Tag: তারিক আনাম

  • অভিনয়শিল্পী সংঘের দায়িত্ব নিয়ে যা বললেন তারিক

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই থেকে সব জায়গায় চলছে সংস্কার। পুরোনো সব পরিবর্তন করে জায়গাগুলোর নতুন রূপ চাচ্ছেন সাধারণ মানুষ। বিনোদন জগতেও এর ব্যতিক্রম নয়। সেই ধারা টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-তেও পরিবর্তনের হাওয়া বইছে।

    এ সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান শিল্পীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। সেখানে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়।

    বরেণ্য অভিনেতা তারিক আনাম খানকে এ কমিটির প্রধান করা হয়েছে। এ অভিনেতাকে প্রধান করা হলেও অন্তর্বর্তী সংস্কার কমিটির অন্য সদস্যদের নাম জানানো হয়নি বিশেষ সাধারণসভায়। এ কমিটি গঠনেও নেতৃত্ব দেবেন তারিক আনাম খান। 

    তারিক আনাম খান বলেন, ‘সংস্কারের পক্ষেই সবার মত ছিল। আমাদের প্রথম দায়িত্ব হলো শিল্পীদের কী কী প্রয়োজন, সেটি খুঁজে বের করা। আমাদের কার্যক্রম সবার জন্য খোলা থাকবে। যে কোনো সদস্য এসে বলতে পারবেন কী সংস্কার প্রয়োজন। সংগঠনের বাইরের কেউ যদি কিছু বলতে চান, তাদের কথাও আমরা শুনব। সবার মতামত নিয়েই সংস্কার প্রস্তাব সাধারণসভায় উপস্থাপন করা হবে।

    বিশেষ সাধারণসভার আগে যেসব সংস্কারের কথা বলেছিলেন সংস্কারকামী শিল্পীরা, সেগুলোর মধ্যে রয়েছে— অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতি এবং অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নতুন করে রেজিস্ট্রেশন সিস্টেম চালু, তিন ধরনের কোর্সের ভিত্তিতে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের যাত্রা শুরু করা, পেশাদার কার্ডের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, রিফরমেশন অ্যাক্ট চালু, অভিনয়শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যানসেলেশন চার্জ চালু, ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ ইত্যাদি।

    এ বিষয়ে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকেই সংগঠন নিয়ে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। অনেকেই শিল্পী সংঘের সংস্কারের কথা বলছিলেন। আমাদের মনে হয়েছিল, সবার সঙ্গে কথা বলা জরুরি। এ কারণেই বিশেষ সাধারণসভার আয়োজন করা। বৃহত্তর একটা অংশ বলেছে— বর্তমান কমিটির পদত্যাগের প্রয়োজন নেই। আবার সংস্কারের কথাও বলেছে তারা। সবার সব কথা শুনে শ্রদ্ধেয় তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’ নামে একটা কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও চারজন শিল্পীকে যুক্ত করে আগামী চার মাস সংস্কারের জন্য কাজ করবেন ও নির্বাহী দায়িত্ব পালন করবেন। এরপর নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা দেবেন।’

    এ বিষয়ে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেছেন, তারিক আনাম খানের নেতৃত্বে অন্তর্বর্তী কমিটির মেয়াদ হবে চার মাস। এই সময়ের মধ্যে সংগঠনের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কাজ করবে তারা। কমিটিকে পূর্ণাঙ্গ সহায়তা করবে বর্তমান কার্যনির্বাহী কমিটির। চার মাস পর সাধারণ সভায় সংস্কার প্রস্তাব পাস করার পাশাপাশি গঠিত হবে নির্বাচন কমিশন। নির্বাচনের পর বিজয়ী সদস্যদের কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেবেন বর্তমান কমিটির সদস্যরা। বর্তমান কমিটি পদত্যাগ না করলেও এই সময়ের মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কেবল দাপ্তরিক দায়িত্ব পালন করবে।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সংঘের অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান তারিক আনাম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই থেকে সব জায়গায় চলছে সংস্কার। পুরোনো সব পরিবর্তন করে জায়গাগুলোর নতুন রূপ চাচ্ছেন সাধারণ মানুষ। বিনোদন জগতেও এর ব্যতিক্রম নয়। সেই ধারা টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-তেও পরিবর্তনের হাওয়া বইছে।

