Tag: দুর্ঘটনা

  • মোবাইল ফোনে কথা বলার সময় দুর্ঘটনায় আহত শাবনূর

    ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সিডনিতেই অবস্থান করছেন অভিনেত্রী। তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করেছেন তিনি। এখন পর্দার বাইরে আছেন অভিনেত্রী। কিন্তু পর্দার বাইরে থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। সেখান থেকেই সামাজিকমাধ্যমে নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এ জনপ্রিয় অভিনেত্রী। এবার দুঃসংবাদ দিলেন শাবনূর। 

    একটি গণমাধ্যমকে অভিনেত্রী জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি। শাবনূর বলেন, আমি মোবাইল ফোনে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। এ সময় অসাবধানতাবশত ফুটপাত থেকে হঠাৎ করেই পড়ে যাই। তখন পা মচকে যায়। হাঁটুর চামড়াও কিছুটা ছিলে গেছে।

    শনিবার (৮ মে) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান অভিনেত্রী। এরপর পা প্লাস্টার করিয়েছেন। চিকিৎসক দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।  অভিনেত্রী বলেন, পায়ে আঘাত পাওয়ায় প্রচুর ব্যথা পাই। এমন অবস্থা হয়েছিল যে, উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। পরে হেল্প নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাই। তারপর জানতে পারি— পায়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পা প্লাস্টার করা হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়। আমি এখন ক্রাচে ভর দিয়ে হাঁটছি।

    তিনি বলেন, আজ হয়তো আমার অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে তখন আমার জন্য অন্য কোনো একজন মানুষেরও বিপদ হতে পারত। আবার আমিও মারাত্মক দুর্ঘটনায় পড়তে পারতাম।

    সমাজের জন্য এ দুর্ঘটনা একটি বার্তা জানিয়ে শাবনূর বলেন, কাজের সময় আর কখনো মোবাইল ফোনে কথা বলবেন না তিনি। ব্যথা পাওয়ার পর বুঝতে পেরেছি— জীবনে কখনো কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল ফোন দেখব না। গাড়ি চালানোর সময়ও মোবাইল ফোন দেখব না বলে জানান অভিনেত্রী।

    উল্লেখ্য, শাবনূর ১৯৯৩ সালে নির্মাতা-পরিচালক প্রয়াত এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মোল্লাবাড়ির বউ’ প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে ১৩ সেলাই

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী বড় দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন । গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে তার হাসপাতালের ছবি। সেখানে দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। তার হাতে ক্যানোলা, কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক। 

    জানা গেছে, পিকলবল খেলার সময়ে চোট পান ভাগ্যশ্রী। এ সময় অভিনেত্রীর কপালে গভীর ক্ষত তৈরি হয়। এই ক্ষত সারাতে ১৩টি সেলাই পড়েছে ভাগ্যশ্রীর। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা। ভাগ্যশ্রীর ছবি দেখে আঁতকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন—দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি।’

    উল্লেখ্য, ১৯৮৯ সালে বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল সেই ছবি। তবে সিনেমা থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন অভিনেত্রী। ২০২১ সালে অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘থালাইভি’ সিনেমায় ফের প্রত্যাবর্তন করেন ভাগ্যশ্রী।

    বিনোদন ডেস্ক

  • ব্যাটারিচালিত রিকশাকে কেন অসভ্য-বর্বর যান বললেন অভিনেত্রী?

    ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয়
    অভিনেত্রী শাহনাজ খুশি। চোখের ওপরে ভয়াবহ আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক
    চিকিৎসার পাশাপাশি ১০টি সেলাই দিতে হয়েছে তার কপালে।

    সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বিষয়টি জানান
    এ অভিনেত্রী।

    শুক্রবার ফেসবুকে শাহনাজ খুশি লেখেন, ‘বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে।
    এ আর এমন কি বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো শেষ অবস্থা! সেটাই
    তো অনেক বেশি পাওয়া! এ তেমন কিছু না, চোখের ওপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০টা সেলাই
    লেগেছে! আমি যে প্রাণে বেঁচে আছি, এ জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি!’

    সেই সঙ্গে অনুরাগী ও অনুসারীদের সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, ‘কিচ্ছু
    চাই না আমি, শুধু যে মায়েরা-বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে
    আসেন, অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়তো
    ভেঙেচুরে বেঁচে গেছি, কোনো বাচ্চা এ আঘাত নিতে পারবে না!ব্যাটারিচালিত অসভ্য-বর্বর
    যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদিও আমি গলির ভেতরের রাস্তায়,
    প্রাতভ্রমণ শেষে, অতি সর্তকতার সঙ্গেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে
    ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যানচালক, কারো জীবনের ক্ষতির তোয়াক্কা করে
    না!’

