Tag: দীঘি

  • বডি শেমিং নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন দীঘি

    শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিজীবন নিয়েও তুমুল আগ্রহ থাকে ভক্তদের।বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল দীঘিকে নিয়েও আগ্রহের শেষ নেই ভক্তদের মনে।শোবিজ অঙ্গনে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার ভাগ নিতে হয়েছে দীঘিকেও।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘী। 

    বডি শেমিংয়ের শিকার যে কেউ অনেক ট্রমাটাইজড-ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন; অথচ মানুষ সেগুলো না ভেবেই বডি শেমিং করে ফেলেন বলে জানান এ অভিনেত্রী।

    দীঘির কথায়, ‘যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস, কিংবা সে কীভাবে এটিকে গ্রহণ করছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু, তা না চিন্তা করেই তো বলে ফেলি আসলে। হতে পারে সে অনেক ট্রমাটাইজড এটা নিয়ে, সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেমিংটা নিয়ে।’

    বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে দীঘি বলেন, ‘একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। কারণ এত এত শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো।একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না; আবার মোটা হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম, আমাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড।’

    দীঘি আরও বলেন, ‘সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হলো, যেটাতে স্টেরয়েড থাকে। ওটা শরীরে যাওয়াতে এতটা লেভেলে ফুলে গেলাম, আমার নিজেরই মনে হচ্ছিল কি একটা হয়ে গেছি আমি।আমার বডি অনেক ভারি হয়ে গেল এবং দুর্বল হয়ে গেলাম। আমি যে একটু না খেয়ে থাকব এটা আমার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না, তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। স্টেরয়েডের জন্য যেটা হয়, কিছুতেই শুকানো যায় না। একটা বছরের মতো ভুগতে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে শুকাতে।তখনই মনে হয়েছে আমি মনে হয় আর পারব না।’

    বিনোদন ডেস্ক

  • জাহিদ হাসানের নায়িকা নিয়ে রহস্য!

    টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তবে ইদানীং ওটিটি কনটেন্টের কাজে ব্যস্ত তিনি। দীর্ঘদিন ধরেই বিশেষ দিবসের কোনো নাটক ছাড়া টিভিতে তার উপস্থিতি মিলছে না। 

    অভিনেতা নিজেও বলেছেন, টিভি নাটকে অভিনয় তিনি কমিয়ে দিয়েছেন। এখন মনযোগী হয়েছেন ওয়েবের কাজে। 

    কিছুদিন আগেই জানিয়েছেন নতুন তিন ওয়েবের কাজে যুক্ত হওয়ার খবর। সম্প্রতি সিরিজটির কাজও তিনি শেষ করেছেন। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এ অভিনেতা। এটুকু নিশ্চিত যে, রায়হান রাফী পরিচালিত এ সিরিজের নাম ‘যাহা বলিব যত্য বলিব’। 

    এখানেও তৈরি হয়েছে নায়িকা নিয়ে রহস্য! এতে আগে থেকেই প্রার্থনা ফারদিন দীঘির কাজ করার কথা ছিল। কিন্তু দীঘি জানান, তিনি এ সিরিজে কাজ করেননি। 

    তাহলে কে করেছে? এরইমধ্যে গুঞ্জন উঠে তমা মির্জার নাম। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কেউ এখনই এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেন তারা। 

    জাহিদ হাসান বলেন, আমার কাজ অভিনয় করা। আমি সেটিই করছি। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সব কিছু গণমাধ্যমে জানাবে। তাদের নিশ্চয়ই প্রচারের প্ল্যান রয়েছে। 

    জানা গেছে, কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘিরে এই সিরিজের গল্প। এটি একটি অনলাইন পেইড ভার্সনের জন্য নির্মিত হয়েছে। তবে একে প্রথমে সিনেমা ট্যাগ দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

    এর আগেও তারা একই প্রক্রিয়ায় ‘৩৬-২৪-৩৬’ নামে একটি ওয়েব কনটেন্ট সিনেমা বলে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে। সেটি অবশ্য দর্শক খরায় মুখ থুবরে পড়ে।

    বিনোদন ডেস্ক

  • হাঁপ ছেড়ে বাঁচলেন দীঘি!

    ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দুজনেই বারবার তাদের সম্পর্ককে নিখাদ বন্ধুত্ব হিসেবে বর্ণনা করলেও কানাঘুষা থামেনি। তবে হঠাৎ-ই তৌহিদ আফ্রিদি অন্যত্র বিয়ের পিঁড়িতে বসায় সে গুঞ্জনের সমাপ্তি ঘটেছে। আর এতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন দীঘি!

    আফ্রিদির বিয়ে নিয়ে প্রতিক্রিয়ায় একটি সংবাদমাধ্যমকে দীঘি বলেছেন, ‘সত্যি সত্যিই তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলছি, যাক বাবা, তুই আমারে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলছে, আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। কারণ, আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।’

    হুট করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বন্ধু আফ্রিদি। সেখানে থাকতে পারেননি দীঘি, এ বিষয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি, আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে।’

    অবশ্য আফ্রিদি-রামিসার প্রেমের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন এই তারকা, ‘আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো, তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম।’

    প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের কিছু ছবি। পরে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার।

    বিনোদন ডেস্ক

  • রায়হান রাফির নতুন ওয়েব সিরিজে দীঘি, থাকছেন জাহিদ হাসান

    দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ছিল- তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে নিজের প্রেমিকাকে নায়িকা করেছেন।যদিও পরে দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক।তারপরই ঢালিপাড়া সরগরম হয়ে উঠে।দীর্ঘদিন পর সেই গরম এখন শীতল হয়ে এসেছে।

    জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন দীঘি।নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে সিরিজটিতে রায়হান রাফির পরিচালনায় দেখা যাবে দীঘিকে।আর সিরিজের মূল চমক হিসেবে থাকবেন অভিনেতা জাহিদ হাসান।

    আরও জানা গেছে, দীঘি ও জাহিদ হাসানের সঙ্গে এরই মধ্যে কতাবার্তা সেরেছেন পরিচালক রায়হান রাফি।তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিবদ্ধ করা হয়নি। 

    সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জুলাই-আগস্টে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।কিন্তু সেটি সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনও ঠিক হয়নি। 

    রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেন, সেটা রাফিই ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প-চরিত্র হলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন।

    তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা।

    বিনোদন ডেস্ক

  • সালমান শাহর অভাব অনুভব করছেন দীঘি

    ১৯৯৬ সালে ২৪ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেন নায়ক সালমান শাহ। তার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। সালমান শাহর মৃত্যু এখনো রহস্যে ঘেরা। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে খুব অল্প সময়েই সালমান শাহ যে মানের কাজ করেছেন, তাতে এখনো তরুণ প্রজন্মের নায়ক-নায়িকাদের আদর্শ হয়ে আছেন তিনি।

    সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘সালমান শাহ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অনন্য রত্ন, যিনি তার অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন। তার প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য ছিল একেকটি জীবন্ত অনুভূতি, যা আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের অভিজ্ঞতা ভাগাভাগি করেছিল’।

    সালমান শাহর অভাব অনুভব করছেন জানিয়ে দীঘি যোগ করেন, ‘যতই দিন গড়াচ্ছে, আপনার উপস্থিতি এবং প্রতিভার অভাব ততই অনুভব হচ্ছে। আপনার স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে এবং আপনার শূন্যতা কখনো পূরণ হবার নয়। সালমান শাহ আমাদের অশ্রুসিক্ত চোখে ও হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আজও অমলিন’।

    প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দেশের চলচ্চিত্র জগতে আবির্ভাব হয় দীঘির। অনেক চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করা দীঘি এখন বড় পর্দা এবং ওটিটিতে দাপিয়ে বেড়াচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • ওটিটিতে আসছেন দীঘি

