Tag: দাবি

  • নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

    গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। 

    জানা গেছে, পরীমনির এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি।  এ ঘটনায় পিংকি আক্তার নামের গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার এই জিডিটি করেন পিংকি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ। 

    ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

    গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনরা নায়িকাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। 

    আবদুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তি লিখেছেন, পরীমনিকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না?

    নিজাম নামে একজন লিখেছেন, যারা গৃহকর্মীকে নির্যাতন করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ।

    মানিক খান লিখেছেন, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হোক।

    শরীফুল ইসলাম বলেছেন, তাকে আইনের আওতায় আনা হোক।

    পরীমনিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে আরেক নেটিজেন। 

    প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 

    ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

    এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

    যুগান্তর ডেস্ক

  • অভিনয়শিল্পী সংঘের সংস্কার দাবিতে শিল্পীদের আলটিমেটাম

    টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এই সংগঠনের নেতৃস্থানীয় শিল্পীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ শিল্পীরা। শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে বিবৃতি দেওয়ায় এই সংগঠন থেকে পদত্যাগও করেছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এছাড়া আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপে অভিনয়শিল্পী সংঘের নেতাদের সম্পৃক্ততাও এখন প্রকাশ্য।

    সবমিলিয়ে অভিনয়শিল্পীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই সংগঠনের আশু সংস্কার প্রয়োজন বলে মনে করছেন সচেতন শিল্পীরা। সংগঠনের সদস্য এবং সদস্য নন এমন শিল্পীরা একজোট হয়ে অভিনয়শিল্পী সংঘের সংস্কারের দাবি তুলেছেন।

    তবে সংস্কারের বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের সঙ্গে আলোচনায় বসতে চাইলে তারা সাড়া দেননি, উল্টো সংস্কার চাওয়া শিল্পীদের ‘অ-সদস্য’ বলে বৈষম্য তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ সাধারণ শিল্পীদের।

    এমন পরিস্থিতিতে শনিবার (৭ আগস্ট) সংগঠনের সদস্য এবং সদস্য নন এমন শিল্পীরা আলোচনা করে সিদ্ধান্ত নেন, বর্তমান কমিটিকে বিগত দিনের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। এরপর নতুন নির্বাচন করতে হবে। এসব দাবি মেনে নেওয়ার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা।

    শিল্পীদের বৈঠকে উপস্থিত ছিলেন-ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, এফ এস নাঈম, নাদিয়া আহমেদ, নাজিয়া হক অর্ষা, শ্যামল মাওলা, সুষমা সরকার, কাজী নওশাবা আহমেদ, মৌসুমী হামিদ, খায়রুল বাসার, শরিফ সিরাজ, মনোজ প্রামাণিক, সোহেল মন্ডল, আরেফিন জিলানী সাকিব, সিয়াম নাসির, ইমরান হাসো প্রমুখ।

    এ সময় অভিনেতা সোহেল মন্ডল বলেন, ‘আমরা কথা বলতে চাই। কীভাবে শিল্পীদের চলমান ক্রান্তিকাল কাটিয়ে নতুন রূপ রেখা দেওয়া যায় তা নিয়ে ভাবছি। সার্বিক পরিস্থিতি থেকে কথা বলতে চাই। নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চাই। সদস্য এবং অ-সদস্য এই বৈষম্য আর রাখতে চাই না। সকল শিল্পী এক। আমাদের সঙ্গে সংঘের সদস্যরাও সাড়া দিয়েছেন।’

    মনোজ প্রামাণিক বলেন, ‘শিল্পীদের এক হওয়ার কারণ একটাই, দেশে এই সময়টা যা যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা অনেক বেশি ব্যতীত। কিছু শিল্পীর আচারণ এবং তাদের কথাবার্তা অমানবিক। যা শিল্পী সমাজের জন্য লজ্জার। সেই দায় সকল শিল্পীকে নিতে হচ্ছে। অপরাধ না করেও এই দায় আমরা কেন নেব। আমরা সংস্কার চাই।’

    এ প্রসঙ্গে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘সিদ্ধান্ত প্রসঙ্গে আমরা অবগত না। আমরা সদস্যদের সঙ্গে বসতে প্রস্তুত। আমরাও বৈষম্য চাই না। ব্যক্তিগত ক্ষোপ থাকতেই পারে সেই দায় সংগঠনের না। সংগঠন তার নিজস্ব গতিতে চলবে।’

