Tag: দর্শক

  • আলিয়াকে রক্ষা করলেন রণবীর

    আলিয়ার কী পরিমাণ জনপ্রিয়তা তা না দেখলে সহজে বুঝতেই পারবেন না। সম্প্রতি কাপুর পরিবারে বিয়ের আয়োজন ছিল। রণবীরের ভাই আদর জৈন ঘর বাঁধলেন আলেখা আদবাণীর সঙ্গে। বিয়ের পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশভূষায় দেখা গেছে তাদের। এতে রণবীর-আলিয়াকে দেখে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা। 

    সোমবার সন্ধ্যায় ছবি শিকারিদের সঙ্গে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট-রণবীর কাপুর দম্পতি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভাগ করে নেওয়া ঝলক বলছে, ওই অনুষ্ঠানে অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করছিলেন একাধিক নারী অনুরাগী!

    হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় বিমূঢ় অভিনেত্রী। কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। 

    আলিয়া মনে মনে হয়তো বলছিলেন, ‘রক্ষা করো রণবীর’! 

    অভিনেত্রীর মনের কথা ভাষায় প্রকাশ না পেলেও আলিয়ার অবস্থা দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলেন রণবীর। স্ত্রীকে ভক্তদের হাত থেকে রক্ষা করলেন তিনি। অভিনেত্রীকে এক হাতে আগলে নিয়ে অন্য হাত দিয়ে চারপাশের দর্শকের ভিড় সরিয়ে এগোতে থাকেন। 

    রণবীরের এই আচরণ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তারা বলছেন, ভিড় সরাতে গিয়ে রণবীর এতটা বিরক্ত না হলে পারতেন। তার বিরক্ততা সেই সময় তার চোখেমুখে স্পষ্ট ছিল।

    এর আগে বহুবার ভিড়ের হাত থেকে অভিনেত্রীকে রক্ষা করেছেন রণবীর। একবার ভক্তদের হাত থেকে আলিয়া ও শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে অভিনেতাকে। বিমানবন্দর বা প্রকাশ্য রাস্তাঘাট সব জায়গায় আলিয়ার ত্রাতা তিনি। 

    কখনও জোড়হাতে ছবিয়ালদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। এদিকে অভিনেতা পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণই তার প্রমাণ।

    বিনোদন ডেস্ক

  • মহানগর-৩ না এলে রাজুতে অনশন, যা বললেন নির্মাতা

    ২০২৩ সালের ২০ এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় সিরিজ ‘মহানগর-২’। এর পর কেটে গেছে প্রায় দুই বছর। অথচ ‘মহানগর-৩’ আসবে কী আসবে না, তা নিয়ে এখনো স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু দর্শকরা ‘মহানগর-৩’ নিয়ে অধীর আগ্রহে রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। 

    সিরিজটির পুরো রহস্য জানতে এখনো মুখিয়ে আছেন দর্শকরা। তাই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শোরগোল কম নয়। তবে ‘মহানগর ৩’ আসবে কিনা নির্মাতা এ বিষয়ে এখনো স্পষ্ট বক্তব্য দেন।

    এর আগে নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় আসে ‘মহানগর’। সেই সিরিজটি দর্শকদের মাঝে বেশ ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় দুই বছর পর নির্মিত হয় ‘মহানগর-২’। আশফাক নিপুনের নির্মিত এই ওয়েব সিরিজটির প্রথম পর্বেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। তারপরই পরিচালক দর্শকদের আগ্রহের কারণে ‘মহানগর-’ নিয়ে আসেন। আর তাতে যেন আরও ব্যাপক সাড়া মেলে দর্শকদের মাঝে। দ্বিতীয় পর্বে দুর্দান্ত সাসপেন্স রেখেছিলেন নির্মাতা। এর প্রেক্ষিতে মহানগর সিরিজের তৃতীয় কিস্তি যে আসবে, গল্পের শেষটা এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে মনে করছেন দর্শকরা।

    তবে মহানগর ৩ আসবে কী আসবে না, সে বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি নির্মাতা আশফাক নিপুণ। বলে রাখা ভালো— ‘মহানগর-২’ অমীমাংসিত থেকে যায়। সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে হত্যা! যে চরিত্রে উপযুক্ত মুখ হয়ে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা মোশাররফ করিম। 

     সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ্য চরিত্র ওসি হারুনখ্যাত মোশাররফ করিম ‘মহানগর-৩’ প্রসঙ্গে বলেন, ‘মহানগর-৩ এর বিষয়টি নিপুণই ভালো বলতে পারবে। কিন্তু আমি শুনছি যে এটা হবে।’ 