    চলতি বছরের শুরুতে দীঘি অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর তার কোনো নতুন সিনেমার খবর ছিল না। তবে দীর্ঘ ৬ মাস পর কাজের কথা জানালেন।

    rnrn

    বিস্তারিত কিছু না বললেও দীঘি বলেছেন, ওটিটিতে নতুন একটি কন্টেন্ট আসছে তার। সেটি প্রমোশনের জন্য সম্প্রতি একটি বিয়ের কার্ড তার ফেসবুকে পোস্ট করেছিলেন। যা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘এটা আসলে ওটিটির একটি কাজের প্রমোশন ছিল। পোস্টে আমার অভিনীত চরিত্রের কথাটাই লিখেছিলাম।’

    বিনোদন ডেস্ক

  • ‘আর অপেক্ষা করতে পারছি না’

    প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেছিলেন। এরপর কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাকে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। 

    এরপর সময় গড়িয়েছে অনেক। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে তকমা লাভ করেন দীঘি। এরইমধ্যে দর্শকের আগ্রহের জায়গায় নাম বসে তার। ফলে বছরের বিভিন্ন সময়ই আলোচনায় থাকেন তিনি। আর এবার আলোচনায় এলেন বিয়ে ইস্যুতে।

    সোমবার রাত ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডের বাম পাশে লেহেঙ্গা পরা একটি ছবি দেখা গেছে তার। তবে আরেক পাশের অংশ হাত দিয়ে ঢেকে রেখেছেন। আর অনামিকায় দেখা যাচ্ছে এনগেজমেন্ট রিং।

    এই অভিনেত্রী কার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ 

    এরপর থেকেই মন্তব্যের ঘরে সবাই তাকে শুভকামনা ও অভিনন্দন জানাতে থাকেন। কেউ কেউ অবশ্য জানতে চেয়েছেন, দীঘির বিয়ে, নাকি এটি কোনো অভিনয়ের অংশ।
    তবে মন্তব্যের ঘরে কোনো জবাব দিতে দেখা যায়নি দীঘিকে। কিন্তু তিনি বিষয়টি স্পষ্ট না করলেও কার্ড পোস্টের পর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর চাউর হতে থাকে, বিয়ে করতে যাচ্ছেন দীঘি। 

    এ বিষয়টি নিয়ে দীঘির বাবা ও অভিনেতা সুব্রত কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নাকি কোনো কাজের ঘোষণা, সেটি মঙ্গলবার সন্ধ্যায় জানা যাবে। বিষয়টি দীঘি নিজেই স্পষ্ট করবেন।
     

    যুগান্তর প্রতিবেদন

  • তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন দীঘি

    দর্শকদের আগ্রহের শেষ নেই প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে। তাকে নিয়ে বছরজুড়েই চলে আলোচনা-সমালোচনা। ঈদে দীঘির সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে। এই আলোচনার কারণ তার প্রেমের গুঞ্জন। 

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে খোলাসা করেছেন দীঘি। 

    আরও পড়ুন: 

    জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু। 

    মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়। দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। 
     

    বিনোদন ডেস্ক

  • এই দায় দীঘির একার নয়: ভাবনা

    সদ্য মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ছবি। মুক্তির পরে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি নেই বললে চলে। যা নিয়ে রীতিমতো ট্রলের মুখে পড়েছেন দীঘি।

    বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হয়েছে। যা মোটেও ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির পাশে দাঁড়িয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

    যেখানে ভাবনা লিখেছেন, একটি ছবি মুক্তি পেয়েছে, ‘শ্রাবণ জোৎস্নায়’। কাহিনি ইমদাদুল হক মিলনের পরিচালক আব্দুস সামাদ খোকন। এটি সরকারি অনুদান পাওয়া ছবি। অনলাইনে শিরোনাম করেছে এই ছবির নাকি বিদ‍্যুতের বিলও না ওঠায় হল থেকে ছবি নামিয়ে দিয়েছে হলমালিকেরা। সেখানে দীঘির ছবি দিয়ে তাকে এমনভাবে বুলিং করা হচ্ছে যেন ছবি না চলার দায় এই অভিনেত্রীর। 

    এর পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, আমি ১৪ ফেব্রুয়ারি পেয়ারার সুবাস দেখতে গিয়েছিলাম পরিবার নিয়ে সিমান্ত স্কয়ারে। প্রেক্ষাগৃহে ১০ জন মানুষও ছিল না। দেশান্তর সিনেমার ক্ষেত্রে ও এমনটা হয়েছে। যেদিন গিয়েছিলাম, আমি আর ডিরেক্টর আশুতোষ সুজন ছাড়া কেউ ছিল না।

