Tag: তুফান

  • পাকিস্তানের কয়টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’?

    বাংলাদেশের সিনেমা দেখানো পাকিস্তানের সিনেমা হলে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। সেখানে প্রাথমিকভাবে ৪৩টি হলে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা আলফা আই।

    তারা জানিয়েছে, পাকিস্তান ফিল্ম সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ‘তুফান’। জানা গেছে, পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে মুক্তি পাবে এই সিনেমা।

    এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে।

    পাকিস্তানে ‘তুফান’ মুক্তির বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেছেন, ‘শাকিব খান নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

    সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব-মিমির ‘তুফান’

    সারাবিশ্বে
    তুফানভালোই তাণ্ডব
    চালিয়ে আসছে।
    যদিও সেটি মাঝপথে থমকে গেছে জুলাই-আগস্ট বিপ্লবের কারণে। নতুন বাংলাদেশ জন্মের কারণে। আওয়ামী লীগ
    সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়।
    এরপর শাকিব খান রায়হান রাফীর নতুন নতুন অনেক সিনেমার খবর প্রকাশ্যে এলেওতুফান রেশ যেন রয়ে গেল এখনো।

    এরই সূত্র ধরে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। যেখানে বাংলাদেশের সিনেমা মুক্তির খবর সচরাচর মেলে না। সংশ্লিষ্টরা জানালেন, ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির উর্দু ভাষায় ডাবিং। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। 

    ‘তুফান’
    ছবিটি এর
    আগে বাংলাদেশের পাশাপাশি ভারত,
    অস্ট্রেলিয়া,
    আমেরিকা,
    কানাডা,
    ইংল্যান্ডসহ আরও বেশ কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে বলে জানান নির্মাতা রায়হান রাফী।


    নির্মাতা
    বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।

    এদিকে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে,
    এরই মধ্যে
    তুফান
    পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স।

    প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্র জানিয়েছে,
    ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে,
    যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবেরপ্রিয়তমা
    ৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।

    এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি হইচইতেও উন্মুক্ত হয়েছে।

    জানা
    গেছে,
    এর আগে গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ারমোনা:
    জ্বীন সিনেমা দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়।

    স্পোর্টস ডেস্ক

  • ভারতে কত টাকা আয় করল তুফান

    ঢালিউড অভিনেতা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর উরাধুরা ঝড়ে বাংলাদেশ ছিল বেসামাল। এপারে বক্স অফিসে ঝড় তুললেও ওপার বাংলায় সাড়া মেলেনি শাকিবের তুফান। গত ৫ জুলাই ভারতে মুক্তি পাওয়া এ ছবি বাংলাদেশের বক্স অফিসে ঝড় তোলে। কিন্তু কলকাতায় সেই ঝড় দেখা গেল না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।

    শুধু বাংলাদেশ নয়, দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশ কিছু দেশ যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন, সেখানেই ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তুফান নিয়ে। তবে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশের সুপারস্টার শাকিব খান প্রশ্ন— উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি দেখে না মানুষ? এবারও পশ্চিমবঙ্গ হতাশ করল তাকে। 

    রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে শাকিবের পাশে ‘উরাধুরা’ মাইয়্যা মিমির দেখা মিলেছে। টালিউডে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিঁকিভাগও পূরণ হয়নি কলকাতায়। বাংলাদেশে এই ছবির টিকিট পেতে যেখানে মারামারি লেগে যায়, সেখানে উল্টোচিত্র কলকাতার হলগুলোতে। রীতিমতো মাছি তাড়াচ্ছেন হলমালিকরা।

    তুফানের দুটি গান ‘লাগে উরাধুরা’ এবং ‘দুষ্ট কোকিল’ এই বাংলাতেও হিট। তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি। ব্যবসা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি। তবে প্রথম পাঁচ দিনে ভারত এ ছবির ব্যবসা করেছে মাত্র ৭ লাখ টাকা। অর্থাৎ ১০ লাখের গণ্ডিও পার করতে পারেননি শাকিব খান। যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এই ছবি নাকি ৩৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে। 

    এ বিষয়ে পরিচালক রায়হান রাফি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা তুলতে পেরেছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনো রয়েছে। পশ্চিমবঙ্গে তুফান ঝড় না ওঠা প্রসঙ্গে পরিচালক বলেন, হাওয়া ও সুড়ঙ্গ ছবির ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে তুফান (বাংলাদেশের ছবি)। তুফান-এ সেটি আরও একটু ভালো হয়েছে। আমার বিশ্বাস— আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশিসংখ্যক দর্শককে আকর্ষণ করবে।

    ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যমের দাবি— শাকিব খানের শেষ তিনটি সিনেমা (প্রিয়তমা, রাজকুমার) মেলালে ১০০ কোটি টাকা আয় করেছে। প্রিয়তমার প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার দাবি—তাদের ছবি বিশ্বব্যাপী ৪২ কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে, যা রেকর্ড আয়। নির্মাতাদের আশা— এ আয়কে ছাপিয়ে যাবে তুফান।

    বিনোদন ডেস্ক

  • এবার ‘তুফান’–এর সাফল্য কামনায় কালীমন্দিরে মিমি

    মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানে ‘তুফান’ ছবিটি। ঢাকাসহ সারা দেশে দর্শকের উপচেপড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি।

    rnrn

    বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মুক্তির পর ভারতেও মুক্তি পেয়েছে ‘তুফান’। 

    rnrn

    গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে।  

    rnrn

    তাই এবার নিজ দেশেও ছবিটির সাফল্য কামনায় কালীঘাটে পূজা দিয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, শনিবার সকাল সকাল কালীঘাটে পৌঁছে যান মিমি চক্রবর্তী।

    rnrn

    গোলাপি রঙের চুড়িদার পরে কালীমন্দিরে গিয়ে পূজা দেন। মা কালীকে জড়িয়ে ধরে মনের কথা জানান অভিনেত্রী। এরপর নিজের হাতে আরতি করেন।

    rnrn

    কালীঘাটে আশপাশের অন্যান্য মন্দিরেও পূজা দেন মিমি। অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতি করেন অভিনেত্রী।

    rnrn

    ‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তীর গান ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ মুক্তির পর থেকেই ব্যাপকভাবে আলোচিত। বাংলাদেশের মতো কলকাতাতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে গান দুটি।

    rnrn

    ভারতের আগেই বাংলাদেশ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • ‘তুফান’ নিয়ে নেতিবাচক প্রচারণা, অপুর প্রশ্নের মুখে ইলিয়াস কাঞ্চন 

    ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন তার ভেরিফাইড ফেসবুক পেজে গত শনিবার কলকাতায় মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার একটি নিউজের লিংক শেয়ার করেছেন। এ নিউজের শিরোনাম ছিল ‘কলকাতায় বড় ধাক্কা খেল ‘তুফান’। এই ঘটনায় শাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

    ইলিয়াস কাঞ্চনের ফেসবুকে পেজে শেয়ার হওয়া শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ দৃষ্টিগোচর হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়াও দেখিয়েছেন তিনি।

    সরাসরি ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে অপু বিশ্বাস জিজ্ঞেস করেন, ‘আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?’

    নায়িকার প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। তবে এক নেটিজেন অপু বিশ্বাসের সেই মন্তব্যের জবাব দিয়েছেন। যেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা এডমিন পোস্ট। ইলিয়াস কাঞ্চন হয়তো এসবের কিছুই জানেন না।’ পাল্টা প্রতিক্রিয়ায় অপুও বিষয়টি বুঝতে পেরেছেন বলে আশ্বস্ত হয়েছেন।  

    অন্যদিকে ইলিয়াস কাঞ্চন, শাকিব খান ও জিৎ ইস্যুতে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা গেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই উপস্থাপক লেখেন, কলকাতার নায়ক জিতের ভক্তরা শাকিব খানের তুফান নিয়ে নেগেটিভ ক্যাম্পেইন করল। ইলিয়াস কাঞ্চন ভাই তা শেয়ার করল। দুই পক্ষেরই যুক্তি আছে। আমরা তা বুঝি। জিৎ, শাকিব খানকে কলকাতায় জায়গা দিতে চায় না। আর ইলিয়াস কাঞ্চন ভাই চায় না, বেদের মেয়ে জোসনার রেকর্ড কেউ ভাঙুক। এ বিষয়গুলো মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। একটা সময় পর্যন্ত অন্তরে পুষে রাখে। বেশি গায়ে লাগলে পরে প্রকাশ করে ফেলে।

    তবে নেটিজেনরা মনে করছেন, ইলিয়াস কাঞ্চন নিজ থেকে শাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি। এই পেজ যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সকল খবর প্রতিমূহুর্তে সেখানে শেয়ার করছেন।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে হঠাৎ চটে গেলেন মিমি

    ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ঝড়’ তোলার পর এবার ভারতে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘তুফান’। 

    rnrn

    রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। গতকাল (বৃহস্পতিবার) বিকালে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে সেখানে সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব ও মিমি।

    rnrn

    এদিন ঢালিউড খানকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিমি। সিনেমা সংশ্লিষ্টও বিভিন্ন ব্যাপারে কথা বলেন। এ সময় ট্রোলারদের একহাত নিতেও ছাড়েননি তিনি। কথা বলতে গিয়ে হঠাৎ চটে যান মিমি।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মিমি বলেন, প্রোমোশনে একটা হিন্দি কথা বলে থাকি, তাহলে আপনাদের চ্যানেলেরেই নিচে গিয় বলবে যে, হ্যাঁ- হিন্দিতে কথা বলছে, হ্যাঁ ইংরেজিতে কথা বলছে। কেন, বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? অথচ তারা কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে না। তাদের উদ্দেশে বলব যে, কমেন্টে বাংলা ভাষাকে ভালো না বেসে সিনেমা হলে গিয়ে ভালো বাসুন। তাহলেই সবাই এগিয়ে যেতে পারবে।

    rnrn

    টালিউড তারকা বলেন, তারকাদের নানা সময় বিভিন্ন ব্যাপারে কটাক্ষের মুখে পড়তে হয়। কখনো ক্যারিয়ার, কখনো লাইফস্টাইল, ভাষা, ড্রেসআপ এবং কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। 

    rnrn

    যারা তারকাদের নিয়ে ট্রোল করেন, তাদেরকে স্পষ্টভাষায় জবাব দিয়ে মিমি বোঝালেন- প্রতিবাদ কমেন্ট বক্সে নয়, বাস্তবে দেখালে তাতে উপকৃত হবে সবাই।

    বিনোদন ডেস্ক

  • বুবলীকে চেনেন না মিমি!

    দেশের মাটিতে ‘ঝড় তুলে’ এবার ভারতে মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

    rnrn

    এ উপলক্ষ্যে সিনেমাটির প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। গতকাল (বৃহস্পতিবার) বিকালে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে ‘তুফানের’ কলকাতা প্রিমিয়ার। এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব ও মিমি। 

    rnrn

    সংবাদ সম্মেলনে শাকিব নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এরমধ্যে সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে প্রশ্ন করা হয়। মি. খানের কাছে জানতে চাওয়া হয় তার ‘তুফান’ সিনেমা বুবলী দেখেছেন কি না, আর দেখে থাকলে তার রিয়েকশন কী?

    rnrn

    এমন প্রশ্নে শাকিব মাইক্রোফোন হাতে নিয়ে কিছুক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন, ‘কোনো রিয়েকশন নেই’। 

    rnrn

    এরপর ঢালিউড খান বলেন, ‘প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি- মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি?’

    rnrn

    বুবলী প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আর কে দেখেছে, আমি ঠিক….।’

    rnrn

    এদিকে বুবলী সিনেমাটি দেখেছেন কি না, আর দেখে থাকলে তার রিয়েকশন কী?- এ প্রশ্নটি করার পরই পুরো সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশের জনকে জিজ্ঞাসা করেছেন, ‘বুবলী কে?’

    rnrn

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী।

    rnrn

    উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার ‘কিং’ শাকিব খান। শাকিব খানের সঙ্গে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে সিনেমাটিতে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • হিন্দির সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলা সিনেমা: শাকিব খান

    ১৫ দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমা শুক্রবার (৫ জুলাই) ভারতে মুক্তি পেয়েছে। 
    rnতবে মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান।

    rnrn

    সেখানে বাংলা সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় আরও ছিলেন ‘তুফান’ সিনেমার নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও ‘তুফান’র ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনি।  

    rnrn

    শাকিব খান বাংলা সিনেমা এবং দুই বাংলার কাজ করা প্রসঙ্গে বলেন, ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণী, মালায়লাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব? দুই বাংলার দারুণ কোলাবরেশনই বলে দিচ্ছে— আমরা আর পিছিয়ে নেই। যার প্রমাণ ‘তুফান’ সিনেমা।

    rnrn

    শাকিব খান আরও বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর ‘প্রিয়তমা’, ‘সুরঙ্গ’র মতো সিনেমা দিয়ে, যা ‘তুফান’-এ এসে ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দিসহ অন্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চার-এ চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।

    rnrn

    তুলনামূলক টালিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা কম হচ্ছে। এ বিষয়ে শাকিব বলেন, অনেক দিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না। এই চর্চাটা হয়তো উঠে গেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে। সেটা ওপার-এপার বাংলা হোক। বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরাও একদিন পাল্লা দেব। একদিন বলব আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই।

    rnrn

    সবশেষে শাকিব বলেন, এখন বাণিজ্যিক সিনেমা ও ক্ল্যাসিক্যাল সিনেমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এখন মানুষ ভালো একটা সিনেমা দেখতে চায়। যতগুলো বাণিজ্যিক সিনেমা সুপারহিট হয়েছে, সবই একটা চমৎকার গল্প ছিল। সেটার সঙ্গে যত উপাদান লাগে সবই ছিল। তুফানের ক্ষেত্রেও তাই ঘটেছে। কারণ এটা পরিবার, বন্ধুবান্ধব নিয়ে দেখার মতো একটা সিনেমা।

    rnrn

    ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

    বিনোদন ডেস্ক

  • রায়হান রাফির আগামী ছবিতে জিৎ?

