Tag: দিলশাদ নাহার কনা

  • যুক্তরাষ্ট্রের ১৬ শহরে গাইবেন কনা

    জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা মঙ্গলবার (২১ জুলাই) কনসার্টের উদ্দেশে আমেরিকা ট্যুরে গেছেন। তবে কবে, কোথায় গাইবেন, সেসব না জানিয়ে পাড়ি জমান সাতসমুদ্দর তেরো নদীর ওপারে। রেখেছিলেন গোপন। শনিবার সেটি প্রকাশ করলেন। কনা জানান, তার এই ট্যুর আয়োজন করছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।

    একটি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ১৬ শহরে গান গাইবেন গায়িকা কনা। যেসব শহরে গাইবেন, তার মধ্যে রয়েছে— ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলেসে, ওকলোহামা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউইয়র্ক। তার এ কনসার্ট ট্যুর শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে। আর শেষ হবে আগামী ৩ অক্টোবর। প্রায় তিন মাস ধরে তিনি দেশটির বিভিন্ন শহরে গান শোনাবেন। দেশের শিল্পীদের মধ্যে এটা অন্যতম দীর্ঘ সংগীত সফর বটে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আমেরিকা যাওয়ার সামাজিক মাধ্যমে এ সংগীতশিল্পী ঘোষণা দিয়েছেন। সেখানে কনা  লিখেছেন— ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’ 

    এর আগে কনার সর্বশেষ গান প্রকাশ হয়েছে ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে— ‘তোমার হতে চাই’ গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সজীব দাস। গানে কনার সঙ্গে দ্বৈত গেয়েছেনও সজীব। এটি ব্যবহৃত হয়েছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’তে। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে কনার জন্য মার খেয়েছিলেন ফারিয়া!

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার এক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে অভিনেত্রী এক যুগ আগের তিক্ত এক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। সেখানে তিনি জানান, দেশের বাইরে একটি শোতে কণ্ঠশিল্পী কনার পক্ষে কথা বলায় তাকে মার খেতে হয়েছিল। 

    সাক্ষাতকারে অতীত সেই স্মৃতি স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন কনা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফারিয়া সেই অনুষ্ঠানে কনার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়েন। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরও কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।’ 

    সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকা এ অভিনেত্রীর শোবিজে যাত্রা শুরু হয় একজন রেডিও জকি হিসেবে। পরে টিভি উপস্থাপিকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। তবে অভিনয়ে নাম লেখানোর পর তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরে যায়। 

    বিনোদন ডেস্ক

  • কনা আমার শত্রু জানতামই না, ভক্তকে ন্যান্সি

    জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন। নানা ইস্যুতে তাকে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। বুধবার (২৮ জানুয়ারি) পুরোনো একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে ভক্তদের স্মৃতির রোমন্থনে ভাসালেন তিনি। 

    প্রায় ১৬ বছর আগের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে এ গায়িকা লেখেন, ‘২০১১ সালের একটি ছবি ফেসবুকের কল্যাণে পেলাম!’ ছবিতে দেখা যায়, ন্যান্সির ডান পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন আরেক জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং বাম পাশে হাবিব ওয়াহিদ। 

    সেই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন। সংগীত জগতের এ তারকাদের নিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই হাবিব-ন্যান্সিকে আবারও জুটি বেঁধে গান করার আবদার রাখছেন।  ন্যান্সির জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর মধ্যেই কেউ কেউ কনা ও ন্যান্সির একসঙ্গে ছবি দেখে তাদের মধ্যকার স্নায়ু যুদ্ধের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আপনার চিরশত্রু  কনা (দিলশাদ নাহার কনা) আপনার পাশে? ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন। 

    তার উত্তরে ভক্ত লিখেছেন, আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানব না তাই কি হয়। এরপরের জবাবে ন্যান্সি বলেন, তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না। 

    ওই মন্তব্যের সবশেষে ন্যান্সি লেখেন- ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক।  তবে ভক্তদের অধিকাংশই মন্তব্যের ঘরে প্রিয় শিল্পীদের ভালোবাসার চাঁদরে সিক্ত করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • নতুন গান নিয়ে হাজির কনা

    সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। নাটক-সিনেমার গানের পাশাপাশি একক গান
    ও স্টেজ শো নিয়ে রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেই সংসার ভাঙার খবরের আলোচনা-সমালোচনায়
    ছিলেন। তবে সেসবে গুরুত্ব না দিয়ে গানেই মনোযোগী এ শিল্পী।

    গত রোজার ঈদে ‘কন্যা’ নামক গান দিয়ে শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন কনা।
    এবার তিনি ভক্তদের জন্য নিয়ে এসেছেন ‘সোনা জান’।

    কনার নতুন গানটি  লিখেছেন রবিউল
    ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।

    রোববার (১৩ জুলাই) বিকালে গানটি প্রকাশ পেয়েছে ভিডিও আকারে। যেখানে রোমান্স
    করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল।

