Tag: দেশে

  • দেশে তারকাদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ

    সালমান শাহ-ই এফডিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। তার মৃত্যুর এত বছর পর জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু। সালমান শাহকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘জীবন সংসার’ চলচ্চিত্র। এই সিনেমা শেষ হওয়ার পরপরই সালমান শাহ মারা যান।

    রাজু বলেন, সালমান শাহ শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন। ‘জীবন সংসার’ শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন। তখন চলচ্চিত্র জগতের কারো হাতে মোবাইল ফোন ছিল না। সালমান শাহ হাল ফ্যাশনে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন। চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন ফ্যাশনেবল গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ।

    জাকির হোসেন রাজু দেশের একটি গণমাধ্যমে সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।

    ১৯৯৩ সালের কথা- বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় এপ্রিল মাস থেকে। সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন। চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন। এদের একজন ছিলেন সালমান শাহ। হাল ফ্যাশনের সবদিকে নজর ছিল তার। যুগের চেয়েও আধুনিক ছিলেন এই নায়ক। 
     

    বিনোদন ডেস্ক

  • দেশে ফিরেছেন রাকিব সরকার, ফুল দিয়ে বরণ করলেন মাহি

    চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ও গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব সরকার দেশে ফিরেছেন।  

    rnrn

    রোববার সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ার লাইন্সের একটি বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানা গেছে। বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার বাসায় যান রাকিব।

    rnrn

    বিমানবন্দরে নামার পর পুলিশ কোনো হয়রানি করেনি জানিয়ে রাকিব বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

    rnrn

    শুক্রবার ভোরে গাজীপুরে রাকিবের গাড়ির বিক্রয় কেন্দ্র সনিরাজ কার প্যালেসে ভাংচুর হয়েছিল। ওই জমি নিয়ে রাকিবের সঙ্গে স্থানীয় আরেক পক্ষের বিরোধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    rnrn

    ওমরাহ পালনে সৌদি আরবে থাকা মাহি ও রাকিব ওই ঘটনার পর ফেইসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও আনেন তারা।

    rnrn

    পরে শনিবার সকালে দেশে ফিরলে মাহিকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাড়ে পাঁচ ঘণ্টা কারাবাসের পর রাত সাড়ে ৭টায় তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। 

    rnrn

    রোববার সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

    যুগান্তর ডেস্ক

  • দেশে ফিরলেন শাকিব, ভিড় নেই বিমানবন্দরে 

    ঢালিউড সুপারস্টার শাকিব খান যুক্তরাষ্ট্র সফর শেষে অনেকটা নিঃশব্দেই দেশে ফিরেছেন। এর আগে দেশে ফেরার সময় নানা আয়োজন থাকলেও এবার কোনো আয়োজন নেই। দেশে ফেরার খবরটি শাকিব নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

    rnrn

    বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে এই তারকা তার একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে ঢালিউড সুপারস্টার লিখেছেন- ‘ঢাকা, বাংলাদেশ।’ তার এই পোস্ট থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে তিনি এখন ঢাকায়।

    rnrn

    দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে ১৫ জানুয়ারি আয়োজন করা হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে অংশ নিতে গত ১৪ জানুয়ারি দুবাই গিয়েছিলেন শাকিব। এছাড়াও অংশ নেন ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা, রায়হান প্রমুখ।

    rnrn

    অনুষ্ঠান শেষে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে যান শাকিব। দুবাই-যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের সফর শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখেন তিনি।

    rnrn

    এর আগে দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত আগস্টে দেশে আসেন ঢালিউড সুপারস্টার।  তখন বিমানবন্দরে তাকে বরণ করতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। এ নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়েছিল ইন্ডাস্ট্রিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু এবার অনেক নীরবেই দেশে ফিরলেন তিনি।
    rn 
    rnশাকিব অভিনীত ‘আগুন’, ‘অন্তরাত্মা’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা তিনটি এখন মুক্তির অপেক্ষায়।

    rnrn

    আগামীতে ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি সিনেমা শুরু করবেন এই তারকা।
    rn 

    বিনোদন ডেস্ক