    প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটি। তবে মেয়াদ পেরিয়ে গেলেও নতুন নির্বাচনের কোনো তাগিদ নেই সংঘের নেতাদের।

    বিনোদন ডেস্ক

  • একটি টিভি চ্যানেলকে ন্যান্সির কটাক্ষ, মালিকানা-পরিচালনা পর্ষদের পরিবর্তন দাবি

    শেখ হাসিনা সরকারের পতনের পর একটি টিভি চ্যানেলে তদন্তের দাবি জানান জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি টিভি চ্যানেলের মালিকানা ও পরিচালনা পর্ষদের পরিবর্তন দাবি করেছেন। 

    rnrn

    দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর দিকেই ইঙ্গিত করেন গায়িকা। 

    rnrn

    গত মঙ্গলবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে গান বাংলা চ্যানেলকে কটাক্ষ করে ‘প্রাণ বাংলা’ বলে সম্বোধন করেন তিনি।  

    rnrn

    ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, এই দেশে প্রাণ বাংলা নামে একটি গানের চ্যানেল ছিল। চ্যানেলটিতে সাদা পোশাক পরা স্বয়ং তানসেন ছিল। তানসেনের একজন বউ ছিল। চ্যানেলটির গৃহপালিত অনেক শিল্পী ছিল। বউটি সেসব শিল্পীর প্রিয় ভাবি ছিল। চ্যানেলটিতে এত বেশি শিল্পচর্চা হতো যে সেখানে রাতভর সংগীত বিষয়ে গবেষণা হতো, সেটা আবার জাতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে লাইভে দেখতে এবং শুনতে পেত।

    rnrn

    একইসঙ্গে কৌশিক হোসেন তাপসের ব্যান্ড ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডসকে’ কটাক্ষ করে ন্যান্সি লেখেন- তানসেন অ্যান্ড ফ্রেন্ডস বছরজুড়ে হেলিকপ্টারে চড়ে বাংলার আনাচে কানাচে জয়বাংলা কনসার্ট করে দর্শক মাতিয়ে রাখায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তানসেনের খালি কণ্ঠে গাওয়া ‘দে তালি বাঙালি’ গানে ‘পালায় না’ বলেও ভারতে পালিয়ে যাওয়া নেত্রী হাসিমুখে হাততালি দিয়েছেন। নেত্রীর অনুসারীরা বিভিন্ন উপলক্ষে প্রায়শই কালো রং করা চ্যানেলটিতে গিয়ে নিজেদের জং ধরা কণ্ঠ ঝালাই দিতেন এবং বাহবা কুড়াতেন।

    rnrn

    চ্যানেলটির রিমেক গানের আয়োজন উইন্ড অব চেঞ্জের প্রশংসা করে ন্যান্সি লিখেছেন, বিদেশ থেকে একঝাঁক যন্ত্রশিল্পী এনে দেশীয় শিল্পীদের মেলবন্ধনে ‘দিনবদলের হাওয়া’ নামে একটি নিয়মিত অনুষ্ঠান তানসেন এবং তানসেন পরিবারের ভাবি জাতিকে উপহার দিয়েছে। নতুন আঙ্গিকে পুরাতন গানগুলোর পরিবেশনা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কিন্তু প্রতি গানে অযাচিত তানসেনের উপস্থিতি দর্শক মনে প্রচণ্ড বিরক্তির উদ্রেগ করেছে। 

    rnrn

    ন্যান্সি লিখেছেন, তানসেন ও তার স্ত্রী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানের বাইরেও পারিবারিক জমকালো অনুষ্ঠান করতে গিয়ে এত অর্থের জোগান কোথা থেকে পান, আমাদের অবুঝ মনে সেইসব সবুজ প্রশ্ন প্রায়শই জেগে ওঠে।

    rnrn

    সম্প্রতি বেশ কিছু টিভি চ্যানেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু চ্যানেল বন্ধ করার দাবি উঠেছে। সেসবের বিপক্ষে অবস্থান নিয়ে ন্যান্সি লেখেন- এখন কিছু টিভি চ্যানেল বন্ধের জোর দাবি উঠছে। বিগত সময়ে আমি বা আমরা বিতর্কিত কিছু চ্যানেলের আধিপত্যর শিকার হয়েছি। 