    ট্রেন্ডি কথা-সুর ও ভরপুর ভালোবাসা সাজানো গান-ভিডিওটি তৈরি হয়েছে কেএম
    মিউজিকের ব্যানারে। প্রযোজনা করেছেন মাহামুদুল হাসান শোভন।

    গানটি প্রসঙ্গে শোভন বলেন, ‘কনা আপু আমার খুব পছন্দের একজন গায়িকা। রবিউল
    ইসলাম জীবন ভাই এবং আদিব কবিরের কাজেরও ভক্ত আমি। সব মিলিয়ে তাদের নিয়ে কাজটি করা।
    গানটির মাধ্যমে আমরা শ্রোতা-দর্শকদের বিনোদন দিতে চেয়েছি। সবার ভালো লাগবে বিশ্বাস।’

     

    বিনোদন ডেস্ক

  • এবার গানের দল বানালেন কণা

    সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। নাটক-সিনেমার গানের পাশাপাশি একক গান ও স্টেজ শো নিয়ে রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেই সংসার ভাঙার খবরে আলোচনা-সমালোচনায় ছিলেন। তবে সেসবে গুরুত্ব না দিয়ে গানেই মনোযোগি এ শিল্পী। 

    সম্প্রতি গঠন করলেন নিজের গানের দল। ছয় সদস্যের এ দলের নাম ‘কে লিংক’। দল নিয়ে প্রথম শো করলেন বিদেশে। কিছুদিন আগেই কণা দল নিয়ে উড়াল দিলেন সিঙ্গাপুরে। জানা গেছে, ইতোমধ্যেই কনসার্টে অংশ নিয়েছে দলটি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দল প্রসঙ্গে কণা বলেন, ‘স্টেজ শোয়ের ক্ষেত্রে নিজস্ব একটি দল থাকলে, বোঝাপড়াটা ভালো হয়। এই ভাবনা থেকে দলটি গড়েছি। এখন থেকে নিয়মিত দল নিয়েই শো করব।’ 

    কণা জানান, দল নিয়ে মৌলিক গান করার ইচ্ছা রয়েছে তার। সিঙ্গাপুর থেকে ফিরেই সেসব গান নিয়েই তারা কাজ করবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • কণার সোনা জান

    সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। সম্প্রতি সংসার ভেঙেছে তার। এ নিয়ে সংগীতপাড়ায় আলোচনা-সমালোচনার মধ্যেই ভক্তদের জন্য সুখবর নিয়ে আসলেন এ শিল্পী। 

    এ গায়িকা এবার নতুন গান নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘সোনা জান’। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীতায়োজন করেছেন আদীব কবির। এরইমধ্যে গানের রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিওচিত্রের দৃশ্যধারনের কাজও সম্পন্ন হয়েছে। ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পালকে। ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। এ গানের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করলেন অলিভিয়া। 

    এ প্রসঙ্গে কণা বলেন, ‘খুব সুন্দর একটি গান। শ্রোতাদের ভালো লাগবে আশা করি। শিগগিরই গানটি একটি ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেয়া হবে।’ 

    প্রসঙ্গত, কণা বর্তমানে নাটক ও সিনেমার গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্লেব্যাক শিল্পীদের মধ্যে কণার ব্যস্ততা একটু বেশি।

    আনন্দনগর প্রতিবেদক

  • যার যার কষ্ট তার তার, কনাকেই কি ইঙ্গিত করলেন সালমা

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আর এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। দুজনের ৬ বছরের সংসার জীবনে বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে পরকীয়ার কথা। এবার আরেক সংগীতশিল্পী সালমা আক্তারও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যা অনেকটা কনাকেই ইঙ্গিত করেছে।

    সালমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়। কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী। সেখানে আমাদের কর্তব্য সবাই একসঙ্গে মিলে থাকাটা।

    দুই দিনের দুনিয়া কে কখন আছি আবার নেই। যার যার কষ্ট তার তার।

    সালমা তার এই পোস্টে কারো নাম উল্লেখ্য না করলেও এটা যে কনাকেই ইঙ্গিত করে সেটা মানছেন অনেকেই। তার এই পোস্টকে সমর্থনও জানিয়েছেন।

    এর আগে, ২৫ জুন নিজের বিচ্ছেদ নিয়ে কনা তার ফেসবুক পোস্টে জানান, ‘আমি আপনাদের ভালোবাসার কনা, জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।’

    এদিকে কনার বিচ্ছেদ ও তার দেওয়া পোস্টকে ব্যাঙ্গ করেছেন আরেক সংগীতশিল্পী ন্যান্সি। তিনি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী।’

    উল্লেখ্য, দীর্ঘ ৭ বছরের প্রেমের পর কনা ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তাদের আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব হচ্ছে না।

    ২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কনা চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনেই কাজ করছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • পরকীয়ায় বলি ১৩ বছরের সম্পর্ক

