Tag: দর্শনা বণিক

  • সৃজিতের সিনেমায় দর্শনার ‘না’

    টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং জুন মাস থেকে শুরু করবেন। পরিচালক কয়েক দিন আগেই সিনেমাতে কারা কাজ করবেন, তা এর মধ্যে নাম ঘোষণা করেছেন। সেখানেও বেশ কিছু বদল দেখা গিয়েছিল। নাম জুড়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এ ছাড়া অভিনয় করবেন ব্রাত্য বসু, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্নো মিত্রসহ আরও অনেকে।

    এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে ছোটপর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তার বিপরীতে লক্ষ্মী প্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু জানা গেছে, দর্শনাকে সেই চরিত্রে আর দেখা যাবে না। সৃজিতের সিনেমাতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। নেপথ্যে রয়েছে অন্য একটি কারণও? বলিউড পরিচালক বিক্রম ভাটের নতুন হিন্দি সিনেমায় অভিনয়ের জন্যই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাকে না করে দিলেন দর্শনা?

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, হিন্দি সিনেমায় অভিনয় করছেন বলে যে সৃজিতের সিনেমায় না করেছেন এটি একেবারেই ঠিক নয়। নায়িকা বলেন, আরও একটি নতুন কাজ শুরু হবে আমার। যে কারণে সময় মেলাতে পারছি না, তারিখের সমস্যা হচ্ছিল। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। 

    তিনি বলেন, তবে এটা আমার একার সিদ্ধান্ত একেবারেই নয়। পরিচালক, প্রযোজনা সংস্থা এবং গোটা টিমের সঙ্গে কথা বলেই যৌথ সিদ্ধান্ত নিয়েছি আমরা। 

    দর্শনার পরিবর্তে লক্ষ্মী প্রিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। আরাত্রিকাকে এ মুহূর্তে দর্শক দেখছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির পর কলকাতায় রাজ, ডুব দিলেন কার চোখে?

    বিগত বেশ কিছু দিন ধরেই কলকাতায় আছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী পরীমনি। সঙ্গে আছে তার ছেলে পদ্মও। বর্তমানে তিনি কলকাতায় ফেলুবক্সি ছবির শুটিং করছেন। তিনি যখন কলকাতায় বর্তমান, তখন এই একই শহরে এসে পৌঁছলেন তার সাবেক স্বামী শরিফুল রাজ। 

    rnrn

    পরীমনি কিছু দিন আগেই জানিয়েছেন রাজ তার কাছে মৃত। কিন্তু অভিনেতাও কি সেই একই জিনিস মনে করেন, নাকি সাবেক স্ত্রী ও পুত্রের টানেই এলেন এই শহরে? না। ব্যাপারটি সেটি নয়। তিনিও কাজের জন্যই কলকাতায় এসেছেন।

    rnrn

    ২০২৪ সালেই মুক্তি পাচ্ছে শরিফুল রাজের নতুন ছবি ওমর। সেই ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন দর্শনা বণিক। তাদের সেই গানের লুকেই এদিন দেখা যায়। শরিফুলের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে দর্শনা। কখনো কাঁধে হাত রাখছেন, কখনো ডুবছেন একে অন্যের চোখে। তাদের এই ভিডিও ভাইরাল হতেই বইছে কটাক্ষের বন্যা।

    rnrn

    এক ব্যক্তি লেখেন— 'ছেলেটার চোখ বারবার দর্শনার বুকের ওপরে গিয়ে পড়ছে, হি ইজ নট এ প্রফেশনাল অ্যাক্টর।' কেউ আবার লেখেন— 'কী দেখে পরিচালকরা রাজকে সিনেমায় নেয় কে জানে, রুচির মানবিক বিপর্যয়।' আরেকজন মজা করে লেখেন— 'দর্শনা আপু সাবধান কিন্তু। পরীমনি আপনার ছালবাকল তুলে ফেলবে! অপেক্ষা করেন একটা ফেসবুক পোস্টের।'

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন শাকিব খানের নায়িকা দর্শনা বণিক

    পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। বাংলাদেশেও তার পরিচিতি বেশ। মূলত শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করে বাংলাদেশে আলোচনায় আসেন তিনি। সেই দর্শনা এবার বিয়ের পিঁড়িতে বসেছেন। দর্শনার বর পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী সৌরভ দাস।

    ‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রেম করার পর এদিন বাঙালি রীতি মেনে ঘটা করেই বিয়ে করছেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শনা বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

    শুক্রবার সন্ধ্যায় কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল।

    দর্শনা বণিকের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের ছবি পোস্ট করেছে তার টিমের সদস্যরা। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে বউ সেজেছেন দর্শনা বণিক; পরেছেন সোনার গহনা। অন্যদিকে সৌরভ দাস অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে বর সেজেছেন।

    গত বছরের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। কয়েক দিন আগে সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের সিনেমা হাতছাড়া হওয়ার বিষয়ে যা বললেন দর্শনা

    ঢাকাই সিনেমায় জুটি বাঁধার কথা ছিল চিত্রনায়ক আদর আজাদ ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু ভিসা জটিলতার কারণে এ যাত্রায় দর্শনার দর্শন আর পাওয়া যাচ্ছে না ‘লিপস্টিক’ সিনেমায়।  

    rnrn

    তার পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়েছে এ সিনেমায়। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘লিপস্টিক’ ছবিটির।  

    rnrn

    তবে বিষয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় দর্শনার সঙ্গে। তিনি বলেন, আমার সঙ্গে প্রথমে কথা হয়েছিল ঠিকই, তবে চুক্তিতে কোনো সই করিনি। তার পর তাদের তরফে কেউ যোগাযোগও করেননি। সেটি ভিসার জন্য না অন্য কোনো কারণে তা সঠিকভাবে বলতে পারব না। আমার আর ওই সিনেমা সম্পর্কে কোনো ধারণা নেই। 

    rnrn

    এ বিষয়ে ছবিটির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিয়েছি। 

    rnrn

    দর্শনা এ মুহূর্তে অন্য একটি ছবিতে অভিনয় করছেন। তবে তা সম্পর্কে কোনো কথা বলতেই রাজি নন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগির আবারও শাকিবের সঙ্গে জুটিতে দেখা যাবে দর্শনাকে।

    বিনোদন ডেস্ক