Tag: দেবলীনা

  • ছেলেকে নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন দেবলীনা

    দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে ২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা। তার পর থেকে ক্যারিয়ার আর সংসার— দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি। ভিন্নধর্মে বিয়ে করার জন্য সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকারও হতে হয়েছিল দেবলীনাকে। স্বামীর রূপ নিয়ে কম কটূক্তি সহ্য করেননি অভিনেত্রী। এখন কটূক্তির শিকার হচ্ছেন সন্তানের নাম নিয়ে। 

    যদিও সমালোচনায় চুপ করে যাওয়ার পাত্রী নন দেবলীনা। বরাবর পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। গত বছর ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন দেবলীনা। ছেলের নাম রেখেছেন জয়। যদিও নামের পাশে কোনো পদবি যোগ করেননি তিনি। কিন্তু ছেলে কোন ধর্ম পরিচয়ে বড় হবে সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। অবশেষে মুখ খুললেন দেবলীনা।

    এ প্রসঙ্গে দেবলীনা বলেন, তার ছেলের কাছে সব থেকে বড় ধর্ম হবে মনুষ্য ধর্ম। 

    তিনি বলেন, আসলে ধর্ম খুব সুন্দর একটা ধারণা। কিন্তু কিছু মানুষ ভাবে— ধর্ম হয়তো একটাই। আমাদের সন্তানকে আমরা ভারতীয় হিসেবে বড় করে তুলব। কোনো একটা ধর্ম নয়, আমাদের দুজনের ধর্ম থেকেই কিছু না কিছু শিখবে সে।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের সঙ্গে দেবলীনার রোমান্টিক ছবি ভাইরাল

    প্রেমে পড়েছেন অভিনেত্রী। তাই অনেক দিন পর রোমান্টিকভাবে ধরা দিলেন টালিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। প্রেমিক সর্বজিৎ ঘোষের বাহুলগ্না হয়ে তোলা ছবি এখন ‘টক অফ দ্য টাউন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্যালেন্ডারের প্রথম পাতায় প্রেমিকের সঙ্গে দেবলীনা দত্তের রোমান্টিক মুহূর্তের ছবি।

    তিনি নাকি প্রেম করছেন? না, সামাজিক মাধ্যমে নয়, ক্যালেন্ডারের পাতায় সাজানো হয়েছে নায়িকার বাহুলগ্না হতে তোলা ছবি। সেখানেই জ্বলজ্বল করছে দেবলীনা দত্তের রোমান্টিক মুহূর্তের ছবি। 

    প্রেমিকের বাহুলগ্না অভিনেত্রী। নেটদুনিয়ায় এ ছবি ভাইরাল। কার প্রেমে পড়লেন নায়িকা, কে সে? যাকে নিয়ে ক্যালেন্ডারের ‘কাভার গার্ল’  দেবলীন। তিনি আর কেউ নন, নায়িকার সঙ্গে গায়ক-প্রযোজক সর্বজিৎ ঘোষ। যাকে নিয়েই এখন চর্চা শহরের অলিগলিতে।

    সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি শপিংমলে উদ্বোধন হলো সেই ক্যালেন্ডার। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, গায়িকা ও চিত্রশিল্পী সৌমিতা সাহা, দেবলীনা দত্ত ও সর্বজিৎ ঘোষ। 

    জানা গেছে, ‘কাভার বয়’ হওয়ার পাশাপাশি এই ক্যালেন্ডারের প্রযোজকও সর্বজিৎ ঘোষই। সামনেই প্রেম দিবস। সেই রেশ ধরে রেখে দেবলীনা দত্তের পরনে ছিল হাঁটু ঝুলের লাল পোশাক। অন্যদিকে সর্বজিৎ ঘোষষ লাল শার্ট, সাদা জ্যাকেট ও সাদা প্যান্টে ছিলেন।

    আর ক্যালেন্ডারের অন্যান্য পৃষ্ঠায় রয়েছেন আরও কিছু মডেল ও অভিনেত্রী। যেমন— জয়িতা মিত্র, অর্পিতা দাস, ঈশিতা ধরসহ আরও অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • মা হলেন অভিনেত্রী দেবলীনা

    পুত্রসন্তানের মা হলেন ওপার বাংলার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সামাজিক
    যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবরটি শেয়ার করেছেন তিনি।

    একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে তুলে ধরেছেন আনন্দের মুহূর্ত। দেবলীনা
    এবং তার স্বামী শানওয়াজ শেখকে শুভেচ্ছায় জানিয়েছেন ভক্তরা।

    ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী,
    আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।

    গত ১৫ আগাস্ট একটি পোস্টে দেবলীনা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন।
    অভিনেত্রী তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন।
    ভিন্নধর্মে বিয়ে নিয়ে চর্চাও হয়েছে প্রচুর।

    দেবলীনাকে শেষ দেখা গেছে ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে
    ছোট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ছোটপর্দার ‘গোপী বহু’ নামে জনপ্রিয়।
    সেই ধারাবাহিকের নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি ‘বিগবস্‌ ১৩’-তে
    যোগ দিয়েছিলেন দেবলীনা।

    https://www.facebook.com/reel/1075356227618022

    বিনোদন ডেস্ক