Tag: তৃপ্তি দিমরি

  • এটি বলিউডের চেনা মা-মেয়ের গল্প নয়: মাধুরী

    একসময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানে সিনেমায় অনিয়মিত হলেও ওটিটি সিরিজে নিয়মিতই আছেন। বর্তমানে সিনেমার তুলনায় ওটিটি সিরিজে কাজ করছেন। ওটিটিতে কাজের চাপ কম। সবচেয়ে বড় সুবিধা হলো— এখানে বক্স অফিসের অঙ্ক নিয়ে ভাবতে হয় না। ফলে মনোযোগ পুরোপুরি গল্প ও চরিত্রে দেওয়া যায়। এ সিনেমায়ও দর্শক এমন কিছু নারী চরিত্র দেখেছেন, যারা বাস্তবজীবনের মানুষের মতোই— ত্রুটি, দ্বন্দ্ব আর সংগ্রাম নিয়ে বেঁচে থাকা একেবারে সাধারণ মানুষ বলে জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

    তিনি বলেন, এ সিনেমার শুটিংয়ের আগে দুই অভিনেত্রী তৃপ্তি ও ধর্নার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। নিয়মিত মহড়া ও ওয়ার্কশপের মাধ্যমে শুধু দৃশ্য নয়, একে অপরকেও কাছ থেকে চিনেছেন। সেই পারস্পরিক বোঝাপড়া সম্পর্কগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করেছেন বলে জানান অভিনেত্রী।

    নেটফ্লিক্সের ‘মা বেহেন’ সিনেমায় অভিনয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারে দীর্ঘ সময় পরও নতুন চরিত্রের চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন তিনি। 

    ‘মা বেহেন’, সিনেমা প্রসঙ্গে মাধুরী বলেন, শুরুতে নাম শুনে তিনিও অবাক হয়েছিলেন। পরিচালক সুরেশ ত্রিবেণী যখন গল্প শোনাতে এসে ছবির নাম বলেছিলেন, তখন মনে করেছিলেন মজা করছেন। আমি হেসে বলেছিলাম— এ কী নাম! কিন্তু উনি একেবারে চুপ ছিলেন। তখন বুঝলাম, তিনি সিরিয়াস। 

    অভিনেত্রী বলেন, সাধারণত সিঙ্গেল মাদারদের সমাজ আলাদাভাবে বিচার করে, বিশেষ করে তারা যদি সমাজের নির্ধারিত মানদণ্ড মেনে না চলেন। মা হওয়া মানেই নিখুঁত হওয়া নয়। এ সিনেমা পরিস্থিতি ও মানুষের অপূর্ণতাকেই উদযাপন করে। গল্প শোনার পর আমার কাছে এ শিরোনাম একেবারে উপযুক্ত বলে মনে হয়েছে।

    বাস্তবজীবনে মাধুরী দীক্ষিত কি কোনো দিক থেকে অপূর্ণ?—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক বিষয়েই। আসলে কেউই নিখুঁত নয়। নিখুঁত হওয়ার চেষ্টায় আমরা শুধু আমাদের সেরাটুকুই দিতে পারি। আমিও সেটাই করে এসেছি এবং ভবিষ্যতেও করব। সেটা নাচ হোক কিংবা অভিনয়। এ সিনেমার জন্যও আমি অনেক পরিশ্রম করেছি। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ভাষা— সবকিছুর ওপর কাজ করেছি।

    এ সিনেমায় মাধুরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এটা তাকে মোটেও অস্বস্তিতে ফেলেনি। তিনি বলেন, কারণ সিনেমাটিতে নারীকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এখানে নারীরা আদর্শবাদী নন, বরং বাস্তববাদী। সাধারণত সিনেমায় পুরুষকে এভাবে দেখানো হয়। প্রথমবার নারীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে।

    ‘মা বেহেন’ সিনেমায় রেখা এবং তার দুই মেয়ে জয়া ও সুষমার গল্প। বিষয়টি ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘রেখা সিঙ্গেল মাদার। মানুষকে সামলানোর নিজস্ব প্রবৃত্তি রয়েছে তার। প্রচলিত অর্থে সাধারণ মা তিনি নন। তার পরিবারও কিছুটা অগোছালো। 

