Tag: দাবানল

  • ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

    ফ্রান্সে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানলের জেরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ব্রিগনোলস-এর কাছে অবস্থিত নিজেদের বিলাসবহুল বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গিয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার মানবাধিকার আইনজীবী স্ত্রী আমাল ক্লুনি। 

    বৃহস্পতিবার (৩০ জুলাই) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

    গত এক সপ্তাহ ধরে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী বনভূমির দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় দাবানলটিতে ইতোমধ্যেই প্রায় ৪২,০০০ হেক্টর (১,০৩,০০০ একর) বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে—যা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের মোট আয়তনের চেয়েও বড়। 

    ব্রিগনোলসের কাছে জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি দম্পতির ‘ডোমেইন দ্যু ক্যানাদেল’ নামক একটি সুবিশাল সম্পত্তি রয়েছে, যার খুব কাছেই গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। 

    পিপল সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রিগনোলসের মেয়রের কাছে লেখা এক চিঠিতে ক্লুনি দম্পতি জানান, ‘এই সংকটময় মুহূর্তে আমাদের সুন্দর বাড়িটি রক্ষা পাবে কিনা, সে বিষয়ে এই মুহূর্তে আমাদের কোনো ধারণা নেই।’ 

    প্রতিবেশীদের নিরাপত্তা কামনা করে চিঠিতে তারা আরও লেখেন, ‘আমাল এবং আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে—আমাদের গ্রামের যাই ঘটুক না কেন, আমরা এই সম্প্রদায়ের অংশ হিসেবেই থাকব এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুরোপুরি পাশে থাকব।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্থানীয় কর্তৃপক্ষ চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে। ব্রিগনোলসের মেয়র জানিয়েছেন, তারকা দম্পতিকে সরাসরি সরিয়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা ছিল না; তবে আগাম সতর্কতা হিসেবে তারা স্বেচ্ছায় সম্পত্তি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    ১৭০ হেক্টর (৪২০ একর) আয়তনের ওপর নির্মিত জর্জ ক্লুনির এই বিশাল সম্পত্তিতে একটি ১৮ শতকের ঐতিহাসিক ম্যানর হাউস, একটি লেক, সুইমিং পুল এবং বিস্তীর্ণ আঙুরের বাগান রয়েছে। 

    ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ব্রিগনোলসের এই সাম্প্রতিক দাবানলে ইতোমধ্যেই ১৩০ হেক্টর (৩২১ একর) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং বাধ্য হয়ে ৬০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ অধিবাসী নিজ নিজ ঘরে ফিরতে পেরেছেন। 

    বৃহস্পতিবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ২৭০ জন দমকলকর্মী মোতায়েন ছিলেন এবং চার্টার্ড ওয়াটার-বোম্বিং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল। উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে চারজন দমকলকর্মী আহত হয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যে কেমন আছেন প্রীতির পরিবার?

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। হলিউডের নামি তারকাদের অনেকের ঘর-বাড়িও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা।

    যার মধ্যে ছিল অভিজাত এলাকা মালিবুতে অবস্থিত অভিনেত্রী প্যারিস হিলটনের বিলাসবহুল বাড়ি। দাবানলে তার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সে দৃশ্য টিভিতে দেখে হাউমাউ করে কেঁদেছেন এই অভিনেত্রী। খবর নিউজউইকের।

    বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে আগুন ছড়াচ্ছে। বিধ্বংসী আগুনের মধ্যে কেমন আছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার পরিবার?

    মার্কিন নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানেই থাকেন প্রীতি। দুই যমজ সন্তান রয়েছে তার। চোখের সামনে দেখেছেন একের পর এক বাড়ি পুড়ে যেতে।

    নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি জানিয়েছেন এখন তারা সুরক্ষিত। কিন্তু বিগত কয়েক ঘণ্টায় যা দেখেছেন তা অবিশ্বাস্য তার কাছে।

    এই অভিনেত্রী লিখেছেন, ‘দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোকদেরকে বাড়ি থেকে বের করে আনতে হচ্ছে। আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায়ায়। সারাক্ষণ একটা ভয় যদিও এই দমকা হওয়া না কমে তা হলে কী হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি।’

    ভারতের আরেক অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া যিনি হলিউডে শক্ত অবস্থান সৃষ্টি করছেন; তারও বাড়ি রয়েছে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, ‘এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন, তাদের কুর্নিশ। রাত জেগে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাদের ধন্যবাদ। দাবানলে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

    বিনোদন ডেস্ক

  • লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হলিউডের যে সব তারকার বাড়ি

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বিখ্যাত হলিউড হিলস। বৃহস্পতিবার ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ দাবানলে হলিউড হিলসে অবস্থিত অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অঞ্চলটিতে দাবানলে পাঁচজনের মৃত্যু ও ২ হাজারের বেশি কাঠামো ধ্বংস হয়েছে।

    দাবানলে যে সব হলিউড তারকাদের বাড়ি পুড়েছে তাদের মধ্যে রয়েছেন- প্যারিস হিলটন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, আনা ফারিস ও জেনিফার লাভ হিউইটের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। এছাড়া দাবানলের কবল থেকে বাঁচতে এই অঞ্চল থেকে হলিউড ও এলিট শ্রেণির অন্তত ৩০ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