    ছয় বছর ঘর করার পর সংসার ভাঙার খবর দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ১৬ জুন থেকে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি। 

    তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সবাই। তবে কনার সংসার বিচ্ছেদের খবরে ভক্তরা খানিকটা চমকে গিয়েছেন। কারণ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন তারা। বিয়ের ৬ বছরের মাথায় দু’জনের পথচলা আলাদা হয়ে গেল। 

    এদিকে বিচ্ছেদের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে কনার পরকীয়ার। অনেকে বলছেন, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সংগীতশিল্পী। এটাই কারণ হতে পারে তাদের সংসার ভাঙার। 

    তবে বিষয়টি নিয়ে কনা বা ওই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’ বলেই মন্তব্য করেছেন অনেক নেটিজেন। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবার জানা। 

    তবে তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র বলছে, কনার স্বামী ইফতেখার গহীন চেয়েছিলেন সংসার টিকিয়ে রাখতে। এমনকি কনা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে ইফতেখার গহীন জানিয়েছেন, তারা এখনো আলাদা হননি। 

    যদিও কিছুক্ষণ পরে স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন ইফতেখার গহীন।

    এর আগে বিচ্ছেদের খবর জানিয়ে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

     তিনি আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।’ 

    প্রসঙ্গত, ২০০০ সালের শুরু থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। অসংখ্য গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এই শিল্পী। কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। শাকিব খানের সিনেমায় গানটির মধ্য দিয়ে ভক্তমহলে দারুণ সাড়া ফেলেছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘কনার সঙ্গে বিচ্ছেদ হয়নি’ লিখে পোস্টটি মুছে দিলেন ইফতেখার

    জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার দীর্ঘ ছয় বছরের সংসারে ভাঙনের সুর। এ ঘোষণা তিনি নিজেই দিয়েছেন। গতকাল বুধবার সাড়ে রাত ১০টার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের কথা জানান কণ্ঠশিল্পী। 

    যদিও কনার স্বামী গোলাম মো. ইফতেখার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কনার সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। এরপর থেকেই সংগীতশিল্পী কনার সংসার ভাঙছে—এমন খবর প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যম। আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কনার সঙ্গে তার স্বামীর দূরত্ব তৈরি হয়েছে, এমন খবরও প্রকাশিত হলে রাত ১১টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানান শিল্পী। 

    দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৬ জুন তাদের বিচ্ছেদ হয়েছে। এর কিছুক্ষণ পরই ঘটনার সত্যতা অস্বীকার করে ফেসবুকে পোস্ট দেন তার স্বামী ইফতেখার। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইফতেখার লিখেছিলেন— কনাকে নিয়ে যা লিখছেন, তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। 

    তিনি বলেন, আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে। কোনো পরকীয়া কিংবা এ ধরনের যত্তসব নোংরা, মিথ্যা ও বানোয়াট যদি কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব।

    তবে এ পোস্টের কিছু সময়ের পর পোস্ট সরিয়ে দেন কনার স্বামী ইফতেখার। বিচ্ছেদ নিয়ে আর তার বক্তব্য পাওয়া যায়নি। কনার বিচ্ছেদের পোস্ট দেওয়ার পরপরই সেটি অস্বীকার করে দেওয়া ইফতেখারের এই পোস্ট কৌতূহল সৃষ্টি করেছে। 

    উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে কনা ও ইফতেখার বিয়ে করেন। বিয়ের আগে সাত বছর ধরে চলে তাদের প্রেম। তবে কনা ও ইফতেখারের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চললেও দুজনের কেউ-ই মুখ ফুটে কিছু বলেননি। 

    বিনোদন ডেস্ক

  • কনার বিচ্ছেদ, ন্যান্সির খোঁচা

    স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার ছয় বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে।

    বুধবার (২৫ জুন) রাতে আবেগঘন এক ফেসবুক পোস্টে কনা এ কথা জানান।

    পোস্টে কনা লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।’

    তিনি জানান, গত ১৬ জুন তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

    কনা আরও লিখেছেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

    কনা ও গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। গানের জগতের অন্যতম জনপ্রিয় এই শিল্পীর ব্যক্তিজীবনের এমন পরিবর্তন তার অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে কণার ব্যক্তিত্বপূর্ণ এই প্রকাশ ও ইতিবাচক মনোভাব অনেকের প্রশংসা কুড়িয়েছে।

    এদিকে কনার বিচ্ছেদ সংক্রান্ত পোস্টের পর দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের নজরে এসেছে। সে পোস্টে কনার নাম উল্লেখ না করলেও অনেকটা খোঁচার সুরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী।’

    জনপ্রিয় এই দুই সংগীতশিল্পীর মধ্যে মনোমালিন্যের খবর দেশের সংগীতাঙ্গনে এখন ওপেন সিক্রেট। তাই ন্যান্সির পোস্টটি কনাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা। যদিও পোস্টের ব্যাপারে ন্যান্সির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক