Tag: তৌহিদ আফ্রিদি

  • ‘আমরা দেড় বছর কারো সঙ্গে কথাই বলিনি’

    ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি অনেকেই ধরেই নিয়েছিলেন যে, আফ্রিদি আর দীঘি হয়তো বিয়েও করে ফেলবেন। তবে বরাবরই দুজনে এ সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে জানিয়েছেন।

    শেষ পর্যন্ত তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন, অন্য আরেকজন। এ কনটেন্ট ক্রিয়েটর এ সমালোচনার মাঝেই পারিবারিকভাবে বিয়ে করেন।

    সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার রয়েছেন। তার গ্রেফতারের পরই ব্যাপক আলোচনায় উঠে আসে তার সঙ্গে দীঘির নাম।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দীর্ঘদিন পর আফ্রিদির বিষয়ে কথা বললেন অভিনেত্রী দীঘি। দেশের একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মাই টিভির একটা প্রোগ্রামে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার পরিচয়ের কথা। তিনি বলেন, সেই প্রোগ্রামে সে অ্যাংকর ছিল। ওখান থেকেই প্রথম দেখা ও পরিচয়। এবং তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা ভাইরাল হবে।

    দীঘি বলেন, আমরা কখনো এ রকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এ বিষয়টি নিয়ে আমাদের ফ্যামিলিতে বিব্রতবোধ করে।

    অভিনেত্রী দীঘি বলেন, কারণ যে বিষয়টি নিয়ে আমরা অবগত না, সেই বিষয়টি আমাদের আশপাশে কেন হবে? এ রকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে, আমরা এক থেকে দেড় বছর কারও সঙ্গে কথাই বলিনি ঠিকমতো। এমনকি দেখা করাও অফ করে দিয়েছি।

    বিনোদন ডেস্ক

  • হাঁপ ছেড়ে বাঁচলেন দীঘি!

    ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দুজনেই বারবার তাদের সম্পর্ককে নিখাদ বন্ধুত্ব হিসেবে বর্ণনা করলেও কানাঘুষা থামেনি। তবে হঠাৎ-ই তৌহিদ আফ্রিদি অন্যত্র বিয়ের পিঁড়িতে বসায় সে গুঞ্জনের সমাপ্তি ঘটেছে। আর এতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন দীঘি!

    আফ্রিদির বিয়ে নিয়ে প্রতিক্রিয়ায় একটি সংবাদমাধ্যমকে দীঘি বলেছেন, ‘সত্যি সত্যিই তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলছি, যাক বাবা, তুই আমারে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলছে, আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। কারণ, আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।’

    হুট করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বন্ধু আফ্রিদি। সেখানে থাকতে পারেননি দীঘি, এ বিষয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি, আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে।’

    অবশ্য আফ্রিদি-রামিসার প্রেমের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন এই তারকা, ‘আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো, তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম।’

    প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের কিছু ছবি। পরে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার।

    বিনোদন ডেস্ক

  • শ্যালিকা বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

    দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। তবে সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে অন্য একজনকে বিয়ে করেছেন আফ্রিদি। ধারণা করা হয় গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্ক সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। 

    আফ্রিদির বিয়ের খবর চর্চিত হচ্ছে সবজায়গাতেই। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর প্রচারিত হলেও এতোদিন এ বিষয়ে কোনো কথা বলেননি তিনি। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে শ্যালিকা, বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর। 

    তৌহিদ আফ্রিদি জানালেন, তার কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    আফ্রিদি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে—এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে।’

    তৌহিদের স্ত্রীর নাম রামিসা আল রিসা, তার যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছড়ায়, রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’

    শিগগিরই সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন আফ্রিদি।  তিনি বলেন, ‘বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চাইব, আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত। উপস্থাপনা করছি। ইউটিউব কনটেন্ট বানানোর কাজ করব।’

    বিনোদন ডেস্ক

  • ‘আল্লাহ বাঁচিয়েছে, তৌহিদ আফ্রিদির বিয়ের পর দীঘি

    গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে আছেন আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এত কিছুর মাঝেই হুট করে আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে এলো। সামাজিক মাধ্যমে বুধবার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তার। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে।

    কনের বেশে আছেন শ্যালিকা রাইসা। এতে অনেকের ধারণা- বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে, সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবারসহ কনের পরিবার। আফ্রিদির পরিবার জানায়, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে।

    রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল, রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন।  

    এদিকে তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা দীঘির প্রেমের গুঞ্জন শোনা গেছে অনেক দিন। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকে দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েক দিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো, তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম।’

    দীঘি আরও বলেন, আমি যতটুকু জানি- পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে। পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

    এদিকে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।

    বিনোদন ডেস্ক

  • তৌহিদ আফ্রিদির বউ কে, রাইসা না রিসা?

    আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে শুক্রবার তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট দেখা দিয়েছে। জানা গেছে, তার বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন—সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। তাদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল-মাসুম। তিনি ২০১৫ সালে প্রয়াত হয়েছেন।

    আফ্রিদি ও রিসার একটি ফটোকার্ড মাইটিভি তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে, এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন তৌহিদ আফ্রিদি। একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। আফ্রিদির বিয়ের এই নিউজ ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়ে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন, সে আমার যমজ বোন (রামিসা আল রিসা), আমি নই, আমি বিবাহিত।

    এদিকে ফেসবুকের কমেন্ট বক্সেও অনেকেই জানিয়েছেন রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি। একজন লিখেছেন, টিকটকে ঢুকতে পারছি না মানুষের জ্বালায়, সবাই গোলমাল করে ফেলছে। কিন্তু আমি অনেক জায়গায় বারবার কমেন্ট করেছি যে এটা রাইসা আল রোজা না, রামিসা আল রিসা। এরপরও সবাই রিসাকে রাইসা বানাইয়া ফেলছে।

    আরেকজন লিখেছেন, এটা কাউকে বোঝাতে পারিনি। আমরা দেখেছি আর হেসেছি।

    যমজ দুই বোন রাইসা ও রিসার একটি অনলাইন কাপড় বিক্রির প্ল্যাটফর্মও আছে। সেই পেজের বিভিন্ন পোস্টে একসঙ্গে দুই বোনকে দেখা গেছে। আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধুও গণমাধ্যমকে আফ্রিদির কাবিনের বিষয়টি নিশ্চিত করেন। জানান, পারিবারিক আয়োজনে তা হয়েছে।

    শুক্রবার দুপুরে রাইসা আল রোজা গণমাধ্যমকে বলেন, আমি রাইসা আল রোজা, আমার ছোট বোন রামিসা আল রিসা। আমরা দুজন যমজ। সবাই আমার বিয়ের খবর দিচ্ছে, কিন্তু আমার বিয়ে হয়েছে গত বছর। তাই ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছি আমি।

    তৌহিদ আফ্রিদির সঙ্গে রিসার বিয়ে কবে, কখন হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যান তিনি। কোনো মন্তব্য করতেও চান না বলে জানান রাইসা।

    নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন, ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস।

    কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

    কবে কাবিন হয়েছে, জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময়মতো সবাইকে জানাবে।

    দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এর মধ্যে আলোচনায় এল তার বিয়ের খবর।

    বিনোদন ডেস্ক

  • দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি: আফ্রিদি

    জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের কিছু ছবি। তবে বিয়ে নয়, কেবল মাত্র কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান পরে হবে বলে জানিয়েছেন তৌহিদ আফ্রিদি।

    এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, গণমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।

    আফ্রিদি জানান, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নবদম্পতির জন্য শুভকামনা প্রত্যাশা করেছে আফ্রিদির পরিবার।

    ২০১৫ সাল থেকে ভ্লগিং শুরু করেন তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলের অনুসারী সংখ্যা ৬৩ লাখের বেশি। এখন পর্যন্ত সেখানে অবমুক্ত হয়েছে ২ শতাধিক ভিডিও।

    বিনোদন ডেস্ক

  • তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল

    হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে আফ্রিদি। বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার চিত্র উঠে এসেছে সে ছবিগুলোতে।

    তবে কোথায়, কবে বিয়ের পিঁড়িতে বসেছেন আফ্রিদি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

    তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায়, ওইসব ছবি এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে, তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকে জনপ্রিয়। 

    রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।

    জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে,  দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

    এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তৌহিদ আফ্রিদি। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে এই ইউটিউবারের গভীর সম্পর্কের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে।

    বিনোদন ডেস্ক

  • তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন দীঘি

    দর্শকদের আগ্রহের শেষ নেই প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে। তাকে নিয়ে বছরজুড়েই চলে আলোচনা-সমালোচনা। ঈদে দীঘির সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে। এই আলোচনার কারণ তার প্রেমের গুঞ্জন। 

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে খোলাসা করেছেন দীঘি। 

    আরও পড়ুন: 

    জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু। 

    মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়। দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। 
     

    বিনোদন ডেস্ক