    এর পর ভাবনা বলেন, অনেক ভালো সিনেমা দেশে-বিদেশে সুনাম অর্জন করার পরেও প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক গ্রহণ করে না। দর্শকের দায় নেই, যে সব সিনেমা তাদের পছন্দ করতে হবে। 

    ভাবনার এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল দীঘির সিনেমা মুক্তিকে কেন্দ্র করে তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা। সেটা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আসল কথায় আসি, এই কথাগুলো লিখলাম কারণ অনেক বিখ্যাত নির্মাতাদের, বিখ্যাত অভিনেতাদের ছবিও দর্শক প্রত্যাখান করতে পারেন। তখন তো সেখানে এমন নিউজ হতে দেখি না। দীঘিকে কেন বুলিং করা হচ্ছে? এই দায় দীঘির একার নয়। 

    অভিনেত্রীর কথায়, যাকে আঘাত দেয়া সহজ আমরা তাকেই আঘাত দিতে পছন্দ করে থাকি। আমার প্রথম সিনেমা রিলিজের পর আমাকে এত সাইবার বুলিংয়ের স্বীকার হতে হয়েছিল, যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম।

    এ সময় দীঘিকে উদ্দেশ্য করে ভাবনা বলেন, প্রিয় দীঘি একদম মন খারাপ করা যাবে না। কাজ দিয়েই আমাদের জবাব দিতে হবে। আর শিল্পীর জীবনে আঘাত গুরুত্বপূর্ণ।

    প্রসঙ্গত, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন আব্দুস সামাদ খোকন। ছবিতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, মিলি বাশার, সাদিয়া শিমুল প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • দীঘির টাকা নিল প্রতারক, ফেরত দিল ডিবি

    চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মুঠোফোনে একটি কল ভেসে ওঠে। কলটি ধরার পর তাকে জানানো হয়, ‘বিকাশ অফিস থেকে বলছি। আপনার বিকাশে ভুলে ২৫ হাজার টাকা চলে গেছে। আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টটি চালু করতে হলে আপনার নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেটি আপনি বললে আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া হবে।’

    দীঘি বলছিলেন, আমার বিকাশ অ্যাকাউন্টে এক লাখ ৬০ হাজার টাকা ছিল। আমি কোনো কিছু বুঝতে না পেরে দ্রুত কোডটি তাদের দিয়ে দিই। কারণ অ্যাকাউন্ট তো ঠিক করতে হবে। পরক্ষণেই আমার অ্যাকাউন্টে থাকা এক লাখ ৬০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। সাধারণত যে নম্বর থেকে বিকাশের মেসেজ আসে, সেখান থেকেই ওটিপি আসে। বোঝার সুযোগ কম ছিল। আর তিনি এত ভালোভাবে কথা বললেন, আমি বুঝতেই পারিনি উনি প্রতারক। এ ঘটনাটি ঘটে গত শনিবার (১০ ফেব্রুয়ারি)।

    এ ঘটনার পর আজ সোমবার প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ঘটনার পর শনিবার রাতে আমি রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করি। তার পর আমি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ স্যারকে বিষয়টি জানাই।

    দীঘি বলেন, হারুন স্যার আমার কাছে থাকা সব ডকুমেন্ট নিয়ে যেতে বলেন ডিবিতে। আমি আর আমার বাবা (সুব্রত) গতকাল রোববার সকালে হারুন স্যারের কাছে যাই। সব ঘটনা খুলে বলি। স্যার রোববার রাতে আমাকে কল দেন। আজ সোমবার সকালে আবার ডিবি অফিসে যেতে বলেন। আমি আর বাবা যাই। পরে স্যার আমাকে এক লাখ ৬০ হাজার টাকা ফেরত দেন। এ ছাড়া অপরাধীকে আটক করেছেন বলে জানিয়েছেন।

    প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে।
     

    যুগান্তর প্রতিবেদন