    তিনি বলেন, এটি বলিউডের চেনা মা-মেয়ের গল্প নয়। তবে নিজের মেয়ের জন্য তিনি সবকিছু করতে পারেন, তা অস্বীকার করার উপায় নেই। আমাকে এমন একটি চরিত্রে ভাবার জন্য নির্মাতাদের প্রতি আমি কৃতজ্ঞ।

    বিনোদন ডেস্ক

  • শাহিদ-তৃপ্তিকে বখাটে বললেন নানা পাটেকর!

    বর্তমানে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে সময়সীমা বেঁধে শুটিং শিফটের দাবি নিয়ে শোরগোল পড়লেও ‘কল টাইমে’র তোয়াক্কা না করা তারকাদের সংখ্যা নেহাত কম নয়। দিন দিন যেন বেড়েই চলেছে। এবার এ তালিকায় নাম জড়ালো অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরির।

    বুধবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ে ‘ও রোমিও’ সিনেমাটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। এ সিনেমার ট্রেলার অনুষ্ঠানে যে কাণ্ড ঘটল, সেটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এ দুই তারকা। তারকাদের অনেকেই ইন্ডাস্ট্রিতে দেড়-দুই দশক কাটিয়ে ফেললেও ‘নিয়মানুবর্তিতা’ তাদের অভিধানে নেই অন্তত অভিনেতা নানা পাটেকরের ক্ষোভপ্রকাশে তেমনই ইঙ্গিত মেলে। যে সিনেমার টিজার বিতর্কের পাশাপাশি উন্মাদনার পারদও চড়িয়েছে, সে সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যে এমন অনভিপ্রেত ঘটনা ঘটবে, সেটি বোধহয় নির্মাতারাও ভাবতে পারেননি! 

    জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কলাকুশলীসহ গোটা টিম এসে হাজির হলেও সিনেমার নায়ক-নায়িকা শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি তখনো এসে পৌঁছাননি। এদিকে দেড় ঘণ্টা ঠাঁই পায়ে বসে অপেক্ষা করতে হয় নানা পাটেকরকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বলিপাড়ায় নানা পাটেকরের মেজাজ সম্পর্কে অনেকেই অবগত আছেন। যে অভিনেতা বলিউডের প্রযোজককে দিয়ে নিজের বাড়িতে বাসন পর্যন্ত মাজাতে পারেন, তার রণমূর্তি নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয় কারই। 

    শাহিদ-তৃপ্তির ঘণ্টাখানেক দেরি করে আসা নিয়েই নাকি মেজাজ হারিয়ে ফেলেন নানা পাটেকর। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও ছবিশিকারিদের সুবাদে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, নানা পাটেকর বারবার হাতঘড়ির দিকে ইশারা করে সময় দেখাচ্ছেন। শুধু তাই নয়, এরপর রাগে গজগজ করতে করতে ‘ও রোমিও’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছেড়েও বেরিয়ে যান অভিনেতা। সেলিব্রেটি বলেই কি এত দেরি? 

    বাকবিতণ্ডার মাঝে এমন কিছু প্রশ্ন ছুড়তেও শোনা যায় অভিনেতাকে। আর সেই ভিডিওই বর্তমানে চর্চার শিরোনামে। যদিও নানা পাটেকরের এহেন আচরণে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন বিশাল ভরদ্বাজ। 

    পরিচালক বলেন, ক্লাসে প্রায়ই এমন একজন বখাটে থাকে যে, অন্য বাচ্চাদের যেমন বিরক্ত করে, ঠিক তেমনই আনন্দও দেয়। তবু সবাই তার আশপাশেই থাকতে চায়। তো, নানা পাটেকর হলেন সে রকমই একজন। আমাদের বন্ধুত্ব ২৭ বছরের পুরোনো, কিন্তু আমরা এই প্রথমবার একসঙ্গে কাজ করছি। 

