাখব বিচার বিভাগের উপর। ভালোবাসা কাউকে আটকে রাখা নয়, একজনকে সঠিক পথে উড়তে দেওয়া।  

    rnrn

    নওয়াজ তার বিবৃতিতে আলিয়ার উপর কয়েকটি অভিযোগ এনেছেন-

    rnrn

    আলিয়া শেষ চার মাস দুবাইতে সন্তানদের একা ছেড়ে দিয়েছিলেন মুম্বাইতে ডাকার আগে। দু বছর ধরে অভিনেতার পক্ষ থেকে মাসে ১০ লাখ টাকা দেওয়া হয় আলিয়াকে, দুবাইতে যাওয়ার আগে দিতেন ৫-৭ লাখ। যার মধ্যে বাচ্চাদের স্কুলের বেতন, চিকিৎসার খরচ, যাতায়াতের খরচ অবশ্য নেই।

    rnrn

    নওয়াজ জানান, আলিয়ার প্রযোজনায় শেষ তিন ছবিতে টাকাও ঢেলেছেন তিনি, কারণ তিনি তার সন্তানদের মা।

    rnrn

    বাচ্চাদের বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছিলেন নওয়াজ, যা বিক্রি করে সেই টাকা খরচ করেন আলিয়া নিজের দরকারে।

    rnrn

    মুম্বাই ভারসোভাতে বাচ্চাদের জন্য একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটও কিনে দিয়েছেন, যেখানে আলিয়া নিজেও থাকেন।

    rnrn

    নওয়াজ আরও দাবি করেন, আলিয়া শুধু টাকা চান। তাই এভাবে একের পর এক মামালা করে চলেছেন। আগের বরের নামেও এমনটা করেছিলেন। তারপর মন মতো টাকা মিলতেই সব মামলা বন্ধ করে দেন।

    যুগান্তর ডেস্ক

  • অসুস্থ মাকে দেখতে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি নওয়াজুদ্দিনকে

    স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর দ্বন্দ্ব চলছে কয়েক মাস ধরেই। এই ঘটনা কেন্দ্র করে ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে অভিনেতার। সেটা এতটাই যে বাড়িতেই থাকতে পারছেন না অভিনেতা। তবে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে চেয়েছিলেন নওয়াজ। 

    rnrn

    অভিনেতার মা বেশ অসুস্থ। মাকে দেখতেই বাড়িতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু মাকে দেখা তো দূরের কথা, বাড়িতে ঢুকতেই দেওয়া হয়নি তাকে। বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয়েছে তাকে।

    rnrn

    মা মেহেরুন্নিসার শরীর ভালো নয়, খবর পেয়ে দেরাদুন থেকে মুম্বাই উড়ে আসেন নওয়াজুদ্দিন। ভারাসোভান বাংলোবাড়িতে ঢুকতেই পরেননি তিনি। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বকে কেন্দ্র করে নওয়াজের সঙ্গে তার ভাইদের সম্পর্কও তালানিতে নেমেছে।

    rnrn

    বৃহস্পতিবার রাতে নওয়াজুদ্দিন বাড়িতে ঢোকার চেষ্টা করলে তার ভাই ফয়জুদ্দিন বাধা দেন। ভাইকে অনেক বুঝিয়েও বাড়িতে ঢুকতে পারেননি অভিনেতা। পরে তিনি অসুস্থ মাকে না দেখেই ফিরে যান।

    rnrn

    এ সময় নওয়াজুদ্দিনের পরনে ছিল কালো জ্যাকেট, মুখে কালো মাস্ক। অভিনেতাকে দেখতে একটু উষ্কখুষ্ক দেখাচ্ছিল। কয়েক সপ্তাহ আগে আন্ধেরির বাড়িতে ঢুকতে চেয়েছিলেন নওয়াজুদ্দিন। উদ্দেশ্য ছিল সন্তানদের সঙ্গে দেখা করা। কিন্তু স্ত্রী আলিয়া তখনো নওয়াজুদ্দিনকে বাড়িতে ঢুকতে দেননি।

    rnrn

    এদিকে গত কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে নানা ধরনের খবর হলেও একবারের জন্য মুখ খোলেননি নওয়াজ। অভিনেতাকে সর্বশেষ জি সিনে অ্যাওয়ার্ডসে দেখা যায়। গত সপ্তাহে মুম্বাইতে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানেও নওয়াজুদ্দিনকে বিমর্ষ দেখা যায়।

    বিনোদন ডেস্ক