    rnrn

    ন্যান্সি লেখেন, তবুও আমি ব্যক্তিগতভাবে কোনো টিভি চ্যানেল বন্ধের পক্ষে না। বরং প্রশ্নবিদ্ধ চ্যানেলগুলোর মালিকানা এবং পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হোক। 

    rnrn

    গায়িকা লিখেছেন, কেননা বিগত সরকারের সময়ে অনেক চ্যানেলে মালিকপক্ষ মালিকানা হস্তান্তর, এমনকি অনেকে জোরপূর্বক নিজ প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছেন। শোনা যায় ‘প্রাণ বাংলা’ নামের বাংলাদেশের একমাত্র গানের চ্যানেলটি প্রকৃত মালিকের কাছ থেকে দখল করে নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করি। চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতির বলয়মুক্ত।

    rnrn

    তাপসের চ্যানেলের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন জানিয়ে ন্যান্সি লেখেন, শোনা যায় ‘প্রাণ বাংলা’ নামের বাংলাদেশের একমাত্র গানের চ্যানেলটি প্রকৃত মালিকের কাছ থেকে দখল করে নেওয়া। এ বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করি। চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতির বলয়মুক্ত। 

    rnrn

    সবশেষ ন্যান্সি বলেছেন, বিটিভির জন্য যারা কেঁদে আকুল হয়েছিলেন তারা আগামী কিছুদিন অন্তত বিটিভি দেখুন। এমন দেশ কি আদৌ চেয়েছিলাম না জপে বিটিভির প্রচার মান এত স্বল্প সময়ে এত উন্নত হলো কী করে- এই কথা জপুন।

    বিনোদন ডেস্ক

  • শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি অভিনেত্রী চমকের

    বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার বিরুদ্ধে তদন্তেরও জোর দাবি করেছেন এই অভিনেত্রী।

    শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন জানিয়ে চমক বলেন, ‘এখন আমরা প্রশ্ন করতে পারছি। আগে তো প্রশ্ন তুললে আয়নাঘরে নিয়ে যাওয়া হত। এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় দুইবার চিন্তা করছি না; কী বললে আমাকে আটকাবে, কী বললে আমাকে গুম করে দেবে-এই চিন্তা যেহেতু নাই, তাই আমি বলতে পারছি।’

    এ সময় দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে বিদেশে সাবেক মন্ত্রী-এমপিরা যে সম্পদ কুক্ষিগত করেছেন, তাদের সে পাচারকৃত সম্পদ দেশে ফেরানোর দাবি জানান তিনি। চমক বলেন, ‘বড় বড় মন্ত্রীরা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ বা পাচার করেছেন, তাদের ব্যাংক হিসাবগুলো জব্দ করে সে অর্থ দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিৎ।’

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে চমকের সাফ কথা, ‘শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। তিনি হয়ত অনেক তথ্য দিতে পারবেন। কারণ তিনি নিজেই বলেছেন তার পিয়নও চারশ কোটি টাকার মালিক। তার মানে (দুর্নীতির বিষয়ে) অনেক তথ্য তার কাছে আছে।’

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চমক। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের স্ত্রী দাবি করে শুভেচ্ছা অপু বিশ্বাসের

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার চলচ্চিত্র ক্যারিয়ারের রজতজয়ন্তী ছিল গতকাল, অর্থাৎ ২৫ বছর পূর্ণ হয়েছে এ নায়কের সিনেমায় পথচলার। ক্যারিয়ারের রজতজয়ন্তীতে শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। 

    rnrn

    সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা অপু বিশ্বাসও। ভক্ত-অনুরাগীদের মতো শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিজেও। তবে শুভেচ্ছাবার্তায় নিজেকে শাকিবের স্ত্রী বলেই দাবি করেছেন এই নায়িকা। 
    rn 
    rnবছর খানেক আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন শাকিব-অপু দম্পতি। তবুও প্রাক্তন স্বামীর ক্যারিয়ারের রজতজয়ন্তীতে একটু ভিন্নভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গেল এই নায়িকাকে। 