    যেহেতু গল্পে ওসি হারুনকে হত্যার বিষয়টি চলে আসে, সে প্রসঙ্গে দর্শকদের মনে ধোঁয়াশা তৈরি হয়, পরের গল্পে মোশাররফ করিম তথা ওসি হারুন থাকছেন কিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে (‘মহানগর-৩’) আমি থাকব কী থাকব না, সেটি জানি না।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক নেটিজেন একটি পোস্ট করে লিখেছেন— ‘আশফাক নিপুন যদি দ্রুত সময়ের মধ্যে মহানগর-৩ রিলিজ না করে, তাহলে রাজুতে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি’।

    যদিও সেই নেটিজেন পোস্টটি মজার ছলে লিখেছেন বলে ধরে নেওয়া যায়। বিষয়টি আবার নিজের টাইমলাইনে শেয়ার করে নেন পরিচালক আশফাক নিপুন। নির্মাতার সেই মন্তব্যের ঘরে পোস্টটি নিয়ে ভক্তদের সঙ্গে মজাও করেন তিনি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন— যদি ‘মহানগর-৩’ আসেও, তাহলে দেশের পটপরিবর্তনের প্রেক্ষাপটে আরও চমৎকার কিছু থাকতে পারে সিরিজটিতে; বের হতে পারে অজানা আরও অনেক রহস্য।

    বিনোদন ডেস্ক

  • যুগান্তরের অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতালেন জায়েদ খান

    চিত্রনায়ক জায়েদ খান সিনেমা নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে বিভিন্ন মন্তব্যে থেকে শুরু করে ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় আসেন এ নায়ক।  

    আরও পড়ুন: 

    তবে জায়েদ খান চিত্রনায়ক হিসেবে পরিচিত পেলেও বর্তমানে এ অভিনেতা গায়ক হিসেবে পরিচিতি পাচ্ছেন ভক্তদের মাঝে। যেখানেই যাচ্ছেন সুযোগ পেলেই ইনস্ট্রুমেন্ট ছাড়াই খালি গলায় মাইক্রোফোন হাতে নিয়ে গান গেয়ে দর্শক মাতাচ্ছেন।  

    এরই অংশ হিসেবে বুধবার যুগান্তরের ২৫ বছর পদাপর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েও গান গাইতে ভোলেননি। অনুষ্ঠানে তার গান শুনে হাজার হাজার দর্শক উচ্ছ্বাসে মেতে ওঠেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েও গান গাইতে দেখা গেছে দর্শকদের। 

    জায়েদ খানের গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
     

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যা বললেন শাকিবের নতুন নায়িকা

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায় তার নায়িকা হিসাবে থাকছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

    হিমেল আশরাফ বলেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

    এদিকে শুক্রবার রাত ১১টার দিকে হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট করেছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। সেই ভিডিওটি ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকার।

    ইধিকা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে।

    ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। জানা গেছে, শাকিবের সিনেমায় অভিনয়ের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। নির্মাতা জানান, এই সিনেমার কারণে শাকিব খানও ওজন কমিয়েছেন। চরিত্র ও গল্পের প্রয়োজনে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে তার।

    বিনোদন ডেস্ক

  • মঞ্চে অসংলগ্ন আচরণের কারণে দর্শকের জুতা হজম, যা বললেন নোবেলের স্ত্রী

    মঞ্চে মাতলামির কারণে দশর্কদের হাতে লাঞ্চিত হয়েছেন। ফলে ফের বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। মদ্যপ অবস্থায় মঞ্চে গাইতে উঠে মাতলামি ও অসংলগ্ন আচরণের কারণে দর্শকের জুতা হজম করতে হয়েছে তাকে।

    বিষয়টি চোখে পড়েছে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের। এ প্রসঙ্গে তিনি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন নিজের প্রতিক্রিয়া। সেই সঙ্গে জানিয়েছেন, নোবেলকে শোধরানোর কম চেষ্টা করেননি তিনি।