    এরপরই প্রবীণ অভিনেতাকে নিয়ে রসিকতা করে পরিচালক বলেন, নানা পাটেকর এখানে থাকলে মজা হতো। আমাকে এক ঘণ্টা অপেক্ষা করিয়েছে, আমি চলে যাচ্ছি। আমরা কিছু বলছি না। কারণ এটাই ওকে আজ নানা পাটেকর বানিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • দীপিকাকে হটিয়ে প্রভাসের সঙ্গী তৃপ্তি দিমরি

    বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে সরিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে চূড়ান্ত করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। প্রথম দিকে দীপিকার নাম জোরেশোরে শোনা গেলেও শেষ মুহূর্তে বাজিমাত করলেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী। 

    রোববার (২৪ নভেম্বর) এক জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘স্পিরিট’ সিনেমার শুটিং পর্ব। আর সেখানেই নায়িকা হিসেবে তৃপ্তি দিমরির নাম প্রকাশ্যে আসে।

    প্রভাসের নায়িকা হিসেবে সেই সুযোগেই এন্ট্রি নিলেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটি অভিনেত্রীর দ্বিতীয় কাজ। মহরত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে তৃপ্তিকে।

    হায়দরাবাদে অনুষ্ঠিত ‘স্পিরিট’ সিনেমার মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী। তিনি ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুভসূচনা করেন এবং পুরো টিমকে আশীর্বাদ জানান। 

    বলিউড ও দক্ষিণী সিনেমার প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে মহরতের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ‘স্পিরিট’ সিনেমায় একজন রাগী ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিগনেচার স্টাইল অর্থাৎ ‘ডার্ক’ ও ‘ইনটেন্স’ ঘরানার আবহে তৈরি হচ্ছে এ সিনেমাটি। প্রভাস ও তৃপ্তি দিমরি ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ, বর্ষীয়ান অভিনেত্রী কাঞ্চনা প্রমুখ। টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার প্রযোজিত এ সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, এর আগে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। বিশেষ করে দিনে আট ঘণ্টা কাজ করার দাবি ছিল তার। তবে সিনেমার বিশাল ক্যানভাস ও পরিচালকের চাহিদার সঙ্গে সেই শর্ত না মেলায় প্রযোজনা সংস্থা দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    বিনোদন ডেস্ক

  • কমেডি চরিত্রে কাজ করা বেশ কঠিন: তৃপ্তি

    ‘অ্যানিমেল’ দিয়ে শুরু। ‘ব্যাড নিউজ’ ছবি দিয়ে আবারও সাহসী ভূমিকায়, আর বোল্ড অবতারে ধরা দিয়ে সবার নজরে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু সেই সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কটাক্ষের মুখেও পড়েন তিনি। আর শুনতে হয়— এখন হটনেস বা যৌনতার প্রতীক হিসেবে ছবিতে ব্যবহার করা হয়। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কের বিষয়ে কথা বলেছেন তৃপ্তি দিমরি। 

    অভিনেত্রী জানিয়েছেন, যখন তার কোনো চরিত্র ভালো লাগে, তখন তিনি সবসময় চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। আর তার কাজ যে সবার ভালো লাগবে, এমন কোনো কথা নেই। আর সেটি নিয়ে তার কোনো আপত্তিও নেই। 

    তৃপ্তি বলেন, যে কেউ তার কাজের প্রশংসা করবেন, আবার কেউ করবেন না। কিন্তু তিনি তার নিজের কাছে, নিজে কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেন এবং যেটি সঠিক বলে মনে করেন, সেটিই করেন বলে জানান অভিনেত্রী।

    তৃপ্তি আরও বলেন, তিনি অ্যানিমেল ছবির জোয়ার চরিত্র করতে রাজি হয়েছেন। কারণ তিনি এমন এক চরিত্র সেই সময় করতে চেয়েছিলেন, যেটি তিনি তার আগে কখনই করেননি। 

    তিনি এদিন ভিকির সঙ্গে বিদ্যা কা ও ওয়ালা ভিডিও করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়েছেন, সেই কথাও বলেছেন। অভিনেত্রী বলেন, কমেডি ধরনের কাজ করা বেশ কঠিন, বিশেষ করে তার জন্য। তিনি বলেন, আমি এমন চরিত্র বাছে নেই, যেটি আমাকে উন্নতি করতেও সাহায্য করবে। আবার তাকে তার কমফোর্ট জোন থেকেও বের করবে।