    rnrn

    মঙ্গলবার রাতে শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন অপু।  ওই পোস্টে দেখা যায়, শাকিবের ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষ্যে দেশের একটি সংবাদপত্রে বিশেষ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করেছেন এই অভিনেত্রী। 

    rnrn

    সংবাদপত্রের সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, ওয়াইফ’। তাদের সন্তান আব্রাম খান জয়ের নাম হ্যাশট্যাগ দিয়ে শাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা’।

    rnrn

    শুভেচ্ছাবার্তায় সরাসরি নিজেকে শাকিবের ‘ওয়াইফ’ বলেই দাবি করেছেন অপু। একইসঙ্গে ‘সন্তানের বাবা’ বলেও উল্লেখ করেছেন। 

    rnrn

    যদিও শাকিবের বিশেষ দিনে অপু বিশ্বাসের মতো কোনো পোস্ট বা শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলীকে।

    বিনোদন ডেস্ক

  • ‘আলিয়া-রণবীরের বিয়ে ভুয়া’

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের বিয়েকে ভুয়া খবর বলেছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

    rnrn

    অভিনেত্রীর দাবি- আলিয়াকে বিয়ে করতে চাননি রণবীর কিন্তু আলিয়ার বাবা রণবীরকে তিনটি ছবিতে কাজের প্রতিশ্রুতি দেওয়ায় বিয়েতে রাজি হন রণবীর।

    rnrn

    মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার নতুন একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন- আলিয়া-রণবীর দম্পতি তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ রটাচ্ছেন। শুধু তাই নয়, রণবীর নাকি অভিনেত্রী রানাউতের সঙ্গে দেখা করার জন্য বারবার ফোন করে অনুরোধ করেছেন। 

    rnrn

    মঙ্গলবার সকালে কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে দুটি স্টোরি শেয়ার করেছেন। এক পোস্টে দেখা যায় দুটো চেহারা, রাজপ্রাসাদ আর বন্দুক। সেই পোস্টে কোনো ক্যাপশন দেননি অভিনেত্রী।

    rnrn

    আরেকটি পোস্টে তিনি লেখেন- যখন আমি কোনো ছবির ঘোষণা করতে চাই তখন আমাকে অপমান করতে সাংবাদিকদের কাছে মেইল করা হয়। তাই আমি চাঙ্গু মাঙ্গুকে বলতে চাই, তোমাদের কি খুব জ্বলছে? সব পেপারে কী করে একই হেডলাইন আসে। ডিয়ার (প্রিয়) চাঙ্গু মাঙ্গু যদি তোমরা খুবই আহত হও, তাহলে ভগবান তোমাদের আত্মাকে শান্তি দিক।

    rnrn

    কঙ্গনা আরও লেখেন- আরেকটা ভুয়া খবর স্বামী-স্ত্রীর জুটি ছড়াচ্ছে, যারা আলাদা ফ্লোরে থাকে, দম্পতি হওয়ার নাটক করে, সিনেমা ঘোষণার নামে ফেক নিউজ ছড়ায়। সম্প্রতি ফ্যামিলি ট্রিপে কেন বাদ পড়ল স্ত্রী আর মেয়ে, তা নিয়ে কেউ লিখল না। তথাকথিত স্বামী আমাকে বারবার টেক্সট করছে, দেখা করার অনুরোধ করছে। এই নকল দম্পতির মুখোশ খোলা খুবই জরুরি।

    rnrn

    তিনি আরও বলেন, ছবির প্রচার, টাকা, কাজ এসবের জন্য যখন বিয়ে করলে এরকমই হবে। অভিনেতা ওই নায়িকার মাফিয়া ডেডির চাপে বিয়ে করেছে, বিয়ের পরিবর্তে তাকে ওই মাফিয়া ডেডি ট্রিলজি প্রমিজ করেছিল; কিন্তু এখন সেই ট্রিলজি বাতিল হয়ে গেছে তাই এখন ওই বিয়ে থেকে বেরিয়ে আসতে মরিয়া অভিনেতা। কিন্তু দুঃখের বিষয় এখন আর ওই অভিনেতাকে নেওয়ার কেউ নেই। স্ত্রী ও মেয়ের খেয়াল রাখা উচিত। এটা ভারত, আর এখানে একবার বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে। এবার শুধরে যাও।

    বিনোদন ডেস্ক