Tag: থানা

  • পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি কাজের চেয়ে বরং ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মী পরীমনির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। 

    জানা গেছে, পরীমনির এক বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি।  এ ঘটনায় পিংকি আক্তার নামের সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ। 

    ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

    প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 

    ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

    এছাড়া, ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির  সে বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

    যুগান্তর প্রতিবেদন

  • থানায় জিডি করলেন বুবলী

    ঢালিউডে অভিনেত্রী শবনম বুবলী রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে একদল মানুষ অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    বুধবার (৮ মে) ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।’

    গত ২৪ এপ্রিল থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যদিও পুরো বিষয়টিই শুরু থেকে গোপন রেখেছেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন: 

    সাধারণ ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

    পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

    বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জংলী সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বুবলী। 

    বিনোদন ডেস্ক

  • ডিপফেকের শিকার হয়ে থানায় গেলেন রণবীর সিং

    বলিউড অভিনেতা রণবীর সিং ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। ভিডিওতে দেখা যায়, কংগ্রেসের সমর্থনে প্রচার করতে এবং মোদির সমালোচনা করতে দেখা যায় অভিনেতাকে। 

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এবার ভিডিও প্রচারকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রণবীর। মামলার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন রণবীরের মুখপাত্র।

    rnrn

    অভিনেতার এআই-জেনারেটেড ক্লিপটিতে দেখা যায় কংগ্রেসকে সমর্থন করছেন তিনি। ভিডিওতে অভিনেতাকে মোদির সমালোচনা করে বলতে শোনা যায়, দেশের জনগণের সব সমস্যা এবং বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।

    rnrn

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে ১৯ এপ্রিল নিজের এক্স অ্যাকাউন্টে রণবীর লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান বন্ধুরা।

    rnrn

    জানা গেছে, মূল ভিডিওটি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া একটি সাক্ষাৎকার ছিল। সেখানে এই অভিনেতা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

    rnrn

    এর আগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করছেন। এ ঘটনায় আমির খান থানায় মামলাও করেছেন।

    অনলাইন ডেস্ক

  • অবশেষে থানায় জিডি করলেন অপু বিশ্বাস

    রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে তিনি ডিবিতে অভিযোগ করেন।

    রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এডিএম আসাদুজ্জামান।

    তিনি জানান, অপু বিশ্বাস একটি জিডি করেছেন। তিনি সেই জিডিতে তার সিনেমার পাইরেসি ও তা নিয়ে আপত্তিকর মন্তব্যের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেছেন।  

    বিষয়টি পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি। 

    এর আগে রোববার দুপুরে অপু ডিবিতে যান এবং তার পরিচালিত সিনেমার পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগ করেন। এবার তিনি থানায় অভিযোগ দায়ের করলেন। 

    ডিবি কার্যালয় থেকে বের হয়ে অপু বিশ্বাস বলেন, লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। আর পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করছেন। আর এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। 

    এই চিত্রনায়িকা বলেন, আমি সাইবার বুলিং এর বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। 

    লাল-শাড়ি সিনেমাটির নির্মাতা তিনি। এটি একটি অনুদানের ছবি জানিয়ে অপু বলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরণের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।

    বিনোদন ডেস্ক

  • গুলশান থানায় শাকিব খান, বের হয়ে যা বললেন (ভিডিও)

    প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে থানা থেকে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

    শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় মামলা করতে উপস্থিত হন শাকিব। 

    পরে থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, রহমত উল্লাহ সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। কাল রোববার আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করতে যাবো।

    শাকিব খান বলেন, রহমত উল্লাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এ বিষয়ে জড়িত। তারা তাকে ইন্ধন দিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে আমি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।

    এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত বুধবার চিঠি দিয়ে প্রযোজক রহমত উল্লাহ তার নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমা নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন।

    অভিযোগের একদিন পরই বৃহস্পতিবার অভিযোগকারী প্রযোজকের সঙ্গে বসেন শাকিব। বৈঠকে সিনেমাটি শেষ করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযোগের বিষয়ে মীমাংসা করতে চেয়েছেন শাকিব খান। তবে বৈঠকে কোনো ফলপ্রসূ সমাধান হয়নি। শাকিব খানের মীমাংসার প্রস্তাবে অভিযোগকারী প্রযোজক বৈঠকে কোনো সিদ্ধান্ত দেননি। 

    যুগান্তর ডেস্ক

  • সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধ চেয়ে থানায় জিডি

    বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল এক নক্ষত্র সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধ চেয়ে থানায় জিডি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

    বুধবার সিলেট কোতোয়ালি মডেল থানায় তিনি এ জিডি করেন।

    জিডিতে বলা হয়, আমার ভাগ্নে সালমান শাহকে মৃত অবস্থায় তার বাসায় পাওয়া যায়। তার মৃত্যু রহস্য নিয়ে মামলা এখনো চলমান রয়েছে। এর মধ্যেই ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে। 

    জিডিতে আরও বলা হয়, যেহেতু সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে মামলা চলমান, সেহেতু আমি এ ধরনের ওয়েব সিরিজ তৈরিতে আমি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। তার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে আত্মহত্যা বলে প্রচার করছে। 

    এ বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী লন্ডন থেকে ফোনে চ্যানেল-24 কে জানান, তিনি ‘বুকের  ভেতর আগুন’ ওয়েব সিরিজটি নির্মাণ বন্ধ চান। সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে এমন খবর পাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ওয়েব নির্মাণ পুরো ঘটনাকে ভিন্ন খাতে নিতে করা হচ্ছে বলে তিনি মনে করেন।

    সরকারের কাছে নীলা চৌধুরী অনুরোধ জানান, এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয়।

    এর আগে ৬ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে নির্মাতা অংশুকে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

    বিনোদন ডেস্ক