    শুক্রবার নিজের ফেসবুকে সালসাবিল লিখেছেন, ‘সকাল থেকে শুরু করে ডজনখানেক নিউজ। সমস্যাটা যদি শারীরিক হতো হয়তোবা মানুষ কমেন্টে দেওয়ার মাহফিল বসাত। কিন্তু সমস্যাটা মানসিক তাও আবার মাদকঘটিত। যে রকম মানুষ নোবেল কোনো দিনই প্রথম থেকে ছিল না । এটা আমার নিজেরই দীর্ঘদিনের দেখা। শোয়ে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে নোবেলের নামাজ পড়া। সা রে গা মা পা চলাকালীন পুরো শুটিং ইউনিটকে বসিয়ে রেখে নামাজ পড়া আর সবার সঙ্গে অমায়িক ব্যবহার।’

    এর পর তিনি লেখেন, ‘সে মানুষটা এখন নিজের কার্যকলাপে নিজেই নিজেকে চিনতে পারে না। নিজের নিরহংকার রূপকে ঢেকে পরিবার ও ভক্তবৃন্দদের কাছে নিজের অস্বাভাবিক রূপ প্রকাশের দীর্ঘ প্রচেষ্টা।’

    এদিকে সালসাবিলের পোস্টের মন্তব্যের ঘরে নিজেদের মতপ্রকাশ করেছেন নেটিজেনরা। তার পরিচিত একজন মনে করছেন নোবেলকে শোধরাতে সালসাবিলই পারবেন। তিনি লিখেছেন, ‘তুমি ছাড়া কেউ ওকে ঠিক করতে পারবে না।’ উত্তরে সালসাবিল লেখেন, ‘কম চেষ্টা করিনি।’

    বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে গান গাইতে আমন্ত্রণ জানানো হয় নোবেলকে।

    স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, নোবেলের মঞ্চে ওঠার কথা ছিল রাত ৯টায়। কিন্তু তিনি গান গাইতে ওঠেন রাত ১১টা ২০ মিনিটে। সেই সময় মদ্যপ ছিলেন নোবেল। গান গাওয়ার একপর্যায়ে শুরু করেন মাতলামি ও অসংলগ্ন আচরণ।

    এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। নোবেলের এমন আচরণের উত্তরে তারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন তাকে লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে আয়োজকরা মঞ্চ থেকে নামিয়ে নেন তাকে।

    বিনোদন ডেস্ক

  • এবার নতুন রূপে দর্শকদের মন জয় করতে চাই: নোরা ফাতেহি

    বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের তালে দর্শকহৃদয়ে কম্পন ধরানো এই অভিনেত্রী এবার মূল নায়িকা হয়ে আসছেন সিনেমায়।

    জানা গেছে, ‘মডগাঁও এক্সপ্রেস’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন নোরা। কমেডি ঘরানার এ ছবিটি বলিউড নায়ক ও চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে। ‘মডগাঁও এক্সপ্রেস’ নির্মাণ করবেন নায়ক কুনাল খেমু। সবকিছু ঠিকঠাক থাকলে এ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হবে কুনালের।

    এ প্রসঙ্গে নোরা বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই। আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই। সেই সঙ্গে অভিনয়ের জন্য নিজের হিন্দি ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করছেন বলেও জানিয়েছেন তিনি।

    অভিনেত্রী আরও বলেন, এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি। এ ছাড়া চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব আমি।

    প্রসঙ্গত, নোরা ছাড়াও ‘মডগাঁও এক্সপ্রেস’ ছবিতে আরও অভিনয় করেছেন, অবিনাশ তিওয়ারি প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • নিজের সিনেমায় দর্শকের আগ্রহ বাড়াতে রাজ্যকে নিয়ে ছুটছেন পরীমনি

    বর্তমানে সিনেমা হলে চলছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন  সিনেমা হলে ছুটে যাচ্ছেন এই চিত্রনায়িকা। 

    rnrn

    একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে কথা বলছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সংবাদপত্র কার্যালয়ে। তারই অংশ হিসেবে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অফিসে ছয় মাস বয়সী ছেলে রাজ্যকেও সঙ্গে নিয়ে হাজির হতে দেখা গেছে তাকে। 

    rnrn

    এর আগে সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে শীতের সকালে ঢাকার বিএএফ শাহীন কলেজে হাজির হয়েছিলেন পরীমনি।

    rnrn

    গত বছরের শেষদিকে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের জেরে আলোচনায় আসেন পরীমনি। কয়েক দিন দুজন দুজনকে নিয়ে পালটাপালটি মন্তব্যের একপর্যায়ে প্রকাশ্যে আসেন পরীমনি। সপ্তাহখানেকের মান-অভিমান ভুলে ফের এক হয়েছেন তারা।

    বিনোদন ডেস্ক