    প্যারিস হিলটন 

    প্যারিস হিলটন এবং কার্টার রিউম, তাদের সমুদ্র সৈকতের তীরে অবস্থিত ৮.৫ মিলিয়ন ডলারের মালিবু হাউস নামের ৩ হাজার বর্গফুটের বাড়িটি হারিয়েছেন। ১৯৫৫ সালে নির্মিত এই বাড়িটিতে ৩টি শয়নকক্ষ ওটি বাথরুম, দুটি গাড়ির গ্যারেজ, একটি উঠান ও একটি প্রশস্ত বসার ঘর ও ডাইনিংয়ের জায়গা ছিল। 

    নিজের বাড়িটি আগুনে পুড়তে দেখে প্যারিস হিলটন বলেন, ‘এই বাড়িটি যেখানে আমরা অনেক মূল্যবান স্মৃতি রয়েছে। এখানেই ফিনিক্স তার প্রথম পদক্ষেপ নিয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন, তবুও আমি কৃতজ্ঞ যে আমার পরিবার এবং পোষা প্রাণীরা নিরাপদে আছে।’

    জেনিফার লাভ হিউইট

    লস অ্যাঞ্জেলেসের দাবানলে বাড়ি হারানোদের মধ্যে রয়েছেন ৯-১-১ তারকা জেনিফার লাভ হিউইট। বুধবার ইনস্টাগ্রামে নিজের বাড়ি পুড়ে যাওয়ার কথা জানান তিনি। বলেন, ‘বলার মতো ভাষা নেই আমার। শুধু প্রার্থনা আমাদের বাড়ি এবং আমাদের বাচ্চাদের যতটা সম্ভব যেন ভালো থাকে। আমরা দেখছি সবকিছু পুড়ে গেছে।’

    অ্যাডাম ব্রডি এবং লেইটন মিস্টার

    প্যাসিফিক প্যালিসেডে অবস্থিত ৬.৫ মিলিয়ন ডলারের বাড়িটি দাবানলে পুড়তে দেখেছেন অ্যাডাম ব্রডি এবং লেইটন মিস্টার। এই বাড়িটিতেই ৯ বছরের মেয়ে আরলো ও ছেলে চারকে বড় করেছেন এই দম্পতি। ৫ বেড রুমের ৬ হাজার বর্গফুটের সেই স্বপ্নের বাড়িটিই এবার পুড়ে গেছে দাবানলে।

    আনা ফারিস

    আনা ফারিসের ৫ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়িটিও দাবানলে পুড়ে গেছে। তবে পরিবারের সদস্যরা নিরাপদ থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। 

    স্পেন্সার এবং হেইডি প্র্যাট

    নিজের স্বপ্নের বাড়িটি চোখের সামনে আগুনে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে স্পেন্সার ও হেইডি প্র্যাটকে। এক ভিডিও বার্তায় প্র্যাট অশ্রু চোখে বলেন, ‘আমরা নিরাপদ। কিন্তু এটাই আমাদের সুন্দর বাড়ির বাকি ছিল। আমাদের বাড়ি যেখানে আমাদের বাচ্চারা বড় হয়েছিল এবং যেখানে তারা একদিন তাদের নিজেদের বড় করতে চেয়েছিল সেটা পুড়ে গেছে।’

    ডায়ান ওয়ারেন

    পুরস্কার বিজয়ী সুরকার ডায়ানও তার স্বপ্নের বাড়িটি হারিয়েছেন দাবানলে। তিনি বলেন, ‘এটি আমার সৈকত বাড়ি থেকে লিয়ার পাথরের তোলা শেষ ছবি। আমি প্রায় ৩০ বছর ধরে এই বাড়িটিতে থাকছিলাম।’

    এছাড়াও দাবানলে পুড়ে স্বপ্নের বাড়ি ছাই হয়ে গেছে রিকি লেক, জ্যামেস উডস, বিলি ক্রিস্টাল, মেলিসা রিভার্স ও অ্যান্থনি হোপকিন্সের।

    বিনোদন ডেস্ক

  • লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা জানালেন নোরা

    ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। সেই দাবানলে পুড়ে ছাই হয়েছে বিখ্যাত হলিউড হিলসও। বৃহস্পতিবার দাবানলে অনেক হলিউড তারকার বাড়িই পুড়ে ছাই হয়ে যায়। আর ভয়াবহ দাবানলের সময়টাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। ভয়াবহ সেই দাবানলেও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নোরা।

    ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় লস অ্যাঞ্জেলেসের অভিজ্ঞতার ভয়াবহতা জানিয়ে নোরা বলেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’

    ভারতে ফিরতে বিমানবন্দরে অবস্থান করলেও শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। নোরা বলেন, ‘আশা করছি, আমি বিমানে উঠে আজ ফিরতে পারব, ফ্লাইট বাতিল হবে না। এখানে পরিস্থিতি কতটা ভয়ংকর, বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’

    এর আগে গতকাল প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম পোস্টে লস অ্যাঞ্জেলেসের দাবানলের একটি মর্মান্তিক ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘এটি বিধ্বংসী।’

    ওই ভিডিওর ক্যাপশনে উদ্বেগ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সবাইকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি আশা করব সবাই আজ রাতে নিরাপদ থাকতে সক্ষম হবে।’ সেই ক্যাপশনে প্রার্থনার ইমোজি দিয়ে সকলের কাছে প্রার্থনাও চেয়েছেন প্রিয়াঙ্কা।

    বিনোদন ডেস্ক