    এ সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান শিল্পীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। সেখানে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়।

    চার মাস মেয়াদি নতুন এ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খানকে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

    সভাপতি নাসিম বলেন, সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।

    তবে সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন, তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউ-ই পদত্যাগ করেননি বলে জানা গেছে।

    এ প্রসঙ্গে নাসিম বলেন, আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউ-ই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটি শুধু কমিটির প্রধানই পারবেন।

    নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খান আজ (১৯ সেপ্টেম্বর) থেকেই ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র দায়িত্ব পালন করবেন। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। তবে কারা থাকছেন, সেটি এখনো জানানো হয়নি।

    বিনোদন ডেস্ক

  • এই সিনেমার প্রেক্ষাপট লাইট ক্যামেরায় বন্দি সেলিব্রিটিদের জীবন নিয়ে: তারিক আনাম

    গুণী অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান। বর্তমানে নাটকের চেয়ে সিনেমায় বেশি দেখা যায় তাকে। ওয়েব সিরিজেও সরব। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা সেন্সর আপিল বোর্ড প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেছে। এ সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    * বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    ** একাধিক সিনেমার শুটিং করেছি। কয়েকটি একক নাটকের কাজও শেষ হয়েছে। নতুন কাজের কথাও চলছে। সব মিলিয়ে ব্যস্ততার মাঝেই দিন যাচ্ছে।

    rnrn

    * আপনার অভিনীত ‘মেকআপ’ নামে একটি সিনেমা প্রদর্শনের অযোগ্য বলা হয়েছে। এ নিয়ে আপনার মতামত কী?

    rnrn

    ** সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। যে অভিযোগ তুলে সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলা হয়েছে এটি দুঃখজনক। যতটুকু জানি সেন্সর বোর্ড কিছু নীতিমালা দেখে। সত্যিকার অর্থে আমরা যে শিল্প সংস্কৃতি, মূল্যবোধে বিশ্বাস করি, সে মূল্যবোধের সঙ্গে একটি সিনেমা কতটা সাংঘর্ষিক অথবা সিনেমাটি নিয়মবহির্ভূত কি না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে কি না রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা হয়েছে কি না এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেন্সর বোর্ডের দেখার দায়িত্ব। ‘মেকআপ’ সিনেমাতে এগুলো আছে কি না আমার জানা নেই।

    rnrn

    * ‘মেকআপ’-এ আসলে কী আছে?

    rnrn

    ** অনেকের ধারণা হতে পারে ‘মেকআপ’ সিনেমাটি চলচ্চিত্রশিল্পের ক্ষতি করতে পারে। এটি অনেকের ব্যক্তিগত মত হতে পারে। মেকআপের মতো সিনেমা বলিউডেও হয়েছে। বলিউড তো শেষ হয়ে যায়নি! যতটুক জানি এ সিনেমাটি অশ্লীল কিংবা নকল নয়। সিনেমাটি না দেখে কোনো মন্তব্য করা যাবে না। এতে আমি একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছি। নায়ক হলেও একজন নায়কের ভেতরের অনেক নেগেটিভিটি আছে এতে। সার্বিকভাবে এ সিনেমার প্রেক্ষাপট হলো লাইট ক্যামেরায় বন্দি সেলিব্রিটিদের জীবন নিয়ে।

    rnrn

    * আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কী?

    rnrn

    ** ‘গাঙচিল’, ‘মাইক’, ‘পেয়ারার সুবাস’, ‘মোনা’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া বিশেষ দিবসের কয়েকটি নাটক-টেলিফিল্ম করছি।

    হাসান সাইদুল