Tag: তিয়াসা

  • মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী, বিয়ে আগামী বছর!

    ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। সম্প্রতি সিরিয়াল শেষ হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়ের। এ মুহূর্তে খানিক ব্রেক নিচ্ছেন তিনি। এরই মধ্যে তাকে নিয়ে রটেছে এক গুঞ্জন। তিনি নাকি মা হতে চলেছেন। 

    rnrn

    সম্প্রতি একটি ফটোশুটে তিয়াসাকে দেখা গেছে একটু অন্য লুকে। যেখানে অভিনেত্রীর চেহারায়, গড়নে ফুটে উঠেছে কোনো নতুন বার্তা। আর তাতেই নেটিজেনরা মন্তব্য করেছেন তিয়াসা বুঝি মা হবেন। তবে বাবার কোনো নামগন্ধ নেই।

    rnrn

     তিয়াসা দুটি ধারাবাহিকে কাজ করেছেন, যেখানে নায়ক ছিল নীল ভট্টাচার্য। তার সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। 

    rnrn

    সেই ভিডিওতে দেখা গেছে, তিনি সাদা রঙের পোশাক পরেছেন। সেই ভিডিওতে অধিকাংশই মন্তব্য করেছেন তিনি কি মা হচ্ছেন? কারণ ওই পোশাকে নাকি ফুটে উঠছে বেবিবাম্প লুক।

    rnrn

    কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, তিনি আগামী বছর বিয়ে করবেন। তবে পাত্র কে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। নিজেকে একটু গুছিয়ে নতুন জীবন সাজানোর পরিকল্পনা করছেন তিয়াসা। তবে মা হওয়ার কথা তো অনেক পরে। কারণ তার পোশাকের ডিজাইনের কারণে তাকে এমনটা দেখতে লেগেছে আর তাতেই কটু মন্তব্যের জোয়ারে ভেসেছেন অভিনেত্রী।
    rn 
    rnঅক্টোবর মাসের আবহাওয়া সুন্দর থাকে বলেই ২০২৫-এর শেষ দিকটাই বিয়ের জন্য বেছে নেওয়ার পরিকল্পনা করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমের গুঞ্জনের জবাব দিলেন তিয়াসা

    স্টুডিও পাড়াতেই প্রেমের শুরু, এরপর ২০১৭ সালে বিয়ে। সম্পর্কের টানাপোড়েনের পর গতবছর ফেব্রুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় কলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা ও অভিনেতা সুবান রায়ের। দুজনের ঘর ভাঙার পর আবার নতুন গুঞ্জনে জড়িয়ে পড়েন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী।

    শোনা যায়, ‘কৃষ্ণকলি’র নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে প্রেম করছেন তিয়াসা। এরই মধ্যে নীল ও তার স্ত্রী অভিনেত্রী তৃণা সাহার সম্পর্কেও ভাঙনের গুঞ্জন ওঠে। আর সেটা নাকি নীলের সঙ্গে তিয়াসার বিশেষ বন্ধুত্বের কারণেই। এসব নিয়ে নীল বা বরাবরই তিয়াসা নিরব থেকেছেন। তাছাড়া পর্দায় নীল-তিয়াসা জুটিকে পছন্দও করেন দর্শকরা।

    ২০১৮ সালে থেকে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে বেশকয়েক বছর টানা একসঙ্গে কাজ করেছেন নীল ও তিয়াসা। সম্প্রতি ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকেও আবার দুজনে জুটি। সিরিয়ালের পাশাপাশি একসঙ্গে বহু রিল ভিডিও বানান দুজন।

    নতুন প্রেমের গুঞ্জনের জবাবে অভিনেত্রী তিয়াসা আনন্দবাজার অনলাইনকে বলেন, প্রেম নিয়ে ভাবার তার সময় নেই। বিচ্ছেদের পর তিনি এখন শুধুই মন দিয়ে কাজ করতে চান। আপাতত অভিনয়কেই ধ্যান-জ্ঞান করতে চান।

    মজার ছলে এই অভিনেত্রী বলেন, সবাইকে বলছি— ভালো ছেলে খুঁজে দিতে কিন্তু কেউ দিচ্ছে না।

    তিয়াসার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা সুবান রায় বলেছিলেন, তিয়াসাকে তিনি বিশ্বাস করে ঠকেছেন। তাই আপাতত প্রেম, ভালোবাসা তোলা থাক। যদি কখনও এমন মানুষ পান, যে ধাক্কা দেবে না, তাহলে না হয় দেখা যাবে। তবে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে আলাদা করে তিয়াসাকে দোষারোপ করতে চান না সুবান।

    বিনোদন ডেস্ক