    বাংলাদেশ, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে শাকিব খান-মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফির ‘তুফান’। ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৫ জুলাই। তার আগেই আলোচনা হচ্ছে রাফির নতুন সিনেমা নিয়ে। টালিপাড়ায় গুঞ্জন, রাফির পরের ছবির নায়ক নাকি জিৎ। খবর আনন্দবাজার অনলাইনের। 

    rnrn

    গুঞ্জনের সত্যতা জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। রাফি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎ দা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।

    rnrn

    অপর এক প্রশ্নের জবাবে রাফি বলেন, বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতারা আন্তরিক, পরিশ্রমী এবং পেশাদার। পাশাপাশি, তারা গুণীদের কদর করেন। ফলে, কাজ করতে এসে তার কোনও অসুবিধে হয়নি। তার উপরে ভাষাও বাংলা। ফলে, নিজের দেশে কাজ করছেন, সারাক্ষণ এই অনুভূতিটাই তার মনে কাজ করেছে। 

    rnrn

    নায়িকা মিমি চক্রবর্তীর বিষয়ে জানতে চাইলে রাফি বলেন, সে ‘খুব সুন্দরী।’ একদম মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় কোনও বায়না ছিল না তার। 

    rnrn

    তৃতীয় ছবি যাতে সব দিক থেকে সেরা হয় তার জন্যই তিনি দুই পারের নায়ক-নায়িকা নিয়েছেন বলে জানিয়েছেন রায়হান রাফি।

    বিনোদন ডেস্ক

  • ‘তুফানে’ যুক্ত হওয়ার পেছনের গল্প জানালেন চঞ্চল

    মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। ঢাকাসহ সারা দেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে এ সিনেমাটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড।

    বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান সময়ে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির এ সিনেমাটিতে অভিনয় করেন ঢাকাই চলচ্চিত্রের দুই বাঘা অভিনেতা সুপারস্টার শাকিব খান ও চঞ্চল চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

    হলগুলোতে ‘তুফান’ নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সেটি সাম্প্রতিক সময়ের আর কোনো চলচ্চিত্র নিয়ে এমনটি দেখা যায়নি! ‘প্রিয়তমা’ কিংবা ‘রাজকুমার’ হলে সাড়া ফেললেও ‘তুফান’ যেন সবকিছুকেই এবার ছাপিয়ে গেছে। এই তুফানি ক্রেজের পেছনে শাকিবের পাশাপাশি চঞ্চল চৌধুরীর বিপুল ভক্তদেরও ভূমিকা আছে বলেও মনে করা হচ্ছে।  

    সম্প্রতি ‘তুফানে’ যুক্ত হওয়ার পেছনের গল্প বললেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চঞ্চল বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে আমার দেখা হয়েছে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে। সেখানে তার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে, তিনি আসলে বাংলা সিনেমার জন্য একজন ডেডিকেটেড মানুষ। শুধু অভিনেতা নন, আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কেউ করি রুটিরুজির স্বার্থে, কেউ শিল্প এবং সিনেমার স্বার্থে। তবে আমার মনে হয়েছে, এই মানুষটার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমাদের সিনেমাতে পরিবর্তন আনা সম্ভব। আন্তর্জাতিক মানের করা সম্ভব।’

    চঞ্চল চৌধুরী বলেন, ‘যখন আমাকে এ প্রস্তাবটা দেওয়া হয়, আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম, যতবার শাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা হয়েছে, ততবারই আমরা ভেবেছি অ্যাকশন নিয়ে কাজ করা উচিত। এটা আমার জন্য সুযোগই। ভেবেছি, দেখি যদি আমরা একসঙ্গে কাজ করি, আমার কিছু দর্শক আছে, তারও দর্শক আছে। আমরা একসঙ্গে কাজ করলে যদি অধিকাংশ দর্শককে সিনেমা হলে আনতে পারি, আমরা পরবর্তী সময়ে অনেক বড় বড় বাজেটনির্ভর সিনেমা করতে পারব।’

    পাশাপাশি পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীকে আনার পেছনেও একই যুক্তি দেখালেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘সিনেমাটিকে কলকাতার দর্শকনির্ভর করতে মিমিকে আনা। মিমি ওখানকার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে। লক্ষ্য ছিল, আমরা আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করব, সেই সঙ্গে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষি আছেন, তাদের ধরার চেষ্টা। তবে শুধু ছোট্ট একটা শক্তি দিয়ে তাদের ধরা সম্ভব নয়। শক্তিটাকে বৃহত্তর করতে হবে। সেই সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

    বিনোদন ডেস্ক