    শাহানাজ খুশি আরও লেখেন, ‘আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই
    আপনার। আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোনো বোধশক্তি নাই! জানি না স্বাভাবিক চেহারায়
    ফিরবো কি না, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলবো
    না!’

    ঈদের নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন শাহনাজ খুশি। দুর্ঘটনার
    জেরে সেসব নাটকের কাজ ছেড়ে দিতে হয়েছে তাকে। এমনকি কবে আবার নাটকের কাজ শুরু করবেন
    সেটাও নিশ্চিত নয়।

    বিনোদন ডেস্ক

  • ‘ওরা মেধাবী চালক, কারো জীবনের তোয়াক্কা করে না’

    ‘ব্যাটারিচালিত অসভ্য-বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদিও আমি গলির ভেতরের রাস্তায়, প্রাতভ্রমণ শেষে, অতি সর্তকতার সঙ্গেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যানচালক, কারো জীবনের ক্ষতির তোয়াক্কা করে না!’

    ওপরের কথাগুলো সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির।

    দুর্ঘটনায় চোখের ওপরে ভয়াবহ আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ১০টি সেলাই দিতে হয়েছে তার কপালে। 

    শুক্রবার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বিষয়টি নিজেই জানান এ অভিনেত্রী। 

    শাহনাজ খুশি লেখেন, ‘বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া! এ তেমন কিছু না, চোখের ওপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০টা সেলাই লেগেছে! আমি যে প্রাণে বেঁচে আছি, এ জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি!’

    সেই সঙ্গে অনুরাগী ও অনুসারীদের সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, ‘কিচ্ছু চাই না আমি, শুধু যে মায়েরা-বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন, অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়তো ভেঙেচুরে বেঁচে গেছি, কোনো বাচ্চা এ আঘাত নিতে পারবে না! ব্যাটারিচালিত অসভ্য-বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদিও আমি গলির ভেতরের রাস্তায়, প্রাতভ্রমণ শেষে, অতি সর্তকতার সঙ্গেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যানচালক, কারো জীবনের ক্ষতির তোয়াক্কা করে না!’

    শাহানাজ খুশি আরও লেখেন, ‘আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার। আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোনো বোধশক্তি নাই! জানি না স্বাভাবিক চেহারায় ফিরবো কি না, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলবো না!’

    ঈদের নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন শাহনাজ খুশি। দুর্ঘটনার জেরে সেসব নাটকের কাজ ছেড়ে দিতে হয়েছে তাকে। এমনকি কবে আবার নাটকের কাজ শুরু করবেন সেটাও নিশ্চিত নয়।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে দুর্ঘটনার শিকার অপূর্ব পাভেল ফারিণ

    শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

    একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।

    সূত্র জানিয়েছে, অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। তবে সাইদুর রহমান পাভেল বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

    ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    সম্প্রতি অপূর্ব ও ফারিণকে নিয়ে ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অমি। সেই ওয়েবফিল্মের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • চোয়ালের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে ইমরান হাশমির

    ‘ঘোড়চড়ি ২’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। 

    ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে রয়েছেন অভিনেতা। 

    ভারতীয় কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, মাঝে বেশ কয়েক বছর কাজ করেননি এ অভিনেতা। কারণ, তার ছেলে খুবই অসুস্থ ছিল। ক্যানসার ধরা পড়েছিল। ছেলের জন্যই কাজ বন্ধ রেখেছিলেন। শোনা যায় নায়ককে এককালে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করা হয়েছিল। 

    প্রথম থেকেই দর্শকের রোষের শিকার হতে হয়েছিল তাকে। তবে সেই বিষয়ে এবার মুখ খুললেন ইমরান। তিনি মোটেও ও কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে। কফি উইথ করণ শো-তে এসে তিনি র্যাপিড ফায়ার রাউন্ডে এই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

    গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

    rnrn

    হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হন স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

    rnrn

    দুর্ঘটনায় গাড়িতে ছিলেন তিনিও। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। 

    rnrn

    গত শুক্রবার তেলেঙ্গানার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    rnrn

    প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যা করেছেন পবিত্রার স্বামী চন্দ্রকান্ত। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, চন্দ্রকান্তের বাবার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেখানেই তিনি জানিয়েছেন, বিগত বেশ কয়েক দিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। জানা যাচ্ছে, পবিত্রার মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ ছিলেন চন্দ্রকান্ত।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ খানের কারণে শুটিং সেটে দুর্ঘটনা