    কিন্তু তৃপ্তি কি কিছু ক্ষেত্রে বেছে যৌন উত্তেজক চরিত্র করছেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘অ্যানিমেল’ ছবির পরই তাকে ‘ব্যাড নিউজ’ ছবিতে দেখে উসকেছে এই বিতর্ক। তিনি বলেন, আমি এতকিছু ভেবে কাজ করিনি। আমি চেয়েছি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে। আর সেটির জন্য তার যে চরিত্র ভালো লাগে সেটিই বেছে নেন।

    উল্লেখ্য, অভিনেত্রী তৃপ্তি দিমরির আগামীতে আশিকি-৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি হচ্ছে না। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ছবির পরিচালক অনুরাগ বসু।

    বিনোদন ডেস্ক

  • অ্যানিম্যাল সিনেমাটি মোটেও ‘নারীবিদ্বেষী’ নয়: তৃপ্তি

    বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘অ্যানিমেল’এর মূল নায়িকা না হয়েও তার সাহসী অভিনয় দিয়ে শিরোনামে উঠে এসেছেন তৃপ্তি দিমরি। বিশেষ করে বলি তারকা রণবীর কাপুরের সঙ্গে তরুণ এই অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ সিনেমাতে কীভাবে কাজ করলেন তৃপ্তি?

    সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে রণবীর কাপুর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ সিনেমাটি মোটেও নারীবিদ্বেষী নয়।

    তৃপ্তির কথায়, ‘আমি এই সিনেমাকে মোটেই নারীবিদ্বেষী সিনেমা হিসেবে দেখিই না। কোনো সিনেমাকেই আমি এই ধরনের তকমা দিই না। বুলবুল ও কালা সিনেমা করতে গিয়েও কখনো ভাবিনি আমি নারীবিদ্বেষী সিনেমা করছি। আমি চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হয়েছি, পরিচালকের ওপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।’

    অভিনেত্রী আরও বলেন, ‘এমনকি যখন আমাকে অ্যানিমাল সিনেমায় অফার করা হয়েছিল। আমি পরিচালকের সঙ্গে দেখা করেছিলাম। যখন সিনেমার পরিচালকের সঙ্গে দেখা হয়, তখন তিনি কিন্তু সিনেমাটা নিয়ে আমাকে বিস্তারিত বলেননি। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এতদিন আমি শুধু নিপাট ভালো মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।’

    বিনোদন ডেস্ক

  • ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে নিজের ঢোল নিজেই পেটালেন তৃপ্তি

    সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিল। সেই ছবি নিয়ে নানা সমালোচনাও হয়েছে। ছবিতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি অভিনীত চরিত্রকে অভিনেতা রণবীর কাপুর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সে বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। নিজের সাফাই গেয়ে তৃপ্তি দাবি করেন—‘অ্যানিমেল’ কোনো নারী বিদ্বেষী ছবি নয়। এ ছবি মোটেও নারীবাদবিরোধী নয়।

    ‘বুলবুল’, ‘কলা’, ‘লায়লা মজনু’র মতো ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তৃপ্তি দিমরি। তবে তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় ‘অ্যানিমেল’। যদিও এ ছবির জন্যই কটাক্ষের শিকারও হতে হয়েছে অভিনেত্রীকে। প্রশ্ন উঠেছে— ‘অ্যানিমেল’-এর মতো ‘নারী বিদ্বেষী’ ছবিতে কীভাবে কাজ করলেন তৃপ্তি দিমরি?

    এ অভিনেত্রী বলেন, আমি এই ছবিকে মোটেই নারীবাদ-বিরোধী ছবি হিসাবে দেখিনি। কোনো ছবিকেই আমি এ ধরনের তকমা দিই না। ছবিতে চরিত্রগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের ওপর আমার বিশ্বাস ছিল। মনে হয়েছিল, আমার এই কাজটি করা উচিত।

    অভিনেত্রী আরও বলেন, যখন সন্দীপ স্যারের সঙ্গে দেখা হয়েছিল, তখন ছবিটা সম্পর্কে স্যার আমাকে বিশদ কিছু বলেননি। শুধু আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এতদিন আমি শুধু নিপাট ভালো মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।

    তবে এ চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভেতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধস্পৃহা। তৃপ্তি দিমরি বলেন, চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা আলিয়া শাহরুখ খানকেও ছাড়িয়ে গেলেন তৃপ্তি

    বলিউডের জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি বছর তালিকা প্রকাশ করে আইএমডিবি। এবার যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে বলিউডের বড় তারকাদের ছাড়িয়ে ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

    অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বলিউড বাদশাহ শাহরুখ খান, আলিয়া ভাটকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এ সুন্দরী। 

    আইএমডিবির তালিকায় সর্বাধিক জনপ্রিয় তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিন নম্বরে আছেন ঈশান খট্টর। চার নম্বরে বাদশাহ শাহরুখ খান।

    আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। বিশ্বব্যাপী আইএমডিবিতে ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক ভিজিটরের প্রকৃত পেজ ভিউয়ের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’-এ অভিনয়ের মাধ্যমে ভাইরাল সেনসেশন হয়ে ওঠা তৃপ্তি দিমরি এ তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। এক নম্বর ভারতীয় তারকা হিসাবে আবির্ভূত হয়েছেন। এ বছর ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ও ‘ভুল ভুলাইয়া ৩’ নামের তিনটি ছবিতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-আলিয়াকেও পেছনে ফেললেন তৃপ্তি দিমরি

    গত বছর মুক্তি পাওয়া বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে
    জুটি বেঁধে রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। এরপর ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের
    সঙ্গে ঘনিষ্ঠ রসায়নেও নজর কাড়েন তিনি। এক পর্যায়ে ন্যাশনাল ক্রাশের তকমাও পেয়ে যান
    অভিনেত্রী। এবার তৃপ্তির মাথায় জায়গা পেল এক নতুন মুকুট!

    দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট।

    ২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা দিয়েছে আইএমডিবি। তথ্য
    অনুযায়ী, দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাটকে পেছনে ফেলে জনপ্রিয়তার
    সর্বোচ্চ অবস্থানে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

    আইএমডিবি আরও জানিয়েছে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
    এ বছর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন
    দীপিকা। এছাড়াও ‘লেডি সিংহম’ হিসেবেও নিজের জায়গা ধরে নেন তিনি।

    এ ছাড়াও আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থানে এসেছেন ঈশান
    খাট্টার। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত
    হয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। চলতি বছরে তার কোনো ছবি মুক্তি
    না পেলেও এই স্থান দখল করে নিয়েছেন বলিউড কিং।

    ঈশান খাট্টা ও শাহরুখ খান।

    এ বছর আলোচনার কেন্দ্রে ছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি
    রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করেছেন
    তিনি। বর্তমানে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে রয়েছেব তিনি।

    শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া
    রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট
    ও দশম স্থানে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস।

    সামান্থা রুথ প্রভু

    যুগান্তর প্রতিবেদন

  • নতুন প্রেমিকের সঙ্গে তৃপ্তি, তিনি কে?

    ‘অ্যানিমেলে’ রণবীরের শয্যাসঙ্গী বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এবার ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই মুখ লুকালেন। ‘ভাবি ২’-এর প্রেমিক আনুশকা শর্মার ভাইয়ের সঙ্গে প্রেমভাঙার পর এ ব্যবসায়ীকেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, রোববার মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ লুকালেন তিনি। 

    দুজনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগম্যামে ভাইরাল হয়েছে। তৃপ্তি দিমরি ব্লকবাস্টার ছবি অ্যানিমেলে রণবীরের সঙ্গে বেশ কিছু যৌনদৃশ্যে অভিনয় করেছিলেন। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। তারপর থেকেই চর্চায় অভিনেত্রী।

    তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন কিছু নয়। ভুলভুলাইয়া ৩-র মতো ব্লকবাস্টার ছবি এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করেন পাপারাজ্জিরা। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন পাপারাজ্জিরা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন অভিনেত্রী। তার পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন তৃপ্তি। তাতেও মিলল না রেহাই। 

    এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সঙ্গে দেখা গেছে তেমনটি নয়; চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল তাকে। এর আগে তৃপ্তির ‘ব্যাড নিউজ’ ছবিটির রিভিউও করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের ‘তওবা তওবা’ গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন— দারুণ পারফরম্যান্স।

    জানা গেছে, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্নেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্নেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী তৃপ্তির বর্তমান প্রেমিক।

    তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুলভুলাইয়া ৩-তে দেখা গিয়েছিল। সেই ছবির প্রচারে কপিল শর্মার শো-তে পৌঁছে সুনীল গ্রোভারের প্রশ্নে বিব্রত হয়েছিলেন তৃপ্তি।  সুনীল (ডাফলি) তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন অ্যানিমেল ছহিচে রণবীরের সঙ্গে তৃপ্তি যা কিছু করেছিলেন, সেগুলো কি শুধু পর্দাতেই সীমাবদ্ধ নাকি বাস্তবে তেমন কিছু ঘটেছিল। ডাফলিকে বলতে শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে আপনি যা কিছু করেছেন, আমি আশা করি যে ওগুলো শুধু শুটিংই ছিল, বাস্তবে তেমন কিছু ঘটেছিল কী? 

    হাসিমুখেই জবাব দেন তৃপ্তি— একদমই নয়। অনেকে এ ঘটনাকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও, অনেকের চোখেই এ বিষয়টি অস্বস্তিকর ঠেকেছিল। 

    উল্লেখ্য, আগামীতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • আলিয়া ভাট ও তৃপ্তির লড়াই, কে এগিয়ে?

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও তৃপ্তি দিমরির শুরু হয়েছে লড়াই। এ দুই অভিনেত্রীর একই দিনে দুটি ছবি মুক্তি পেয়েছে। তাই বক্স অফিসে দুই নায়িকার অঘোষিত লড়াইয়ের কথা উঠে আসছে বারবার। গতকাল মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘জিগরা’। অন্যদিকে মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। মুক্তির প্রথম দিনে লড়াইয়ে কে এগিয়ে গেলেন, তা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

    বসন বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমার ঘটনা আবর্তিত হয়েছে ভাইবোনের ভালোবাসা কেন্দ্র করে। এ থ্রিলার অ্যাকশন সিনেমাটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। অন্যদিকে রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। রাজকুমার রাও যে কমেডিতে সিদ্ধহস্ত, তা ‘স্ত্রী’, ‘বরেলি কী বরফি’র মতো ছবিতে প্রমাণ করেছেন। ‘জিগরা’ সমালোচকদের প্রশংসা পেলেও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র চেয়ে কম আয় করেছে। 

    অন্যদিকে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির ছবিটি সমালোচকরা সেভাবে পাত্তা না দিলেও ‘জিগরা’র চেয়ে বেশি আয় করেছে প্রথম দিনে। বাকি কয়েক দিনে হিসাব–নিকাশ অবশ্য বদলে যেতে পারে। তবে মুক্তির প্রথম দিনে আলিয়ার চেয়ে তৃপ্তি যে এগিয়ে, এ কথা বলার অপেক্ষা রাখে না।

    ভারতীয় বক্স অফিসে এদিন ‘জিগরা’ ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এমনটাই জানানো হয়েছে  বলে সচনিল্কের রিপোর্টে।

    জানা গেছে, ভারতের ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ স্ক্রিনে এসেছে ছবিটি। প্রথমে অনুমান করা হয়েছিল যে প্রথম দিন বক্স অফিসে ছবিটি সাড়ে ৪ থেকে ৫ কোটি রুপি আয় করতে পারে। বাস্তবে অনুমানের থেকে একটু কম আয় করেছে ‘জিগরা’। অন্যদিকে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ আয় করেছে ৫ কোটি ২০ লাখ রুপি।

    বিনোদন ডেস্ক