    বলিউড সুপারস্টার শাহরুখ খানের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই জার্মানিতে ‘ডন ২’ ছবির শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছিল।

    rnrn

    জার্মানির বার্লিনে চলছি ‘ডন ২’ ছবির শুটিং। তখন শাহরুখ খানের ধাওয়া করার দৃশ্যে হঠাৎ করেই ছন্দপতন। স্টান্টের গাড়ির সঙ্গে শাহরুখের গাড়ির সজোরে ধাক্কা লাগে। এই ঘটনার নেপথ্য শাহরুখ।

    rnrn

    সম্প্রতি এমনটি জানিয়েছেন ছবিতে শাহরুখের সহ-অভিনেতা আলি খান। তিনি বলেন, রোববার শুটিং হচ্ছিল, গাড়ির ভিতরে আমার বাঁ দিকে শাহরুখ ছিলেন। ফারহান গাড়ির পিছনের সিটে এমনভাবে বসেছিলেন যাতে ক্যামেরায় তাকে দেখা না যায়।

    rnrn

    তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী সঠিক ভাবে নেওয়া হয়েছিল প্রথম শট। তার পরে আরও একবার দৃশ্যটি শুট করতে হয়েছিল। কারণ প্রিয়াঙ্কা ও শাহরুখের দৃষ্টি বিনিময়ের দৃশ্য শুট করতে হতো। আর তাতেই ঘটল বিপত্তি। কথা ছিল ‘ডন কো পকড়না মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’— ডনের এই বিখ্যাত সংলাপ বলার পরে সঙ্গে সঙ্গে গাড়ি ছুটিয়ে নিয়ে যাবেন শাহরুখ। কিন্তু সংলাপ বলার পরে ২ সেকেন্ড দেরি করেন অভিনেতা। যে কারণে পুরো শুটিংয়ের তাল কেটে যায় এবং দুর্ঘটনা ঘটে যায়।

    rnrn

    শাহরুখ একটি ভিডিওতে বলেছেন, আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য হয়তো এই ঘটনাটি ঘটল। একটু ভুল করলাম আর ধাক্কা। খুব বিব্রত হয়েছিলাম আমি। আমার অভিনয় জীবনের সব থেকে বিব্রতকর ঘটনা এটি। 

    rnrn

    অন্য দিকে আলি খান বলেন, আমি এত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি স্টান্ট করেছি, এ রকম দুর্ঘটনা ঘটাইনি কখনও।

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত

    সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    ছাতক থানার ওসি শাহ আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ পাঁচজন। অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসানসহ অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার অন্য তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

    ওসি শাহ আলম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিকজন পাগল হাসানের মৃত্যুর খবর জানিয়েছেন।

    সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

    পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন।

    পাগল হাসানেরও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।

    বিনোদন ডেস্ক

  • চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর

    বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ২৮ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গত ১৪ মার্চ একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

    rnrn

    এরপর তাকে কেরালার অনন্থপুরী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন অরুন্ধতী। গত চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।

    rnrn

    এ বিষয়ে অরুন্ধতীর কাছের বন্ধু রেমিয়া জোসেফ বলেন, ‘অরুন্ধতী পাঁচটি তামিল সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছে। গতকালের আগের দিন পর্যন্ত গুরুতর আহত অরুন্ধতীকে ব্রেন ডেড মনে করছেন চিকিৎসকরা। তবুও ইন্ডাস্ট্রির কেউ আসেননি। জানি কোনো বাধ্যবাধকতা নেই, তবুও কেউ যদি আসতেন কিংবা ফোনে খোঁজ নিতেন, তাহলে ভালো লাগতো। আর্থিক সাহায্যের কথা না হয় বাদই দিলাম।

    rnrn

    অরুন্ধতীর বোন আরথি পিটিআইকে বলেছেন, ‘পরিবার ও বন্ধুরা যখন ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু করেছেন আহত অভিনেত্রীর জন্য, অনেক মানুষই বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করা শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটি স্ক্যাম। এরকম নেতিবাচক আচরণ সহ্য করতে হচ্ছে আমাদের এই বিপদের সময়।’

    rnrn

    রেমিয়া বলেন, ‘অরুন্ধতীর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। হাসপাতালের বিল পরিশোধ করতে তাদের আর্থিক সহায়তা দরকার। তার কিছু বন্ধু সাহায্য করেছেন, তখন আরও অর্থের প্রয়োজন। এমন তো নয় যে আমরা কোটি টাকা কামাই করি।’

    rnrn

    গতকালের আগের দিন পর্যন্ত ব্রেন থেকে কোনো সিগন্যাল পাওয়া না গেলেও গতকাল বাম কর্নিয়া সামান্য নড়েছে। তাই চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন আরথি। চিকিৎসকরা এখন ব্রেন সার্জারির প্রস্তুতি নিচ্ছেন যা ব্যয়বহুল।

    rnrn

    এদিকে অভিনেত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অরুন্ধতী ভক্তরা। সকলে তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।

    rnrn

    উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল সিনেমা ‘পোঙ্গি এজহু মনোহরা’ দিয়ে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। এই সিনেমা থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ সিনেমাতে শেষবার তাকে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক